ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫ ২৭ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

মাস্টার্সের আগেই সহকারী জজ রাবির আশিক

নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৩ ১৭:৫২
নিজস্ব প্রতিবেদক
মাস্টার্সের আগেই সহকারী জজ রাবির আশিক

১৫তম সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আশিকুজ্জামান। তিনি রাবির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১২ জনের নাম নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

তিনি বলেন, টানা তৃতীয়বারের মতো আমাদের বিভাগ থেকে বিজিএস পরীক্ষায় শিক্ষার্থীরা প্রথম স্থান দখল করেছেন। বিভাগের শিক্ষকদের প্রচেষ্টা ও নির্দেশনায় এই সফলতা এসেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। আশিকের সাফল্য আমাদের বিভাগকে আরও গৌরবান্বিত করল।

আশিক পঞ্চগড়ের বোদা উপজেলার বালাভীড় এলাকার মো. আহসান হাবিব ও মোছা. আলাতুন বেগমের সন্তান। ২০১৪ সালে রংপুর ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং ২০১৬ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস করে ভর্তি হন রাবির আইন বিভাগে। অনার্সের ফলাফলে বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

সফলতার বিষয়ে আশিক বলেন, ‘আমার সফলতা অর্জণের পেছনে পরিবারের অবদান সব থেকে বেশি। পিতা-মাতার অনুপ্রেরণায় আমি এই পর্যায়ে এসেতে পেরেছি। শিক্ষকদের অবদানও কোনো অংশে কম নয়। বিভাগের শিক্ষদের সার্বিক দিক নির্দেশনা এই ফলাফল অর্জনে সহায়তা করেছে বলে জানান তিনি।

এর আগে ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাবির আইন বিভাগের শিউলী নাহার এবং ১৪তম পরীক্ষায় সুমাইয়া নাসরিন শামা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন

    নিজস্ব প্রতিবেদক
    ২৬ জানুয়ারি, ২০২৩ ১১:২
    নিজস্ব প্রতিবেদক
    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন ১৫ জন

    বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় এ বছর ১১টি ক্যাটাগরিতে ১৫ জন এই পুরস্কার পাচ্ছেন।

    বুধবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিকদের নাম ঘোষণা করা হয়।

    পুরস্কার পেলেন যারা : কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ/গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী, ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

    ১৯৬০ সাল থেকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য ৩ লাখ টাকা। অমর একুশে বইমেলা ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেবেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সহকারী জজ পরীক্ষায় প্রথম হলেন রাবি শিক্ষার্থী আশিকুজ্জামান

      নিজস্ব প্রতিবেদক
      ২৫ জানুয়ারি, ২০২৩ ১৫:২৯
      নিজস্ব প্রতিবেদক
      সহকারী জজ পরীক্ষায় প্রথম হলেন রাবি শিক্ষার্থী আশিকুজ্জামান

      ১৫তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) সহকারী জজ পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী আশিকুজ্জামান। এ নিয়ে টানা তৃতীয় বারের মতো সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবির শিক্ষার্থী।

      মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়েছে।

      ফলাফলে প্রথম হয়েছেন রাবির আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আশিকুজ্জামান। এ তালিকায় রাবির অন্য শিক্ষার্থীরা হলেন- ৬ষ্ঠ সাদিয়া আনজুম পূর্নতা, ১০ম মাহমুদুল হাসান, ১৪তম সুমাইয়া খন্দকার মুমু, ২৪তম সাদিয়া মৌ, ৪১তম সাদিয়া ইসলাম ও ৫৯তম মাইশা তাহরিন একতা।

      বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বিষয়টি নিশ্চিত করেন।

      প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও তিনজন মিলিয়ে মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        এ বছর আদর্শ শিক্ষক সম্মাননা পাচ্ছেন তিন শিক্ষাবিদ

        নিজস্ব প্রতিবেদক
        ২৫ জানুয়ারি, ২০২৩ ১৫:২৩
        নিজস্ব প্রতিবেদক
        এ বছর আদর্শ শিক্ষক সম্মাননা পাচ্ছেন তিন শিক্ষাবিদ

        এ বছর আদর্শ শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন তিনজন শিক্ষাবিদ। আজ তাদের সম্মাননা দেওয়া হবে। তারা তিনজন হলেন- ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, প্রতিভা মুৎসুদ্দি ও অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

        বুধবার (২৫ জানুয়ারি) এথিকস ক্লাব বাংলাদেশ-এর যুগপূর্তি, নৈতিকতা দিবসের আলোচনা, আদর্শ শিক্ষক সম্মাননা এবং প্রয়াত উপদেষ্টাদের স্মরণ অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

        অরুণ কুমার বসাক একজন পদার্থবিজ্ঞানী। তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে ইমেরিটাস অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। তিনি বাংলাদেশে পদার্থ বিজ্ঞানের একমাত্র ইমেরিটাস অধ্যাপক। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে সমাবর্তন বক্তা ছিলেন তিনি।

        প্রতিভা মুৎসুদ্দি দেশের একজন শিক্ষাবিদ ও ভাষা সংগ্রামী। তিনি নির্যাতিত নিপীড়িত পিছিয়ে পড়া নারীদের সামাজিক রাজনৈতিক আন্দোলন সংগ্রামেও বিভিন্নভাবে যুক্ত রয়েছেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি ২০০২ সালে বাংলাদেশ সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। ২০১৭ সালে বাংলা একাডেমি থেকে সম্মানসূচক ফেলোশিপ পেয়েছিলেন তিনি।

        আবদুল্লাহ আবু সায়ীদ দেশের একজন শিক্ষাবিদ, সাহিত্যিক ও সমাজসংস্কারক। তিনি ষাটের দশকে একজন প্রতিশ্রুতিশীল কবি হিসেবে পরিচিতি পান। সে সময়ে সমালোচক এবং সাহিত্য-সম্পাদক হিসেবেও তিনি অবদান রেখেছিলেন। তার জীবনের উল্লেখযোগ্য কীর্তি বিশ্বসাহিত্য কেন্দ্র, যা চল্লিশ বছর ধরে বাংলাদেশে ‘আলোকিত মানুষ’ তৈরির কাজে নিয়োজিত।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ৬ বছরেও মেলেনি চাকরি, পার্কিং টাইলসের ব্যবসায় ভাগ্য ঘুরলো রিয়াজুলের

          নিজস্ব প্রতিবেদক
          ২৪ জানুয়ারি, ২০২৩ ১১:৪১
          নিজস্ব প্রতিবেদক
          ৬ বছরেও মেলেনি চাকরি, পার্কিং টাইলসের ব্যবসায় ভাগ্য ঘুরলো রিয়াজুলের

          ২০১৫ সালে চুয়াডাঙ্গার ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি থেকে সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন রিয়াজুল ইসলাম। এরপর চাকরির আশায় ঘুরেছেন দীর্ঘ ছয় বছর। ছয় বছর চাকরির জন্য ধরনা দিয়েছেন বিভিন্ন সককারি বেসরকারি প্রতিষ্ঠানে। চাকরি না পেয়ে নিজেই কিছু করার পরিকল্পনা করেন।

          ২০২২ সালের সেপ্টেম্বর মাসে বিভিন্ন বড় কিছু কোম্পানির কাছ থেকে পরামর্শ নিয়ে এবং আত্মীয়-স্বজনদের থেকে ধারে পাঁচ লাখ টাকা নিয়ে তৈরি করেন পার্কিং টাইলসের কারখানা। চৌগাছা-মহেশপুর সড়কের পাশে হাজরাখানা গ্রামে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে গড়ে তোলেন কারখানাটি।

          যশোরের চৌগাছা উপজেলার সরুপদাহ ইউনিয়নের আন্দারপোতা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম। গ্রামীণ পরিবেশে গড়ে তোলা তার প্রতিষ্ঠানের নাম রাইসা টাইলস ফ্যাক্টরি।

          রিয়াজুলের বলেন, তুলনামুলক ভাবে তার প্রতিষ্ঠানের টাইলস অধিক টেকসই ও মজবুত হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পার্কিং টাইলস কিনতে আসেন পাইকাররা। অনেকেই মোবাইল ফোনের মাধ্যমেও অর্ডার করেন। কারখায়নায় ১০ জন শ্রমিক টাইলস তৈরিতে শ্রম দেন। উদ্যোক্তা রিয়াজুলের আত্মকর্মসংস্থানে সৃষ্টি হয়েছে ১০টি হতদরিদ্র পরিবারের কর্মসংস্থান। শ্রমিকদের বেতন ও কারখানার ব্যয় বাদ দিয়ে রিয়াজুলের এখন মাসিক আয় প্রায় দেড় লাখ টাকা।

          উদ্যোক্তা রিয়াজুল  বলেন, মাস্টার্স শেষ করার পর ছয় বছর চাকরির পেছনে ছুটেছি। চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়ি। এর মধ্যে আমার বাবাও মারা যান। সংসার চালানো নিয়ে আমি বড় দুশ্চিন্তায় পড়ে যাই।

          এরপর বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনদের কাছ থেকে পরামর্শ করি যে নিজে কীভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার আরও কিছু লোকের কর্মসংস্থানের সৃষ্টি করা যায়। এ ধরনের চিন্তা ভাবনা করার এক পর্যায়ে পার্কিং টাইলসের কারখানা করার সিদ্ধান্ত নেই। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে কারখানা তৈরির কাজ শেষ করে গত এক মাস হয়েছে টাইলস উৎপাদন শুরু করেছি। সফলভাবে টাইলস তৈরি করতে পারছি। আমার এখানে পার্কিল টাইলসের প্রতি পিসের পাইকারি মূল্য ৩৫ টাকা ধরা হয়েছে। যেটি অন্যান্য কোম্পানির পার্কিং টাইলসের তুলনায় কম দামের এবং ১২ বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দেওয়া হচ্ছে।

          রিয়াজুল আরও বলেন, আমার স্বপ্ন ছিল আমার আত্মকর্মসংস্থানের মাধ্যমে আরও কিছু লোকের কর্মসংস্থান সৃষ্টি করা। এখন আমার কারখানায় ১০ জন শ্রমিক আছে। আরও লোকবল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। খুলনা বিভাগের বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে টাইলসের পাইকারি ব্যবসায়ীরা আমার কাছ থেকে পার্কিং টাইলস সংগ্রহ করছে, এতে আমার উৎসাহ বাড়ছে।

          সম্পূর্ণ পরিবেশবান্ধব উপায়ে এ পার্কিং টাইলস তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে সিমেন্ট, সারি বালু ও নুড়ি পাথর। ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক দুটি ভাইব্রেটর মেশিন।

          উদ্যোক্তা রিয়াজুলের পার্কিং টাইলসের কারখানা থেকে এখন মাসিক আয় প্রায় দেড় লাখ টাকা। তিনি এখন স্বপ্ন দেখছেন চায়না থেকে পাথর কাটা মেশিন আমদানি করে নিজ কারখানায় উন্নতমানের মোজাইক টাইলস তৈরির। সরকার ও ব্যাংকের সহোযোগিতা পেলে দ্রুত এর পরিধি বাড়ানো যাবে বলে মনে করছেন তিনি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত