ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

শিবিরের উদ্যোগে জবির একমাত্র ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার স্থাপন

ক্যাম্পাস প্রতিনিধি
১৬ অক্টোবর, ২০২৫ ২১:৩৪
ক্যাম্পাস প্রতিনিধি
শিবিরের উদ্যোগে জবির একমাত্র ছাত্রী হলে ওয়াশিং মেশিন ও পানির ফিল্টার স্থাপন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য একটি আধুনিক ওয়াশিং মেশিন এবং ঠান্ডা-গরম পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুবিধার্থে এসব সরঞ্জাম বসানো হয়। এতে হলে বসবাসরত শিক্ষার্থীরা স্বস্তি প্রকাশ করেছেন।

সমাজবিজ্ঞান বিভাগের আবাসিক শিক্ষার্থী ফারজানা হক লুবনা বলেন, “হলে কাপড় ধোয়া আর নিরাপদ পানির ব্যবস্থা দুটোই বড় সমস্যা ছিল। এখন কিছুটা স্বস্তি পাব।”

উদ্যোগ সম্পর্কে ছাত্রশিবির জবি শাখার সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “ছাত্রীদের চাহিদার কথা বিবেচনা করেই আমরা এই সরঞ্জাম দিয়েছি। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা আমাদের দায়িত্ব বলে মনে করি।”

শাখা সেক্রেটারি আব্দুল আলিম আরিফ জানান, “‘নিরাপদ পানি পান প্রকল্প’-এর অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।”

ছাত্রী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আঞ্জুমান আরা বলেন, “আমাদের হলে এসব যন্ত্রের প্রয়োজন ছিল। শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে এমন উদ্যোগ নেওয়া প্রশংসনীয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এবি পার্টির ১০০ প্রার্থীর নাম ঘোষণা বৃহস্পতিবার

    অনলাইন ডেস্ক
    ১৫ অক্টোবর, ২০২৫ ১০:২৯
    অনলাইন ডেস্ক
    এবি পার্টির ১০০ প্রার্থীর নাম ঘোষণা বৃহস্পতিবার

    আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তাদের প্রাথমিকভাবে মনোনীত ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে।

    দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু স্বাক্ষরিত বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্র থেকে এ তথ্য জানা গেছে।

    এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর ৩৬, তোপখানা রোডস্থ ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স অডিটরিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে এবি পার্টির পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

    অনুষ্ঠান শেষে সাংবাদিক ও সুধীজনদের সম্মানে প্রীতিভোজের আয়োজন থাকবে বলেও আমন্ত্রণপত্রে জানানো হয়েছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      শাপলা পাচ্ছে না এনসিপি

      অনলাইন ডেস্ক
      ১৪ অক্টোবর, ২০২৫ ১৪:২৩
      অনলাইন ডেস্ক
      শাপলা পাচ্ছে না এনসিপি

      জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের কাঙ্ক্ষিত নির্বাচনী প্রতীক ‘শাপলা’ পাচ্ছে না। এ বিষয়ে ইসির সিদ্ধান্ত অপরিবর্তিত বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

      মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।

      ইসি সচিব বলেন, ‘১৯ তারিখের মধ্যে তাদের বিকল্প প্রতীক জানাতে হবে। তা না হলে ইসি স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। কমিশন মনে করে, শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই।’

      গণভোটের বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। সে অনুযায়ী কাজ করবে ইসি।’

      এর আগে বিধিমালার ৫০টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে এনসিপি বলছে, তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে নিবন্ধন নেবে না।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        দেশপ্রেম তৈরির কারখানা ইসলামী ছাত্রশিবির, শিবির সভাপতি জাহিদুল ইসলাম

        জেলা প্রতিনিধি
        ১৩ অক্টোবর, ২০২৫ ১৪:২৯
        জেলা প্রতিনিধি
        দেশপ্রেম তৈরির কারখানা ইসলামী ছাত্রশিবির, শিবির সভাপতি জাহিদুল ইসলাম

        বালাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন,যারা ১৫টি বছর কথায় কথায় দেশ প্রমিকের কথা বলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। খুন করেছে, গুম করেছে। ছাত্র শিবির এমন দেশ প্রেমিক চাইনা। ছাত্র শিবির এমন দেশপ্রিম তৈরি করে যেখানে কোন জুলুম নির্যাতন থাকবে না। লুটপাট থাকবে না। তিনি  নতুন বাংলাদেশের স্বপ্ন গুলি বাস্তবে রূপদিতে ছাত্রসমাজকে এগিয়ে আসার আহবান জানান।

        সোমবার ( ১৩ অক্টবর ) বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারী কলেজ শাখা কর্তৃক আয়োজিত ২০২৫-২৬   শিক্ষাবর্ষের  ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ প্রোগ্রামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

        নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ছাত্রশিবিরে যোগ দেওয়া আপনাদের জন্য বাধ্যতামূলক নয়। তবে শিবির সম্পর্কে জানতে আপনারা পড়াশোনা করতে পারেন। ক্যাম্পাসে আসার পর শিক্ষক ও অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন। তবে মূল কাজগুলো করতে হবে নিজেদের। আপনারা যাতে সফল দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠতে পারেন, আমরা সেই প্রত্যাশা করছি।

        তিনি বলেন, ছাত্র শিবির তোমাকে  স্বপ্ন দেখায়। লক্ষ্য ঠিক করে দেয়য়। বাস্তবায়নে গাইড লাইন দেয়। স্বপ্ন বাস্তবে রূপ দিতে যা যা করনীয় তাই করবে।

        তিনি বলেন ছাত্রশিবিরকে নারী বিদ্বেষী হিসেবে তুলে ধরা হয়। কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ মিথ্যা বিদ্বেশ ছড়ানো হয়। তিনি বলে ইসলাম নারীদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। নারীর অধীকার রক্ষায় ইসলাম যে ভাবে প্রোমোট করেছে ছাত্রশিবির সেই ভাবে ছাত্রীবোনদের প্রোমোট করে। এমনকি হিন্দু ভাই বোনেদের পাশে সবসময় ছাত্রশিবির ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে

        অনুষ্ঠানটির আয়োজন করেন  ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ইসির সঙ্গে বৈঠকে জামায়াত প্রতিনিধিদল

          অনলাইন ডেস্ক
          ১৩ অক্টোবর, ২০২৫ ১৪:২৩
          অনলাইন ডেস্ক
          ইসির সঙ্গে বৈঠকে জামায়াত প্রতিনিধিদল

          নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধিদল।

          সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বেলা ১২টার পর এই বৈঠক শুরু হয়।

          আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের সার্বিক প্রস্তুতিসহ জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দলের আলোচনার পরিপ্রেক্ষিতে নানা সুপারিশ ইসির আলোচনায় উঠে আসে বলে জানা গেছে।

          জামায়াতের নায়েবে আমির সৈয়দ মো. আব্দুল্লাহ তাহেরের নেতৃত্বে প্রতিনিধি দলে এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, মতিউর রহমান আকন্দ বৈঠকে অংশ নেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত