ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষকের পদত্যাগ

অনলাইন ডেস্ক
১৩ মে, ২০২৫ ১৮:১৬
অনলাইন ডেস্ক
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষকের পদত্যাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি প্রশাসনিক পদ থেকে চার শিক্ষক পদত্যাগ করেছেন। উপাচার্য বিরোধী ছাত্র-শিক্ষক আন্দোলনের মধ্যে মঙ্গলবার তারা অতিরিক্ত দায়িত্ব থেকে উপাচার্যের কাছে পদত্যাগ করেন। তারা প্রত্যেকেই পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন।

এর আগেও আরো ৭ শিক্ষক তাদের অতিরিক্ত দায়িত্ব থেকে পদত্যাগ করেছিলেন।  

 তারা হলেন সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন, গেস্ট হাউসের পরিচালক এবং শেরেবাংলা হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা। শেরেবাংলা হলের আবাসিক শিক্ষকের দায়িত্বে থাকা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রহমান। আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্বে থাকা ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সোহেল চৌধুরী।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে এখন একটা ক্লান্তিকাল অতিক্রম করছে। এই মুহূর্তে শিক্ষকরা নিজেদের নিরাপদে রাখতে চাইছেন। তাই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করছেন। তবে এটা তাদের দায়িত্বহীনতার পরিচয় বহন করে।

কারণ অনাকাঙ্ক্ষিত পরিবেশে দায়িত্ব পালন করাটাই শিক্ষকদের নৈতিকতা হওয়া উচিত।’

মন্তব্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-জয়ন্তী উদযাপিত

ক্যাম্পাস প্রতিনিধি
১৩ মে, ২০২৫ ১৭:১২
ক্যাম্পাস প্রতিনিধি
নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র-জয়ন্তী উদযাপিত

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ১৩ মে মঙ্গলবার সকালে পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্মের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর স্থান, কাল পাত্রের উর্ধ্বে উঠে কাজ করেছেন। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। রবীন্দ্রনাথের মধ্যে দার্শনিক চিন্তা, সমাজ চিন্তা সবকিছুই ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন। বাংলা সাহিত্যকে তিনি আন্তর্জাতিক পর্যায়ে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন।  তাঁর সাহিত্য বিশ্ব সাহিত্যে স্থান করে নিয়েছে। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, পত্রাবলী, স্মৃতিকথা, আত্মজীবনী, সঙ্গীত সাহিত্য সকল শাখায়ই তাঁর লেখনীতে সার্থকভাবে প্রকাশ পেয়েছে। একাধারে তিনি সাহিত্য রচনা করেছেন সেই সাথে তিনি করেছেন পত্রিকা সম্পাদনা, ছিলেন সমাজ সচেতন এক দার্শনিক। তিনি ছিলেন শিক্ষানুরাগী, চিত্রশিল্পী এবং প্রজাভক্ত জমিদার।’

উপাচার্য আরও বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর শুধু নিজেই নয় বরং অন্যদেরও প্রসিদ্ধ করেছেন। আমাদের দেশের হাছন রাজা ও লালন শাহ্ তাদের মধ্যে অন্যতম। তাঁদের ছাড়াও আরও একজন কবি প্রতিভাকে বুঝতে পেরেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর অন্তদৃষ্টির মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতিভা দেখতে পেয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বুঝেছিলেন নজরুলের প্রতিভা কোন সাধারণ প্রতিভা নয়, তাঁর প্রতিভা একদিন ভারতবর্ষে ছড়িয়ে পড়বে। রবীন্দ্রনাথ তাঁর লেখা গ্রন্থ নজরুলকে উৎসর্গ করেছিলেন আবার নজরুলও তাঁর গন্থ রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছিলেন।’

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবীন্দ্র-জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। রবীন্দ্র বক্তৃতামালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র-গবেষক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ। এছাড়া বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দিন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান ইয়াত সিংহ শুভ। 

স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র-জয়ন্তী উদযাপন কমিটির সদস্য-সচিব ও সঙ্গীত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুশান্ত কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এরপর বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান মঞ্চে’ রম্য বিতর্ক, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যনাট্য পরিবেশিত হয়। বর্ণাঢ্য এই সাংস্কৃতিক পর্বের পরিচালনায় ছিলেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী সঙ্গীত বিভাগের অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী।

মন্তব্য

দীর্ঘ ৩৪ বছর পর নবজীবন ফিরে পেল শহীদ মোজাম্মেল মিলনায়তন

অনলাইন ডেস্ক
১৩ মে, ২০২৫ ১৬:৪৪
অনলাইন ডেস্ক
দীর্ঘ ৩৪ বছর পর নবজীবন ফিরে পেল শহীদ মোজাম্মেল মিলনায়তন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহাসিক শহীদ মোজাম্মেল মিলনায়তন দীর্ঘ ৩৪ বছর পর সংস্কার শেষে সমাবর্তন উপলক্ষে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। 

আজ সোমবার (১৩ মে) মিলনায়তনটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন।

 উপাচার্য বলেন, “শহীদ মোজাম্মেল মিলনায়তন কেবল একটি ভবন নয়, এটি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও গৌরবের প্রতীক। দীর্ঘ সময় পর এটি আবার চালু হওয়ায় আমরা আনন্দিত। প্রাথমিকভাবে এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে পরবর্তীতে আমরা শিক্ষার্থীদের জন্য  উপযোগী করে তুলব।”

১৯৭৮ সালে বিশিষ্ট স্থপতি মাজহারুল ইসলামের নকশায় নির্মিত হয় চবির কেন্দ্রীয় মিলনায়তন। ১৯৮৬ সালের ১৫ ফেব্রুয়ারি তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলী এটি পুনরায় উদ্বোধন করেন। পরে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী মোজাম্মেলের স্মরণে মিলনায়তনের নামকরণ করা হয় ‘শহীদ মোজাম্মেল মিলনায়তন’।

প্রায় এক হাজার আসনবিশিষ্ট এই মিলনায়তনটি এক সময় বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু ১৯৯১ সালের ভয়াবহ ঘূর্ণিঝড়ে এটি ক্ষতিগ্রস্ত হলে বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দীর্ঘ সময় পরিত্যক্ত থাকায় মিলনায়তনটি অযত্ন-অবহেলায় ভুতুড়ে ভবনে পরিণত হয়।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন মিলনায়তনটির পুনরায় চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। বাংলা বিভাগের শিক্ষার্থী আরাফাত হোসেন বলেন, “এই মিলনায়তন আমাদের সাংস্কৃতিক চর্চার কেন্দ্র হয়ে উঠবে। এখন আমরা নিয়মিত নাটক ও সাংস্কৃতিক আয়োজন করতে পারব।”

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মিলনায়তনটিকে ঘিরে নিয়মিত সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে মিলনায়তনের এ নবযাত্রা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য

আবু সাঈদকে মরণোত্তর শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি

অনলাইন ডেস্ক
১৩ মে, ২০২৫ ১৬:২২
অনলাইন ডেস্ক
আবু সাঈদকে মরণোত্তর শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী আবু সাঈদকে মরণোত্তর শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার দাবি জানিয়েছে ১৮তম নিবন্ধন ফলাফল প্রত্যাশী চাকরিপ্রার্থীরা।

আজ মঙ্গলবার (১৩ মে) এনটিআরসিএতে পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, নিবেদন এই যে, আমরা ১৮তম শিক্ষক নিবন্ধন ভাইভা প্রার্থীগণ। আমাদের ভাইভা প্রায় শেষ। তাই ভাইভা শেষ করে দ্রুততম সময়ের মধ্যে ফলাফল এবং ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি যাতে দেওয়া হয় সেজন্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তরুণ বেকার সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। উল্লেখ্য যে, ১৮তম শিক্ষক নিবন্ধন একটি ঐতিহাসিক শিক্ষক নিবন্ধন। কেননা জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ‘আবু সাঈদ’ স্কুল-২ পরীক্ষায় অংশগ্রহণ করেন (রোল নং-201256297)। তিনি বেঁচে থাকলে হয়ত ভাইভায় অংশগ্রহণ করতেন ও শিক্ষকতা পেশায় কর্মজীবন শুরু করতেন। এ নতুন বাংলাদেশে উনার অবদান অপরিসীম। আমরা ১৮তম নিবন্ধন প্রার্থীরা চাই, উনাকে সম্মানসূচক মরণোত্তর শিক্ষক নিবন্ধনের সনদ প্রদান করে ১৮তম নিবন্ধনকে চিরস্মরণীয় রাখতে। 

চিঠিতে দাবি জানিয়ে আরো বলা, দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট ও ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ, শহীদ ‘আবু সাঈদ’ কে সম্মান সূচক মরনোত্তর সনদ দেওয়া, অটো এমপিও চালু করা, সর্বোচ্চ সংখ্যক প্রার্থী পাশ করানো ও শিক্ষক নিবন্ধন সনদ প্রদান করা ও এনটিআরসিএ এর আইন ও পরিপত্র যথাযথ ভাবে পালন করা।

দাবি সমূহের সমন্বয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।  

মন্তব্য

ছাত্রদল নেতাকে হুমকি দিয়ে মারধরের শিকার গোবিপ্রবি কার্মচারী

ক্যাম্পাস প্রতিনিধি
১৩ মে, ২০২৫ ১৫:১২
ক্যাম্পাস প্রতিনিধি
ছাত্রদল নেতাকে হুমকি দিয়ে মারধরের শিকার গোবিপ্রবি কার্মচারী

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( গোবিপ্রবি) ছাত্রদলের কয়েকজন নেতাকে হুমকি দেওয়ায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের কর্মচারী ইয়াসিন শিকদারকে মারপিট করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছাত্রদলের সাধারণ সম্পাদক বিদ্যুতের অনুসারীদের বিরুদ্ধে।

ঘটনাটি ১২ মে রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট সংলগ্ন স্থানে সংঘটিত হয়।

প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, স্বাধীনতা দিবস হলের কর্মচারীর রাজীব ইতিপূর্বে বিভিন্ন সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে তার ছবি আছে দাবি করে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে হেডম নিয়ে খারাপ আচরণ করে। নিজের অনেক ক্ষমতা আছে শিক্ষার্থীরা তাই তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্রদল কে পাত্তা দেয় না সহ বিভিন্ন কথা বলে। এই সকল কথা বলার সময় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের কর্মচারী ইয়াসিন শিকদার ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ কে ধমক দিয়ে চুপ কর বলে ধমক দেন। এরপর তারা দুইজন সেখান থেকে চলে যেয়ে রাতে ইয়াসিন বিশ্ববিদ্যালয়ে ফিরে আসলে ছাত্রদলের সাধারণ সম্পাদকের অনুসারীরা তাকে মারপিট করে। 

শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের কর্মচারী ইয়াসিন শিকদার বলেন,"নিউ মার্কেটে আমার এক কলিগের সঙ্গে ঝামেলা হয়।  পরবর্তীতে মিটমাট হয়ে যায়। আমি শুনে সেখানে যায় আমার সাথে দুইএকটা কথা কাটাকাটি না হতেই আমার উপর বিদ্যুতের ১৫-২০ জন অনুসারীরা হামলা করে আমার কান ফাটিয়ে দেয়। এর আগে আমার সঙ্গে কারো ঝামেলা ছিল না।"

ছাত্রদলের কেউ মারধর করেননি দাবি করে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, " সে বিভিন্ন সময় হেডম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে। সে বলে বেড়ায় গোপালগঞ্জে কেউ তাকে কিছু বলার সাহস নেই এই সময়েও। সে আজ হেডম দেখিয়ে খারাপ আচরণ করায় সাধারণ শিক্ষার্থীরা তাকে মেরেছে। "

ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, যতকিছুই  তার ( ইয়াসিন শিকদার)  সাথে আমাদের দীর্ঘদিনের ভালো সম্পর্ক। ঝামেলা মূলত তার সাথে নয় ঝামেলা ছিল তার এক কলিগের( কর্মচারী রাজিবের) সাথে। তিনি স্বাধীনতা দিবস হলের একজন কর্মচারী। তার কাছে বিএনপির মির্জা ফখরুলের ইসলামের সাথে  উঠা একটা পিক ছিল। যা গোবিপ্রবির ছাত্রদলের সভাপতিকে দেখিয়ে বলে এসব জায়গায় যেতে হলে আমার সাথে যোগাযোগ করিস। এটা ছিল পূর্বের ঘটনা। আজ নিউমার্কেটে অন্য একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল তার কলিগ কর্মচারী রাজিবের সাথে। রাজিব মিমাংসা করে চলে যায়। এরপর তাকে আসার জন্য কল দেয়। কিন্তু তাকে নিষেধ করা স্বত্বেও আসে। আসার পর সে বড় বড় হেডম দেখাতে থাকে যা  একটা পর্যায় দু একটা কথা কাটাকাটি হতেই  একটু বেশি হেডম দেখিয়ে  ভুক্তভোগী ( ইয়াসিন শিকদার)  বলেন, ঔই বিদ্যুৎ তুই চেপে যা। এরপরই মূলত ঘটনাটি ঘটে।"
 

প্রাসঙ্গিক
মন্তব্য
সর্বশেষ সংবাদ
    সর্বাধিক পঠিত