শিরোনাম
মেট্রোরেলে বিশাল নিয়োগ, বেতন অর্ধ-লক্ষ, নিবে ১২০ জন
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজধানী ঢাকা শহরের দ্রুততম পরিবহন ব্যবস্থা (মেট্রোরেল) ২৪টি পদে ১২০ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৪ মে থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৪ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। এছাড়াও যেকোনো ধরনের তদবির বা ব্যক্তিগত যোগাযাগে প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে।
এক নজরে মেট্রোরেলে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫
|
প্রতিষ্ঠানের নাম |
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) |
|---|---|
| চাকরির ধরন | সরকারি চাকরি |
|
প্রকাশের তারিখ |
২৯ এপ্রিল ২০২৩ |
| পদ ও লোকবল | ২৪ টি ও ১২০ জন |
| আবেদন করার মাধ্যম | অনলাইন |
|
আবেদন শুরুর তারিখ |
০৪ মে ২০২৫ |
|
আবেদনের শেষ তারিখ |
০৪ জুন ২০২৫ |
|
অফিশিয়াল ওয়েবসাইট |
https://dmtcl.gov.bd |
|
আবেদন করার লিংক |
অফিশিয়াল নোটিশের নিচে |
|
চাকরির খবর |
রাইজিং ক্যাম্পাস জবস |
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)
পদের সংখ্যা: ২৪টি
লোকবল নিয়োগ: ১২০ জন
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি
বেতন: ৫০,৬০০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মানবসম্পদ)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি
বেতন: ৫০,৬০০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (এস্টেট/লিগ্যাল)
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ এলএলবি অথবা এলএলএম ডিগ্রি
বেতন: ৫০,৬০০ টাকা
পদের নাম: সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি
বেতন: ৫০,৬০০ টাকা
পদের নাম: নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা: ৩টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: অর্থ কর্মকর্তা
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: জুনিয়র রাজস্ব কর্মকর্তা
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
বেতন: ২৫,৯৯০ টাকা
পদের নাম: অর্থ সহকারী
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
বেতন: ২১,৩৯০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ৫টি
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন)
পদসংখ্যা: ৬টি
শিক্ষাগত যোগ্যতা: ০৪ বছরের ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন টেলিকমিউনিকেশন টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ডাটা কমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজি।
বেতন: ৬,৮০০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস প্ল্যানিং/ট্রেনিং/বাজেট)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা:
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস স্পেশাল)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছরের ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং/ পাওয়ার টেকনোলজি।
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস এয়ারকন)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং/ পাওয়ার টেকনোলজি।
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস ডোর)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং/ পাওয়ার টেকনোলজি।
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস বগি)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: মেয়াদী ডিপ্লোমা ইনমেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং/ পাওয়ার টেকনোলজি।
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (আরএস নিউম্যাটিকস)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং/ পাওয়ার টেকনোলজি।
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (পি-ওয়ে)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন মেকানিক্যাল/ ইলেক্ট্রিক্যাল/ইলেকট্রনিক্স/ রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং/ পাওয়ার টেকনোলজি।
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: সেকশন ইঞ্জিনিয়ার (প্রকিউরমেন্ট)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজি।
বেতন: ৩৬,৮০০ টাকা
পদের নাম: জুনিয়র মার্কেটিং অফিসার
পদসংখ্যা: ২টি
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
বেতন: ২৫,৯৯০ টাকা
পদের নাম: পেশ ইমাম
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: কামিল ডিগ্রী/দাওরায়ে হাদিস পাস।
বেতন: ২৩,৪৬০ টাকা
পদের নাম: মোয়াজ্জিন
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন
বেতন: ২১,৩৯০ টাকা
পদের নাম: সেমি স্কিলড মেইনটেইনার
পদসংখ্যা: ৮০টি
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (ভোকেশনাল) ইন মেশিন টুলস অপারেশন এন্ড মেইনটেন্যান্স/ জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস/ ইলেকট্রিক্যালওয়ার্কস এন্ড মেইনটেন্যান্স/ রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং/ ইলেক্ট্রনিক্স কন্ট্রোল এন্ড কমিউনিকেশন/ অটোমোটিভ/ অটোমোবাইল/ ডাটা টেলিকমিউনিকেশন এন্ড নেটওয়ার্কিং টেকনোলজি/ বিল্ডিং মেইনটেন্যান্স এন্ড কন্সট্রাকশন/ ওয়েল্ডিং এবং ফেবরিকেশন অথবা এইচএসসি (বিজ্ঞান)।
বেতন: ২১,৩৯০ টাকা
পদের নাম: সেমি স্কিলড মেশিন অপারেটর (রোলিং স্টক)
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা এসএসসি (ভোকেশনাল) ডিগ্রিধারী হতে হবে।
বেতন: ২১,৩৯০ টাকা
পদের নাম: সেমি স্কিলড ড্রাইভার (সিএমভি)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি (ভোকেশনাল) ইন অটোমোবাইল/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ওয়ার্কস এন্ড মেইনটেন্যান্স অথবা এসএসসি (বিজ্ঞান) ডিগ্রিধারী হতে হবে।
বেতন: ২১,৩৯০ টাকা
বয়সসীমা: সকল পদের প্রার্থীর ক্ষেত্রেই ০১ মে ২০২৫ ইং তারিখে বয়সসীমা ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
পরীক্ষা (এসএসসি) বা সমমানের পরীক্ষার সনদপত্রে উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে এবং বয়স প্রমাণের
ক্ষেত্রে কোনক্রমেই এফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিজ্ঞপ্তির ২১ নং ক্রমিকে বর্ণিত পেশ ইমাম পদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি: ১-৬ এবং ৯-১৮ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ২২৩ টাকা, ৭ ও ১৯ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১৬৮ টাকা এবং ৮ ও ২০-২৪ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৪ জুন ২০২৫
৯ ব্যাংকের ৯৭৪ পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ (নবম গ্রেড) প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষা আগামী ১৬ মে, শুক্রবার অনুষ্ঠিত হবে।
১০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা এক ঘণ্টার। প্রিলিমিনারি পরীক্ষা এবং পরবর্তী অন্য কোনো তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষার কনটেন্ট ও নম্বর বিভাজন প্রকাশ করা হয়েছে। বুধবার ব্যাংকার্স সিলেকশন কমিটির এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত আটটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ২০২২ সালভিত্তিক ‘সিনিয়র অফিসার (সাধারণ) ’ (নবম গ্রেড, Job Id-10201)–এর ৯৭৪ শূন্য পদে সরাসরি নিয়োগে ২০২৩ সালের ২০ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এ নিয়োগে আবেদনকারী প্রার্থীদের মধ্যে যোগ্য বিবেচিত প্রার্থীদের এমসিকিউ পরীক্ষা আগামী ১৬ মে অনুষ্ঠিত হবে।
প্রিলিমিনারি (MCQ) পরীক্ষার সিলেবাস ও নম্বর বণ্টন
1. Bangla 25x1 = 25;
2. English 25x1 = 25;
3. General Mathematics & Quantitative Skills 20x1 = 20;
4. General Knowledge 20x1 = 20;
5. Basic Computer Knowledge 20x1 = 20। Total Marks 100
লিখিত পরীক্ষার সিলেবাস—
1. Focus Writing in English (On Recent Global/Bangladesh Issues) 35;
2. Focus Writing in Bangla (On Recent Global/Bangladesh Issues) 35;
3. General Knowledge (15x2) (Language of questions will be in Bangla) 30;
4. Comprehension (English) (6x5) 30;
5. Mathematics (SSC Level) (5x6) (Language of questions will be in Bangla 30;
6. Translation: English to Bangla 10;
7. Argumentative writing in English 30। Total 200 Marks
কে চাকরি, স্নাতকে জিপিএ–৩ হলে আবেদন
পরীক্ষার্থীদের প্রতি নির্দেশনা—
*পরীক্ষা কেন্দ্রের নাম ও সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে অবহিত করা হবে।
*সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতি কোনো অজুহাতেই গ্রহণযোগ্য হবে না।
*প্রবেশপত্র (১ কপি) ব্যতীত কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড (স্মার্ট কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা অনুরূপ অন্য কোনো কার্ড), ডিজিটাল/স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষা চলাকালীন উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে উক্ত পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না।
*পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।
লাখ টাকা বেতনে আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসিক হোস্টেলের সার্বিক তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার জন্য আবাসিক ইনচার্জ পদে নিয়োগ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ঢাকায় পূর্ণকালীন এই চাকরির বেতন আলোচনা সাপেক্ষে ৭০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত নির্ধারিত হতে পারে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। নেতৃত্বদানের সক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা ও যোগাযোগে পারদর্শী হতে হবে। আবাসিক ব্যবস্থাপনায় পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
দায়িত্ব ও কর্তব্য: শিক্ষার্থীদের আবাসিক হোস্টেল পরিচালনা ও তত্ত্বাবধান। শৃঙ্খলা রক্ষা ও প্রয়োজনীয় সমস্যা সমাধানে সক্রিয় অংশগ্রহণ। অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রক্ষা ও নিয়মিত প্রতিবেদন প্রস্তুত। শিক্ষক, অভিভাবক ও ছাত্রদের মাঝে সেতুবন্ধন রক্ষা। হোস্টেলের যাবতীয় কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি, পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি আগামী ৯ মে ২০২৫-এর মধ্যে প্রেরণ করতে হবে।
ইমেইল: carrier@assunnahfoundation.org
ঠিকানা: আস-সুন্নাহ ফাউন্ডেশন, হাউস-১০০, রোড-০৭, ব্লক-এ, বনশ্রী, ঢাকা-১২১৯।
যোগাযোগ: ০১৯৮৮-৭৭৭৭০৮
২৫৫ জনকে নিয়োগ দেবে ডাক বিভাগ, এসএসসি পাসেও আবেদন
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে ০৭টি পদে ২৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৯ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
প্রতিষ্ঠানের নাম: পোস্টমাস্টার জেনারেল, মেট্টোপলিটন সার্কেল, ঢাকা পদের সংখ্যা: ০৭টি লোকবল নিয়োগ: ২৫৫ জন
পদের নাম: পোস্টাল অপারেটর পদের সংখ্যা: ১৩৮ টি বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: ড্রাইভার (ভারী) পদের সংখ্যা: ০২টি বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী গাড়ি চালনার ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
পদের নাম: ড্রাইভার (হালকা) পদের সংখ্যা: ০৯টি বেতন: ৯,৩০০-২২, ৪৯০ টাকা (গ্রেড-১৬) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ এবং হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা/ভারী গাড়ি চালনার ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
পদের নাম: পোস্টম্যান পদের সংখ্যা: ৪৪টি বেতন: ৯,০০০-২১,৮০০ (গ্রেড-১৭) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
পদের নাম: মেইল ক্যারিয়ার পদের সংখ্যা: ৩৫টি বেতন: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: পরিচ্চন্নতা কর্মী (সুইপার) পদের সংখ্যা: ১০টি বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদের নাম: নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা: ১৭টি বেতন: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০) শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নং পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা; ৪ থেকে ৭ নং পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই https://pmgmetro.bdpost.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: গত ১৩ ফেব্রুয়ারি আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ০৯ মার্চ, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
জাবির ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৪২ দশমিক ৯৬
ডেস্ক রিপোর্ট: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের জীববিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাসের হার ৪২ দশমিক ৯৬ শতাংশ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এতে ৩১ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পাস করেছেন। যার মধ্যে ১৭ হাজার ৬৬৪ জন ছাত্র এবং ১৪ হাজার চারজন ছাত্রী।
জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, ‘ডি' ইউনিটে ছাত্রী আবেদনকারী ছিল ৪৭ হাজার ৬৯২ জন, পাস করেছে ১৭ হাজার ৬৬৪ জন। পাসের হার ৪৪ দশমিক ২২ শতাংশ। ছাত্র আবেদনকারী ছিল ৩৯ হাজার ৭৬ জন, পাস করেছে ১৪ হাজার চারজন। পাসের হার ৪১ দশমিক ৭০।
এবার 'ডি' ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদে ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি। এরমধ্যে ছাত্রীদের পরীক্ষায় প্রায় ৪৭ হাজার ৬৯২ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৯৬৮ জন ভর্তিচ্ছু।
অন্যদিকে ছাত্রদের পরীক্ষায় প্রায় ৩৯ হাজার ৭৬ জন পরীক্ষার্থীর আবেদন জমা পড়েছিল। এরমধ্যে উপস্থিত ছিলেন ৩৩ হাজার ৭১২ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সে হিসেবে ভর্তিচ্ছু ছাত্রীদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৩ দশমিক ৮০ শতাংশ। ছাত্রদের উপস্থিতির হার ছিল প্রায় ৮৬ দশমিক ২৭ শতাংশ।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য