শিরোনাম
আজকের রাশিফল: প্রেম এলে ফিরাবেন না, তবে বিনিয়োগটা মুলতবি রাখুন
জীবনের প্রতিটি দিন নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে। আজ ০৩ নভেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কিভাবে সামলাবেন জীবন ও কাজের বাধা— তা জানতে পারেন এখানে আজকের রাশিফল থেকে।
মেষ: আজ কর্মক্ষেত্রে আপনার কাঁধে নতুন দায়িত্ব চাপানো হতে পারে। এটা আসলে ‘ভবিষ্যতের জন্য লাভজনক’ কম, আর বসের ‘সবচেয়ে বিরক্তিকর কাজটা আপনাকে দিয়ে করিয়ে নেওয়ার’ সুদূরপ্রসারী পরিকল্পনা বেশি। খরচ করার আগে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বিশেষ করে মধ্যরাতে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে ‘আমি তো শুধু দেখছিলাম’ বলে অর্ডার দেওয়ার মারাত্মক প্রবণতা আজ রাশ টেনে ধরুন। আপনার পকেটের গ্রহরা আজ হরতাল ডেকেছে।
বৃষ: পরিশ্রমের ফল আজ আপনি মনে হয় সঠিকভাবেই পাবেন! অর্থাৎ, এত দিন যে উপেক্ষিত হয়েছেন, তার একটা ক্ষীণ হলেও ফল মিলবে। আর্থিক দিকটা মোটামুটি ভালো, কিন্তু শনিদেব ফিসফিস করে বলছেন, ‘বড় বিনিয়োগ? ওহ, প্লিজ! আরও কয়েকটা বছর ইএমআই দিতে থাকুন, তারপর দেখা যাবে।’ মজুত মালের দাম বাড়ার যোগ রয়েছে—তাই ফ্রিজের ভেতরের পুরোনো আচারটা আজ ফেলবেন না, ওটাই আপনার ভবিষ্যৎ সম্পদ।
মিথুন: যদি একটু বুদ্ধি খাটাতে পারেন, সৌভাগ্য আজ পিছে-পিছে ঘুরবে। তবে যে বুদ্ধিটা খাটাবেন, সেটা যেন লটারির টিকিট কাটার বুদ্ধি না হয়! সৃষ্টিশীল কাজে অগ্রগতি লক্ষ করা যাচ্ছে, মানে আপনার বহুদিনের জমে থাকা আর্ট প্রজেক্টে আজ একটা লাইন বেশি আঁকা হতে পারে। তবে আজকের দিনে কারও গাড়িতে চাপার সাহস দেখাবেন না—কারণ রাশি বলছে, আজকের ‘অরা’ গাড়ির টায়ার পাংচার করার জন্য যথেষ্ট।
কর্কট: আজ সারা দিনটা আত্মবিশ্বাসী থাকবেন। আয়নায় নিজেকে দেখতে দেখতে নিজেই প্রেমে পড়ে যেতে পারেন। যদি জীবনে প্রেম আসে, তবে তাকে সাদরে গ্রহণ করুন, কিন্তু প্রেমপত্রটা যেন মেসেঞ্জারে না দিয়ে হাতে লেখা হয়—গ্রহরা আজও রোম্যান্টিক জিনিস পছন্দ করে। শিক্ষকদের জন্য দিনটি খুব শুভ। তবে কোনো উঁচু জায়গায় ওঠা থেকে বিরত থাকুন। সিঁড়ি, মই, এমনকি আপনার ‘উঁচু ভাবনার ঘোড়া’—সবকিছু থেকেই দূরে থাকুন।
সিংহ: সৌভাগ্য আজ দরজায় কড়া নাড়বে, কিন্তু সিংহমশাই, ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা সৌভাগ্যের চেয়ে শক্তিশালী। সাবধানে থাকবেন, নইলে নিজের হাতেই সব ভেস্তে যেতে পারে। ভাইবোনেরা যদি কোনো আবদার করে, দয়া করে ফিরিয়ে দেবেন না—কারণ ফিরিয়ে দিলে তারা যে মহাভারত শুরু করবে, তাতে আজকের শান্ত দিনটা কুরুক্ষেত্রে পরিণত হবে।
কন্যা: আজ প্রোডাকটিভিটি স্বাভাবিকের চেয়ে ধীর হবে। চাইবেন কাজ করতে, কিন্তু মস্তিষ্ক বলবে, ‘আগে সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশনগুলো শেষ করি।’ অপ্রত্যাশিত কিছু সমস্যা পরিকল্পনাকে বিলম্বিত করতে পারে। চিন্তা নেই, পরিকল্পনা ভন্ডুল করার মধ্যেই তো জীবনের মজা! আত্মসমীক্ষা করুন—হয়তো জীবনের একমাত্র সমস্যা হলো, আপনি নিজেকে নিয়ে বেশি ভাবেন।
তুলা: আজ ক্যারিয়ারে কিছু ব্যর্থতার অভিজ্ঞতা হতে পারে। ভয় পাবেন না, সব ব্যর্থতার দায়ভার গ্রহদের ওপর চাপিয়ে দিন। বন্ধু-বান্ধবদের বাড়িতে আজ অতিথি সমাগমের যোগ! তারা কাছে এসে কফি খাবে, গল্প করবে, আর বাড়িতে টিভির রিমোটটা লুকিয়ে রেখে চলে যাবে। শুধু সেই দায়িত্বগুলোই নিন, যেগুলো আপনি চোখ বন্ধ করে করতে পারবেন—যেমন, রিমোটটা খোঁজা।
বৃশ্চিক: কর্ম নিয়ে মনে চিন্তা থাকলেও, কর্মসংক্রান্ত কোনো ঝামেলা হবে না। ঝামেলা হবে আপনার কথা বলা নিয়ে। যাঁরা খুব বেশি কথা বলেন, তাঁরা হালকা রাশ টানুন! আপনার জিভ আজ বিষাক্ত সাপের মতো—কখন কাকে ছোবল দেবে, বোঝা মুশকিল। বরং ঘরের আসবাব কেনার দিকে মন দিন। অন্তত নতুন সোফা আপনার অতিরিক্ত বকবকানি শুনে বিরক্ত হবে না।
ধনু: জমি বা বাড়ি কেনার ইচ্ছা থাকলে আজ কিনুন। গ্রহ বলছে, আজ কেনার যোগ দারুণ! তবে কেনার আগে নিশ্চিত হোন যে, আপনি গুগল ম্যাপে বাড়ির আসল ঠিকানা দিচ্ছেন—পাশের বাড়িরটা নয়। যদি টাকা কোথাও আটকে থাকে, তবে তা পুনরুদ্ধার হতে পারে। যারা টাকা নিয়েছিল, তারা হয়তো আপনার ক্রমাগত তাগাদার ভয়ে শেষমেশ বিরক্ত হয়ে ফেরত দেবে।
মকর: আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে। আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে। অর্থাৎ, মানিব্যাগ খুলে একটা ৫০০ টাকার নোট দেখতে পেতে পাবেন, যেটা আপনার মনেই ছিল না। প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা আজ মনোযোগ দিন। অন্যথায়, ভাগ্য আপনাকে নিয়ে একটা মজার কবিতা লিখে দেবে। টিমওয়ার্কের মাধ্যমে কাজ করার সুযোগ আসবে। সাবধান! টিমওয়ার্কে আপনার পুরো ক্রেডিট যেন অন্য কেউ নিয়ে না যায়।
কুম্ভ: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিশেষ করে, আজ বন্ধুকে দেওয়া ধার যেন ভুলে না যান! পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। নতুন অতিথির আগমনের যোগ রয়েছে—নতুন অতিথি মানে হয়তো কোনো দূর সম্পর্কের খালা বা চাচি, যিনি বাড়িতে এসে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড চাইবেন। নিজেকে একটু সময় দিন। অন্যথায়, এত সুযোগের ভিড়ে কোনটা ছেড়ে কোনটা ধরবেন, সেটা নিয়েই বিভ্রান্ত হবেন।
মীন: আপনার বিচক্ষণ সিদ্ধান্তগুলোই আজ উপকারে আসবে। অপরিচিতদের বিশ্বাস করবেন না। বিশেষ করে, যে লোকটা আপনাকে এসে বলবে, ‘আমি আপনার পুরোনো বন্ধু, ভুলে গেছেন?’—তাকে বিশ্বাস করবেন না। বাবা-মায়ের দোয়ায় মুলতবি কাজ সম্পন্ন হবে। ব্যবসায়ীরা দিনটিকে লাভজনক বলে মনে করবেন। আর বিবাহিত জীবন? তা আজ সুখী হবেই হবে। কারণ, মাঝে মাঝে সুখী না হয়ে উপায় থাকে না।
জুমার দিনে সুগন্ধি ব্যবহারের বিষয়ে হাদিসে যা এসেছে
জুমাবার অর্থাৎ শুক্রবার মুসলমানদের কাছে একটি কাঙ্ক্ষিত দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদ বলা হয়েছে হাদিসে। সপ্তাহের বাকি ছয় দিনের তুলনায় অধিক মর্যাদাসম্পন্ন দিনটির আমলও অনেক ফজিলতপূর্ণ। এই দিনের ইবাদত যেন সর্বোত্তমভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে ইসলাম কিছু সুন্দর ও শিষ্টাচারভিত্তিক নির্দেশনা দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো- সুগন্ধি ব্যবহার। আর সুগন্ধি ব্যবহার করা সব সময়ই সুন্নত ও উত্তম কাজ। রাসুল (সা.) সব সময় সুগন্ধি ব্যবহার করতেন।
আবু আইয়ুব আনসারি (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, চারটি কাজ সব নবির সুন্নত; সুগন্ধি ব্যবহার করা, বিয়ে করা, মেসওয়াক করা ও লজ্জাস্থান আবৃত রাখা। (মুসনাদে আহমা: ২২৪৭৮)
নবীজি (স.)-এর সরাসরি নির্দেশনা
হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘জুমার দিন তোমরা মিসওয়াক করবে এবং যার সুগন্ধি আছে, সে তা ব্যবহার করবে।’ (সহিহ বুখারি: ৮৮০)। এই হাদিস থেকে বোঝা যায়, জুমার দিনে সুগন্ধি ব্যবহার শুধু পরিচ্ছন্নতার অংশ নয়, বরং ইবাদতের প্রস্তুতির একটি অনন্য উপায়ও বটে।
মসজিদের পরিবেশকেও সুবাসিত করার নির্দেশ
দ্বিতীয় খলিফা হজরত ওমর (রা.) জুমার দিনে জোহরের আগে মসজিদে সুগন্ধি ব্যবহারের নির্দেশ দিতেন। এছাড়াও রাসুলুল্লাহ (স.) মসজিদ পরিষ্কার রাখা এবং সুবাসিত করার নির্দেশ দিয়েছেন। ‘তোমরা তোমাদের মসজিদগুলো পরিষ্কার রাখো এবং তা সুগন্ধি দাও।’ (ইবনে মাজাহ: ৭৫৯)
সুগন্ধি ব্যবহারের তাৎপর্য
জুমার দিনে সুগন্ধি ব্যবহারের রয়েছে বহুমাত্রিক তাৎপর্য রয়েছে। যেমন-
ইবাদতের প্রস্তুতি: নামাজের আগে সুগন্ধি ব্যবহার মানুষকে শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত করে তোলে।
পরিচ্ছন্নতা ও সৌন্দর্য: সুগন্ধি ব্যবহারে একজন মুসলিম পরিচ্ছন্ন ও রুচিশীল জীবনধারার পরিচয় দেন।
সম্মান প্রদর্শন: জুমার দিনের মর্যাদা রক্ষা ও সম্মান জানাতে সুগন্ধি একটি গুরুত্বপূর্ণ উপায়।
ইবাদতের পরিবেশে সৌহার্দ্য: মসজিদে সবাই যখন সুগন্ধি ব্যবহার করে আসেন, তখন তা ইবাদতের পরিবেশকে আরও মনোরম করে তোলে।
জুমার আরো কিছু আমলের প্রতি গুরুত্ব দিয়েছেন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তন্মধ্যে কিছু আমল ধারাবাহিক উল্লেখ করা হচ্ছে- এক. গোসল করা। দুই. উত্তম পোশাক পরিধান করা। তিন. সুগন্ধি ব্যবহার করা। চার. মনোযোগের সঙ্গে খুতবা শোনা।
জুমার দিনে সুগন্ধি ব্যবহার ইসলামের সৌন্দর্যময় সংস্কৃতির একটি উজ্জ্বল দিক। এটি যেমন ইবাদতের মর্যাদা বাড়ায়, তেমনি মুসলিম সমাজে পরিচ্ছন্নতা, রুচিবোধ ও সৌহার্দ্য তৈরি করে। তাই ব্যক্তি জীবনে এই সুন্নত অনুসরণ ও তা সমাজে প্রসারে আমাদের সচেষ্ট হওয়া উচিত।
হজ নিবন্ধনের সময় বাড়ল
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগের নির্ধারিত সময় অনুযায়ী রোববার (১২ অক্টোবর) হজযাত্রী প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হয়।
২০২৬ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার উদ্দেশ্যে সময় বাড়ানোর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশেষ বিবেচনায় সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আগামী ১৬ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে হজে গমনেচ্ছুদের নিবন্ধন করে তাদের হজ গমন নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। চলতি বছর বাংলাদেশের হজের কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।
সৌদি আরবের রোডম্যাপ অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের শেষ সময় ছিল রোববার। এ সময়ের মধ্যে ৬০ হাজারের মতো হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এখনও অনেক হজযাত্রী নিবন্ধনের জন্য অপেক্ষমান আছেন বলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর পক্ষ থেকে জানানো হয়। তারা নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানান।
সময় শেষ হওয়ার পরও এখনো কত সংখ্যক হজযাত্রী নিবন্ধনের জন্য অপেক্ষমান আছেন- এ বিষয়ে তথ্য জানানোর জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সিগুলোর কাছে চিঠিও পাঠানো হয়। এজেন্সিগুলো মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তথ্য পাঠায়। ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩০ হাজারেরও বেশি হজযাত্রী এখনো অপেক্ষমান আছেন বলে এজেন্সিগুলো জানিয়েছে।
নিবন্ধনের সময় বাড়ানোর বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, মঙ্গলবার সৌদি সরকারের সঙ্গে আমাদের বৈঠক হবে। এই বৈঠকে হয়তো তারা আমাদের কাছে জানতে চাইবেন, কতজন কতজন নিবন্ধিত হয়েছেন কতজনের ভাউচার হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা আশাবাদী, সময় একটু বাড়তে পারে তারা যদি অ্যালাউ করেন। আমরা তাদের সময় বাড়ানোর জন্য অনুরোধ করবো।
জুমার দিন যে সময় দোয়া কবুল হয়
জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। এই দিনে আছে বিশেষ ইবাদত ও আমল। এই দিনে আছে এমন মাহেন্দ্রক্ষণ, যখন মহান আল্লাহ বান্দার যাবতীয় দোয়া কবুল করেন। বান্দা তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তা-ই দান করেন।
তবে সেই সময় খুব সীমিত। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেন, তাতে এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম বান্দা সালাতরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাইলে অবশ্যই তিনি তাকে তা দান করেন। কুতায়বা (রা.)-এর বর্ণনায় আরো আছে, তিনি তাঁর হাত দ্বারা মুহূর্তটির স্বল্পতার প্রতি ইঙ্গিত করেন। (মুসলিম, হাদিস : ১৮৫৪)
দোয়া কবুলের এই মাহেন্দ্রক্ষণ কখন, তা নির্ধারণ করা নিয়ে একাধিক অভিমত আছে।
সর্বাধিক বিশুদ্ধ অভিমত হচ্ছে দুটি :
প্রথম অভিমত হলো, জুমার দিন দোয়া কবুলের বিশেষ মুহূর্ত হলো, ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে বসা থেকে জুমার সালাত শেষ হওয়া পর্যন্ত। এ অভিমতের দলিল হলো, হাদিসে এসেছে, আবু মুসা আল আশআরি (রা.) বলেন, আবদুল্লাহ ইবনে ওমর (রা.) আমাকে জিজ্ঞেস করেন, তুমি কি তোমার পিতাকে রাসুলুল্লাহ (সা.) থেকে জুমার দিনের বিশেষ মুহূর্ত সম্পর্কে হাদিস বর্ণনা করতে শুনেছ? বর্ণনাকারী বলেন, আমি বললাম, হ্যাঁ। আমি পিতাকে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, ইমামের বসা থেকে সালাত শেষ করার মধ্যবর্তী সময়ের মধ্যে সেই মুহূর্ত আছে। (মুসলিম, হাদিস : ১৮৬০)
দ্বিতীয় অভিমত হলো, জুমার দিন দোয়া কবুলের মাহেন্দ্রক্ষণ হলো আসরের পর।
উভয় অভিমতের মধ্যে এটি সর্বাধিক প্রাধান্যযোগ্য। এটি আবদুল্লাহ বিন সালাম (রা.), জাবের (রা.) ও আবু হুরায়রা (রা.)-এর উক্তি এবং ইমাম আহমাদ (রহ.)সহ অনেকের অভিমত। এ অভিমতের পক্ষে দলিল হলো, জাবের ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে এমন একটি মুহূর্ত আছে, যদি কোনো মুসলিম এ সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এই মুহূর্ত তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।’ (আবু দাউদ, হাদিস : ১০৪৮)
এখানে উল্লেখ্য, জুমার দিন বিশেষ সময়ে দোয়া কবুল হওয়া প্রসঙ্গে কোনো কোনো হাদিসে সালাতরত অবস্থায় দোয়া করার কথা বলা হয়েছে।
কিন্তু আসরের পর সালাত না থাকায় আলোচ্য হাদিসের মূল উদ্দেশ্য পরবর্তী সালাতের জন্য অপেক্ষায় থাকা। ওই অবস্থায় দোয়া কবুল হয়। কেননা সালাতের জন্য অপেক্ষারত থাকলে সালাতের সমান সওয়াব পাওয়া যায়। (দেখুন : তিরমিজি, হাদিস : ৪৯১)
মহান আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ। হিজরি সালের ১১ রবিউস সানিকে ফাতেহা-ই-ইয়াজদাহম হিসেব পালন করা হয়। হিজরি ৫৬১ সালের এ দিনে ইন্তেকাল করেন বিখ্যাত ইসলাম প্রচারক ও সাধক হজরত আবদুল কাদের জিলানি (রহ.)। মূলত, তার ইন্তেকালের দিনটিকেই ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ হিসেবে পালন করা হয়।
‘ইয়াজদাহম’ ফারসি শব্দ। এর অর্থ এগারো। ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ বলতে রবিউস সানি মাসের ১১তম দিনকে বোঝায়। এটি আবদুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে পালিত হয়।
আবদুল কাদের জিলানী (রহ.)-এর বাবার নাম সৈয়দ আবু সালেহ এবং মায়ের নাম বিবি ফাতেমা। তিনি ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছে মারেফাতের জ্ঞানে পূর্ণতা লাভ করেন এবং খেলাফতপ্রাপ্ত হন। আবদুল কাদের জিলানী (রহ.) ‘বড় পীর’ হিসেবে পরিচিত।
এ কথা অনস্বীকার্য হজরত আবদুল কাদির জিলানী (রহ.) এর অবদান মুসলিম বিশ্বে অনন্য। তিনি মুসলিমদের কাছে চিরস্মরণীয় হয়ে মিনিটে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য