ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

নবনিযুক্ত উপাচার্যের কাছে ববি শিক্ষার্থীদের ৮২ দফা দাবি পেশ

ক্যাম্পাস প্রতিনিধি
২৫ মে, ২০২৫ ১৮:১১
ক্যাম্পাস প্রতিনিধি
নবনিযুক্ত উপাচার্যের কাছে ববি শিক্ষার্থীদের ৮২ দফা দাবি পেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের কাছে ৮২ দফা দাবি পেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দপ্তরে এই দাবিগুলো তুলে ধরা হয়। এর মধ্যে ২১টি দীর্ঘমেয়াদী, ৪১টি স্বল্পমেয়াদী এবং ২০টি শিক্ষাব্যবস্থা আধুনিকায়নের দাবি রয়েছে।

গত ১৯ মে সোমবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শিক্ষার্থীদের মধ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়, যেখানে তারা নিজেদের দাবি-দাওয়া উপস্থাপন করে। পরবর্তীতে সেই দাবিগুলোকে সমন্বয় করে মোট ৮২টি দাবি উপাচার্যের কাছে পেশ করা হয়।

শিক্ষার্থীরা জানাই, বিশ্ববিদ্যালয় এর আগে একাধিকবার সংকটে পড়েছে। বিশেষ করে সদ্যবিদায়ী উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সময়কালে প্রশাসনিক অব্যবস্থাপনা, শিক্ষার্থীদের দাবি উপেক্ষা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার মতো ঘটনায় ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে।

লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, "আমাদের টানা ৩০ দিনের আন্দোলনের ফসল এই নতুন উপাচার্য। আমরা সার্বিক বিষয়ে দীর্ঘমেয়াদী ও স্বল্পমেয়াদী প্রস্তাবনা তুলে ধরেছি এবং এর গুরুত্ব বুঝিয়েছি। তবে এই প্রস্তাবনায় কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি।"

দাবিগুলো দেখতে ক্লিক করুন

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গুচ্ছের ফল পুনঃনিরীক্ষণে ৩৫১ জনের আবেদন

    ক্যাম্পাস প্রতিনিধি
    ১৮ মে, ২০২৫ ১৫:৩২
    ক্যাম্পাস প্রতিনিধি
    গুচ্ছের ফল পুনঃনিরীক্ষণে ৩৫১ জনের আবেদন

    ‎দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছভুক্ত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষার আবেদন নেওয়ার সময়সীমা শেষ হয়েছে। আবেদনের শেষ সময় ছিল গত শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন ৩৫১ জন শিক্ষার্থী।

    ‎মাভাবিপ্রবি উপাচার্য এবং গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানিয়েছেন, ফল পুনঃনিরীক্ষার জন্য মোট ৩৫১টি আবেদন জমা পড়েছে। আজ রবিবার থেকেই ওএমআর শিট (উত্তরপত্র) দেখা শুরু হয়েছে। আজ উত্তরপত্র দেখা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা মিটিংয়ে বসবেন। এরপর ফলাফলের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

    ‎পরীক্ষার খাতায় বিভিন্ন ত্রুটির কারণে গুচ্ছের ‘এ’ ইউনিটের ৩৯ জন, ‘বি’ ইউনিটের ১৭ জন এবং ‘সি’ ইউনিটের ৬ জনের খাতা বাতিল করা হয়েছে।

    ‎এর আগে গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের  পরীক্ষা ২৫ এপ্রিল, ‘বি’ ইউনিটের পরীক্ষা ২ মে এবং ‘এ’ ইউনিটের  পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হয়। এটি গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত পঞ্চমবারের ভর্তি পরীক্ষা। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এই পদ্ধতির মাধ্যমে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে শিক্ষার্থীদের একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদাভাবে পরীক্ষা দিতে না হয়।


    ‎‘এ’ ইউনিটে পাসের হার ৪৫.৭৪ শতাংশ, ‘বি’ ইউনিটে ৪৬.৭৯ শতাংশ এবং ‘সি’ ইউনিটে ৬৩.৩৫ শতাংশ।

    ‎গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ৫৭ হাজার ৪২৫ জন, ‘বি’ ইউনিটে ৩১ হাজার ৬৪১ জন এবং ‘সি’ ইউনিটে ১৩ হাজার ৬৬০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

    ‎উল্লেখ্য, ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে ২৮ এপ্রিল, ‘বি’ ইউনিটের ফল ৫ মে এবং ‘এ’ ইউনিটের ফল ১৩ মে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্যমতে, পুনঃনিরীক্ষার ফলে কোনো শিক্ষার্থীর ফল অগ্রগতি হলে আবেদনকারী শিক্ষার্থী তার ২ হাজার টাকা ফেরত পাবে।

    মন্তব্য

    রাবিপ্রবিতে জিএসটি সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৬ এপ্রিল, ২০২৫ ১:৩১
    ক্যাম্পাস প্রতিনিধি
    রাবিপ্রবিতে জিএসটি সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

    রাবিপ্রবি প্রতিনিধি:
    রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের "সি" ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

    প্রথম দিনের ভর্তি পরীক্ষায় রাবিপ্রবি কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতির সংখ্যা ৫৩৩ জন এবং অনুপস্থিতির সংখ্যা ৪৪ জন। উপস্থিতির হার ৯২.৩৭ শতাংশ। 

    পরীক্ষা শুরুর আগে সকাল দশ ঘটিকার সময় রাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ কর্নারে গুচ্ছ "সি" ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়ে প্রশাসন ও পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

    পরবর্তীতে উপাচার্য ড. মোঃ আতিয়ার রহমান কেন্দ্রের কক্ষসমূহ পরিদর্শন করেন। কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপাচার্য। 

    এসময় উপাচার্য বলেন, আজকে যারা পরীক্ষার্থী এসেছে তারা শুধু ছাত্র না আমাদের সামনের দিনের বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অংশীদার। তাই তাদের জন্য ক্যাম্পাসে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে একটি চমৎকার ছাত্রবান্ধব ও ইতিবাচক পরিবেশ তৈরি করছি। 

    এছাড়াও,শিক্ষার্থীদের দেশকে বিনির্মাণের দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

    উল্লেখ্য, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করার জন্য রাবিপ্রবিয়ানরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেছে। তীব্র গরম উপেক্ষা করে পরীক্ষার্থীদের দিকনির্দেশনা প্রদান করেছে রাবিপ্রবিয়ানরা।

    সরেজমিনে দেখা যায়, দূরদূরান্ত থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকরা প্রশাসনের ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। 

    কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়েছে প্রথম দিনের গুচ্ছ ভর্তি পরীক্ষা। সবার আন্তরিক সহযোগিতায় সুন্দর একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে মনে করে রাবিপ্রবি প্রশাসন।

    মন্তব্য

    অটোরিকশাচালক বাবা সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষায় হলেন প্রথম

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৫ এপ্রিল, ২০২৫ ১৮:৫০
    ক্যাম্পাস প্রতিনিধি
    অটোরিকশাচালক বাবা সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তিপরীক্ষায় হলেন প্রথম
    রাবি 'বি' ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম আরাফাতুল ইসলাম আবদুল্লাহ

    রাবি প্রতিনিধি:

    অভাবের সাথে প্রতিনিয়ত লড়াই করেও হার মানেননি। অটোরিকশাচালক বাবার ঘাম আর নিজের অদম্য পরিশ্রম ও ইচ্ছাশক্তিতে গড়ে তুলেছেন এক অনন্য সাফল্যের গল্প।

    বলছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্নাতক (সম্মান) প্রথমবর্ষ 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার মাস্টার নজির আহমেদ ডিগ্রি কলেজের শিক্ষার্থী আরাফাতুল ইসলাম আবদুল্লাহ'র কথা। 

    বাবা মোস্তাক আহমেদ একজন অটোরিকশা চালক। দিনরাত পরিশ্রম করে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ করেন তিনি। মা রহিমা আক্তার একজন গৃহিণী। পরিবারের দিন কাটে অভাব-অনটনে। জীবনের এতো না পাওয়ার মধ্যেও সন্তানের স্বপ্ন পূরণে কোনো ছাড় দেননি তারা। জীবনের এমন পর্যায়ে আশির্বাদ হয়ে এসেছে একটি সুসংবাদ। একমাত্র ছেলে আরাফাতুল ইসলাম আবদুল্লাহ'র সাফল্যে প্রশংসায় ভাসছে পুরো গ্ৰাম। 

    এসএসসিতে পেয়েছেন জিপিএ ৪.৫০, আর এইচএসসিতে জিপিএ ৫। এরপর 'বি' ইউনিটে এককভাবে সর্বোচ্চ নম্বর ৭৭.৫০ পেয়ে প্রথম স্থান অর্জন করছেন তিনি। পরিবারের ক্ষুদ্র আয়ের মধ্যেই করেছেন পড়ালেখা। হতদরিদ্র পরিবারে বেড়ে উঠলেও পড়ালেখার প্রতি প্রবল আগ্ৰহ আরাফাতে শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্য এনে দিয়েছে। 

    নিজের অনুভূতি ব্যাক্ত করে আরাফাতুল ইসলাম বলেন, "ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে থাকাকালীন বিশ্ববিদ্যালয় সম্পর্কে খুব একটা জানতাম না। পরে সেকেন্ড ইয়ারে উঠে কলেজের শিক্ষক এবং ফেসবুকের মাধ্যমে বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানি। তখন থেকেই স্বপ্ন দেখি বিশ্ববিদ্যালয়ে পড়বো।"

    ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, "নামাজ, খাওয়া আর ঘুম ছাড়া পুরো সময়টা আমি পড়াশোনাতেই থাকতাম। প্রতিদিন নিয়ম করে ১২-১৩ ঘন্টা পড়ালেখা করতাম। এইচএসসির সময় থেকেই পাঠ্যবইগুলো ভালোভাবে পড়ে রেখেছিলাম। তাই ভর্তি পরীক্ষার আগে খুব একটা চাপ অনুভব করিনি।"

    পরীক্ষায় ছেলের প্রথম হওয়ার খবরে আবেগ আপ্লুত বাবা মোস্তাক আহমেদ বলেন, "আমি একজন দরিদ্র মানুষ, আমার ছেলে এতো বড় একটা জায়গায় পড়তে পারবে এটা আমার কাছে খুব আনন্দের। আমার ছেলে অনেক কষ্ট করেছে। আমি শুধু চেয়েছি ও মানুষ হোক। আমার বিশ্বাস ভবিষ্যতে ও আরো ভালো করবে।"

    প্রতিভা, প্রবল আগ্ৰহ আর পরিশ্রমের সামনে দারিদ্র্য কখনো বাঁধা হয়ে দাঁড়ায় না। নিজের চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে দেশের লাখো দরিদ্র পরিবারের সন্তানদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন আরাফাতুল ইসলাম আবদুল্লাহ। 

    মন্তব্য

    টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৫ এপ্রিল, ২০২৫ ১৬:৪১
    ক্যাম্পাস প্রতিনিধি
    টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

    যবিপ্রবি প্রতিনিধি:

    যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) “এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৫” এ বাংলাদেশের সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। গত ২৩ এপ্রিল টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং এর নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।

    র‌্যাঙ্কিংয়ে এশিয়াতে ৪০১ থেকে ৫০০ এর মধ্যে অবস্থান করে নিয়েছে দেশের ৬ টি বিশ্ববিদ্যালয়। যার মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে রয়েছে শুধু যবিপ্রবি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে ৩০১ থেকে ৩৫০ এর মধ্যে যৌথভাবে শীর্ষে (বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো মধ্যে) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তালিকায় ৩৫১-৪০০ এর মধ্যে স্থান করে নিয়ে যৌথভাবে শীর্ষ দুইয়ে দেশের ৩টি বিশ্ববিদ্যালয়। সেগুলো হলো গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির “২০২৫ সালের এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়” তালিকায় বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে স্থান পেয়েছে মোট ২৪ টি বিশ্ববিদ্যালয়। তার মধ্যে যৌথভাবে তৃতীয় স্থানে অবস্থান করছে যবিপ্রবি।

    টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র‌্যাঙ্কিং নিয়ে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে যবিপ্রবি মর্যাদাপূর্ণ অবস্থান করে নেওয়ায়, যবিপ্রবির সকল শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, মর্যাদাপূর্ণ এ ধারা ভবিষ্যতেও অক্ষুণ্ন থাকবে। আমাদের পরবর্তী লক্ষ্য হলো বিশ্ব র‌্যাঙ্কিংয়ে অবস্থান করে নেওয়া। গবেষণার মান ত্বরাণি¦ত করার লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরও গবেষণা বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।   

    মানসম্মত বিভিন্ন পারফরম্যান্স সূচক ব্যবহার করে পাঠদান, গবেষণার পরিবেশ, গুণগত গবেষণা, ইন্ডাস্ট্রিতে সংযুক্তি এবং আন্তর্জাতিক সম্ভাবনার মতো গুররুত্বপূর্ণ ক্ষেত্রে টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং করে থাকে।
     

    মন্তব্য
    সর্বশেষ সংবাদ
      সর্বাধিক পঠিত