ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বাড়ল ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ

অনলাইন ডেস্ক
১৬ মে, ২০২৫ ১৬:২১
অনলাইন ডেস্ক
বাড়ল ভারত-পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির মেয়াদ

চির বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান তাদের যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে। আগামী ১৮ মে পর্যন্ত পরস্পরের ভূখণ্ডে হামলা থেকে বিরত থাকবে দুই দেশের সামরিক বাহিনী।

শুক্রবার (১৬ মে) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতের স্থানীয় গণমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধবিরতির সময় বাড়ানোর পাশাপাশি ভারত ও পাকিস্তানের ডিজিএমও (ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশনস) শিগগিরই আলোচনায় বসবেন। বৈঠকে উভয় দেশের ডিজিএমও সীমান্তের পরিস্থিতি পর্যালোচনা করবেন।

বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ভাষণ দেওয়ার সময় পাকিস্তানের পররাষ্ট্র ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানান, গত ১৪ মে দুই দেশের সামরিক বাহিনীর অপারেশন্স বিভাগের প্রধান (ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশন্স-ডিজিএমও) পর্যায়ের বৈঠকে গৃহীত হয়েছে এ সিদ্ধান্ত।

এর আগে গত ১০ মে সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

এর আগে গত ১০ মে প্রথমবারের মতো বৈঠক করেন ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ। টেলিফোনে হওয়া সেই সেই বৈঠক শেসে ১২ মে পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেন তারা। পরে আরও দু’দফা দু’দিন করে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গতকাল দুই দেশের ডিজিএমও পর্যায়ে বৈঠকে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

সূত্র : এনডিটিভি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সাম্য হত্যার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

    অনলাইন ডেস্ক
    ১৬ মে, ২০২৫ ১৫:৮
    অনলাইন ডেস্ক
    সাম্য হত্যার জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও ঢাবি শিক্ষার্থীদের

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছেন ঢাবি শিক্ষার্থীরা। পরে পুলিশের আশ্বাসে তারা ফিরে যান।

    শুক্রবার (১৬ মে) দুপুরে থানার সামনে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সাম্য হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন।

    বেলা ১২টার আগে রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে আসেন শিক্ষার্থীরা। সেখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করেন।

    শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, শিক্ষার্থীরা থানায় এসে তাদের দাবি তুলে ধরেন। 

    তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং বিষয়টি বুঝিয়েছি। তারা আমাদের আশ্বাস পেয়ে ফিরে গেছেন।

    তিনি আরও বলেন, ঘটনায় জড়িত তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, যা সবার সঙ্গে শেয়ার করা সম্ভব নয়। তবে আমরা শিক্ষার্থীদের আশ্বস্ত করেছি যে জড়িতদের গ্রেপ্তারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

    মন্তব্য

    উপদেষ্টাকে পানির বোতল মারা ষড়যন্ত্রের অংশ : এ্যানি

    অনলাইন ডেস্ক
    ১৬ মে, ২০২৫ ১৪:৩১
    অনলাইন ডেস্ক
    উপদেষ্টাকে পানির বোতল মারা ষড়যন্ত্রের অংশ : এ্যানি

    বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, একজন উপদেষ্টাকে (মাহফুজ আলম) পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয়। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে।

    শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নির্বাচনের লক্ষ্যে তালহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

    শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, উদীয়মান ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করা হয়েছে। এটি চক্রান্তের অংশ। বিচ্ছিন্নভাবে এগুলো দেখার সুযোগ নেই। কেউ কেউ এ পরিবেশটাকে ঘোলাটে করতে চায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল আসছে। অনেক মিছিলই ঢাকা শহরে হচ্ছে। এদের সঙ্গে বসতে হবে। এদের প্রতিনিধির সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনা করে আবার বিদায় দিতে হবে।

    তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার সব দাবি এখনই মানতে পারবে না। যেখানে ১৭ বছর লুটপাট হয়েছে, অনিয়ম-অত্যাচার হয়েছে। একটি নির্বাচিত সরকার এসেও সব সমস্যা সমাধান করতে পারবে না। অন্তর্বর্তী সরকার অল্প কয়দিনের মধ্যে সব দাবি মানতে পারবে না। অনেকে দাবি তুলবে। এগুলো নিয়ে আলোচনাগুলো করতে হবে, সমাধানেরও চেষ্টা বাইর করতে হবে। কিন্তু সেখানে পুলিশ যেভাবে ছাত্রদেরকে পিটিয়েছে, এটাও কিন্তু ঠিক করেনি। এর ভেতরে আবার ষড়যন্ত্র ঢুকছে। ষড়যন্ত্রটা হচ্ছে, পরিবেশটাকে উত্তপ্ত করার জন্য ভোটের পরিবেশ বাধাগ্রস্ত করার জন্য স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করার জন্য, একটি চক্র অর্থকরী নিয়ে বসে আছে। তারা দূর থেকে এ কাজগুলো করাচ্ছে।

    তিনি আরও বলেন, খালেদা জিয়া ৯১ সালে যেভাবে দেশ শাসন করেছেন, সমসাময়িককালে সবচেয়ে বেশি শক্ত নেতৃত্ব, দায়িত্বশীল নেতৃত্ব। দায়িত্বশীল সরকার হচ্ছে ৯১ থেকে ৯৬ পর্যন্ত। তখন খালেদা জিয়ার ভালো কাজগুলোতে আওয়ামী লীগ ভালোভাবে নিতে পারেনি। তখন একত্রিত হয়েছে অনেক দল। যারা এখনো ষড়ন্ত্রে লিপ্ত। এটি বুঝে নিতে হবে, কারা এসব ষড়যন্ত্র করছে, কেন করছে? এটি শুধু বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে নয়। এটি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। দেশের ভালো এরা আগেও চায়নি। স্বাধীনতার সময়ও চায় চায়নি। এখনো চায় না। 

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাসিবুর রহমান, সদস্য হাফিজুর রহমান ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

    মন্তব্য

    আন্দোলনে দলে দলে যোগ দিচ্ছেন জবির সাবেক শিক্ষার্থীরাও

    অনলাইন ডেস্ক
    ১৬ মে, ২০২৫ ১৪:৫
    অনলাইন ডেস্ক
    আন্দোলনে দলে দলে যোগ দিচ্ছেন জবির সাবেক শিক্ষার্থীরাও

    চার দফা দাবিতে আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক শিক্ষার্থীরা।

    শুক্রবার (১৬ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ শীর্ষক ব্যনারে কাকরাইল মোড়ে শিক্ষার্থীদের আন্দোলনে যোগ যোগ দেন তারা।

    সাবেক শিক্ষার্থী ত্রিদিব সাহা বলেন, আমাদের শিক্ষার্থীদের ওপর আঘাত এটা আমরা মেনে নিতে পারি না। উপদেষ্টা যেভাবে আমাদের ছাত্র সমাজের ওপরে হুমকি দিচ্ছেন, তিনি আমাদের আন্দোলন করতে দেবেন না— উনি বলার কে? এই দেশ আমাদের। এদেশে রক্ত দিয়েছে আমার ছাত্র ভাইয়েরা। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক যারা আছেন সবাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামাব না। স্বৈরাচার শেখ হাসিনা যেভাবে এ রাষ্ট্র থেকে গিয়েছেন জনগণের সঙ্গে বেঈমানি করে দাবি আদায় না হলে যারাই ক্ষমতায় থাকবেন তাদেরও একই পরিণতি বরণ করতে হবে।

    সমাবেশে বক্তারা চার দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। তারা বলছেন, এ চার দফা দাবি যৌক্তিক। অন্তর্বর্তী সরকারের দ্রুত এ চার দফা দাবি মেনে নেওয়া উচিত। দাবিগুলো পূর্ণাঙ্গরূপে বাস্তবায়নের ঘোষণা যতক্ষণ না দেওয়া হবে, ততোক্ষণ এ আন্দোলন চলবে। এ সময় বক্তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা ও বিচারের দাবি জানান।

    আন্দোলনে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. জহিরুল ইসলাম শিকদার। কার্যকরি সভাপতি আলতাফ হোসাইন। সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সজল, সাবেক শিক্ষার্থী অ্যাডভোকেট মহসীন বিশ্বাসসহ প্রমুখ।

    মন্তব্য

    ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    অনলাইন ডেস্ক
    ১৬ মে, ২০২৫ ১১:৩১
    অনলাইন ডেস্ক
    ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

    আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।

    ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই টিকিট সংগ্রহ করে আলহামদুলিল্লাহ লিখে টিকিটের ছবিসহ পোস্ট দিয়েছে। এরমধ্যে মোহাম্মদ ইমরান লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম।' তিনি সংগ্রহ করেছে ঢাকা-রংপুর রুটের ৩ জুনের বাসের টিকিট।

    এরআগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে— দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।

    অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এবং এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।

    এসি বাসের ভাড়া নিয়ে আগের ঈদে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায়, এবার সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি। রাকেশ বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুসারে ভাড়া নির্ধারণ করেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত