ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে প্রধানমন্ত্রীর সহায়তা ট্রাস্ট

নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৩ ১৪:১
নিজস্ব প্রতিবেদক
স্নাতক শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে প্রধানমন্ত্রীর সহায়তা ট্রাস্ট

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে ১ম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ২০২০-২১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের এ উপবৃত্তি দেওয়া হবে। ১৫ মার্চ (বুধবার) থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার ব্যবস্থাপনা পরিচালক আবদুন নূর মুহাম্মদ আল ফিরোজ সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আবেদন যোগ্যতাঃ

স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের বা ডিগ্রির শুধু ১ম বর্ষে (২০২০-২১ শিক্ষাবর্ষের) অধ্যয়নরত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীই উপবৃত্তি প্রাপ্তির জন্য https://estipend.pmeat.gov.bd এ লিঙ্কে প্রবেশ করে অনলাইনে নিবন্ধন করতে হবে।

নিবন্ধনের জন্য প্রয়োজনীয় নির্দেশনাঃ

সফটওয়্যারে তথ্য এন্ট্রির জন্য সংশ্লিষ্ট সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কর্তৃক ইতোপূর্বে প্রদত্ত User ID ও Password ব্যবহার করে অথবা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের EMIS সফটওয়্যারের জন্য ব্যবহৃত User ID ও Password ব্যবহার করেও লগইন করতে পারবেন।

সামগ্রিক প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণকে আগামী ১৮ এপ্রিলের মধ্যে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা প্রদানের লক্ষ্যে একটি স্বাক্ষরিত কার্যবিবরণি সংযুক্ত করে সিস্টেম ব্যবহার করে অনলাইনে ট্রাস্টে পাঠাতে হবে। এক্ষেত্রে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার কোনো হার্ডকপি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের সুবিধা কমছে!

    নিজস্ব প্রতিবেদক
    ২৬ জানুয়ারি, ২০২৩ ১১:১৪
    নিজস্ব প্রতিবেদক
    যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীদের সুবিধা কমছে!

    যুক্তরাজ্যে যেসব বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করেন তারা পড়াশোনা শেষ হলে দেশটিতে চাকরি খোঁজার জন্য একটি নির্দিষ্ট সময় পান। তাদেরে নতুন ভিসার আন্ডারে সেই সুবিধা দেওয়া হয়।

    পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের এ ভিসার মেয়াদ একেক জনের ক্ষেত্রে একেক রকম। যেমন ব্যাচেলর এবং মাস্টার্স শিক্ষার্থীদের ২ বছর এবং পিএইচডি করতে আসা শিক্ষার্থীদের ৩ বছরের সময় দেওয়া হয়।

    তবে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান এই সময়টি কমিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস বুধবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

    দ্য টাইমস জানিয়েছে,  ব্রিটিশ মন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান প্রস্তাব দিয়েছেন, পড়াশোনা শেষে যারা যুক্তরাজ্যে থাকতে চান তাদের দক্ষতাসম্পন্ন চাকরি খুঁজে নিতে হবে। আর তা না হলে ছয় মাস পর নিজ দেশে ফিরে যেতে হবে।

    প্রতিবেদনে বলা হয়েছে, মূলত অখ্যাত বিশ্ববিদ্যালয়ে শর্ট কোর্স করতে আসা শিক্ষার্থীরা এ ভিসা সবচেয়ে বেশি ব্যবহার করছেন। এ কারণে এখন নিজেদের নীতি পরিবর্তন করার পরিকল্পনা করছে সরকার।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ইউরো সমমূল্যের স্কলারশিপ

      নিজস্ব প্রতিবেদক
      ১১ জানুয়ারি, ২০২৩ ১৫:৫৭
      নিজস্ব প্রতিবেদক
      বেলজিয়ামের বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ইউরো সমমূল্যের স্কলারশিপ

      সাঈদ মঈনঃ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে স্কলারশিপের জন্য আবেদনের আহ্বান করেছে বেলজিয়ামের কে ইউ লিউভেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে বিজ্ঞান অনুষদে স্নাতকোত্তর প্রোগ্রামে অংশগ্রহণ করতে আগ্রহী এবং প্রতিভাবান শিক্ষার্থীদের আবেদনে উৎসাহিত করা হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।

      সুযোগ-সুবিধাসমূহ: • নির্বাচিত শিক্ষার্থীদের ১ বছরের জন্য ১০০০০ ইউরো পর্যন্ত স্কলারশীপ প্রদান করবে বিশ্ববিদ্যালয়। • স্কলারশিপটি ১ বছরের জন্য টিউশন ফি, বীমা এবং একটি মৌলিক স্বাস্থ্য বীমা কভারেজ কভার করবে। • শিক্ষার্থীর ফলাফলের উপর নির্ভর করে দ্বিতীয় বছরের জন্য শর্ত সাপেক্ষে স্কলারশিপটি অব্যাহত থাকবে। যোগ্যতা: • নতুন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। • স্নাতক ডিগ্রীধারী হতে হবে। • একাডেমিক ফলাফল ভালো হতে হবে। • ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে। (TOEFL (ন্যূনতম স্কোর 94 ইন্টারনেট-ভিত্তিক কমপক্ষে রিডিং এ ১৯, লিসেনিং-এ ১৮, স্পিকিং-এ ১৯ এবং রাইটিং-এ ২১) বা IELTS (সর্বনিম্ন স্কোর ৭। রিডিং ৬.৫, লিস্টেনিং ৬, স্পিকিং ৬ এবং রাইটিং ৬)। • আবেদনকারীর প্রোগ্রামের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

      আবেদন প্রক্রিয়া: আনলাইনে আবেদন করতে হবে। স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে https://wet.kuleuven.be/english/scienceatleuvenscholarship আবেদন করতে https://wet.kuleuven.be/apps/fund/new.php

      আবেদনের শেষ তারিখ: ফেব্রুয়ারি ১৫, ২০২৩।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বাংলাদেশি শিক্ষার্থীদের রেক্টর বৃত্তি দিচ্ছে ইন্দোনেশিয়া

        নিজস্ব প্রতিবেদক
        ৪ জানুয়ারি, ২০২৩ ১১:৪১
        নিজস্ব প্রতিবেদক
        বাংলাদেশি শিক্ষার্থীদের রেক্টর বৃত্তি দিচ্ছে ইন্দোনেশিয়া

        ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জন্য বাংলাদেশি এবং নেপালি শিক্ষার্থীদের রেক্টর বৃত্তি দিচ্ছে ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস মুহাম্মদিয়াহ পুরওকারতো (ইউএমপি)। বিশ্ববিদ্যালয়টি দুটি দেশের শিক্ষার্থীদের স্নাতক এবং স্নাতকোত্তরের জন্য  ‍সুযোগ প্রদান করছে।

        মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক বার্তায় এ তথ্য জানায় ঢাকায় অবস্থিত ইন্দোনেশিয়ান দূতাবাস।

        দূতাবাসের বার্তায় জানানো হয়, বাংলাদেশি বা নেপালি শিক্ষার্থীদের মধ্যে যারা বৃত্তি খুঁজছেন আপনার জন্য একটি ভালো খবর আছে। ইন্দোনেশিয়ার সেন্ট্রাল জাভাতে ইউনিভার্সিটাস মুহাম্মদিয়াহ পুরওকারতো বর্তমানে রেক্টর স্কলারশিপ ২০২৩-এর জন্য আবেদন গ্রহণ করছে। রেক্টর স্কলারশিপ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের বিভিন্ন প্রোগ্রামে স্নাতক এবং স্নাতকোত্তরদের জন্য উন্মুক্ত।

        আবেদনকারীদের অবশ্যই আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।

        বৃত্তি সম্পর্কে আরও জানতে অনুগ্রহ করে www.international-pmb.ump.ac.id বা ই-মেল iao@ump.ac.id বা Whatsapp +6285227540222/ কল সেন্টার +628112901126 এ যোগাযোগ করার অনুরোধ করেছে দূতাবাস।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          হাঙ্গেরি সরকারের ১৪০টি বৃত্তির আবেদন শুরু

          নিজস্ব প্রতিবেদক
          ২১ নভেম্বর, ২০২২ ১৫:৭
          নিজস্ব প্রতিবেদক
          হাঙ্গেরি সরকারের ১৪০টি বৃত্তির আবেদন শুরু

          হাঙ্গেরি ‘স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ ২০২৩-২৪’ কর্মসূচির আওতায় বাংলাদেশিসহ বিদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। এ শিক্ষাবর্ষে বিদেশি শিক্ষার্থীরা এই  স্কলারশিপের আওতায় স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরাল ও নিউক্লিয়ার এনার্জেটিকসে হাঙ্গেরিতে পড়ার সুযোগ পাবেন। আবেদনের শেষ তারিখ ২০২৩ সালের ১৬ জানুয়ারি।

          ১৬ নভেম্বর হাঙ্গেরি সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

          বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাঙ্গেরির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দেওয়া লিংকে আলাদাভাবে অনলাইন আবেদনের পাশাপাশি আবেদনপত্র, যাবতীয় শিক্ষাগত যোগ্যতার সনদ, মার্কশিট, পুলিশ ক্লিয়ারেন্স সনদ, অন্যান্য কাগজপত্রের হার্ড কপি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে।

          স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করে আবেদন করা যাবে। ২০২৩ সালের ১৬ জানুয়ারির মধ্যে পুরো আবেদনপ্রক্রিয়াটি শেষ করতে হবে।

          বাংলাদেশ থেকে এ বছর কতজন এ স্কলারশিপ পাবেন বা কতজন বাংলাদেশিকে এই স্কলারশিপ দেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

          হাঙ্গেরি সরকার ২০১৩ সাল থেকে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ দিয়ে আসছে। ২০১৯ সালে বাংলাদেশে চালু হয় এই স্কলারশিপ সুবিধা। এই স্কলারশিপের অধীন টিউশন ফি সম্পূর্ণ ফ্রি। একইসাথে পাওয়া যাবে স্বাস্থ্যবিমাও।

          স্কলারশিপ প্রত্যাশিরা আন্ডারগ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট ও ডক্টরাল—তিনটির যেকোনো একটিতে আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা।

          স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রতিবছর ৫ মহাদেশের প্রায় ৮০টি দেশের ৫ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থী এ বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত