শিরোনাম
চোখ রাঙাচ্ছে করোনা, এইচএসসি পরীক্ষা কি পেছাবে?
দেশে আবারও করোনাভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে। ভাইরাসের প্রভাবে সারা দেশে আবারও সংক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে আগামী ২৬ জুন থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা কি পেছাবে—সেই প্রশ্ন উঠেছে।
যদিও আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি। ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে আসার অনুরোধ জানিয়েছেন কর্মকর্তারা।
এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, 'করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আমরাও দুশ্চিন্তার মধ্যে রয়েছি। তবে পরীক্ষা পেছানোর মতো পরিস্থিতি হয়নি। পরীক্ষা পেছাবে না। নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে।
এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবেন ১২ লাখ ৫১ হাজার ১১১ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ও ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। গত বছর এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী এ বছর পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন।
পরীক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশাবলি
পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল (সিকিউ) পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩০ মিনিট।
ব্যবহারিক বিষয়-সংবলিত পরীক্ষার ক্ষেত্রে ২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় ২৫ মিনিট এবং ৫০ নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় ২ ঘণ্টা ৩৫ মিনিট।
পরীক্ষা বিরতিহীনভাবে প্রশ্নপত্রে উল্লিখিত সময় পর্যন্ত চলবে। এমসিকিউ ও সিকিউ উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে সকাল সাড়ে ৯টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ সকাল ১০টায় বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে।
সকাল সাড়ে ১০টায় বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ১০.২৫ মিনিট)। আর দুপুর ২টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষার ক্ষেত্রে দুপুর দেড়টায় অলিখিত উত্তরপত্র ও বহুনির্বাচনী ওএমআর শিট বিতরণ। দুপুর ২টা বহুনির্বাচনী প্রশ্নপত্র বিতরণ করা হবে। দুপুর আড়াইটায় বহুনির্বাচনী উত্তরপত্র সংগ্রহ ও সৃজনশীল প্রশ্নপত্র বিতরণ করা হবে। (২৫ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে এ সময় ২.২৫ মিনিট)
প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করবে।
প্রত্যেক পরীক্ষার্থী সরবরাহকৃত উত্তরপত্রে তার পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি ওএমআর ফরমে যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই মার্জিনের মধ্যে লেখা কিংবা অন্য কোনো প্রয়োজনে উত্তরপত্র ভাজ করা যাবে না।
পরীক্ষার্থীকে তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে (প্রযোজ্য ক্ষেত্রে) পৃথকভাবে পাস করতে হবে।
প্রত্যেক পরীক্ষার্থী কেবল রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রে উল্লিখিত বিষয়/বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই অন্য বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।
কোনো পরীক্ষার্থীর পরীক্ষা নিজ কলেজ/প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে।
পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৭৪২৫ জন
জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ মে) বিকেল ৩টা ৪০ মিনিটের পর থেকে ফলাফল ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে (gstadmisson.ac.bd) প্রকাশিত হয়েছে।
ভর্তিচ্ছুরা লগইন করে এই ফল জানতে পারবেন। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্যান্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।
জানা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। এরমধ্যে অংশগ্রহণকারী পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন (শতকরা ৮৭ দশমিক ৯৮ শতাংশ)। পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৪২৫ জন (শতকরা ৪৫ দশমিক ৭৪ শতাংশ) এবং অকৃতকার্য সংখ্যা ৬৮ হাজার ১২৮ জন (শতকরা ৫৪ দশমিক ২৬ শতাংশ)।
আরও পড়ুন
এবার অনুপস্থিতির সংখ্যা ১৭ হাজার ১৬১ জন (শতকরা ১২ দশমিক ০২ শতাংশ)। ওএমআর বাতিলের সংখ্যা ৩৯টি। ১০০ নম্বরের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪ দশমিক ৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর মাইনাস ১৫ দশমিক ৭৫।
আজ বিকেল ৩টায় গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ফলাফল ঘোষণার পর কমিটির আহবায়ক সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ‘সি’, ২ মে, ‘বি’ এবং ৯ মে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২১টি বিশ্ববিদ্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এ নিয়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সকল ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন এবং ফলাফলও প্রকাশিত হয়েছে।
জিএসটি গুচ্ছভূক্ত ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশিত
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ ২৮ এপ্রিল, ২০২৫ তারিখ বিকেল ৪টা ৪০মিনিটে প্রকাশিত হয়েছে। ফলাফল ওয়েবসাইট: gstadmission.ac.bd এতে পরীক্ষার্থী লগইন করে জানতে পারবে।
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ২১,৫৬৪ জন শিক্ষার্থীর মধ্যে কৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৩,৬৬০ জন অর্থাৎ ৬৩.৩৫ শতাংশ।
‘সি’ ইউনটের পরীক্ষায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ছিল ২৩,০৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ২১,৫৬৪ জন অর্থাৎ ৯৩.৫০ শতাংশ এবং অনুপস্থিতির সংখ্যা ১,৫০০ জন অর্থাৎ ৬.৫০ শতাংশ। ওএমআর বাতিলের সংখ্যা ৬টি।
২৮ এপ্রিল সোমবার বিকেলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সদস্যের অংশগ্রহণে (সকল ভাইস-চ্যান্সেলর) সভা শেষে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল ২০২৫ (শুক্রবার) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ০২ মে ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে।
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার পর ফল প্রকাশ করা হয়।
তথ্য নিশ্চিত করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম।
তিনি জানান, ‘সি ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস অর্থাৎ ৩০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ১৩ হাজার ৬৬০ জন। শতকরায় যা ৬৩ দশমিক ৩৫ শতাংশ। আর ফেল করেছেন ৭ হাজার ৮৯৮ জন।
অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আরও জানান, ৬টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। সি ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯০ দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় উপস্থিত ছিলেন ৯৩ দশমিক ৫০ শতাংশ। আর অনুপস্থিত ছিলেন ৬ দশমিক ৫০ শতাংশ।
গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
৪৪তম বিসিএসের এক দিনের মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন
৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি/পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের ২৬ ফেব্রুয়ারির নির্ধারিত মৌখিক পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনিবার্য কারণে ২৬ ফেব্রুয়ারির মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ওই দিনের পরীক্ষা আগামী ৬ মার্চ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। তবে মৌখিক পরীক্ষা গ্রহণসংক্রান্ত অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের ৯০০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এই পরীক্ষা সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে।
পরিবর্তিত সূচি অনুযায়ী পরীক্ষার্থীদের নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য