শিরোনাম
ইবি থেকে সহকারী জজ হলেন ৭ জন
ইবি প্রতিনিধি : বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) নিয়োগ পরীক্ষায় সহকারী জজ পদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন সাতজন শিক্ষার্থী।
রোববার (২৪ সেপ্টেম্বর) কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এই পরীক্ষায় সারাদেশে মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। তাদের সাফল্যে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও।
সুপারিশ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ফাতেমা জান্নাত, ২০১৪-১৫ শিক্ষাবর্ষের রুবাইয়া ইয়াসমিন, মারিয়া সুলতানা, ২০১২-১৩ শিক্ষাবর্ষের সেলিনা শেলী, ২০১০-১১ শিক্ষাবর্ষের ফারজানা ইভা, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ হোসেন এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আসাদুজ্জামান নুর।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অন্তর্ভুক্ত তিনটি বিভাগ হলো আইন, আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ এবং আল ফিকহ ও লিগ্যাল স্টাডিজ বিভাগ। প্রতি বছরই জুডিসিয়াল সার্ভিস পরীক্ষায় উক্ত বিভাগ গুলো থেকে শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রেখে যাচ্ছেন
এ বিষয়ে আইন বিভাগের সভাপতি চেয়ারম্যান অধ্যাপক ড. রেবা মণ্ডল বলেন, কোভিড পরবর্তী বিজেএস এর রেজাল্ট তুলনামূলক ভালো হয়েছে। আশাকরি পরবর্তীতে আমাদের আরো বেশী সংখ্যক শিক্ষার্থী উত্তির্ন হবে। আমরা আমাদের শিক্ষার্থীদের যথেষ্ট উৎসাহিত করি। তিনি পরামর্শ দেন যেনো শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকেই পড়াশোনা শুরু করে। বিজেএস সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিবে সবাইকে ১০-১২ ঘন্টা করে রেগুলার পড়ার কথা বলেন প্রথম বর্ষ থেকেই। তাহলে তারা যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবশ্যই ভালো করবে।
আইন অনুষদের ডীন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দীকা বলেন, আমাদের অংশগ্রহণ যেনো দিন দিন বৃদ্ধি পায় সে চেষ্টা ই করছি। আমাদের পরিচিতি ই ওদের মাধ্যমে। বিজেএসে আজকে ৭ জন, পরবর্তীতে আশাকরি এই সংখ্যা আরো বাড়বে। এইটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। আরো আনন্দের বিষয় হচ্ছে ৭ জনের মধ্যে ৫ জনই আমাদের মেয়ে। তো এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। আমরা আশা করছি ভবিষ্যতে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
৪র্থ বারের মতো সহকারী জজ পরীক্ষায় প্রথম স্থান দখলে নিলো রাবির শিক্ষার্থীরা
১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান দখল করলো রাবির শিক্ষার্থীরা।
রবিবার বিকালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়।
সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘টানা চতুর্থবারের মতো আইন বিভাগের শিক্ষার্থীরা বিজেএস পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হয়েছেন। এবার আমাদের নুসরাত জেরিন জেনি প্রথমস্থান অর্জন করেছেন। তিনি আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। স্নাতক চূড়ান্ত পরীক্ষায়ও প্রথম হয়েছিলেন। তার এখনও মাস্টার্সের ভাইভা হয়নি। তাকে নিয়ে আমাদের এমনিই প্রত্যাশা ছিল, ভালো কিছু করবে। এছাড়া এখন পর্যন্ত মেধাতালিকায় ১৫ জন শিক্ষার্থীর নাম জানা গেছে।'
এর আগে গত ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাবির আইন বিভাগের শিউলী নাহার, ১৪তম পরীক্ষায় প্রথম হয়েছেন সুমাইয়া নাসরিন শামা এবং ১৫তম পরীক্ষায় প্রথম হন আশিক উজ জামান।
ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন রাবির কলা অনুষদের ১৪ শিক্ষার্থী
রাবি প্রতিনিধি: স্নাতক (সম্মান) শ্রেণিতে কৃতিত্বপূর্ণ বিশেষ ফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কলা অনুষদের ১২টি বিভাগের ১৪ জন শিক্ষার্থীকে ডিনস্ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি একটি ক্রেস্ট, সনদপত্র এবং ৫ হাজার নগদ অর্থ প্রদান করা হয়।
সোমবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলেন দর্শন বিভাগের জান্নাতুন নাহার, ইতিহাস বিভাগের সুরাইশতা নাঈম, ইংরেজি বিভাগের উম্মে কুলসুম প্রসূন, বাংলা বিভাগের মোসা. আইরিন খাতুন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মোসা. শ্রাবণী আক্তার ও মো. রহমত উল্লাহ, আরবি বিভাগের মো. বায়েজীদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সাব্বির হোসাইন, সংগীত বিভাগের বিদিতা রায়, নাট্যকলা বিভাগের শাকিবুল হাসান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের আতকিয়া আনতারা, সংস্কৃত বিভাগের মো. মিলন ইসলাম ও প্রতিমা রাণী এবং উর্দু বিভাগের সাদিয়া জান্নাত।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক মো. হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. অবায়দুর রহমান প্রামাণিক প্রমুখ। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের অভিভাক এবং কলা অনুষদের সব বিভাগের সভাপতি এবং শিক্ষকেরা।
অনুষ্ঠানে সংগীত বিভাগের সভাপতি শায়লা তাসমিন-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কলা অনুষদের ডিন অধ্যাপক মো. ফজলুল হক।
অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড ফজলুল হক বলেন, "রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানকে বিশ্বমানে উন্নীত করতে কলা অনুষদের ভূমিকা অপরিসীম। এ ভূমিকার পিছনে আমাদের মূল উপাদান হলো দুটি। একটি হলো এই অনুষদের প্রগতিশীল শিক্ষকগণ, দ্বিতীয়টি হলো আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীগণ। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যখন আপনাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠান তখন তাদেরকে আমাদের সন্তান হিসেবেই আমরা লালন করি।"
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদেরকে। কলা অনুষদ বিশ্ববিদ্যালয়ের জন্মের সাথে জড়িত। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কথা আছে, ''বিদ্যার' বিদ্যা সহজ, শিক্ষা কঠিন।' 'বিদ্যা আহরণে, শিক্ষা আচরণে'। শিক্ষার উদ্দেশ্য শুধু জিপিএ, সিজিপিএ অর্জন করা না। এর উদ্দেশ্য হলো অন্তরের অন্ধকার দূর করা।
ভোগ বিজনেসের ১০০ উদ্ভাবকদের তালিকায় ‘মনের বন্ধুর’ তৌহিদা
‘সাস্টেইনবিলিটি থট লিডার’ ক্যাটাগরিতে ভোগ বিজনেসের সম্মাননা পেয়েছেন ‘মনের বন্ধুর’ প্রতিষ্ঠাতা তৌহিদা শিরোপা। তিনি বাংলাদেশের হয়ে ভোগ বিজনেসের ১০০ উদ্ভাবকদের তালিকায় জায়গা করে নিয়েছেন। তার প্রতিষ্ঠান মনের বন্ধু ২০১৬ সালে যাত্রালগ্ন থেকেই পোশাক শ্রমিক, নারী ও তরুণদের জন্য সাশ্রয়ী এবং সুলভ মানসিক স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
বিশ্বব্যাপী যারা ফ্যাশন ইন্ডাস্ট্রিতে স্থিতিশীলতা ও সর্বজনীন অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে, ভোগ বিজনেস প্রতি বছর ‘১০০ উদ্ভাবকদের তালিকা’ প্রকাশের মাধ্যমে তাদের অবদানকে সম্মাননা জানায়। চলতি বছরের তালিকাটিও উদ্যোক্তা, কর্মী, সংগঠক এবং ডিজাইনারদের প্রতি এক স্বীকৃতি।
সম্মাননার বিষয়ে নিজের অনুভূতি বিষয়ে তৌহিদা শিরোপা বলেন, ভোগ বিজনেস ১০০ উদ্ভাবকের তালিকায় অন্তর্ভুক্ত হওয়া অবশ্যই আমার জন্য ভীষণ সম্মানের বিষয়। বাংলাদেশের নাম, মনের বন্ধু ও স্টার্টআপকে প্রতিনিধিত্ব করতে পেরে খুব ভালো লাগছে।
এমন স্বীকৃতির প্রশংসা করে তৌহিদা বলেন, আমি মনে করি, মনের বন্ধু বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে যে উল্লেখযোগ্য পরিবর্তনের ভিত্তি তৈরি করেছে, এ স্বীকৃতি সে পরিবর্তনকে আরও গতিশীল করবে।
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে আরো অন্তর্ভুক্তিমূলক হিসেবে প্রতিষ্ঠা করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে মনের বন্ধু ও বিজিএমইএর অংশীদারত্ব। এ অংশীদারত্বের আওতায় দেশের ৫০টি পোশাক কারখানায় মানসিক সেবা প্রদান করেছে মনের বন্ধু।
এ ছাড়াও কোভিড ১৯ মহামারির সময়ে ২৪ ঘণ্টা হেল্পলাইন সেবা, বিনামূল্যে ভিডিও ও টেলি কাউন্সেলিং সেবাসহ মনের বন্ধুর বিভিন্ন উদ্যোগ সমাজের সর্বস্তরে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের অঙ্গীকারকে প্রতিফলিত করেছে।
তৌহিদা শিরোপা শুধু মনের বন্ধুর প্রতিষ্ঠাতাই নন, তিনি বাংলাদেশের সব স্তরের মানুষের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, বিশেষ করে নারীদের মানসিক স্বাস্থ্য ও পরিপূর্ণ সুস্থতা নিশ্চিত করার কাজে একজন অগ্রদূত হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা মনোজ
বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ আইসিটি ডিভিশন ও চ্যানেল আই শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ওয়েব ফিল্ম ক্যাটাগোরিতে ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও অভিনেতা মনোজ প্রামাণিক। এই অ্যাওয়ার্ডটি তিনি পেয়েছেন বিঞ্জ এর 'মুনতাসীর' ফিল্মের মুনতাসীর চরিত্রের জন্য।
রবিবার (১০ সেপ্টেম্বর) আইসিটি ডিভিশন ও চ্যানেল আই-এর যৌথ আয়োজনে ডিজিটাল কন্টেন্ট এর উপর ভিত্তি করে এই অ্যাওয়ার্ড দেয়। অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
মনোজ প্রামাণিক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "এই পুরস্কারটি পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার জুলিতে নতুন আরেকটি পুরস্কার চলে আসলো। বিষয়টি অত্যন্ত ভালো লাগার। এছাড়া চঞ্চল চৌধুরীও একই ক্যাটাগোরিতে পুরস্কার পেয়েছেন। তার সাথে একই মঞ্চে উঠে পুরস্কার নেওয়া খুবই আনন্দের ও গর্বের বিষয় ছিল।"
উল্লেখ্য, মুনতাসীর ফিল্মটি নির্মাণ করেছেন নির্মাতা ইফফাত জাহান। পুরুষও যে বিভিন্ন সময়ে যৌন নিপীড়নের শিকার হতে পারে এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্মটি।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য