ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বিসিএসের জট ছাড়াতে ‘রোডম্যাপ’ পিএসসির

অনলাইন ডেস্ক
৩ জুন, ২০২৫ ২০:৫০
অনলাইন ডেস্ক
বিসিএসের জট ছাড়াতে ‘রোডম্যাপ’ পিএসসির

বিসিএস জট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি রোডম্যাপ ঘোষণা করেছে। এতে তিন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা জানানো হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, কমিশন চলমান বিসিএস জট নিরসন এবং কালক্ষেপণ কমানোর লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ ২০২৫ সালের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করেছে।  

ওই সময়ের মধ্যে তিনটি বিসিএসর (৪৪তম, ৪৫তম এবং ৪৮তম) চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।  

এই লক্ষ্যে কমিশন আগামী ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি দেবে। যাদের একইসঙ্গে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে তাদের ওই পরীক্ষার এক মাস আগে বা এক মাস পর ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। কোনো প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয় সেই লক্ষ্যে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।  

দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএসকে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।  

২৭ মে বিশেষ বিসিএসের গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিসিএস (বিশেষ) বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএসর (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।  

ওই বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।  

৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে।  

পিএসসি জানায়, নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

উল্লিখিত পরীক্ষা তারিখগুলো অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন শুরু ৩০ জুন

    অনলাইন ডেস্ক
    ১ জুন, ২০২৫ ১৬:৪২
    অনলাইন ডেস্ক
    নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন শুরু ৩০ জুন

    প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিনটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। 

    এক নজরে নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার

    প্রতিষ্ঠানের নাম

    বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক) 

       

    চাকরির ধরন

    সরকারি চাকরি    

    প্রকাশের তারিখ

    ২৮ মে ২০২৫

       

    পদ ও লোকবল

    ৩টি ও ৭ জন

       

    চাকরির খবর 

    রাইজিং ক্যাম্পাস জব    

    আবেদন করার মাধ্যম 

    অনলাইন

       
    আবেদন শুরুর তারিখ

    ০১ জুন ২০২৫

       

    আবেদনের শেষ তারিখ

    ৩০ জুন ২০২৫

       

    অফিশিয়াল ওয়েবসাইট

    https://mod.gov.bd    

    আবেদন করার লিংক

     অফিশিয়াল নোটিশের নিচে    
           

    প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক) 
    পদসংখ্যা: ০৩টি 
    লোকবল নিয়োগ: ০৭ জন 

    পদের নাম: ইন্সট্রাক্টর, (সিএসও-৩)
    পদসংখ্যা: ০২টি 
    বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 
    শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

    পদের নাম: এএনএসও, (সিএসও-৩)
    পদসংখ্যা: ০৪টি 
    বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 
    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

    পদের নাম: এএএসও, (সিএসও-৩)
    পদসংখ্যা: ০১টি 
    বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 
    শিক্ষাগত যোগ্যতা: রসায়নবিদ্যা বা ফলিত রসায়নবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

    বয়সসীমা: প্রার্থীদের বয়স ৩০ জুন ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
    আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা, তবে অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিবেন। 

    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
    আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৫

    প্রাসঙ্গিক
    মন্তব্য

    আড়ং এ বিশাল চাকরির সুযোগ, আবেদন ৩১ মে পর্যন্ত

    অনলাইন ডেস্ক
    ২৩ মে, ২০২৫ ১২:৫১
    অনলাইন ডেস্ক
    আড়ং এ বিশাল চাকরির সুযোগ, আবেদন ৩১ মে পর্যন্ত

    পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার সেফটি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

    প্রতিষ্ঠানের নাম: আড়ং
    পদের নাম: অফিসার সেফটি
    পদসংখ্যা: নির্ধারিত নয় 

    শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
    অন্যান্য যোগ্যতা: তত্ত্বাবধানের দক্ষতাসহ পেশাগত নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা সম্পর্কিত কাজ/কার্য পরিচালনায় দক্ষতা 
    অভিজ্ঞতা: কমপক্ষে ০১ বছর

    চাকরির ধরন: ফুলটাইম
    কর্মক্ষেত্র: অফিসে 
    প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
    বয়সসীমা: উল্লেখ নেই 

    কর্মস্থল: ঢাকা 
    বেতন: আলোচনা সাপেক্ষে 
    অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
    আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৫

    মন্তব্য

    বিশাল নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি. আবেদন ২৯ মে পর্যন্ত

    অনলাইন ডেস্ক
    ২১ মে, ২০২৫ ১৬:৩৮
    অনলাইন ডেস্ক
    বিশাল নিয়োগ দিচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি. আবেদন ২৯ মে পর্যন্ত

    ব্যাংক এশিয়া পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ফরেন ট্রেড অপারেশন্স পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৯ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

    এক নজরে ব্যাংক এশিয়া নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

    প্রতিষ্ঠানের নাম

    ব্যাংক এশিয়া পিএলসি
    চাকরির ধরন বেসরকারি চাকরি
    প্রকাশের তারিখ ১৯ মে ২০২৫
    পদ ও লোকবল নির্ধারিত নয় 

    চাকরির খবর

     রাইজিং ক্যাম্পাস জবস
    আবেদন করার মাধ্যম অনলাইন
    আবেদন শুরুর তারিখ ১৯ মে ২০২৫
    আবেদনের শেষ তারিখ ২৯ মে ২০২৫
    অফিশিয়াল ওয়েবসাইট https://www.bankasia-bd.com
    আবেদন করার লিংক

    অফিশিয়াল নোটিশের নিচে

    প্রতিষ্ঠানের নাম: ব্যাংক এশিয়া পিএলসি
    পদের নাম: ফরেন ট্রেড অপারেশন্স 
    পদসংখ্যা: নির্ধারিত নয় 

    শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
    অন্যান্য যোগ্যতা: বাণিজ্য প্রক্রিয়াকরণ, বৈদেশিক বাণিজ্য কার্যক্রম (রপ্তানি, আমদানি, রেমিট্যান্স), আমদানি ও রপ্তানি নীতি, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন, আইসিসি প্রকাশনা (ইউসিপি, ইউআরআর, ইউআরসি) এবং বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্দেশিকা সম্পর্কে ভালো জ্ঞান।
    অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর 

    চাকরির ধরন: ফুলটাইম
    কর্মক্ষেত্র: অফিসে 
    প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
    বয়সসীমা: উল্লেখ নেই 

    কর্মস্থল: ঢাকা 
    বেতন: আলোচনা সাপেক্ষে 
    অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

    আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
    আবেদনের শেষ সময়: ২৯ মে ২০২৫

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৩৬ হাজার টাকা বেতনে ইস্টার্ন ব্যাংকে চাকরি, অনলাইনে আবেদন শুরু

      অনলাইন ডেস্ক
      ৬ মে, ২০২৫ ১৫:৫৯
      অনলাইন ডেস্ক
      ৩৬ হাজার টাকা বেতনে ইস্টার্ন ব্যাংকে চাকরি, অনলাইনে আবেদন শুরু

      জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি। ‘কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার)’ পদে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ১৩ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

      প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি
      বিভাগের নাম: ক্যাশ এরিয়া, ব্র্যাঞ্চ অ্যান্ড সাব ব্র্যাঞ্চ
      পদের নাম: কাস্টমার সার্ভিস অফিসার (অ্যাসিস্ট্যান্ট অফিসার)
      পদের সংখ্যা: নির্ধারিত নয়

      শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সমমান
      অভিজ্ঞতা: ০১-০২ বছর
      বেতন: ৩৬,০০০-৪৫,০০০ টাকা

      চাকরির ধরন: ফুল টাইম
      প্রার্থীর ধরন: নারী-পুরুষ
      বয়স: নির্ধারিত নয়
      কর্মস্থল: যেকোনো স্থান।

      আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

      আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ মে, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

       

      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত