ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আমাদের দাবি মানলে ২ মিনিটেই যমুনার সামনে থেকে সরে যাবো: জবি শিক্ষক

অনলাইন ডেস্ক
১৫ মে, ২০২৫ ১৯:৩৩
অনলাইন ডেস্ক
আমাদের দাবি মানলে ২ মিনিটেই যমুনার সামনে থেকে সরে যাবো: জবি শিক্ষক

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন বলেছেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব আপনারা আসুন এসে আমাদের যৌক্তিক দাবি গুলো মেনে নিন। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল হিসেবে ঘোষণা দিলাম দুই মিনিটের মধ্যে আমার শিক্ষার্থীদের নিয়ে আমি ক্যাম্পাসে চলে যাব। আর যদি মেনে নেওয়া না হয় , আমরা এই জায়গা ছাড়বো না। যতদিন পর্যন্ত আমাদের দাবিসমূহ নিয়ে সরকার সুয়েস্পষ্ট ঘোষণা না দিয়ে আমাদের কর্মসূচি আমরা এখানেই অবস্থান করবো। 

তিনি বলেন, যেহেতু সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এখানেই অবস্থান করছে  সেহেতু ওই ক্যাম্পাস শাটডাউন। আমাদের দাবি আগে মানতে হবে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। তবেই আমরা স্থান ত্যাগ করব।

আজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে কাকরাইলে এই আন্দোলনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সামনে তিনি এইসব কথা বলেন।

রইস উদ্দিন বলেন, ২০০৫ সালে বেগম খালেদা জিয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন বলেই বলেই এটার কপালে এতো দুঃখ। যারা এতদিন ক্ষমতায় ছিলেন তারা চেয়েছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো শেষ করে দিতে ধ্বংস করে দিতে। এই বিশ্ববিদ্যালয়ের গত ২০ বছরে এক টাকাও আবাসন খরচ দেওয়া হয়নি।

উপদেষ্টা মাহফুজ আলমকে উদ্দেশ্য করে তিনি বলেন, গতকালকের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। আরে ভাই উপদেষ্টা জুলাই বিপ্লব না হলে তুমি উপদেষ্টা হতে পারত না। উপদেষ্টা হওয়ার পরে তুমি পুলিশ প্রটেকশন নিয়ে চলো, এজন্য তোমার মাঝে ফ্যাসিবাদীভাব চলে এসেছে।

তিনি বলেন, আমাদের কোন পুলিশ প্রটেকশন নেই, সেনাবাহিনী র‍্যাব বা বিজিবি প্রটেকশন নেই। কিন্তু আমাদের ৮০০ শিক্ষকের প্রটেকশন ১৮ হাজার শিক্ষার্থী। সাবধান ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দ্বিতীয়বার ফ্যাসিবাদের সুযোগ দেওয়া হবে না।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    অবশেষে টিএসসি থেকে আলাদা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান

    অনলাইন ডেস্ক
    ১৫ মে, ২০২৫ ১৯:৩০
    অনলাইন ডেস্ক
    অবশেষে টিএসসি থেকে আলাদা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে দেয়াল নির্মাণের কাজ চলছে। দ্রুত এ দেয়াল নির্মাণ শেষ হবে বলে জানিয়েছেন কাজের সঙ্গে জড়িত ঠিকাদার কোম্পানির এক কর্মকর্তা। 

    বৃহস্পতিবার (১৫ মে) দুপুর থেকে টিএসএসি সংলগ্ন উদ্যান গেটে দেওয়াল নির্মাণের কাজ শুরু হয়।

    সরেজমিনে দেখা যায়, দেয়াল নির্মাণের জন্য কাজ করছেন শ্রমিকরা। সেখানে কর্মরতরা জানান অতিদ্রুত দেয়াল নির্মাণের কাজ শেষ করতে বলা হয়েছে।

    ঠিকাদার কোম্পানির কর্মকর্তা সিরাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নির্দেশনা অনুযায়ী দেয়াল নির্মাণের জন্য কাজ শুরু হয়েছে। অতি দ্রুতই দেয়াল নির্মাণের কাজ শেষ হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পরে নড়েচড়ে বসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে টিএসসি সংলগ্ন উদ্যান গেইট বন্ধ করে দেওয়ার জন্য দেয়াল নির্মাণ হবে— এমনটা গতকাল বুধবার সংবাদ সম্মেলনে জানান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সাম্য হত্যাকাণ্ড: ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, একাধিক ভবনে তালা

      অনলাইন ডেস্ক
      ১৫ মে, ২০২৫ ১৭:১৯
      অনলাইন ডেস্ক
      সাম্য হত্যাকাণ্ড: ঢাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, একাধিক ভবনে তালা

      ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বিশ্ববিদ্যালয়ের একাধিক অনুষদ ও রেজিস্ট্রার ভবনের গেলে তালা দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

      আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে 'সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীবৃন্দ' ব্যানারে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন অনুষদের সামনে যান এবং একে একে সামাজিক বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, রেজিস্ট্রার ভবন, আধুনিক ভাষা ইনস্টিটিউট ও লাইব্রেরির গেটে তালা ঝুলিয়ে দেন।

      গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকায় ছুরিকাঘাতে নিহত হন সাম্য।

      তার হত্যার বিচার দাবিতে গতকাল বিক্ষোভ ও মশাল মিছিল করেন শিক্ষার্থীরা। আজও ক্লাস-পরীক্ষা বর্জন করে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।  হত্যার ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে আজ বিকেলে শিক্ষার্থীরা সমাবেশ করবে বলে জানা গেছে।

      শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এবং হত্যাকাণ্ডের পর যথাযথ ব্যবস্থা নিতে অনীহা দেখিয়েছে।

      ছাত্রদল ছাড়াও বামধারার বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরাও আজকের বিক্ষোভে অংশ নেন।

      নিহত শাহরিয়ার আলম সাম্য (২৫) জাতীয়তাবাদী ছাত্রদলের স্যার এ এফ রহমান হল ইউনিটের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার বাসিন্দা সাম্য ঢাবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (২০১৮-১৯ সেশন) ছাত্র। হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন তিনি।

      উল্লেখ্য সাম্যের হত্যার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

      ঘটনা তদন্ত এবং এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে আহ্বায়ক করে সাত-সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি কর্তৃপক্ষ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীরা, সড়ক অবরোধ

        অনলাইন ডেস্ক
        ১৫ মে, ২০২৫ ১৫:৯
        অনলাইন ডেস্ক
        দ্বিতীয় দিনের মতো কাকরাইল মোড়ে জবি শিক্ষার্থীরা, সড়ক অবরোধ

        জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের তিন দাবিতে লংমার্চে যোগ দিচ্ছেন শিক্ষার্থীরা। বেড়েই চলেছে শিক্ষার্থীদের পদচারণা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ১৪টি বাসে দুই হাজারেরও বেশি শিক্ষার্থী এসেছেন যমুনায়।

        বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগানে মুখরিত কাকরাইল মোড়। এদিন সরেজমিন দেখা যায়, তারা বাস দিয়ে রাস্তা অবরোধ করেছেন।

        শিক্ষার্থীরা জানান, আমাদের একাধিক বাস ক্যাম্পাস থেকে যমুনার উদ্দেশে এসেছে। আরও কয়েকটি আসবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব।

        সাকিব হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, গতকাল সারারাত আমরা এখানে ছিলাম। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন ও অবস্থান কর্মসূচি করব। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই জায়গা ছেড়ে যাব না। ক্যাম্পাস থেকে আমাদের আরও ভাই-বোনেরা এখানে আসছে। আমরা আমাদের দাবিতে অটল।

        এর আগে, গতকাল সারারাত কাকরাইল মোড়ে অবস্থান করে শিক্ষার্থীরা। গতকাল বেলা সাড়ে ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থী প্রধান উপদেষ্টার বাস ভবন যমুনা অভিমুখে রওনা হয়। পদযাত্রা প্রথমে গুলিস্তান মাজার গেট বাধার সম্মুখীন হয়। পরে মৎস্য ভবনে ফের পুলিশের বাধা অতিক্রম করে যমুনা অভিমুখে এগিয়ে যেতে থাকেন জবি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদযাত্রা কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে আসতেই অতর্কিত টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড, গরম পানি নিক্ষেপ করতে শুরু করে পুলিশ। এতে প্রায় ৩০ এর অধিক শিক্ষক-শিক্ষার্থী আহত হয়।

        এর আগে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী প্রতিনিধি সদস্যরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেন। বৈঠকে জবির বাজেট বৃদ্ধি ও আবাসন সংকট নিরসন বিষয়ে আলোচনা হলেও দাবি মানা হয়নি বলে অভিযোগ তোলেন শিক্ষার্থীরা। এরপর 'জবি ঐক্য' লং মার্চের ঘোষণা দেশ।

        শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো-

        আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা শিক্ষক সমিতির

          অনলাইন ডেস্ক
          ১৫ মে, ২০২৫ ১৪:৫৭
          অনলাইন ডেস্ক
          জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা শিক্ষক সমিতির

          শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে এ ঘোষণা দেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দিন।

          তিনি বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের ওপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে। এটি সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি। কোনো ষড়যন্ত্র করতে আসিনি। আমাদের অধিকার চাইতে, আমাদের দাবি আদায় করতে এসেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। দাবি আদায়ের আগ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলবে না।

          অধ্যাপক রইস উদ্দিন বলেন, আমাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় ভালো হবে না। চোখের সামনে আমার কোনো শিক্ষার্থীকে কেউ আঘাত করতে পারবে না।

          এ সময় শিক্ষার্থীরা ‘আবাসন চাই, বঞ্চনা নয়’, ‘বাজেট কাটছাঁট চলবে না’, ‘হামলার বিচার চাই প্রভৃতি স্লোগান দিতে থাকেন। প্রায় ২৪ ঘণ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাকরাইলে অবস্থান করছে। অবস্থান কর্মসূচি পালন করায় অনেক শিক্ষার্থী ক্লান্ত হলেও আন্দোলন থেকে সরেননি কেউ। কেউ কেউ রাতভর রাস্তায় ঘুমিয়ে আজ সকালেও অবস্থান করছেন।

          শিক্ষার্থীদের চার দফা দাবি হলো- বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা, জবির প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে অনুমোদন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ একনেক সভায় পাশ ও বাস্তবায়ন, ১৪ মে শিক্ষার্থীদের ওপর পুলিশের অতর্কিত হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

          গতকাল বুধবার সকাল ১১টায় তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে শুরু করে শিক্ষক-শিক্ষার্থী। লং মার্চটি গুলিস্তান, মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে আসলে ১২টা ৪০ মিনিটের দিকে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর। এ সময় ছত্রভঙ্গ করতে গরম পানি নিক্ষেপ করে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক আহত হয়েছেন।

          পরবর্তীতে রাতে উপদেষ্টা মাহফুজ সামনে বিফ্রিং করতে আসেন। বিফ্রিংয়ে অসন্তুষ্ট হন শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টা মাহফুজকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। বক্তৃতার একপর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলনকারীদের মধ্য থেকে বোতল ছুঁড়ে মারেন একজন। উপদেষ্টা বিফ্রিং বন্ধ করে চলে যান।

          এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যে অসন্তুষ্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কাকরাইল মসজিদের সামনে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত