শিরোনাম
নৌবাহিনীতে বেসামরিক ১০১ পদে নিয়োগ
বাংলাদেশ নৌবাহিনীতে ১৫তম ও ১৬তম গ্রেডে বেসামরিক শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। দুই গ্রেডে ১০১ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী। ড্রাইভিং সংশ্লিষ্ট মোট ছয় ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের সুযোগ আছে আর দুই দিন, শেষ তারিখ ২০ জানুয়ারি ২০২৬।
চাকরির বিবরণ
১. পদের নাম: এমটিডি
পদসংখ্যা: ৮৯
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
২. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-১)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৩. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-১)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৪. পদের নাম: ফর্কলিফট ড্রাইভার
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৫. পদের নাম: ইঞ্জিন ড্রাইভার (ক্লাস-২)
পদসংখ্যা: ৩
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ভারী জলযান চালনার লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৬. পদের নাম: ক্রেন ড্রাইভার (ক্লাস-২)
পদসংখ্যা: ৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ক্রেন ড্রাইভিং এ লাইসেন্সধারী এবং ভারী যানবাহন চালনায় তিন বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
বয়সসীমা
২০ জানুয়ারি ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদন ফি
পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি প্রদান করতে হবে।
* অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সব পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।
আবেদনের শেষ তারিখ
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ১০টা।
আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ২০ জানুয়ারি ২০২৬, বিকেল ৫টা।
নির্দেশনা ও শর্তাবলি:
১. সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/বরখাস্ত হলে আবেদন করা যাবে না।
২. সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন করপোরেশনে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে।
বিস্তারিত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে।
৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আজ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) কয়েকটি জাতীয় দৈনিকে এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায়।
এ গণবিজ্ঞপ্তিতে বয়স গণনার সময় নির্ধারণ করেছে এনটিআরসিএ। গত বছরের জুন মাস থেকে বয়স হিসাব করা হবে বলে জানা গেছে।
এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স গণনা করা হয়েছিল ২০২৫ সালের ৪ জুন থেকে।
সপ্তম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও একই তারিখ থেকে বয়স গণনা করা হবে। এ ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না।
এদিকে প্রকাশিত হতে যাওয়া সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে সুপারিশ প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, সপ্তম গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ উল্লেখ করতে পারবেন। এর বাইরে অন্যান্য প্রতিষ্ঠানে নিয়োগে আগ্রহী প্রার্থীদের জন্য রাখা হয়েছে ‘আদার অপশন’, যেখানে ইচ্ছা অনুযায়ী সম্মতি বা অসম্মতি জানানো যাবে।
এর আগে একজন প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে পছন্দ দেওয়ার সুযোগ পেতেন। তবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে সেই সংখ্যা কমিয়ে সাতটিতে নামিয়ে আনা হয়েছে।
২ বিভাগে শিক্ষক নিয়োগ দিবে রাবিপ্রবি
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। ২টি ভিন্ন বিভাগে ২ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৭ ডিসেম্বর।
বিভাগের নাম:ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ এবং ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
পদের বিবরণ
পদের নাম: প্রভাষক
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের চাকরির আবেদনপত্রের নির্ধারিত ফরমেট (ছক) মোতাবেক ০৭ (সাত) সেট আবেদনপত্র আগামী ১৭/১২/২০২৫ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দপ্তরে (অফিস চালাকালীন সময়ে) ডাক/ কুরিয়ার যোগে৷ বা সরাসরি পৌঁছাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি।
আবেদন ফি: ২০০ টাকা
আবেদনের সময়সীমা: ১৭ ডিসেম্বর, ২০২৫
বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন
স্বরাষ্ট্র ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ চান শিক্ষকরা
তিন দফা বাস্তবায়ন না করে উল্টো শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ।
রোববার (৯ নভেম্বর) সংগঠনের পক্ষেশিক্ষক নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, তিন দফা দাবি বাস্তবায়ন না করা, শাহবাগে নিরীহ শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে শত শত শিক্ষককে আহত করার দায় হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করা হয়েছে।
রোববার সকাল থেকেই তিন দফা দাবি আদায় এবং পুলিশি হামলার প্রতিবাদে সারাদেশে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি শুরু হয়েছে। পাশাপাশি দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
৪৪তম বিসিএস: ১ হাজার ৬৮১ প্রার্থীকে নিয়োগের সুপারিশ পিএসসির
রিপিট ক্যাডার ইস্যুতে ঝুলে থাকা ৪৪তম বিসিএসের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৬৮১ জন প্রার্থীকে নিয়োগের চূড়ান্ত সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্যমতে, রিপিট ক্যাডার হওয়ায় প্রথম দফায় সুপারিশ পাওয়াদের মধ্য থেকে ২৬০ জন বাদ দেওয়া হয়েছে। আর রিপিট ক্যাডার পাওয়া ৪৩ জনকে উচ্চতর পছন্দের ক্যাডার পদে সুপারিশ করা হয়েছে।
এছাড়া শূন্যপদে নন-ক্যাডার থেকে মেধাক্রম অনুযায়ী ২৫৭ জনকে নতুন করে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
গত ৩০ জুন ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছিল। তাতে ৩০৩ জন প্রার্থী রিপিট ক্যাডারে (আগের কোনো বিসিএসে একই ক্যাডারে নিয়োগ পেয়ে কর্মরত) সুপারিশপ্রাপ্ত হন। এ নিয়ে সমালোচনা শুরু হলে বিধি পরিবর্তনের উদ্যোগ নেয় পিএসসি। প্রায় পাঁচ মাস পর অক্টোবরের শেষ সপ্তাহে বিধি সংশোধন অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর সংশোধিত ফল প্রকাশ করলো পিএসসি।
পিএসসির আজকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন এবং সংশোধিত বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪- এর বিধি ১৭ অনুযায়ী, এক হাজার ৭১০টি বিজ্ঞাপিত শূন্য পদের বিপরীতে মোট এক হাজার ৬৮১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
পিএসসি জানায়, ৩০ জুন প্রকাশিত ফলাফলে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে ৩০৩ জন লিখিতভাবে জানিয়েছেন যে, তারা বর্তমান কর্মরত একই ক্যাডার পদে বা তার চেয়ে নিচের কোনো পদে যোগদান করবেন না। এ সংকট কাটাতে বিধি সংশোধন করা হয়।
সংশোধিত বিধি অনুযায়ী- রিপিট ক্যাডারের প্রার্থীর মধ্যে ২৬০ জনকে সুপারিশ থেকে বিরত রাখা হয়েছে। তবে কর্মরত ক্যাডারের চেয়ে উচ্চ পছন্দের পদে যোগ্য ৪৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ভূত শূন্যপদে মেধাক্রম অনুসারে নতুন করে ২৫৭ জন প্রার্থীকে নির্বাচন ও সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, বিএড বা এমএড সনদ না থাকায় পাঁচজন প্রার্থীর (রেজিস্ট্রেশন নম্বর ১১১৪৫০৯৫, ১১০৬৪৮০৬, ১১০৮৮০৯৮, ১১০৭৫৭৩৮ এবং ১৩০০৫৮৬৯) অনুকূলে দেওয়া ‘প্রভাষক, টিচার্স ট্রেনিং কলেজ’ ক্যাডারের মনোনয়ন বাতিল করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য