ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬ ২৪ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বেরোবিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
৩১ মে, ২০২৩ ১৮:২৭
নিজস্ব প্রতিবেদক
বেরোবিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি)‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ মে) সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ। বেরোবি কলা অনুষদের ডিন প্রফেসর ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এই আইনের যথাযথ বাস্তবায়নের জন্য জনপ্রতিনিধি, ভোক্তা, ব্যবসায়ী, জনগণ ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাসহ সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টা জরুরি। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার পরিদর্শনের ফলে ক্ষুদ্র পরিসরে হলেও ভোক্তা তথা জনগণ এই কার্যক্রমের সুফল পেতে শুরু করেছে। তিনি আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এই সেমিনার আয়োজন শিক্ষার্থীদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।

সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম সফিকুজ্জামান। সেমিনারে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারা ও উপধারা নিয়ে আলোচনা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেরোবি মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক শেখ মাজেদুল হক।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত সময়ে একনেকে উঠবে- শিক্ষামন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক
    ৩১ মে, ২০২৩ ১৭:৪২
    নিজস্ব প্রতিবেদক
    রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি দ্রুত সময়ে একনেকে উঠবে- শিক্ষামন্ত্রী

    বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ আজ ৩১ মে বুধবার বর্ণাঢ্য আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী উপলক্ষে বেলা ২.৩০ মিনিটে রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে রবীন্দ্র উৎসবের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রবীন্দ্র উৎসবের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম সম্পাদিত 'গৌরবের বাংলাদেশ: শেখ মুজিব ও শেখ হাসিনা' গ্রন্থের পাঠ উন্মোচন করেন মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

    প্রধান অতিথির বক্তব্যে মাননীয় শিক্ষামন্ত্রী বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনেক উদ্যোগ নিচ্ছেন, আশাকরি দ্রুতই ডিপিপি একনেকে উঠবে। তিনি বলেন, বিশ্বকবির নামে স্থাপিত এই বিশ্ববিদ্যালয়ের আগামী দিনের পথচলা সুন্দর হোক এবং যে উদ্দেশ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই বিশ্ববিদ্যালয়টি স্থাপন করেছেন তার সেই স্বপ্ন সফল হোক। শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভকামনা জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।

    সভাপতির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পৃষ্ঠপোষকতা পেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় জাতির মনন নির্মাণে ভূমিকা রাখবে।

    আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সংগীত এবং নৃত্যনাট্য 'চিত্রাঙ্গদা' মঞ্চায়িত হয়। এসময় এমপি আনোয়ারুল আলম তুহিন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ ফখরুল ইসলাম, রেজিস্ট্রার সোহরাব আলীসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জাবি রোভার স্কাউট গ্রুপের নতুন নেতৃত্বে শাবাব - মেশকাত

      নিজস্ব প্রতিবেদক
      ২৯ মে, ২০২৩ ২১:১৬
      নিজস্ব প্রতিবেদক
      জাবি রোভার স্কাউট গ্রুপের নতুন নেতৃত্বে শাবাব - মেশকাত

      জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোভার স্কাউট গ্রুপের নতুন কমিটি গঠন করা হয়েছে। রোভার -ইন-কাউন্সিল ২০২৩-২৪ কমিটির এস.আর.এম, সভাপতি হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী খালেদ জুবায়ের শাবাব এবং এস আর এম, সম্পাদক হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মেশকাত মল্লিক।

      সোমবার (২৯ মে) জাবি রোভার স্কাউট গ্রুপের আর.এস.এল ও ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

      কমিটিতে অন্যান্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মরিয়ম আক্তার, গার্লস-ইন-রোভার শেখ শাহরিন মারিয়া ইসমিহা, অর্থবিষয়ক সম্পাদক শারমিন জাহান, অফিস সম্পাদক তাজমিনা তিশা, সহ সম্পাদক আল আমিন সরকার, প্রচার সম্পাদক শফিক ইমরান নাবিল, প্রকাশনা সম্পাদক আরিফা আক্তার, পাঠাগার সম্পাদক তানজিদ বিশ্বাস রিচ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক শাকিল আলী, সাংস্কৃতিক সম্পাদক হরি সুন্দর, ট্রেনিং সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আকবর সরকার, বহিঃ যোগাযোগ সম্পাদক আনোয়ারুল, আইটি বিষয়ক সম্পাদক ফেরদৌস আল হাসান, সমাজ সেবা সম্পাদক তৌহিদ হাসান, নারী বিষয়ক সম্পাদক রেজভী আক্তার রুমি।

      তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাবি রোভার স্কাউট গ্রুপের এস.আর.এম খালেদ জুবায়ের শাবাব বলেন, প্রথমেই মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা এবং জাবি রোভার স্কাউট গ্রুপে রোভার স্কাউট লিডার ও শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান স্যারকে ধন্যবাদ জানাই আমার প্রতি আস্থা রাখার জন্য। রোভার স্কাউটের যেকোনো প্রয়োজনে স্যারকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করে যাবো। রোভার স্কাউটের মূলমন্ত্র সেবাকে ধারণ করে মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখার সর্বাত্মক চেষ্টা করবো।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তীতে কুবিতে আলোচনা সভা

        নিজস্ব প্রতিবেদক
        ২৩ মে, ২০২৩ ১৭:৫৪
        নিজস্ব প্রতিবেদক
        বঙ্গবন্ধুর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির সুবর্ণ জয়ন্তীতে কুবিতে আলোচনা সভা

        কুবি প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর 'জুলিও কুরি' শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

        মঙ্গলবার (২৩মে) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

        ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় ও ছাত্রপরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার ৩১১ নং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরমা দত্ত। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান।

        এ সময় কোষাধ্যক্ষ ড. আসাদুজ্জামান তাঁর বক্তব্যে বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বিশ্বে শান্তি স্থাপনের অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে 'জুলিও কুরি' শান্তি পদক প্রদান করা হয়েছে। আমরা বিশ্বের বিভিন্ন নেতাদের পড়াশোনা করি কিন্তু যখন বঙ্গবন্ধু নিয়ে পড়াশোনা করতে বলা হয় তখন একদলের চুলকানি শুরু হয়।

        উপ-উপাচার্য ড. হুমায়ুন কবির বলেন, দেশ স্বাধীন হওয়ার প্রথম আন্তর্জাতিক পুরস্কার ছিল 'জুলিও কুরি '। এর আগে বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্থায়ও তিনি বিশ্ববন্ধু উপাধি পান। মুজিব সবসময় নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন।

        উপাচার্য ড. এ এফ এম আবদুল মঈন বলেন, বঙ্গবন্ধুর দর্শন শুধু বাংলাদেশের জন্য না সারাবিশ্বের জন্য ছিল। বঙ্গবন্ধু বলেছিলেন সারা বিশ্বের মানুষ দুভাগে বিভক্ত। শোষক, শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও তার বাবার মতো দেশের শান্তি স্থাপনের জন্য কাজ করেন, রোহিঙ্গাদের জায়গা দিয়ে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে দেশের শান্তি স্থাপন করেন।

        প্রধান বক্তার বক্তব্যে আরমা দত্ত বলেন, বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত, শোষিতের পক্ষে। সারাজীবন তিনি সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর শান্তির বাণী ছড়িয়ে পড়ুক দেশ ও বিশ্ববাসীর কাছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি ক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও কর্মতৎপরতায় বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা তুলে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা সদা তৎপর।

        এসময় বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ , বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নোবিপ্রবির নেতৃত্বে মধু-সজিব

          নিজস্ব প্রতিবেদক
          ২৩ মে, ২০২৩ ১৭:৪৬
          নিজস্ব প্রতিবেদক
          সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নোবিপ্রবির নেতৃত্বে মধু-সজিব

          নোবিপ্রবি প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অধ্যয়নরত সুবর্ণচর উপজেলার ছাত্রছাত্রীদের সংগঠন "সুবর্ণচর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, নোবিপ্রবি" এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

          সোমবার (২৩ মে) বিশ্ববিদ্যালয়ের শহিদ সার্জেন্ট ক্যাডেট রুমি ভবনে প্রধান নির্বাচন কমিশনার অগ্রণী ব্যাংক বিশ্ববিদ্যালয় শাখার হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান আলমগীর নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেন। এক পদে একাধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন।

          নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরী ম্যানেজম্যান্ট বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজিজুল হক মধু ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন শিক্ষা প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আজহারুল ইসলাম সজিব।

          কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি আবদুল আলীম, সহ-সভাপতি আজহারুল হক মিজান, সহ-সভাপতি এস এম মশিউর রহমান মাহী, যুগ্ন-সাধারণ সম্পাদক মো.জহিরুল ইসলাম , যুগ্ন-সাধারণ সম্পাদক মো. দিদার হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক জান্নাতুন্নেসা মিতু, যুগ্ম সাধারণ সম্পাদক আলিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল উল্যাহ, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমন শীল , অর্থ সম্পাদক সানজিদা ইয়াসমিন নাবিলা, প্রচার সম্পাদক তাওসীফা তামান্না, দপ্তর সম্পাদক নাইমুল আলম, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাজেদা প্রমী, প্রকাশনা সম্পাদক আল আমিন, কার্যকরী সদস্য জহির উদ্দিন রনি, রাকিবুল হাসান, আমির হোসেন, মানস পাল, নাহিদা আক্তার তাহিয়া।

          নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সজিব বলেন, সবার সহযোগিতায় আগামী দিনে সুবর্ণচর স্টুডেন্ট’স অ্যাসোসিয়েশনকে এগিয়ে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।

          কমিটির সভাপতি আজিজুল হক মধু বলেন, ছাত্রকল্যাণমূলক বিভিন্ন কাজের মাধ্যমে আগামী দিনে নোবিপ্রবিতে একটি আদর্শ অ্যাসোসিয়েশন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো । সবার সহযোগীতায় সংগঠন এগিয়ে নিতে চাই।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত