ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করলো ব্র্যাক ইউনিভার্সিট

নিজস্ব প্রতিবেদক
১৫ এপ্রিল, ২০২৫ ১৮:৩০
নিজস্ব প্রতিবেদক
বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন করলো ব্র্যাক ইউনিভার্সিট

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটি।

রাজধানীর মেরুল বাড্ডা ক্যাম্পাসে মঙ্গলবার দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় সপ্তাহব্যাপী বৈশাখী উৎসব, যা চলবে আগামী ২২ এপ্রিল পর্যন্ত।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার। তিনি বলেন, “পহেলা বৈশাখ আমাদের জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ প্রতীক, এই উৎসব আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে এবং সকলকে একত্রিত করে।

বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও প্রবেশপথগুলোকে গ্রামীণ পরিবেশে সাজানো হয়। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মীরা ঐতিহ্যবাহী রঙিন পোশাকে অংশ নেন উৎসবে। নারী শিক্ষার্থী ও কর্মীরা ফুলের মালায় নিজেদের সাজিয়ে উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলেন।

সাভার ক্যাম্পাসের শিক্ষার্থীরা রঙিন আলপনায় পুরো ক্যাম্পাসকে সজ্জিত করেন। আয়োজন করা হয় বৈশাখী মেলা, যেখানে হস্তশিল্পের নানা স্টল এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল।

মেলার পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড দল 'বাউলা'। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অডিটোরিয়ামে এই আয়োজন উপভোগ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং অফিস অফ কমিউনিকেশনসের পরিচালক খায়রুল বাশার।

সপ্তাহব্যাপী এ উৎসব ব্র্যাক ইউনিভার্সিটির সকল স্তরের মানুষকে একত্রিত করেছে, যা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি ভালোবাসা প্রকাশের এক অসাধারণ উদাহরণ।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ডিবেট ফর ডেমোক্রেসিতে বিজয়ী ডিআইইউ

    নিজস্ব প্রতিবেদক
    ২৭ মে, ২০২৩ ১৮:৫৯
    নিজস্ব প্রতিবেদক
    ডিবেট ফর ডেমোক্রেসিতে বিজয়ী ডিআইইউ

    ডিআইইউ প্রতিনিধিঃ ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে " ভোক্তা অধিকার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সুফল " নিয়ে ছায়া সংসদ বির্তক প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র ডিবেট টিম জয় লাভ করেছে।

    শনিবার ( ২৭ মে) রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এ ভোক্তা-অধিকার নিয়ে উক্ত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

    ডিবেট ফর ডেমোক্রেসি'র আয়োজনে প্রতিযোগিতা অনুষ্ঠানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক জনাব এ. এইচ. এম সফিকুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ডিআইইউ দলকে পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি'র চেয়ারম্যান জনাব হাসান আহমেদ চৌধুরী কিরণ।

    বিজয়ী ডিআইইউ ডিবেট টিমের সদস্য ফাহমিদা আক্তার ইমার কাছে অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, "ডিবেট আমার আবেগের জায়গা। সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলার মধ্যেও ডিবেটের জন্যে আলাদা করে সময় দিই। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় এই কাঙ্ক্ষিত সাফল্য এবং এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টা আমাদের সব সময় অনুপ্রেরণা জুগিয়েছে"।

    উল্লেখ্য, “ভোক্তা-অধিকার নিশ্চিতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার সুফল পাওয়া যাচ্ছে” শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দল হিসেবে ইস্টার্ন ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ডিআইইউতে ফেসবুকে সংবাদ শেয়ার করায় শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ

      নিজস্ব প্রতিবেদক
      ৮ এপ্রিল, ২০২৩ ১১:৫৪
      নিজস্ব প্রতিবেদক
      ডিআইইউতে ফেসবুকে সংবাদ শেয়ার করায় শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকির অভিযোগ

      টিআরসি রিপোর্টঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির (ডিআইইউসাস)  ফেসবুক গ্রুপে সংবাদ শেয়ার দেওয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীকে বহিষ্কারের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সাথে তার কাছা থেকে কোন নিউজ শেয়ার না করার মুচলেকা চাওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন। ভুক্তভোগি ওই শিক্ষার্থী পড়ের বিশ্ববিদ্যালয়টির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে। একই সাথে তিনি ক্যাম্পাস লাইভ২৪ ডটকমের প্রতিনিধি।

      শুক্রবার (৭ এপ্রিল) বহিষ্কারের হুমকি ও মুচলেকা চাওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।

      এ বিষয়ে ভুক্তভোগী আবুল কালাম বলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ‘শিক্ষক নিয়োগের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীকে কাছে টানার চেষ্টা, গভীর রাতে ভিডিও কল’ শিরোনামে একটি নিউজ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) অফিসিয়াল ফেসবুক পেজে শেয়ার করি। পরবর্তী সময়ে ওই দিন দুপুরের পরে আমার কাছে কল আসে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। আমি বিশ্ববিদ্যালয়ে গেলে বিভাগের চেয়ারম্যান সাজ্জাদ আহমেদ শোভন আমাকে কয়েকঘণ্টা বসিয়ে রেখে নানান তির্যক প্রশ্ন করেন। একপর্যায়ে এমন সংবাদ শেয়ারের জন্য আমার ছাত্রত্ব বাতিল ও বহিষ্কারের হুমকি দেন। পরবর্তীতে এমন নিউজ শেয়ার করবো না, এমন মুচলেকাও চেয়ে বসেন। এঘটনায় আমি ভীত ও অনিরাপদ বোধ করছি।

      এ নিয়ে উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতি। বিবৃতিতে বলা হয়েছে, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের হুমকি ও হেনস্তার ঘটনা বেড়েই চলছে। এসব ঘটনার কোনো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। আবুল কালামকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকি এবং মুচলেকা চাওয়ার ঘটনা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে বাধা এবং স্বাধীন গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার পরিপন্থি।

      তারা আরও বলেন, এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

      অভিযুক্ত শিক্ষক সাজ্জাদ আহমেদ শোভন এ বিষয়ে বলেন, বিষয়টি আসলে ভুল বোঝাবুঝি থেকে হয়েছে। আমি তাকে এভাবে বলতে চাইনি।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ডিআইইউ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

        নিজস্ব প্রতিবেদক
        ৩০ মার্চ, ২০২৩ ১০:৪৮
        নিজস্ব প্রতিবেদক
        ডিআইইউ সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

        ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

        বুধবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

        ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সভাপতি মুছা মল্লিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিলের উপস্থিত ছিলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিক সমিতির উপদেষ্টা ও একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক রাজিউর রহমান, সমিতির উপদেষ্টা ও জনপ্রিয় লেখক সামসুল আলম সাদ্দাম ও দৈনিক দেশ দেশান্তরের সম্পাদক ও প্রকাশক আজিজুল হক রতন।

        এসময় সাংবাদিক সমিতির উপদেষ্টারা বলেন , পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনেক। রমজান আমাদের মাঝে সংযম ও সহমর্মিতা বয়ে আনে। আমাদেরকে রমজানের এই শিক্ষা গ্রহণ করতে হবে। রমজানের এই শিক্ষা আমরা যেন সেটা বাকী সময়ে কাজে লাগাতে পারি।

        উপদেষ্টারা আরো বলেন এটা খুবই ভালো বিষয়, সবাইকে এক সাথে নিয়ে ইফতার করা। সাংবাদিক সমিতির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলো জাতির সামনে তুলে ধরে। সাংবাদিকরাই বিশ্ববিদ্যালয়কে দেশবাসীর সামনে প্রতিনিধিত্ব করে। সাংবাদিকদের লেখার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক নানা খবর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি থাকলে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে তা উঠে আসে।

        ইফতার মাহফিলে সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য,সাধারণ সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ডিআইইউ'র নতুন ট্রেজারার অধ্যাপক জাহিদুল ইসলাম

          নিজস্ব প্রতিবেদক
          ২৮ মার্চ, ২০২৩ ১৬:১৫
          নিজস্ব প্রতিবেদক
          ডিআইইউ'র নতুন ট্রেজারার অধ্যাপক জাহিদুল ইসলাম

          ডিআইইউ প্রতিনিধিঃ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। আগামী ৪ বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট মো. আব্দুল হামিদ।

          সম্প্রতি এ নিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়৷ এতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব ড.মোঃ ফরহাদ হোসেন৷

          প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩৩ (১) অনুযায়ী অধ্যাপক ড. জাহিদুল ইসলাম কে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ট্রেজারার পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

          শর্তসমূহঃ

          ট্রেজারার পদে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর।

          মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন।

          তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

          তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত