শিরোনাম
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের সাবেক সিইও পাচ্ছেন ৪২ মিলিয়ন ডলার
প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার থেকে সদ্য বরখাস্ত হওয়া প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পরাগ আগরওয়াল আনুমানিক ৪২ মিলিয়ন ডলার বা ৩৪৫ কোটি রুপি পেতে পারেন ক্ষতিপূরণ হিসাবে।
গতকাল শুক্রবার ঠিক এমনটিই জানিয়েছে ভারতীয় গনমাধ্যম এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, টুইটার আগে জানিয়েছিল যে, যদি প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণভার পরিবর্তনের এক বছরের মধ্যে পরাগ আগরওয়ালকে বরখাস্ত করা হয় তাহলে তিনি ক্ষতিপূরণ হিসাবে এই পরিমাণ অর্থ পেতে পারেন। এই অর্থের মধ্যে থাকবে তার মূল বেতন ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধার হিসাবও।
আরো পড়ুনঃ জবিতে ভর্তির ১ম মেধাতালিকা প্রকাশ হচ্ছে ৭ নভেম্বর
পরাগ আগরওয়াল টুইটারের প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিইও) ছিলেন। গত বছর নভেম্বরে তাকে টুইটারের প্রধান নির্বাহী হিসাবে নিয়োগ প্রদান করা হয়। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সে বছর টুইটার থেকে পরাগ ৩০ মিলিয়নের বেশি আর্থিক সুবিধা পান। এর একটি বড় অংশ এসেছিল টুইটারের শেয়ার হিসেবে।
আইআইটি বোম্বে ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরাগ আগরওয়াল প্রায় ১০ বছরের বেশি সময় আগে টুইটারে যোগ দিয়েছিলেন। তখন এর কর্মী সংখ্যা এক হাজারের কম ছিল।
গতকাল বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ আগরওয়াল ও প্রধান আর্থিক কর্মকর্তা নেড সেগালকে বরখাস্ত করেন।
প্রতিষ্ঠানটির অন্যতম প্রধান বিনিয়োগকারী রস গারবারের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়, ইলন মাস্ক ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটারের নিয়ন্ত্রণ নিয়েছেন।
আরো পড়ুনঃ ঢাকা কলেজের স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হচ্ছে ৩১ অক্টোবর
ফেসবুকে ফলোয়ার কমে যাচ্ছে কেন? ফিরে আসবে যেভাবে
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হঠাৎ করেই ফলোয়ারের সংখ্যা কম দেখাচ্ছে। বাংলাদেশে বুধবার সকাল থেকে বিষয়টি সবার নজরে এলেও বিশ্বের বিভিন্ন দেশে গত কয়েকদিন ধরেই ব্যবহারকারীদের রহস্যজনকভাবে ফলোয়ার হ্রাস পাচ্ছে। ফেসবুক বাগের কারণে রাতারাতি লাখ লাখ ফলোয়ার উধাও হয়ে গেছে। বিষয়টি অনেকটা শঙ্কিত ব্যবহারকারীরা।
এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞ ও সাইবার-৭১ এর পরিচালক আব্দুল্লাহ আল জাবের জানান, ফেসবুকে সবার Followers কমে যাওয়ার বিষয়টি Glitch!
তিনি বলেন, মূলত ফেসবুকের অপারেশন টিম Bots Account গুলো purged করতে গিয়ে এমন সমস্যা হয়েছে। শিগগিরই ফেসবুক এই সমস্যাটি সমাধান করবে।
ফেসবুকে হারিয়ে যাওয়া ফলোয়ার ফিরে আসবে আসবে জানিয়ে তিনি বলেন, যারা Bot Account দিয়ে ফলোয়ার বাড়িয়েছিলো সেই একাউন্ট গুলোর রিচ Facebook Algorithm এর মাধ্যমে কমিয়ে দেবে। যারা Bot Account এর মাধ্যমে Auto Followers নেননি তাদের ভয় পাওয়ার কিছু নেই শিগগিরই এই সমস্যাটি সমাধান করবে ফেসবুক।
তবে, বিষয়টি ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা এখনও কোনো বিবৃতি দেয়নি। যারা বা যেসব প্রতিষ্ঠান ফলোয়ার হারিয়েছে, তারা কী আর ফলোয়ার ফিরে পাবে কী না তা স্পষ্ট নয়।
কমে গেছে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতার ফলোয়ারও
স্যাটলক এক্সপ্রেস এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই ঝড় থেকে মেটা সিইও মার্ক জাকারবার্গও বাঁচতে পারেননি। মার্ক জুকারবার্গের ফলোয়ার মাত্র ৯,৯৯৩-তে এসে দাঁড়িয়েছে। তার ফেসবুক পেজ থেকে এই ফলোয়ারের সংখ্যা জানা গেছে।
অনলাইন জুয়ার ৩৩১টি সাইট বন্ধ করলো বিটিআরসি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ‘ডিজিটাল নিরাপত্তা সেল’ -এর নিয়মিত নজরদারির অংশ হিসেবে সম্প্রতি ৩৩১টি জুয়ার সাইট বাংলাদেশের অভ্যন্তরীণ নেটওয়ার্ক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।
এছাড়া, আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান তথা সার্চ ইঞ্জিন ‘গুগল’ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে অনলাইন জুয়া বা বাজি সংক্রান্ত ১৫০টি গুগল অ্যাপ বন্ধের জন্য রিপোর্ট করা হলে ইতোমধ্যে গুগল কর্তৃপক্ষ প্লে স্টোর থেকে ১৪টি অ্যাপ বন্ধ করে দেয়া হয়েছে। অবশিষ্ট অ্যাপগুলো যাচাই-বাছাইয়ের কাজ চলছে।
ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে জুয়া খেলার ওয়েবসাইট ও গুগল অ্যাপের প্রচার এবং অনলাইন জুয়া সংক্রান্ত প্রশিক্ষণ দেয়ায় ২৭টি ফেসবুক লিংক এবং ৬৯টি ইউটিউব লিংক বন্ধের জন্য রিপোর্ট করা হলে উক্ত কর্তৃপক্ষের মাধ্যমে ১৭টি ফেসবুক লিংক ও ১৭টি ইউটিউব লিংক বন্ধ করা হয়েছে এবং অবশিষ্ট লিংকসমূহ বন্ধের কার্যক্রম প্রক্রিয়াধীন।
অ্যাপের নিয়ম অনুযায়ী খেলার চিপস কিনতে প্রয়োজন পড়ে নগদ অর্থ, ক্রেডিট বা ডেভিড কার্ড। ক্রেডিট বা ডেভিড কার্ড সহজলভ্য হওয়ায় অনেকেই ঝুঁকে পড়েছে অনলাইন জুয়ার দিকে।
কয়েকটি অপরাধী চক্র এই সুযোগকে কাজে লাগিয়ে দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করছে।
মোবাইল অ্যাপ ছাড়াও অপরাধীগণ বিভিন্ন ওয়েবসাইট/ডোমেইনের মাধ্যমে সরাসরি অনলাইন গেইম/জুয়া খেলায় অংশগ্রহণ করে থাকে এবং এজন্য দেশে এবং বিদেশে হোস্টকৃত বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে অ্যাকাউন্ট খুলে নিবন্ধন করা হয়। তারপর নির্দিষ্ট পরিমাণ অর্থ দেশীয় কিংবা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কার্ড বা অন্য কোনো মাধ্যমে জমা দিয়ে জুয়ায় অংশ নিতে হয়।
অনলাইন জুয়াড়িরা বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিংয়ে টাকা আদান-প্রদান করে থাকে।
প্রচলিত আইন অনুযায়ী দেশে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সম্প্রতি বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে দেশিয় ও আন্তর্জাতিক ফুটবল, ক্রিকেট ও টেনিস খেলাসহ বিভিন্ন লীগ ম্যাচকে ঘিরে প্রতি মুহূর্তে অবৈধ অনলাইন জুয়া বা বাজি খেলা চলছে।
আইন-শৃঙ্খলা বাহিনীর অব্যাহত অভিযানে এর হার কমলেও অনলাইনে এই খেলার প্রবণতা ক্রমেই বেড়ে চলেছে এবং এতে আসক্ত হচ্ছে তরুণ-তরুণীরা।
রমরমা এ জুয়ায় নিঃস্ব হয়ে যাচ্ছে হাজারো মানুষ এবং তাদের পরিবার।
বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ একাত্তরকে বলেন, অনলাইন ক্যাসিনোতে নজরদারি অব্যাহত রয়েছে বিটিআরসির। গ্রাহকরাও চাইলে বিটিআরসির ওয়েবসাইট ও ফেসবুক পেইজে এ সংক্রান্ত অভিযোগ জানাতে পারেন।
তিনি বলেন, অভিযোগ পেলে সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট সাইট বা ইউআরএল (URL) বন্ধ করে দেয়া হচ্ছে।
৪৪ বিলিয়ন ডলার দিয়েই টুইটার কিনছেন ইলন মাস্ক
টুইটার কেনার প্রক্রিয়ায় আবার ফিরলেন যুক্তরাষ্ট্রের গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। তিনি এর আগে টুইটারকে যে দাম কিনতে চেয়েছিলেন (শেয়ার প্রতি ৫৪.২০ মার্কিন ডলার) সে দামেই আবার কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথা বলেছেন। গতকাল মঙ্গলবার এ বিষয়টি সম্পর্কে জ্ঞাত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে, ইলন মাস্কের টুইটার কেনার খবরে প্রতিষ্ঠানটির শেয়ার মূল্য আবার চাঙা হয়ে উঠেছে।
গতকাল টুইটারের শেয়ারমূল্য ১২ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪৭ দশমিক ৯৩ মার্কিন ডলারে উঠে যায়। এদিকে, ইলন মাস্কের কোম্পানি টেসলার শেয়ারদরও ১.৫ শতাংশ বেড়ে যায়।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, টুইটার কেনার প্রস্তাব দিয়ে একটি চিঠি কর্তৃপক্ষকে পাঠিয়েছেন ইলন মাস্ক। কিন্তু বিষয়টি গোপনীয় হওয়ায় এ বিষয়ে কেউ মুখ খোলেননি।
অবশ্য টুইটার কেনা নিয়ে ইলন মাস্ক ও টুইটার কর্তৃপক্ষের মধ্যে জল ঘোলা কম হয়নি। ইলন মাস্ক টুইটার কেনার জন্য ৪৪ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছিলেন গত এপ্রিল মাসে। কিন্তু টুইটারের প্রকৃত অ্যাকাউন্ট কত আর কতোইবা ফেক বা বট তা নিয়ে মতবিরোধ চলছিল। এ নিয়ে সঠিক তথ্য না পেয়ে টুইটার কেনার প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন মাস্ক। এ নিয়ে টুইটার কর্তৃপক্ষ আদালতে যায়। তারা ইলন মাস্কের বিরুদ্ধে মামলা করে।
নতুন করে টুইটার কেনার প্রক্রিয়ায় ফেরা নিয়ে মাস্কের আইনজীবীরা কোনো মন্তব্য করেননি। টুইটার কেনার প্রস্তাব ফিরিয়ে নেওয়ার বিষয়ে আগামী ১৭ অক্টোবর যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার আদালতে টুইটার কর্তৃপক্ষ ও ইলন মাস্কের মুখোমুখি হওয়ার কথা ছিল। ওই মামলায় টুইটার কর্তৃপক্ষ চাইছিল, মাস্ক যাতে আগের প্রস্তাবিত দাম অর্থাৎ, ৫৪ দশমিক ২০ মার্কিন ডলার দিয়েই টুইটার কেনেন।
এদিকে, টুইটার কেনার প্রক্রিয়ায় ইলন মাস্কের ফেরা প্রসঙ্গে ওয়ডবুশ নামের প্রতিষ্ঠানের বিশ্লেষক ড্যান আইভস বলেন, ‘আদালতে টুইটার নিয়ে মাস্কের জেতার সম্ভাবনা ছিল খুব কম। তাই তাঁকে ৪৪ বিলিয়ন ডলারে টুইটার কেনার চুক্তিটি যেকোনো উপায়ে সম্পন্ন করতে হতো।’
হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্মার্টফোন হ্যাক, বাঁচতে করণীয়
হ্যাকাররা তাদের জাল পেতে রেখেছে সব জায়গায়। প্রযুক্তি যতই উন্নত হচ্ছে সঙ্গে সঙ্গে তারাও নতুন পথ খুঁজে বের করছে হ্যাকিংয়ের। স্মার্টফোন হ্যাক করে হাতিয়ে নিচ্ছে ব্যক্তিগত ছবি, ভিডিওসহ, অ্যাকাউন্টের পাসওয়ার্ডসহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এরপর এগুলো দিয়ে ব্ল্যাকমেইল করছে ব্যবহারকারীকে কিংবা মোটা অর্থের বিনিময়ে বিক্রি করে দিচ্ছে বিভিন্ন সংস্থার কাছে।
যা-ই করুক না কেন আর্থিক এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্মার্টফোন ব্যবহারকারীরাই। এবার হ্যাকিংয়ের জন্য বেছে নিয়েছে হোয়াটসঅ্যাপকে। এর মাধ্যমে হ্যাক করছে স্মার্টফোনকেই। সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি বাগ খুঁজে পেয়েছে বিশেষজ্ঞরা। যেটি আছে পুরোনো ভার্সনে।
এই বাগের সাহায্যে অনলাইন আক্রমণকারী কোডের ত্রুটিকে কাজে লাগিয়ে ক্ষতি করতে পারে। এই প্রক্রিয়াকে বলা হয় ইন্টেজার ওভারফ্লো। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ ভার্সন ভি২.২২.১৬.১২-এর আগের ভার্সনগুলোতে ইন্টেজার ওভারফ্লো দেখা গিয়েছে। রিমোট কোড এক্সিকিউশনের মাধ্যমে একজন হ্যাকার দূর থেকে অন্য কারো ডিভাইসে কমান্ড চালাতে পারে।
তবে দ্রুত হোয়াটসঅ্যাপ আপডেটের পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা। এছাড়াও হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে বলা হচ্ছে, সাইটটিতে অপরিচিত কাউকে কোনো ব্যক্তিগত তথ্য দেওয়া থেকে বিরত থাকতে। এছাড়াও ব্যবহারকারীদের সতর্কও করেছে হোয়াটসঅ্যাপ। অপরিচিত লিঙ্ক ওপেন করা থেকে বিরত থাকুন। নিয়মিত অ্যাপ ও স্মার্টফোন আপডেট দিন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য