ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

জিয়ার চরিত্রে অভিনয় করতে চান শুভ

বিনোদন ডেস্ক
২৯ মে, ২০২৫ ১৮:২৪
বিনোদন ডেস্ক
জিয়ার চরিত্রে অভিনয় করতে চান শুভ

বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আরিফিন শুভ সম্প্রতি দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। ৫ আগস্ট পর থেকে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। তবে এবার কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘নীলচক্র’। এই সিনেমার মাধ্যমে শুভ আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন আরিফিন শুভ। তবে সিনেমাটির পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি।

আগামীতে জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হলে কি করবেন তিনি এমন প্রশ্নের জবাবে শুভ একটি গণমাধ্যমকে বলেন, “আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যেকোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, আমি বরাবরই প্রস্তুত।”

নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দাবি করে শুভ বলেন, “মুজিব সিনেমা করার পর গুঞ্জন উঠেছিল আমি নাকি এমপি হচ্ছি, এক টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য। অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? আমি কখনো রাজনীতিতে জড়াব না, এটি আমার সচেতন ও ব্যক্তিগত সিদ্ধান্ত।”

‘নীলচক্র’ সিনেমার পোস্টারে শুভকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখা যাচ্ছে, যা দর্শকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। এতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭৩ তম জন্মদিন আজ

    বিনোদন ডেক্স
    ২৯ মে, ২০২৫ ১১:৩৭
    বিনোদন ডেক্স
    কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭৩ তম জন্মদিন আজ

    বাংলাদেশের অভিনয়-জগতের উজ্জ্বল নক্ষত্র প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ৭৩ তম জন্মদিন আজ (২৯ মে)। বেঁচে থাকলে এদিন ৭৪ বছরে পা রাখতেন তিনি। 

    মঞ্চ থেকে চলচ্চিত্র অভিনয়ের সবখানে দুর্দান্ত প্রতাপে রাজত্ব করেছেন হুমায়ুন ফরীদি। তার অসাধারণ সৃষ্টিকর্ম আজও দাগ কেটে আছে ভক্তদের মনে।

    আশির দশকে নির্মাতা তানভীর মোকাম্মেলের ‘হুলিয়া’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় পা রাখেন হুমায়ুন ফরীদি। পরবর্তীতে বাংলা সিনেমার জগতে এক অধ্যায় হয়ে ওঠেন তিনি। একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র।

     ‘মাতৃত্ব’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরীদি। ২০১৮ সালে বাংলাদেশ সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন।

    ১৯৫২ সালের ২৯ মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরীদি। তার বাবার নাম এ টি এম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলাম। চার ভাই-বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

    ১৯৬৫ সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চবিদ্যালয়ে পড়াশোনা শুরু হুমায়ুন ফরীদির। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরীদি বিশ্ববিদ্যালয় জীবনে জড়িয়ে পড়েন নাট্যাঙ্গনের সঙ্গে।

    ১৯৭৬ সালে নাট্যজন সেলিম আল দীনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব। আর হুমায়ুন ফরীদি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক। এই উৎসবে ফরীদির নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় ‘আত্মস্থ ও হিরন্ময়ীদের বৃত্তান্ত’ নামে একটি নাটক। ওই সময় নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয়েছিল।

    হুমায়ুন ফরীদির অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রগুলো হচ্ছে ‘আনন্দ অশ্রু’, ‘ভণ্ড’, ‘ঘাতক’, ‘ব্যাচেলর’, ‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’, ‘টাকার অহংকার’, ‘অধিকার চাই’, ‘সন্ত্রাস’, ‘দহন’, ‘লড়াকু’, ‘দিনমজুর’, ‘বীর পুরুষ’, ‘বিশ্ব প্রেমিক’, ‘আজকের হিটলার’, ‘দুর্জয়’, ‘শাসন’সহ অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রে।

    এছাড়া অভিনেতার উল্লেখযোগ্য নাটকগুলো হলো ‘কোথাও কেউ নেই’, ‘নিখোঁজ সংবাদ’, ‘হঠাৎ একদিন’, ‘পাথর সময়’, ‘সংশপ্তক’, ‘সমূদ্রে গাংচিল’, ‘কাছের মানুষ’, ‘মোহনা’, ‘নীল নকশাল সন্ধানে’, ‘দূরবীন দিয়ে দেখুন’, ‘ভাঙনের শব্দ শুনি’।

    ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন ফরীদি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০। হুমায়ুন ফরীদির প্রয়াণে যে শূণ্যতা তৈরি হয়েছে ঢালিউড চলচ্চিত্রাঙ্গনে, সেটা অপূরণীয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      আমি চাই না জামায়াত ক্ষমতায় আসুক : অভিনেত্রী বাঁধন

      বিনোদন ডেস্ক
      ২৮ মে, ২০২৫ ১৬:৪৩
      বিনোদন ডেস্ক
      আমি চাই না জামায়াত ক্ষমতায় আসুক : অভিনেত্রী বাঁধন
      অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফাইল ছবি

      সমসামায়িক নানা ইস্যুতে বরাবরই সোচ্চার অভিনেত্রী আজমেরী হক বাঁধন। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রায়ই তাকে দেখা যায় নানা বিষয়ে নিয়ে লেখালেখি করতে। মাঝেমধ্যে তার মন্তব্য নিয়ে চলে আলোচনা-সমালোচনা। 

      কয়েক বছর আগে বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের পরিচালনায় নেটফ্লিক্সের সিনেমা ‘খুফিয়া’য় অভিনয় করেছিলেন বাঁধন। সে সময় তার অভিনীত চরিত্রটি নানা বিতর্কের জন্ম দিয়েছিল। 

      সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে নির্মাতা বিশাল ভরদ্বাজের সঙ্গে তার একটি কথোপকথন প্রকাশ করেছেন। প্রকাশ করা আলাপে বাঁধনকে নিয়ে তৈরি হওয়া বেশকিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের অকপট জবাব দেন অভিনেত্রী।

      ওই কথোপকথন বিশাল ভরদ্বাজকে বলতে শোনা যায়, ‘আজমেরি, সবাই যখন না বলেছিল (খুফিয়া’র সেই চরিত্রটির জন্য নুসরাত ইমরোজ তিশা, বিদ্যা সিনহা মিম ও মেহজাবীন চৌধুরীকে আগে প্রস্তাব করা হয়েছিলো বলে জানা যায়), তখন তুমি কেন এই ছবিতে কাজ করতে রাজি হলে?’

      এক প্রশ্নের জবাবে আজমেরি বলেন, ‘স্যার, টাবুকে চুমু খাওয়ার সুযোগ কে মিস করবে? আমরা দুজনেই হেসেছিলাম। কিন্তু সত্যি বলতে, আমি আপনার সঙ্গে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমি একজন শিল্পী, আমার ভয় বা সীমাবদ্ধতা থাকা উচিত নয়। আমি চরিত্রটি পছন্দ করেছি।’

      এরপর বিশাল ভরদ্বাজ বলেন, ‘তোমার দেশের অনেকেই রাজি হয়নি কাজটি করতে। কেউ কেউ ‘জামাত’ শব্দটি মুছে ফেলতে বলেছিল, আবার কেউ কেউ চুম্বনে রাজি হয়নি। তুমি কেন এই ঝুঁকি নিলে?’

      তখন আজমেরি তাকে বলেন, ‘স্যার, আমি সমকামী ব্যক্তি নই। আমি বিশ্বাস করি প্রত্যেকেরই স্বাধীনভাবে জীবনযাপন করার অধিকার আছে। এবং আমি আমার দেশকে ভালোবাসি- আমি চাই না জামায়াত বা কোনো চরমপন্থী গোষ্ঠী কখনো ক্ষমতায় আসুক।’

      তারপর বিশাল ভরদ্বাজ বলেন, ‘আমি এই চরিত্রের জন্য সঠিক ব্যক্তিকে বেছে নিয়েছি। আমরা একসঙ্গে কাজ করতে পেরে আমি খুব খুশি।’

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বুবলী বললেন ‘ভালোবাসা শেষ হয় না’, অপু বললেন ‘প্রমাণ দেয়ার কিছু নেই’

        বিনোদন ডেস্ক
        ২৭ মে, ২০২৫ ১৮:২২
        বিনোদন ডেস্ক
        বুবলী বললেন ‘ভালোবাসা শেষ হয় না’, অপু বললেন ‘প্রমাণ দেয়ার কিছু নেই’

        ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়েই আলোচনা ও শিরোনামে থাকেন। তবে ক্যারিয়ারের বাইরে মূলত দুই স্ত্রী ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবলীর কারণেই চর্চায় থাকতে হয় অভিনেতাকে।

        মাঝে মধ্যেই দেখা যায়―শাকিবকে কেন্দ্র করে দুই নায়িকা কথা বলছেন। নায়কের সাবেক স্ত্রী ও সন্তানের মা হিসেবেই কথা বলেন তারা। কিন্তু এক অভিনেত্রী আরেকজনের নাম উল্লেখ না করেই ইঙ্গিতমূলক কথা বা স্বামীর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়াসহ সংবাদমাধ্যমে কথা বলেন দুই অভিনেত্রী। ফলে প্রায়ই আলোচনা-সমালোচনা ও চর্চায় থাকেন অপু-বুবলী ও শাকিব।

        এবার চিত্রনায়িকা বুবলী সন্তানের সঙ্গে শাকিবের ছবি দিয়ে পরিবার নিয়ে কথা বলার কিছুক্ষণ পরই ছেলের সঙ্গে ছবি দিলেন অপু বিশ্বাস। তিনি জানালেন, সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই।

        মঙ্গলবার (২৭ মে) দুপুর ২টা ৫৪ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে চিত্রনায়িকা বুবলী ছেলে বীরের সঙ্গে শাকিবের কয়েকটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, ছেলে বীরকে মমতায় জড়িয়ে আছেন বাবা শাকিব। কোনোটায় ছেলেকে চুমু খাচ্ছেন। এমন ছবিতে বুবলী ক্যাপশনে লিখেছেন, ‘পরিবার―যেখানে জীবন শুরু, ভালোবাসা কখনও শেষ হয় না।’

        এদিকে বুবলীর এমন পোস্টের প্রায় ঘণ্টা খানেক পরই ফেসবুক ভেরিফায়েড পেজে ছেলে জয়ের সঙ্গে শাকিবের কয়েকটি ছবি পোস্ট করেছেন অপু বিশ্বাস। এদিন দুপুর ৩টা ৪৯ মিনিটে ফেসবুক ভেরিফায়েড পেজে অপু বিশ্বাসের পোস্ট করা ছবিতে দেখা যায়, ছেলে জয়ের সঙ্গে ঘুমাচ্ছেন শাকিব।

        এ নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেয়ার কিছুই নেই। তাও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সাবিলা নূরের আজ জন্মদিন, বয়স কত হলো জানেন?

          বিনোদন ডেস্ক
          ২৭ মে, ২০২৫ ১৭:৭
          বিনোদন ডেস্ক
          সাবিলা নূরের আজ জন্মদিন, বয়স কত হলো জানেন?
          জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাবিলা নূর

          বাংলা নাটকের জনপ্রিয় মুখ এ সময়ের জনপ্রিয় একজন অভিনেত্রী সাবিলা নূর।  সাবিলা নূরের পৈতৃক বাড়ি নাটোরে হলেও জন্ম ঢাকায়। এই শহরেই বেড়ে ওঠা। ১৯৯৫ সালের ২৭ মে জন্ম সাবিলার। অর্থাৎ,আজ ৩০ বছর পূর্ণ হলো তার বয়স। পথচলা শুরু হলো ৩১ বছরের।

          শৈশব থেকে নাচের প্রতি ঝোঁক ছিল সাবিলার। বুলবুল ললিতকলা একাডেমি থেকে নাচ শিখে পদ্ম কুঁড়ি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। সাবিলা তখন সবে প্রথম শ্রেণির ছাত্রী।

          অভিনেত্রীর শোবিজ যাত্রা শুরু হয় মডেলিং দিয়ে। ২০১৪ সালে অভিষেক করেন নাটকে। ‘ইউটার্ন’ নাটকটিতে তিনি প্রথম অভিনয় করেন। একুশে টিভিতে প্রচারিত সে নাটকে তার সহশিল্পী ছিলেন তৌসিফ মাহবুব ও মেহজাবিন চৌধুরী। সেখানে অভিনয়ের জন্য ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’-এর জন্য মনোনীত হয়েছিলেন সাবিলা।

          এরপর মাঙ্কি বিজিনেস, কল্পনার ঘর, কেমিস্ট্র, টীন টিন, মাস্তি আনলিমিটেড, শত ডানার প্রজাপতি, ক্রস কানেকশন, মিসফায়ার, জোনাকির আলো, পলায়ন বিদ্যা, যেমন খুশি তেমন সাজো, ব্যাচেলর পয়েন্ট, রনু ভাই’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন সাবিলা। পাশাপাশি তাকে গ্রামীণ ফোন, নেস্কেফে, প্রাণ ফিটের বিজ্ঞাপনেও দেখা গেছে।

          আইপিএল জিতে সন্তানদের জড়িয়ে কান্না শাহরুখেরআইপিএল জিতে সন্তানদের জড়িয়ে কান্না শাহরুখের
          ব্যক্তিগত জীবনে নেহাল সুনন্দ তাহেরকে বিয়ে করেছেন সাবিলা নূর। নেহাল বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ৭ ডিসেম্বর বিয়ে করেন সাবিলা ও নেহাল। সেই বিয়েতে ছোটপর্দার অনেক তারকা উপস্থিত ছিলেন।

          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত