ঢাকা, সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ৬ মাঘ ১৪৩৩
 
শিরোনাম

ঢাবি শিক্ষার্থী অংকনের গিনেস রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৪ ১৪:৪১
নিজস্ব প্রতিবেদক
ঢাবি শিক্ষার্থী অংকনের গিনেস রেকর্ড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী রাগীব শাহরিয়ার অংকন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন। অংকন ঢাবির কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগে স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। তার বাড়ি নলছিটি পৌর শহরের হাইস্কুল সড়কে।

(Guinness World Record এ `The Most Football (Soccer) Toe Taps in one minute' category অর্থাৎ এক মিনিটে সর্বোচ্চ ২২০ বার ফুটবলে ট্যাপ করে তিনি এ রেকর্ড অর্জন করেছেন। আগের রেকর্ড ছিল ২১২ বার। মঙ্গলবার অংকন অফিসিয়ালি সার্টিফিকেট হাতে পেয়েছেন। এর আগে তার এ কৃতিত্বের জন্য গত ২০ ফেব্রুয়ারি গিনেস বুক অব ওয়ার্ল্ড ওয়েবসাইটে তার নাম অন্তর্ভুক্ত হয়।

এ ব্যাপারে অংকন বলেন, এ রেকর্ড গড়তে পারায় আমি খুব খুশি। এজন্য আমি দীর্ঘদিন অনুশীলন করেছি। দৃঢ় প্রচেষ্টা ও অনুশীলনে অসম্ভবকেও সম্ভব করা যায়।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির স্বর্ণপদক পেলেন জাবি অধ্যাপক

    নিজস্ব প্রতিবেদক
    ২ জুলাই, ২০২৪ ১৪:১২
    নিজস্ব প্রতিবেদক
    বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির স্বর্ণপদক পেলেন জাবি অধ্যাপক

    জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহাদাত হোসেন বাংলাদেশ একাডেমি অফ সায়েন্স-২০২৩ এর স্বর্ণপদক (সিনিয়র গ্রুপ) পেয়েছেন। বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।

    তবে মঙ্গলবার (২ জুলাই) দুপুরে অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেন নিজে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানান।

    জীববিজ্ঞান শিক্ষা ও গবেষণায় তাৎপর্যপূর্ণ অবদানের জন্য তিনি এই পদক অর্জন করেন। উল্লেখ্য যে, তিনি ২০২১ সালে 'Bangladesh Academy of Sciences (BAS)' এর ফেলো নির্বাচিত হয়েছেন ও ২০০৬ সালে 'Bangladesh Academy of Sciences (BAS)' এবং 'Third World Academy of Science (TWAS, Trieste, Italy) কর্তৃক স্বর্ণপদকে ভূষিত হন।

    অনুভূতি প্রকাশ করতে গিয়ে অধ্যাপক শাহাদাত হোসেন বলেন, আমি খুবই আনন্দিত এবং খুব ভালো লাগছে নিজের ভেতর। ২০০১ সালে বিদেশ থেকে এসে যখন এখানে যোগদান করি, তখন থেকেই ইচ্ছা ছিল খুব ভালোভাবে কাজ করে একটি ভালো বিভাগ দাঁড় করানোর। তারপর থেকেই আমার শিক্ষকতা ও গবেষণা শুরু হয়। ২০০৬ সালে বাংলাদেশ বিজ্ঞান অ্যাকাডেমির বিজ্ঞানী হিসেবে স্বর্ণপদক পেয়েছিলাম যা আমাকে অনেক উৎসাহিত করেছিল এবং আজ আমি সিনিয়ার গ্রুপ থেকে আবার স্বর্ণপদকের জন্য নির্বাচিত হয়েছি।

    এছাড়াও উল্লেখ্য যে, অধ্যাপক শাহাদাত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগ থেকে স্নাতক (১৯৮৬) ও স্নাতকোত্তর (১৯৮৭) ডিগ্রি সম্পন্ন করে ১৯৯৯ সালে জাপানের Shimane Medical University থেকে পিএইচডি ডিগ্রি (in Human Physiology) অর্জন করেন। ২০০১ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সাল থেকে অধ্যাপক হিসেবে নিযুক্ত আছেন।

    তিনি ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভাগীয় সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ গবেষণা জীবনে তিনি এক দশকেরও বেশি সময় জাপানের বিভিন্ন খ্যাতনামা গবেষণাগারে পোষ্ট-ডক্টরাল গবেষক হিসেবে কাজ করেন এবং শতাধিক উচ্চ মান- সম্পন্ন আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।

    এছাড়াও বিজ্ঞান চর্চার পাশাপাশি বিজ্ঞানমনস্ক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি বেশ কিছু গল্প-উপন্যাসও লিখেছেন: আলো (২০০২), দিঙমূঢ় (২০০৭), জোছনা জলে জলসিঁড়ি (২০০৮), নৈঋতী (২০১১), জাপানি দিনরাত্রির গল্প (২০২৩), হাজিমেমাশোও জাপানি দিনরাত্রির গল্প (২য় খণ্ড, ২০২৪), ব্যাকস্টেজ ইন দ্য সিম্মেলা স্টোরি (২০২৪)। বিরল প্রতিভাধর এই বিজ্ঞানী ইতিমধ্যেই তাঁর নানান অর্জনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সম্মানিত করেছেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ‘প্রাথমিক শিক্ষা পদক’ পাচ্ছেন ১২৬ জন

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ জুন, ২০২৪ ১৪:২৯
      নিজস্ব প্রতিবেদক
      ‘প্রাথমিক শিক্ষা পদক’ পাচ্ছেন ১২৬ জন

      ১৮ ক্যাটাগরিতে ১২৬ জনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। মঙ্গলবার (২৫ জুন) সকালে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

      ফরিদ আহাম্মদ বলেন, আগামী ২৭ জুন সকাল ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রদান এবং ‘জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪’-এর উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।

      তিনি আরও বলেন, অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে ব্যক্তি, প্রতিষ্ঠান ও শিক্ষার্থী- এই তিন ক্ষেত্রে মোট ১৮ ক্যাটাগরিতে ১২৬ জনকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হবে। এরমধ্যে প্রধানমন্ত্রীর হাত থেকে ৫৪ জন পদক গ্রহণ করবেন। বাকিদের পদক পৌঁছে দেওয়া হবে।

      প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, প্রাথমিক শিক্ষা পদক দেওয়ার মূল লক্ষ্য শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে নিজ সংস্কৃতির উন্নয়ন, আত্ম উন্নয়ন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে নিজ দেশের সংস্কৃতি উন্মোচন করা।

      ফরিদ আহাম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে এমন পরিবেশ সৃষ্টি করা হচ্ছে যাতে শিশুরা স্কুলে যেতে উৎসাহী হয়। শিক্ষক-শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবক ও স্কুল পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে আমরা কাজ করছি।

      এ সময় কোনো স্কুলে শিক্ষার্থী কম হলেই সেটাকে পার্শ্ববর্তী স্কুলের সঙ্গে একীভূত করা হবে না বলে জানিয়েছেন তিনি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        রেস্তোরাঁর ডিশওয়াশার থেকে ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান এনভিডিয়ার মালিক হুয়াং!

        নিজস্ব প্রতিবেদক
        ২২ জুন, ২০২৪ ১৭:৩৭
        নিজস্ব প্রতিবেদক
        রেস্তোরাঁর ডিশওয়াশার থেকে ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান এনভিডিয়ার মালিক হুয়াং!

        ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নিয়ার তালিকায় ১১তম ধনী ব্যক্তি জেনসেন হুয়াং। এখন পর্যন্ত এটি তার সর্বোচ্চ অবস্থান। তিনি একসময় কাজ করতেন রেস্তোরাঁর ডিশওয়াশার হিসেবে, আর এখন ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠানের মালিক।

        জেনসেন হুয়াং জিপিইউ ও কম্পিউটার চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও। মাইক্রোসফট ও অ্যাপলকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিকলি ট্রেডেড কোম্পানিতে পরিণত হয়েছে এনভিডিয়া। এখন কোম্পানিটির বাজারমূল্য প্রায় ৩.৩৩৫ ট্রিলিয়ন মার্কিন ডলার।

        ১৯৯৩ সালে তিনি ক্রিস মালাচোস্কি এবং কার্টিস প্রাইমের সাথে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন। ২০০৭ সালে ফোর্বস ম্যাগাজিন তাকে ২৪.৬ মিলিয়ন ডলার বেতনসহ যুক্তরাষ্ট্রের ৬১তম সর্বোচ্চ বেতনভোগী সিইও হিসেবে তালিকাভুক্ত করে।

        চলতি মাসে চিপমেকার প্রতিষ্ঠানটির প্রতি শেয়ারমূল্য ৩.৫ শতাংশ বেড়ে ১৩৫.৫৮ ডলারে পৌঁছায়। ওয়াল স্ট্রিটে সর্বাধিক ব্যবসা করা কোম্পানি এখন এনভিডিয়া, যার গড় দৈনিক টার্নওভার ৫০ বিলিয়ন ডলার। চলতি বছরেই এনভিডিয়ার শেয়ারের মূল্য বেড়েছে ১৮২ ভাগ। আর গত বছর কোম্পানিটির শেয়ারের মূল্য বেড়েছিল তিনগুণ।

        বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, হুয়াংয়ের বর্তমান সম্পত্তির পরিমাণ এখন প্রায় ১১ হাজার ৯০০ কোটি ডলার। এ তালিকা অনুযায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং ভারতীয় ধনকুবের রতন টাটার চেয়েও বেশি ধনী গ্লোবাল এ টেক সুপারস্টার।

        জেনসেন হুয়াং ১৯৬৩ সালে তাইওয়ানের তাইনানে জন্মগ্রহণ করেন। মাত্র পাঁচ বছর বয়সে থাইল্যান্ডে চলে আসে তার পরিবার এবং নয় বছর বয়সে তাকে এবং তার ভাইকে ওয়াশিংটনের টাকোমায় এক চাচার কাছে উচ্চ শিক্ষার জন্য পাঠিয়ে দে্ওয়া হয়। তিনি তার প্রাথমিক শিক্ষা কেন্টাকির ওনিডা এলিমেন্টারি স্কুল থেকে এবং স্নাতক পোর্টল্যান্ডের কাছাকাছি আলোহা হাই স্কুল থেকে সম্পন্ন করেন।

        তবে সাফল্য খুব একটা সহজে ধরা দেয়নি হুয়াংয়ের কাছে। তিনি তার কর্মজীবন শুরু করেছিলেন একজন বাসবয় হিসেবে। তারপর যোগ দেন ডেনি'স রেস্তোরাঁতে। প্রথমে ডিশওয়াশার এবং পরে পদোন্নতি পেয়ে ওয়েটার হিসেবে কাজ করেন সেখানে।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিশ্ববিদ্যালয় ছাড়ার পর ১০৫ বছর বয়সে নিলেন স্নাতকোত্তর ডিগ্রি

          নিজস্ব প্রতিবেদক
          ১৮ জুন, ২০২৪ ২২:৩৯
          নিজস্ব প্রতিবেদক
          বিশ্ববিদ্যালয় ছাড়ার পর ১০৫ বছর বয়সে নিলেন স্নাতকোত্তর ডিগ্রি

           

          ১০৫ বছর বয়সী ভার্জিনিয়া হিসলপ দুই সন্তানের জননী। সন্তান ও নাতি-নাতনি নিয়ে সুখে জীবনযাপন করেছেন। হিসলপ তার জীবনের বেশিরভাগ সময় শিক্ষার জন্য উৎসর্গ করেছেন। তিনি সেন্ট্রাল ওয়াশিংটনের স্কুল ও কলেজ বোর্ডে কাজ করেছেন।

          জীবনে বহু সাফল্য সত্ত্বেও তিনি সেখানে কিছু অনুপস্থিতি  অনুভব করতেন। তিনি বলেন “বিভিন্ন সময় আমার ইচ্ছা হতো, আমি আমার অসমাপ্ত মাস্টার্স (ডিগ্রি) শেষ করতে পরতাম এবং ডিগ্রিটা যদি পেতাম।”

          ২২ বছর বয়সে হিসলপ মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে নিয়মিত ক্লাস করেছিলেন কিন্তু ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু দিকে তিনি মাস্টার্সের থিসিস জমা দিতে পারেননি । তিনি বলেন- সে সময়, “জাপানিরা পার্ল হারবারে বোমা মেরেছে”।

          যুদ্ধের শুরুতেই তিন তার কলেজ প্রেমিককে বিয়ে করে নেন। তিনি যুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন কাজে সহায়তা করেছিলেন। তারপরে তার পরিবারের দিকে মনোনিবেশ করেছিলেন। কিন্তু কখনই আর থিসিসটি শেষ করতে পারেননি।

          স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব এডুকেশনের ডিন ড্যানিয়েল শোয়ার্টজ বলেছেন, ৮৩ বছর খুব দ্রুতই শেষ হয়েছে। আমাদের আর থিসিসের প্রয়োজন নেই, কিন্তু তিনি আসলেই গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশনে মাস্টার অফ আর্টসের প্রয়োজনীয়তাগুলো সন্তুষ্ট করেছেন। সুতরাং ৮৩ বছর পরে আমরা তাকে সম্মান জানাতে প্রস্তুত।

          গত রবিবার (১৬ জুন) স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে হিসলপের পরিবারের উপস্থিতিতে মঞ্চে গিয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। এসময় তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানান উপস্থিত সবাই।

          এসময় ভার্জিনিয়া হিসলপ বললেন, আমি এটির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত