ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল

ক্রীড়া ডেস্ক
৩০ মে, ২০২৫ ১৮:১
ক্রীড়া ডেস্ক
বিসিবির নতুন সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল

সবার নজর ছিল মিরপুর শের-ই-বাংলায়। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে বিসিবির পরিচালক হিসেবে অনুমোদন পেয়ে যাওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের সভাপতি হওয়ার পথ পরিষ্কারই ছিল।

বিকেলে বিসিবির পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হন জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিয়ানক। এ ছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম ও ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আরেক পরিচালক ফাহিম সিনহা। 

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দেয়। 

বিস্তারিত আসছে...

মন্তব্য

বিকেলে বিসিবির জরুরি সভা, কে নিচ্ছেন নতুন সভাপতির দায়িত্ব?

ক্রীড়া ডেস্ক
৩০ মে, ২০২৫ ১৬:১১
ক্রীড়া ডেস্ক
বিকেলে বিসিবির জরুরি সভা, কে নিচ্ছেন নতুন সভাপতির দায়িত্ব?

গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন করে সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক আহমেদ। আরেক আগস্ট আসার আগেই আবারও পালাবদল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)।

৮ পরিচালকের অনাস্থা প্রদানের পর গতকাল (বৃহস্পতিবার) রাতে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। একইসঙ্গে সংস্থাটি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন করে কাউন্সিলর মনোনয়ন দিয়েছে। যার অনুমোদন দিয়েছে বিসিবি।

আজ (শুক্রবার) বিকেলে বিসিবির পরিচালনা পর্ষদের সভা রয়েছে। সেখানেই আমিনুল ইসলামকে নতুন সভাপতি নির্বাচিত করা হতে পারে। 

সর্বশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে দেশের ক্রীকেটাঙ্গন ছিল টালমাটাল। যা নিয়ে গতকাল সত্যানুসন্ধান কমিটির রিপোর্ট প্রকাশ করেছে এনএসসি। রিপোর্টে সার্বিক অব্যবস্থাপনার দায় দেওয়া হয়েছে বিসিবি সভাপতি ফারুককে। তার মনোনয়ন বাতিলে এর পাশাপাশি পরিচালকদের অনাস্থা প্রদানের বিষয়টি এনএসসি সামনে এনেছে। এদিকে, ফারুকের কাউন্সিলর মনোনয়ন বাতিলের পরই রাতে অনলাইনে সভা করে বিসিবির পরিচালনা পর্ষদ।

সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর হিসেবে অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন বিসিবির সিনিয়র একজন পরিচালক। তিনি বলেন, ‘যে সিদ্ধান্ত আমরা হাতে পেয়েছি তাতে বোর্ডের সকল পরিচালকের উপস্থিতিতে অনুমোদন দেওয়া হয়েছে। নতুন করে একজন কাউন্সিলর অনুমোদন ও প্রত্যাহার করা হয়েছে আরেকজনকে (ফারুক আহমেদ)। যেহেতু পরবর্তী পদক্ষেপ নির্বাচন, অতিসত্বর বোর্ড সভাপতি ঘোষণা করা হবে। সম্ভবত (আজ) বিকেলেই তা সম্পন্ন হবে।’

বিসিবি পরিচালকদের এই সভায় আকরাম খানও উপস্থিত ছিলেন বলে জানান তিনি। এর আগে বৃহস্পতিবার বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন আট পরিচালক। সেখানে বর্তমান বোর্ড পরিচালকদের মধ্যে স্বাক্ষর করেননি কেবল আকরাম খান। তিনি আবার ফারুক আহমেদের নিকটাত্মীয়। তবে রাতের সভায় জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরামও উপস্থিত ছিলেন।

সবমিলিয়ে আজই ঘোষণা হতে পারে বিসিবির নতুন সভাপতি। শোনা যাচ্ছে, অক্টোবরে বিসিবির নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। অর্থাৎ, নতুন করে যিনিই দেশের ক্রিকেটের প্রধান পদে আসীন হবেন, তার মেয়াদ হতে যাচ্ছে ৪ মাস। এরপর নির্বাচনের মাধ্যমে আসবে নতুন ক্রিকেট বোর্ড।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    দেশ ত্যাগের খবর উড়িয়ে দিয়ে ‘ফাইট’ করে যাওয়ার ঘোষণা ফারুকের

    ক্রীড়া ডেস্ক
    ৩০ মে, ২০২৫ ১৪:৩৭
    ক্রীড়া ডেস্ক
    দেশ ত্যাগের খবর উড়িয়ে দিয়ে ‘ফাইট’ করে যাওয়ার ঘোষণা ফারুকের
    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতে এক অফিস আদেশে ফারুক আহমেদের মনোনয়ন প্রত্যাহার করেছে এনএসসি। ফলে তিনি আর বিসিবির পরিচালক নন। বিসিবির পরিচালক না থাকায় কার্যত সভাপতির পদও শূন্য হয়ে গেছে। 

    এর মধ্যেই গুঞ্জন ছড়িয়ে পড়ে দেশ ছেড়েছেন ফারুক আহমেদ। যদিও এমন খবর উড়িয়ে দিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় ফারুক নিজেই নিশ্চিত করেছেন তিনি দেশ ছাড়েননি। গুজবে কান না দিতেও অনুরোধ করেছেন তিনি।

    দেশ ত্যাগের গুঞ্জনের ব্যাপারে ফারুক বলেন, ‘পুরোপুরি মিথ্যা কথা। যারা আমাকে নিয়ে নাটক তৈরি করেছে এতদিন, তাদেরই একটা নাটকের শেষ অংশ মনে হচ্ছে এটা। আমি দেশেই আছি, গুজবে কান দিবেন না। আমি আগামীকাল একটি সংবাদ সম্মেলন করার চেষ্টা করছি।’

    এদিকে, পদচ্যুতির বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না ফারুক। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছেও অভিযোগ জানিয়েছেন বলে খবর। তার দাবি, তার সঙ্গে অন্যায় হয়েছে, তাকে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে।

    দেশের একটি গণমাধ্যমকে ফারুক বলেন, ‘আমি আনচ্যালেঞ্জড যেতে দেব না। ফাইট করে যাব। শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে। আমি আইসিসিতে জানিয়েছি। এরই মধ্যে সেক্রেটারির মাধ্যমে আইসিসি সভাপতি জয় শাহকে পুরো ব্যাপারটি জানিয়েছি। এছাড়া আইসিসির অন্তত ৫-৭ জন পরিচালকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অবগত করেছি।’

    এর আগে ফারুকের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যহারের অভিযোগ এনে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছে অনাস্থার চিঠি পাঠায় বিসিবির ১০ পরিচালকের ৮ জন। কিন্তু তারপরও ফারুক মনে করেন, তার সঙ্গে অন্যায় হয়েছে। আশা দেখছেন, বছর দুয়েক আগে শ্রীলঙ্কা বোর্ডের মতো তিনিও জায়গা ফিরে পাবেন।

    ফারুক বলেন, ‘আমি যে অন্যায়ের শিকার, আমাকে যে জোরপূর্বক পদচ্যুত করা হয়েছে, আমি তা এরই মধ্যে আইসিসির কাছে জানিয়েছি। আমার বিশ্বাস এবং আমি নিশ্চিত আইসিসি ত্বরিৎ তাদের অ্যাকশন শুরু করবে। দেখবেন আগামী ২-১ দিনের মধ্যেই বিসিবিতে আইসিসির চিঠি আসবে। দুই বছর আগে শ্রীলঙ্কায়ও এমন ঘটনা ঘটেছিল। শ্রীলঙ্কায় মন্ত্রীপরিষদ পুরো বোর্ড ভেঙে দিয়েছিল। তখন আইসিসি ত্বরিৎ পদক্ষেপ নিয়ে পুরো বোর্ডকে আবার পূনর্বহাল করেছিল।’

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ

      অনলাইন ডেস্ক
      ২৯ মে, ২০২৫ ১৮:৯
      অনলাইন ডেস্ক
      যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ

      বাংলাদেশি পণ্যের ওপর ওয়াশিংটনের ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা ও তেল আমদানি করতে চায় ঢাকা। এই বিষয়ে যুক্তরাষ্ট্রকে ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাবও দেওয়া হয়েছে। এই প্রস্তাব ব্যবহার করে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক নিয়ে বাংলাদেশ আলোচনা করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

      বৃহস্পতিবার (২৯ মে) জাপানে অনুষ্ঠিত নিক্কেই এশিয়া বৈঠকের ফাঁকে দেশটির সংবাদমাধ্যম নিক্কেই এশিয়াকে এসব তথ্য জানিয়েছেন প্রফেসর ইউনূস।

      তিনি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেহেতু বিশ্বের প্রত্যেক দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চান তাই আমরা এ প্রস্তাব দিয়েছি। যদি আমেরিকান পণ্য আরও বেশি কেনার প্রস্তাব গৃহীত হয় তাহলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে এ পণ্য আমদানি কমিয়ে দেবে। আর যুক্তরাষ্ট্র থেকে বেশি করে আমদানি করবে।”

      ড. ইউনূস বলেন, “উদাহরণ স্বরূপ, আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি। ভারত থেকে, অন্যান্য দেশ থেকে, এখন আমরা ভাবছি… কেন আমরা তুলা যুক্তরাষ্ট্র থেকে কিনি না? এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতি অনেক বেশি কমবে।”

      চলতি অর্থ বছরে গত জুন থেকে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ৬ দশমিক ৮ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। দেশটি থেকে আমদানি করেছে ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের পণ্য। যারমধ্যে তুলা ছিল ৩৬১ মিলিয়ন ডলারের।

      বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক উৎপাদনকারী হিসেবে বাংলাদেশ এ অর্থ বছরে ৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের তুলা কিনেছে। যার কিছু এসেছে মধ্য এশিয়ার উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান থেকে। সব মিলিয়ে এ অর্থ বছরে ঢাকা যত পণ্য আমদানি করেছে তার মধ্যে তুলাই ছিল ১২ দশমিক ৫ শতাংশ।

      প্রধান উপদেষ্টা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যারা তুলা উৎপাদন করে তাদের সঙ্গে বাংলাদেশের সখ্যতা তৈরি হয়েছে; যারা মার্কিন প্রশাসনে বাংলাদেশকে রাজনৈতিক সুবিধা দেয়। তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদনকারীরা আমাদের খুব ভালো বন্ধুতে পরিণত হয়েছে। তারা আমাদের মার্কিন প্রশাসনে কিছু রাজনৈতিক সুবিধা দেয়।”

      অপরদিকে জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর নির্ভরশীল। কিন্তু এই পণ্যটিও যুক্তরাষ্ট্র থেকে কেনা যেতে পারে বলে মন্তব্য করেন প্রফেসর ইউনূস।

      যুক্তরাষ্ট্রের সঙ্গে কবে কখন বাণিজ্য নিয়ে আলোচনা হবে সেটির দিন-তারিখ এখনও নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া শুল্ক কতটা ছাড় করানো যাবে সেটিও নিশ্চিত নয়। তবে ট্রাম্প বাড়তি শুল্ক আরোপের যে হুমকি দিয়েছেন সেটিকে ‘বাংলাদেশ হুমকি হিসেবে না দেখে সুযোগ হিসেবে দেখে’ বলেও জানান তিনি।

      ড. ইউনূস এই সাক্ষাৎকার যখন দেন তখন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত ট্রাম্পের নতুন শুল্ক আরোপ কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। আদালত বলেছেন, সংবিধান অনুযায়ী বাণিজ্য নিয়ন্ত্রণের দায়িত্ব কংগ্রেসের। প্রেসিডেন্ট আইনসভার এই দায়িত্বকে অগ্রাহ্য করতে পারবেন না।

      সাক্ষাৎকারে ড. ইউনূস বলেছেন, সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এছাড়া দেশের ভেতর লুটপাট হওয়া ১১ থেকে ১২ বিলিয়ন ডলার শনাক্ত ও সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে।

      তিনি বলেন, যখন অন্তর্বর্তী সরকার এই অর্থগুলো উদ্ধার করতে পারবে তখন দুটি আলাদা ফান্ড গঠন করা হবে। যেগুলো থেকে শিক্ষা ও স্বাস্থ্যখাতে অর্থ দেওয়া হবে। এছাড়া গরীব মানুষকে উদ্যোক্তা বানিয়ে তাদের জীবন ‘বদলে’ দিতে এসব অর্থ কাজে লাগানো হবে।

      এদিকে গত সপ্তাহে জানা যায়, ড. ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করতে চেয়েছেন। এ বিষয়ে জানতে চাওয়া হলে নিক্কেই এশিয়াকে তিনি বলেন, “আমি বাংলাদেশে এ প্রশ্নের উত্তর দিইনি। যেহেতু আমি বাংলাদেশে এ নিয়ে কিছু বলিনি, যদি আমি এখন জাপানে এ ব্যাপারে বলি, তাহলে বিষয়টি আমার জন্য ঝামেলা সৃষ্টি করবে।”

      সূত্র: নিক্কেই এশিয়া।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি

        ক্রীড়া ডেস্ক
        ২৯ মে, ২০২৫ ১৩:৩১
        ক্রীড়া ডেস্ক
        ব্রাজিলের ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান আনচেলত্তি

        পথ হারা ব্রাজিলকে কক্ষপথে আনতে ব্রাজিলে অবস্থান করছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তি। গত ২৬ মে আনুষ্ঠানিকভাবে সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন তিনি। ইতোমধ্যেই শেষ করেছেন পরিচয় পর্ব। কথা বলেছেন মন খুলে। ব্রাজিলিয়ান ফুটবল নিয়ে তার ধারণা, নিজের খেলোয়াড়ি ও কোচিং ক্যারিয়ার, সিনেমা দেখার নেশা এবং লেখালেখিসহ আরও অনেক কিছু নিয়ে কথা বলেন আনচেলত্তি।

        নিজের স্বপ্নের কথাও জানান ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এ কোচ। ঐতিহ্যাবাহী মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল দলের কোচ হিসেবে ডাগআউটে দাঁড়াতে চান আনচেলত্তি। শুধু তাই নয় ব্রাজিলকে বিশ্বকাপ জিতিয়ে ফুটবল বিশ্বকে বেস্ট সেলার বই উপহার দিতে যান এই ইতালিয়ান মাষ্টারমাইন্ড। দুই দশকেরও বেশি সময় ধরে ব্রাজিলের অধরা ‘হেক্সা’ স্বপ্নকে বাস্তব রূপ দিতে চান তিনি।

        আনচেলত্তি বলেন, আমি এখন পর্যন্ত তিনটি বই লিখেছি। ‘আই প্রেফার দ্য ওয়ার্ল্ড কাপ’ বইটি আত্মজীবনীমূলক। ‘মাই ক্রিসমাস ট্রি’ বইয়ে আমি ব্যাখ্যা করেছি গত ২০ বছরে কৌশলগত ও কাজের জায়গা থেকে ফুটবল পাল্টেছে এবং অন্যটি ‘কুয়ায়েট লিডারশিপ’। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল নিয়ে চতুর্থটি শিগগিরই বের হবে। তবে ব্রাজিল বিশ্বকাপ জিতলে যে বইটি লিখব সেটি বেস্টসেলার বই হবে।

        এখন পর্যন্ত ৪০ জন ব্রাজিলিয়ানকে কোচিং করিয়েছেন আনচেলত্তি। তাদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান কে— এমন প্রশ্নের জবাবে রোনালদো নাজারিওকে সবার উপরে রেখেছেন তিনি। এসি মিলানে আনচেলত্তির অধীনে খেলেছেন ব্রাজিলের হয়ে দুবার বিশ্বকাপজয়ী রোনালদো।

        তিনি বলেন, রোনালদো টেকনিক্যালি সেরা। তার খেলার ধরণ, মাঠে তার প্রভাব অবিশ্বাস্য। সে বিশ্বের সবচেয়ে মজার মানুষও। কাফু ছিল সবচেয়ে পেশাদার। তবে মজার মানুষ আরও অনেকেই আছে। এই যেমন মিলিতাও, ভিনিসহ আরও অনেকে। ভিনি খুব বিনয়ী। আমার সবার সঙ্গেই খুব ভালো সম্পর্ক। অনেকেই আমাকে ফোন করে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছে।

        খেলোয়াড় হিসেবে আনচেলত্তির ক্যারিয়ারের শেষ ম্যাচ ব্রাজিলের বিপক্ষে ১৯৯২ সালে। কোচিংয়ে নামার পর ইতালির সহকারী কোচ হিসেবে ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছেন ব্রাজিলের। ভাগ্যই তাকে ব্রাজিল পর্যন্ত টেনে এনেছেন বলে মনে করেন আনচেলত্তি।

        উল্লেখ্য, ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপ জেতানোর লক্ষ্য নিয়ে দলটির কোচের দায়িত্ব নিয়েছেন আনচেলত্তি। আপাতত তার দায়িত্ব হলো ব্রাজিলকে আগামী বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার টিকিট পাইয়ে দয়া। আনচেলত্তির প্রথম অ্যাসাইনম্যান্ট আগামী ৫ জুন ইকুয়েডরের বিপক্ষে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত