ঢাকা, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ২৫ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

জেনে নিন আইফোন ১৬ এর দাম

নিজস্ব প্রতিবেদক
১৭ সেপ্টেম্বর, ২০২৪ ১৬:১৬
নিজস্ব প্রতিবেদক
জেনে নিন আইফোন ১৬ এর দাম

তথ্যপ্রযুক্তি ডেস্কঃ আইফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাপল সম্প্রতী আইফোন ১৬ সিরিজের ফোন বাজারে নিয়ে এসেছে। প্রত্যেক সিরিজের মতো এই সিরিজেও আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স মোট ৪টি মডেল নিয়ে এসেছে।

আইফোন ১৬ ও ১৬ প্লাসে রয়েছে বায়োনিক এ১৮ চিপ আর ১৬ প্রো, ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো। সময়ের সঙ্গে তাল মিলিয়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তা। অর্থাৎ চারটি মডেলে রয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স।

টেক পিডিয়ার এক প্রতিবেদন বলা হয়েছে, সংস্করণভেদে প্রতি ডলারের বিনিময়মূল্য ১২০ টাকা ধরে ৬ দশমিক ১ ইঞ্চি পর্দার আইফোন ১৬–এর দাম পড়বে সর্বনিম্ন ৭৯৯ ডলার বা প্রায় ৯৬ হাজার টাকা। আর ৬ দশমিক ৭ ইঞ্চি পর্দার আইফোন ১৬ প্লাসের দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৮৯৯ ডলার বা ১ লাখ ৮ হাজার টাকা।

সাদা, কালো, সবুজ, গোলাপি ও নীল-এই ৫ রঙে পাওয়া যাবে আইফোন ১৬। আইফোন ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সের পর্দার আকার যথাক্রমে ৬ দশমিক ৩ ইঞ্চি ও ৬ দশমিক ৯ ইঞ্চি। আইফোন ১৬ প্রো এর দাম পড়বে সংস্করণভেদে সর্বনিম্ন ৯৯৯ ডলার বা প্রায় ১ লাখ ২০ হাজার টাকা ও আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম পড়বে প্রায় ১ হাজার ১৯৯ ডলার বা ১ লাখ ৪৪ হাজার টাকা।

নন প্রো মডেলে থাকছে যথাক্রমে ২৭ ওয়াট আর ১৫ ওয়াট চার্জিং সাপোর্ট। তবে সবচেয়ে বড় চমক হল, এই নতুন সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বোতাম।

অর্থাৎ ফোনের লক না খুলেও, শুধু এই বোতাম টিপেই খুব সহজে ক্যামেরা খুলে ছবি তোলা যাবে। ব্যাটারির ক্ষমতা সামান্য বেড়েছে। সঙ্গে প্রো মডেল দু’টিতে ৪০ ওয়াটের চার্জিং সাপোর্ট, ২০ ওয়াটের ম্যাগসেফ চার্জিং তো থাকছেই।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গুগল প্লে স্টোরে আসছে বড় পরিবর্তন

    নিজস্ব প্রতিবেদক
    ২৪ আগস্ট, ২০২৪ ১৩:৮
    নিজস্ব প্রতিবেদক
    গুগল প্লে স্টোরে আসছে বড় পরিবর্তন

    গুগল তাদের প্লে স্টোরে অ্যাপগুলোর জন্য নতুন পরিবর্তন নিয়ে আসছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে প্লে স্টোর থেকে হাজার হাজার অ্যাপ ডিলিট করা হতে পারে। মূলত ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গুগল প্লে স্টোরকে আরো নিরাপদ করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    গুগল প্লে স্টোরে নতুন পরিবর্তন ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যদিও এই পরিবর্তনের ফলে কিছু ব্যবহারকারী অসুবিধায় পড়তে পারেন, তবে দীর্ঘমেয়াদে এটি ব্যবহারকারীদের জন্যই উপকারী হবে।

    যে কারণে এই পরিবর্তন গত কয়েক বছরে অনেক ব্যবহারকারী ম্যালওয়্যার ধারণকারী অ্যাপের শিকার হয়েছেন, যার ফলে তাদের ব্যক্তিগত তথ্য চুরি হয়েছে। এমনকি এক নারী একটি ক্রিপ্টো অ্যাপের শিকার হয়েছিলেন, যার ফলে তিনি বিপুল অর্থ হারিয়েছিলেন। এই ধরনের ঘটনাগুলো গুগলকে প্লে স্টোরের নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করতে বাধ্য করেছে।

    গুগল প্লে স্টোরের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠে ছিল। মেটা সুইজারল্যান্ডের ইপিএফএল এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো অ্যান্ড্রয়েডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সময়ে সময়ে প্লে স্টোর থেকে অনেক বিপজ্জনক অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। হ্যাকাররা প্লে স্টোরের অ্যাপগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের ডাটা চুরি ও প্রতারণা করেছে।

    গুগলের নতুন নীতি গুগলের নতুন নীতি অনুযায়ী, তৃতীয় পক্ষ অ্যাপ স্টোর থেকে এপিকে আপলোড করা নিষিদ্ধ হবে। এর ফলে ব্যবহারকারীরা আর প্লে স্টোরের বাইরে থেকে অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন না। এই নতুন নিয়মের ফলে ম্যালওয়্যার ধারণকারী অ্যাপগুলো প্লে স্টোরে প্রবেশ করার সম্ভাবনা কমবে এবং ব্যবহারকারীরা আরো নিরাপদ থাকবে।

    গুগলের এই সিদ্ধান্তের ফলে ব্যবহারকারীরা আরো নিরাপদ থাকবে। ম্যালওয়্যার ধারণকারী অ্যাপগুলোর সংখ্যা কমানোর পাশাপাশি ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি কমবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ১৪ দিন পর দেশে চালু হলো সামাজিক মাধ্যম ফেসবুক

      নিজস্ব প্রতিবেদক
      ৩১ জুলাই, ২০২৪ ১৪:২১
      নিজস্ব প্রতিবেদক
      ১৪ দিন পর দেশে চালু হলো সামাজিক মাধ্যম ফেসবুক

      কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার মধ্যে গত ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়। এর পাঁচদিন পর ব্রডব্যান্ড ও ১০ দিন পর মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম।

      অবশেষে আজ বুধবার দুপুর ২টার পর থেকে বাংলাদেশ থেকেও স্বাভাবিক নিয়মে ব্যবহার করা যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলো।

      ব্রডব্যান্ড সংযোগ চালুর পর থেকে অবশ্য ভিপিএন ব্যবহার করে একটি বড় সংখ্যক মানুষ ফেসবুক ও বন্ধ থাকা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ব্যবহার করতে পেরেছেন। পুরো সময়টা ফেসবুকে সক্রিয় ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।

      এরআগে আজ সকালে সামাজিক কয়েকটি যোগাযোগমাধ্যমের (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম) মালিক প্রতিষ্ঠান মেটার প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

      বৈঠক শেষে পলক জানিয়েছিলন বিকেলের মধ্যে চালু হচ্ছে ফেসবুক-টিকটকসহ সব সামাজিক মাধ্যম। ফলে বিকেল থেকেই বাংলাদেশ থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ইউটিউব আগের মতো নিরবচ্ছিন্নভাবে চালানো সম্ভব হবে।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার

        নিজস্ব প্রতিবেদক
        ২৪ জুন, ২০২৪ ১৮:৩
        নিজস্ব প্রতিবেদক
        দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার

        ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, বর্তমানে দেশে সেলুলার মোবাইল ফোন অপারেটরের সংখ্যা ৪টি। গ্রামীণফোন লিমিটেড, রবি অজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এ চারটি মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা মোট ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০টি।

        সোমবার (২৪ জুন) জাতীয় সংসদে এমপি আব্দুল মালেক সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

        মন্ত্রী জানান, গ্রামীণফোনের নিবন্ধিত সিমের সংখ্যা ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫টি, বাংলালিংকের ৯ কোটি ৭ লাখ ৬৫ হাজার ৯৬২টি, রবি অজিয়াটার ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০ টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নিবন্ধিত সিমের সংখ্যা ১ কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩টি।

        এর মধ্যে গ্রামীণফোনের সক্রিয় সিম সংখ্যা ৮ কোটি ৩৯ লাখ ৫০ হাজার, রবি অজিয়াটার ৫ কোটি ৮৫ লাখ ১০ হাজার, বাংলালিংকের ৪ কোটি ৪৭ লাখ ২০ হাজার এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজার। মোট ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার সক্রিয় সিম রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

         

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সিংহও ব্যবহার করছে অ্যাপল ওয়াচ!

          নিজস্ব প্রতিবেদক
          ১৬ জুন, ২০২৪ ১১:৩
          নিজস্ব প্রতিবেদক
          সিংহও ব্যবহার করছে অ্যাপল ওয়াচ!

          প্রিমিয়াম ফিচার কিংবা ডিজাইনের জন্য এতো জনপ্রিয় অ্যাপল ওয়াচ। এর বিশেষত্ব হলো জীবন রক্ষায় ভূমিকা। বারবার ব্যবহারকারীদের জীবন বাঁচিয়ে বাজারের জনপ্রিয়তা বড় একটা অংশ নিজের দখলে রেখেছে অ্যাপল এর প্রিমিয়াম স্মার্টওয়াচটি।

          অনেক ব্যবহারকারী আধুনিক ঘড়িটির মাধ্যমে বিপদমুক্ত হয়েছেন—এমন খবর পাওয়া যায়। সবমিলিয়ে এর হেলথ ট্র্যাকিং ফাংশনগুলো অনন্য।

          এবার কেবল মানুষ নয়, ‘জঙ্গলের রাজা’ও নাকি অ্যাপল ওয়াচ ব্যবহার করছেন! সিংহের স্বাস্থ্যের খেয়াল রাখতেই এমন কাণ্ড।

          সম্প্রতি অস্ট্রেলিয়ান পশুচিকিৎসক ড. ক্লোই বুটিং যিনি সোশ্যাল মিডিয়ায় জঙ্গল ডাক্তার নামে পরিচিত, তিনি বন্যপ্রাণীর স্বাস্থ্য পর্যবেক্ষণের ক্ষেত্রে অ্যাপল ওয়াচ ব্যবহার করার এই নতুন পদ্ধতিটি ইনস্টাগ্রাম-এ শেয়ার করেছেন।

          তার একটি চিত্তাকর্ষক ভিডিও পোস্টে একটি অচেতন সিংহকে জিভে অ্যাপল ওয়াচ বাঁধা অবস্থায় দেখা গেছে।

          ড. বুটিংয়ের মতে, স্মার্টওয়াচটির এই ‘অফ-লেবেল’ ব্যবহার মানুষ, প্রাণী নির্বিশেষে সবার জীবন বাঁচানোর প্রযুক্তিগত সম্ভাবনাকে উন্মোচন করে।

          ইনস্টাগ্রাম ভিডিওর ক্যাপশনেও বুটিং বলেছেন, অ্যাপল ওয়াচ সিংহেরও হৃদস্পন্দন পরিমাপ করতে পারে, যদি এটিকে তার জিভের সঙ্গে বেঁধে রাখা যায়।

          পাশাপাশি তিনি বলেন, তার এই নতুন পদক্ষেপ অর্থাৎ প্রাণীদের উপর অ্যাপল ওয়াচ ব্যবহারের কৌশলটি আসলে বিশিষ্ট বন্যপ্রাণী সংরক্ষক এবং পশুচিকিৎসক ডক্টর ফ্যাবিওলা কুয়েসাদার দ্বারা অনুপ্রাণিত। ফ্যাবিওলা, একটি হাতির হৃদস্পন্দন মাপতে সেটির কানে টেপ লাগিয়ে অ্যাপল ওয়াচ ব্যবহার করেছিলেন। সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে বন্য অঞ্চলে বড় এবং সম্ভাব্য বিপজ্জনক প্রাণীর হৃদস্পন্দন নিরীক্ষণের ক্ষেত্রে এই ঘড়িটি ব্যবহার করা যেতে পারে, এমনটা আশ্চর্যজনক নয়!

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত