শিরোনাম
রাবির 'এ' ইউনিটের ভর্তির বিষয় পছন্দক্রম প্রক্রিয়া শুরু ২৬ মে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া
আগামী ২৬ মে থেকে শুরু হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে পছন্দক্রম পূরণ করতে পারবেন। এ প্রক্রিয়া চলবে ৩১ মে পর্যন্ত।
সোমবার (১৯ মে) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিট: 'এ' ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার অংশ হিসেবে ইংরেজি বিভাগের লিখিত পরীক্ষা এবং সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ ও চারুকলা অনুষদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীসহ গত ১৯ এপ্রিলে অনুষ্ঠিত MCQ পরীক্ষায় উত্তীর্ণদের বিষয় পছন্দক্রম ফর্ম আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত অনলাইনে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে।
এতে আরো বলা হয়েছে, কোনো উত্তীর্ণ প্রার্থী এই ফর্ম পূরণ না করলে 'এ' ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না। বিষয় পছন্দ প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা 'এ' ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরে 'এ' ইউনিটের কোনো বিভাগে ভর্তির আর সুযোগ থাকবে না।
আগামী ২ জুন ২০২৫ তারিখে বিভাগসমূহের নির্ধারিত আসনসংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকাভুক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১৬ জুনথেকে শুরু হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে অধ্যাপক ড. মুহসিন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন।
মঙ্গলবার (২০ ই মে) সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) ড.মোছা. সানজিদা সুলতানা এর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন ইংরেজি বিভাগ-কে নিম্নোক্ত শর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার পদে অস্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হলোঃ
ক) তার যোগদানের তারিখ থেকে ৬ মাস অথবা যথাযথ প্রক্রিয়ায় একজন রেজিস্ট্রার নিয়োগ ও যোগদানের তারিখ, এই ২ এর মধ্যে যেটি আগে হবে সেই তারিখ পর্যন্ত তিনি রেজিস্ট্রার হিসেবে বলবৎ থাকবেন।
খ)তিনি পূর্বানুমোদিত হারে মাসিক ৮০০০ টাকা দায়িত্ব ভাতা এবং কর্মস্থলের শহরের জন্য গাড়ির সুবিধা লাভ করবেন।
গ) এই নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।
উল্লেখ্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৩ই মে ববি'র সাবেক রেজিস্ট্রার মনিরুল ইসলাম কে অপসারণ করা হয়।
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে রাবি ছাত্রীসংস্থা'র প্রতিবাদ কর্মসূচি
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, ইসলামবিরোধী ও নৈতিকতা বিচ্যুত সুপারিশ প্রত্যাখ্যান এবং 'নারীর ডাকে মৈত্রী যাত্রা'র বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
২১ মে (বুধবার) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, রাবি শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা।
এ প্রতিবাদ কর্মসূচিতে "নারী পুরুষ বাইনারি এই শর্তেই দেশ গড়ি", "যৌন কর্মী স্বীকৃতি দান, মায়ের জাতির অপমান", "সম অধিকার নয়; চাই ন্যায্য অধিকার", "নারী পুরুষ একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী", "পতিতাবৃত্তি কে না বলি", "সমতার নামে নারীর বিকৃতি চলবে না", "নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই, অপসংস্কৃতি চলবে না", 'Say No to LGBTG Agenda" স্লোগানের প্লেকার্ড ব্যবহার করতে দেখা যায়।

এসময় ছাত্রীসংস্থার নেত্রীরা জানান, "গত ১৯ এপ্রিল নারীবিষয়ক সংস্কার কমিশন-২০২৫ এর ১০ সদস্যবিশিষ্ট একটা টিম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে ৩১৮ পৃষ্ঠার ৪২৩টি প্রস্তাবণা দেন। যার অধিকাংশ প্রস্তাবণা আমাদের ইসলাম ধর্ম-জাতিসত্ত্বার সাথে সাংঘর্ষিক। এটা নারীদের সাথেও সাংঘর্ষিক যেখানে নারীদের মর্যাদাকে খর্ব করা হয়েছে।"
সভায় তারা আরো বলেন, "এখানে তারা স্বাধীনতার নামে যে প্রস্তাবণা দিয়েছেন এতে আমাদের পরিবারিক কলহ আরো বাড়িয়ে তুলবে। তাঁরা এখানে সাম্য প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু সৃষ্টিকর্তা পক্ষ থেকে নারী পুরুষের কিছু পার্থক্য রয়েছে। একজন নারী-পুরুষের ক্যারেক্টরিস্ট আলাদা। পুরুষের এমন কিছু ক্যারেক্টরিস্ট আছে যা নারীকে দেওয়া হয়নি আবার নারীর কিছু ক্যারেক্টরিস্ট আছে যা পুরুষকে দেওয়া হয়নি। এ ক্যারেক্টরেস্টকে অগ্রাহ্য করে তারা ভিন্ন যুক্তি দাড় করাচ্ছে।
আমরা এ নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চাই।
একইসাথে এ সংস্কার কমিশনের যারা সমালোচনা করছে এটাকে ভিন্ন দিকে নেওয়ার জন্য তখন তারা 'নারীর ডাকে মৈত্রী যাত্রার' নামে নতুন নাটক শুরু করেছে। উচ্ছৃঙ্খল আচরণ, অশালীন পোষাকে নারীর অধিকার আদায়ের নামে নারীর ভূষণকে খর্ব করা হয়েছে, ধর্মীয় শিষ্টাচারকে উগ্রবাদ হিসেবে আখ্যায়িত করেছে যা ধর্মীয় অবমাননা, ট্রান্স মুক্তিকে নারীমুক্তি হিসেবে প্রচার করা হচ্ছে। যেখানে অধিকাংশ কার্যক্রম নারীর সাথে সাংঘর্ষিক তারা এলজিবিটিজি'কে প্রমোট করছে। যা আমাদের মানবসম্প্রদায় জন্য একটা বিধ্বংসী মতবাদ। অথচ ট্রান্সজেন্ডার ধারণা বিকৃত মস্তিষ্ক থেকেই উদ্ভুত, মানবকল্যাণেই যার বৈধতা নয় বরং চিকিৎসার প্রয়োজন।
এসময় ধর্ম, সংস্কৃতি ও জনমতকে অবজ্ঞা করে গঠিত নারী সংস্কার কমিশন বাতিল এবং সামাজিক বাস্তবতায় বিশ্বাসী এবং দেশের অধিকাংশ জনগণের প্রতিনিধিত্ব করেন এমন প্রতিনিধিদের নিয়ে কমিশন পুনর্গঠন করার দাবি জানান তাঁরা।
একজন শিক্ষার্থী এক সিট নীতিতে শতভাগ আবাসিক ক্যাম্পাস বিনির্মাণসহ ছাত্রশিবিরের আট দফা
চলমান আবাসন সংকট নিরসনে শতভাগ আবাসিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য 'এক শিক্ষার্থী, এক সিট' নীতি গ্রহণ করে, প্রয়োজনে দ্রুত হল নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবি পূরণ এবং জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে রাজশাহী কলেজ ছাত্রশিবিরের পক্ষে থেকে আট দফা দাবিতে স্মারক লিপি প্রদান করা হয়েছে।
বুধবার ( ২১ মে ) বেলা সাড়ে এগারোটায় রাজশাহী কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুমের নেতৃত্বে কলেজ অধ্যক্ষের নিজ কার্যালয়ে অধ্যক্ষ বরাবর স্মারক লিপি জমা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো: ইব্রাহিম আলী, কলেজ শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো: মোশাররফ হোসেন, সাহিত্য সম্পাদক হাফেজ আসমাউল হকসহ ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দরা।
স্মারকলিপিতে ছাত্রশিবিরের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, চব্বিশের জুলাই বিপ্লবে রাজশাহী কলেজে ১৬ তারিখে শিক্ষার্থীদের উপর হামলার সাথে সংশ্লিষ্ট যেসকল ছাত্র-শিক্ষক রয়েছে তাদের চিহ্নিত করে অতিদ্রুত তাদের বিরুদ্ধে একাডেমিক, প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা। আবাসন সংকট নিরসন, হোস্টেলে ভর্তি ফিস কমানো, শতভাগ আবাসিক ক্যাম্পাস নিশ্চিত, নারী শিক্ষার্থীদের বিশেষ নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে প্রত্যেককেই প্রথম বর্ষ থেকে আবাসিক সিট বরাদ্দ দেওয়া। ক্যাম্পাস ও হোস্টেলের ঝুঁকিপূর্ণ ভবনগুলোর সংষ্কার করা।
ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে কলেজ চলাকালীন সময়ে
বহিরাগত প্রবেশ ও অবাধ যান চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় লোকবল নিয়োগ ও সার্বক্ষণিক তদারকির ব্যবস্থা গ্রহণ। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা। উন্নত মেডিক্যাল সেন্টারের মাধ্যমে সার্বক্ষণিক ও দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিতে দক্ষ ও বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি নিশ্চিত করা।
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধায় নিজস্ব বাস ক্রয়, ক্যাম্পাসে সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই (Wi-Fi) সুবিধা চালু, কলেজে আইসিটি ব্যাসিক প্রশিক্ষণ কোর্সটি পুনরায় চালু করা, কলেজ ক্যাম্পাস সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দাবি জানানো হয়।
আরও পড়ুন
এছাড়াও অবিলম্বে ছাত্র সংসদ সক্রিয় করার মধ্য দিয়ে সুস্থ ধারার ছাত্র রাজনীতির প্রবর্তন এবং কলেজ প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে দাবি-দাওয়া পেশের একটি সুন্দর সংযোগ স্থাপনসহ অন্যান্য দাবিগুলো স্মারক লিপিতে তুলে ধরা হয়।
এ বিষয়ে কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, আমরা আজকে ছাত্রশিবিরের পক্ষ থেকে শিক্ষার্থীদের দাবি পূরণে জুলাই বিপ্লবের স্পিরিটের আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণে কলেজ অধ্যক্ষ বরাবর আট দফা দাবিতে স্মারক লিপি প্রদান করেছি। এ ব্যাপারে তিনি আশা ব্যক্ত করে বলেন, কলেজ প্রশাসন শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।
এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, আমরা কলেজ প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো নিয়ে ঈদের পর আলোচনায় বসবো এবং শিক্ষার্থীদের দাবিগুলো পূরণে আমরা প্রশাসনিক ভাবে চেষ্টা করবো।
পাবিপ্রবিতে প্যাথলজিস্টের অভাবে নষ্ট হচ্ছে বিশ লাখ টাকার যন্ত্র
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) মেডিকেল সেন্টারে প্যাথলজিস্টের অভাবে প্রায় ২০ লাখ টাকার প্যাথলজিক্যাল যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। যন্ত্রপাতি কেনার চার বছর পার হয়ে গেলেও প্যাথলজিস্ট না থাকার কারণে সেসব যন্ত্রপাতির এখন প্যাকেট থেকেও খোলা হয়নি। ফলে ব্যবহার ছাড়াই এই যন্ত্রপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ অবস্থায় দ্রুত প্যাথলজিস্ট নিয়োগ দিয়ে যন্ত্রপাতিগুলোর ব্যবহার শুরু করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ৯ জুন মেডিকেল সেন্টারের জন্য ২০ লাখ ৩৭ হাজার টাকা বরাদ্দে সেল কাউন্টার, বায়োকেমিস্ট্রি মেশিন, ইউরিন এনালাইজার, ল্যাব রোটেটর, মাইক্রোস্কোপ, ইসিজি মেশিন, কম্পিউটারসহ রোগ নির্ণয়ে ব্যবহৃত বিভিন্ন মেডিকেল রিয়েজেন্ট ক্রয় করা হয়।
তবে জনবল ও জায়গার অভাবে যন্ত্রপাতিগুলো এখনও চালু হয়নি। এর মধ্যে গুরুত্বপূর্ণ রিয়েজেন্টগুলোর মেয়াদ তিন বছরের হওয়ায় ইতোমধ্যেই সেগুলো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডাক্তারদের সাথে কথা বলে জানা যায়, এই যন্ত্রপাতিগুলো পরিচালনার যে জনবল প্রয়োজন সে জনবল এখনো নিয়োগ দেওয়া হয়নি। ফলে যন্ত্রগুলো যেভাবে কেনা হয়েছে সেভাবেই রেখে দিতে হয়েছে। তারা জানান, এই যন্ত্রগুলো দিয়ে সাধারণত রক্ত পরীক্ষা, ব্লাড সুগার, লিভার ও কিডনি ফাংশন টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, ম্যালেরিয়া পরীক্ষা, হৃদযন্ত্রের বৈদ্যুতিক কার্যকলাপ এবং প্রাথমিকভাবে রোগ নির্ণয়ের প্রয়োজনীয় বিভিন্ন টেস্ট করানো সম্ভব। যেহেতু যন্ত্রগুলো পরিচালনার মানুষ নাই তাই শিক্ষার্থীদের টেস্টগুলো করানো যাচ্ছেনা।
আরও পড়ুন
এদিকে টেস্টের যন্ত্রপাতি থাকার পরেও শুধু পরিচালনার মানুষের অভাবে নষ্ট হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ অলিভ বলেন,
"চিকিৎসা সেবা আমাদের মৌলিক অধিকার। খুবই দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের বিশ্ববিদ্যালযে় মেডিকেল সেন্টার থাকলেও প্রযে়াজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই। ২০২১ সালে প্রযে়াজনীয় কিছু সরঞ্জাম কেনা হলেও সেগুলো এখনো স্থাপন করা হয়নি। ক্যাম্পাসে নতুন হল চালু হলে শিক্ষার্থীর সংখ্যা আরও বাড়বে। এ অবস্থায় প্রযে়াজনীয় সরঞ্জামসহ একটি উন্নত মেডিকেল সেন্টার অপরিহার্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত মেডিকেল সেন্টারের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা।"
মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডা. মো. রফিকুল ইসলাম বলেন, "ডা. শহিদুল ইসলাম স্যার দায়িত্বে থাকাকালীন কিছু যন্ত্র কেনা হয়েছিল। তবে প্যাথলজিস্ট নিয়োগ না হওয়ায় সেগুলো চালু হয়নি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। আশা করছি প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।"
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, "সরকারের অর্থে কেনা যন্ত্রপাতি বছরের পর বছর প্যাকেটেই পড়ে আছ্তেএটা খুবই দুঃখজনক। স্থান সংকট ছিল বড় সমস্যা। নতুন প্রশাসনিক ভবনে স্থানান্তরের পর পুরোনো ভবনের একটি ফ্লোর মেডিকেল সেন্টারের জন্য বরাদ্দ দেওয়া হবে। সেখানে চিকিৎসক চেম্বার, বেড ও পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা থাকবে।"
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য