শিরোনাম
অতিরিক্ত মাদক সেবনে মারা গেলেন জনপ্রিয় পর্ন তারকা কাইলি
জনপ্রিয় মার্কিন পর্ন অভিনেত্রী কাইলি পেজ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। পুলিশ ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। খবর এনডিটিভির
কাইলি পেজের আসল নাম কাইলি পাইলান্ট। নেটফ্লিক্সের একটি রিয়্যালিটি শো-এর প্রতিযোগীও ছিলেন তিনি। তাকে গত ২৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবন থেকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তার মৃত্যুর কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে তদন্তকারীদের ধারণা, অতিরিক্ত মাদকসেবনের কারণে মৃত্যু হয়েছে কাইলির।
ঘটনাস্থলে ফেন্টানিল এবং অন্যান্য মাদকদ্রব্য পাওয়া গেছে। কাইলির সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক ঘটনা ঘটেনি বলে জানান তদন্তকারীরা।
এদিকে কাইলির মৃত্যুতে শোক প্রকাশ করেছে প্রযোজনা সংস্থা ব্রাজার্স সহ একাধিক পর্নো সংস্থা। ব্রাজার্স এক বিবৃতিতে জানিয়েছে, কাইলি তার হাসি, দয়ার জন্য আমাদের মনে থেকে যাবেন। এই কঠিন সময়ে আমরা কাইলির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
কাইলির জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের ওকলাহোমার তুলসায়। ২০১৬ সালে তিনি নীল ছবির দুনিয়ায় নাম লেখান। এরপর ভিক্সেন মিডিয়া গ্রুপ এবং ব্রাজার্সের জন্য ২০০টিরও বেশি প্রাপ্তবয়স্ক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
তিন বিমানবন্দরে ১৬ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে আজ রাতে
ঢাকার শাহজালালসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরে ১৬টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম আজ (সোমবার) মধ্যরাতে বন্ধ হয়ে যাচ্ছে। ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে এসব প্রতিষ্ঠানের ইজারা নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাত্রীসেবার মান উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ছাড়া বাকি দুটি বিমানবন্দর হলো চট্টগ্রামের শাহ আমানত ও নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর।
তিনি জানান, যেসব প্রতিষ্ঠানের ইজারার মেয়াদ শেষ হচ্ছে, তাদের আর নবায়নের সুযোগ দেওয়া হবে না এবং আগামীতে নতুনভাবে এসব স্থাপনা ব্যবহারের জন্য নতুন নীতিমালার আওতায় কার্যক্রম পরিচালিত হবে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম আজ রাতেই বন্ধ হচ্ছে সেগুলো হলো— এরোস ট্রেডিং, মেসার্স সজল এন্টারপ্রাইজ, মাহবুবা ট্রেডার্স, নাহার কনস্ট্রাকশন, এভিয়েশন ট্রান্সপোর্ট লিমিটেড, এ ফাইভ রোডওয়ে লিমিটেড, ওয়ার্ল্ড ট্রাস্ট ট্যুরিস্ট কার সার্ভিসেস কোম্পানি, শিরিন এন্টারপ্রাইজ, হাওলাদার অ্যান্ড সন্স, অথৈ এন্টারপ্রাইজ, ওল্ফ করপোরেশন, আড়িয়াল ক্রিয়েটিভ স্পেস, ধানসিঁড়ি কমিউনিকেশন এবং ডিপার্টমেন্ট এস কনসালটিং।
এছাড়া চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী প্রান্তিক ভবনের দ্বিতীয় তলার বহির্গমন এলাকায় অবস্থিত ফ্যালকন এজেন্সি এবং নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের অভ্যন্তরীণ বহির্গমন এলাকায় থাকা ফ্যালকন এয়ারপোর্ট সার্ভিস টিমের কার্যক্রমও আজ রাত থেকে বন্ধ হচ্ছে। এসব প্রতিষ্ঠানকেও চূড়ান্তভাবে কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল ২৯ জুন বেবিচক থেকে ইজারা গ্রহণকারী সব প্রতিষ্ঠানে নিবন্ধিত ডাকযোগে চিঠি পাঠিয়ে তাদের সিদ্ধান্ত জানানো হয়। পাশাপাশি ৩০ জুন সংশ্লিষ্টদের উদ্দেশে একটি আনুষ্ঠানিক নোটিশও জারি করা হয়েছে। এতে বলা হয়, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এসব প্রতিষ্ঠানকে অপসারণ করতে হবে এবং নতুন করে ইজারা নবায়নের জন্য কোনো আবেদন বিবেচনায় আনা হবে না।
বেবিচক বলছে, বিমানবন্দর ব্যবস্থাপনায় আরও আধুনিকতা, জবাবদিহিতা এবং যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যেই এই পদক্ষেপ। ভবিষ্যতে এসব স্থানে নতুন নীতিমালার ভিত্তিতে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
বিমানবন্দর সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, অনেক প্রতিষ্ঠান বছরের পর বছর ধরে একই ইজারায় কার্যক্রম চালিয়ে গেলেও যাত্রীসেবা ও নানাবিধ অনিয়মের অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। এসব বিবেচনায় নিয়ে এবার কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মূলত, বিমানবন্দরের মতো স্পর্শকাতর এলাকায় নিয়ন্ত্রিত ও প্রাতিষ্ঠানিক সেবা নিশ্চিতে বাণিজ্যিক কার্যক্রমেও নতুন করে শৃঙ্খলা আনতে চায় কর্তৃপক্ষ। রাত থেকেই শুরু হচ্ছে সেই বাস্তবায়ন।
জুলাইযোদ্ধা হাসানের মরদেহ দেশে আসছে আজ, জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে
থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা জুলাইযোদ্ধা মোহাম্মদ হাসানের মরদেহ আজ শনিবার (২৪ মে) সন্ধ্যায় দেশে পৌঁছাবে। এরপর রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহ নেওয়া হবে জানাজার জন্য।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আবু সাদিক কায়েম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
সাদিক কায়েম লিখেছেন, ‘জুলাইয়ের যোদ্ধা, আহত বীর ও পবিত্র কুরআনুল কারিমের হাফেজ হাসান চিকিৎসা চলাকালীন অবস্থায় শাহাদাৎ বরণ করেছেন। শনিবার রাত ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। হাফেজে কুরআন এই মহান শহীদের জানাজায় শরীক হবার উদাত্ত আহবান জানাচ্ছি।’
তিনি বলেন, শহীদদের জানাজায় শরীক হওয়া কেবল মানবিক দায়িত্বই নয়, বিশ্বাসী উম্মতের পক্ষ থেকে তার জন্য দুআ করা। একইসাথে জানাজার সময়টা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হবারও মুহুর্ত। যে কোনো মূল্যে জুলাইয়ের ঘাতক ও গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে, ইন শা আল্লাহ।’
আরও পড়ুন
এর আগে হাসানের (২৩) মৃত্যুবরণের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত সহকারী ডা. মাহমুদুল হাসান। তিনি বলেছেন, মোহাম্মদ হাসানের মরদেহ শনিবার সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনা হবে। বিমানবন্দর থেকে মরদেহ নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এরপর মরদেহ চট্টগ্রামে পাঠানো হবে। মোহাম্মদ হাসান কুরআনের হাফেজ ছিলেন। হিফজ শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৫ আগস্ট চট্টগ্রাম নগরের টাইগারপাসে আন্দোলনের সময় মাথার ডান পাশে গুলিবিদ্ধ হন হাসান। প্রথমে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়।
গত অক্টোবরে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে নেওয়া হয় হাসানকে। সেখানেই দীর্ঘদিন লাইফসাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। গত ১০ এপ্রিল তাকে লাইফসাপোর্ট থেকে সরিয়ে সাধারণ শয্যায় নেওয়া হয়। ২৫ এপ্রিল তার অবস্থার অবনতি ঘটায় তাকে পুনরায় লাইফসাপোর্টে নেওয়া হয়েছিল।
সচিবালয় অভিমুখে লংমার্চ, শিক্ষক নেতা কাওছার আটক
জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ করার শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সভাপতি অধ্যক্ষ শেখ কাওছার আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২১ মে) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মুনসুর বলেন, ‘অধ্যক্ষ শেখ কাওছারের নামে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ওসি আরও বলেন, প্রথমে তাকে আমাদের থানায় নিয়ে আসে ডিবি। এরপর ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে সরেজমিনে দেখা যায়, জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তারা ‘শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসবভাতা, বাড়িভাড়া ও চিকিৎসাভাতা চাচ্ছেন। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন, তারা নিজেদের নানা ‘বৈষম্যের’ কথা তুলে ধরেন।
আরও পড়ুন
আন্দোলনে অংশ নেওয়া আল আমিন নামে এক শিক্ষক বলেন, আমি ২৫ পার্সেন্ট উৎসব ভাতা চাই না, আমরা কোন পার্সেন্টিজ চাই না। আগামী ঈদুল আজহার আগেই ২৫ পার্সেন্ট ভাতার পরির্তন করে অনতিবিলম্বে শতভাগ উৎবভাতার ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক-কর্মচারীদের ন্যায় বাড়িভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসাভাতা প্রদান করতে হবে।
তাদের ‘মূল দাবি’ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘুচানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করুন।
কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীর ওপর কেন ক্ষেপলেন হাজী সেলিম
হত্যা মামলায় গ্রেপ্তার শুনানিতে গিয়ে কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীর ওপর ক্ষেপলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম।
বুধবার (০৯ এপ্রিল) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে তাকে তোলা হয়। এ সময় বিভিন্ন মন্ত্রী-এমপি আসামিরাও ছিলেন। তবে কাঠগড়ায় দাঁড়িয়ে নিজের আইনজীবীর প্রতি হঠাৎ ক্ষেপে যান হাজী সেলিম। এসময় এতোই রেগে যান যে ওকালতনামায় স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তিনি। পরে তাকে বুঝানোর পর তিনি স্বাক্ষর করেন। এরপর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় হাজী সেলিমকে গ্রেপ্তার দেখানো হয়।
এ বিষয়ে তার আইনজীবী শ্রী প্রাণ নাথ বলেন, আমার মক্কেল কথা বলতে পারেন না। কারাগারে খাবার খেতে পারেন না। কাউকে কোন কিছু বুঝাতে পারেন না। এই অভিমানে আমার ওপর রেগে গেছিলেন। এজন্য তিনি ওকালত নামায় স্বাক্ষর করতে চাচ্ছিলেন না। কিছুক্ষণ বুঝানোর পর তিনি স্বাক্ষর করেন। তাকে বলেছি, সিস্টেমের বাইরে তো কিছু করতে পারব না।
তিনি আরও বলেন, আমার মক্কেলকে ১৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে। এখনো ১০ দিনের রিমান্ড পেন্ডিং রয়েছে। মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ২১ জুলাই দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী থানাধীন ফুটওভার ব্রিজ নিচে ছাত্রজনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন সাজেদুর রহমান ওমর। পরে বিকেলে আসামিদের আক্রমণে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মারা যান। এ ঘটনায় গত ৩ জানুয়ারি যাত্রাবাড়ী থানায় মামলা হয়।সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য