ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান

অনলাইন ডেস্ক
২ আগস্ট, ২০২৫ ১৬:২৪
অনলাইন ডেস্ক
লন্ডনে লোকাল বাসের অপেক্ষায় তারেক রহমান
শুক্রবার লন্ডনে সাধারণ যাত্রীদের মতো লোকাল বাসে। ছবি- বিএনপির মিডিয়া সেল

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুক্রবার লন্ডনে সাধারণ যাত্রীদের মতো লোকাল বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।


গতকাল (১ আগস্ট) ঘটনাটির কিছু স্থিরচিত্র বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।


সেখানে ক্যাপশনে বলা হয়েছে, আগামী দিনের রাষ্ট্রনায়ক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যে বসবাসকালে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো লোকাল বাসে চলাচল করেন—যা তার বিনয়, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রকৃত প্রতিফলন।


বিস্তারিত পড়ুনছবিগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনেকেই তারেক রহমানের সাধারণ জীবনযাপনকে রাজনৈতিক বার্তা হিসেবে ব্যাখ্যা করছেন।


প্রাসঙ্গিক
    মন্তব্য

    ছাত্রদল ট্রেনের ভাড়া পরিশোধ করবে যেভাবে

    অনলাইন ডেস্ক
    ২ আগস্ট, ২০২৫ ১৬:১৮
    অনলাইন ডেস্ক
    ছাত্রদল ট্রেনের ভাড়া পরিশোধ করবে যেভাবে

    রাজধানীর শাহবাগে আগামীকাল রোববার (৩ আগস্ট) ছাত্র সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। চট্টগ্রাম থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশে অংশ নিতে আসবেন। এ লক্ষ্যে সংগঠনটি রেলওয়ের কাছে ২০ কোচবিশিষ্ট একটি বিশেষ ট্রেনের আবেদন জানায় এবং রেল কর্তৃপক্ষ সেই ট্রেন অনুমোদন দেয়।


    বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয় থেকে এক জরুরি বার্তায় ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপককে ট্রেন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।


    বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের চাহিদার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম রুটে পিএইচটি টাইপ কোচ দিয়ে একজোড়া স্পেশাল ট্রেন পরিচালনা করা হবে। ট্রেনে মোট কোচ থাকবে ২০টি। এসব কোচে মোট আসন থাকবে এক হাজার ১২৬টি। ট্রেনটি ৩ আগস্ট সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় পৌঁছাবে দুপুর ১টা ১৫ মিনিটে এবং ঢাকা থেকে সন্ধ্যা ৭টায় ছেড়ে ট্রেনটি আবার চট্টগ্রাম পৌঁছাবে ৪ আগস্ট রাত ১টায়।


    ট্রেন ভাড়া পরিশোধের বিষয় নিয়ে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম গণমাধ্যমকে জানান, ঢাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সমাবেশে যোগ দিতে আমরা বাসের পাশাপাশি একটি ট্রেন চেয়ে রেলওয়ের কাছে আবেদন করি। রেলওয়ের পক্ষ থেকে একটি ট্রেন ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর ভাড়া আমরা নিজেরা এবং আমাদের বড় ভাইদের সহযোগিতায় পরিশোধ করছি।


    রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন পরিচালনার আগে চট্টগ্রামের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা রেলওয়ে বিধি অনুযায়ী ভাড়া ও অন্যান্য চার্জ আদায়ের ব্যবস্থা করবেন।


    একইসঙ্গে, ট্রেনের সময়সূচি অনুযায়ী রেক গঠন, ইঞ্জিন ও ক্রু সরবরাহ, পাওয়ার কার ও বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং ট্রেন পরিচর্যা, যাত্রীদের নিরাপত্তায় ঢাকা ও চট্টগ্রাম থেকে আরএনবি মোতায়েন করার নির্দেশনাও দেওয়া হয়েছে।


    রাজনৈতিক সমাবেশে গণপরিবহন ব্যবস্থার ব্যবহার ও তার আর্থিক দায়িত্ব নিজ উদ্যোগে নেওয়ার এই পদক্ষেপ ইতোমধ্যে আলোচনায় এসেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানা গেছে।


    প্রাসঙ্গিক
    মন্তব্য

    এবার ট্রেন ভাড়া করল ছাত্রদল, কত দিতে হচ্ছে ভাড়া?

    অনলাইন ডেস্ক
    ২ আগস্ট, ২০২৫ ১৬:৬
    অনলাইন ডেস্ক
    এবার ট্রেন ভাড়া করল ছাত্রদল, কত দিতে হচ্ছে ভাড়া?
    “নিয়ম অনুসারে রেল ভবনের অনুমোদন নিয়ে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে,” বলেন পূর্ব রেলের বিভাগীয় ব্যবস্থাপক।


    চট্টগ্রামের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা ঢাকায় ছাত্র সমাবেশে যোগ দিতে ২০ বগির একটি ট্রেন ভাড়া করেছেন।


    রোববার বিকাল ৩টায় ঢাকার শাহবাগে এই ছাত্র সমাবেশে যোগ দিতে সে দিন সকালে ট্রেনে করে রওনা দেবেন বিএনপির ছাত্র সংগঠনটির প্রায় দেড় হাজার নেতাকর্মী।


    ছাত্রদলের আবেদনের পরিপ্রেক্ষিতে রেল ভবনের অনুমোদন নিয়ে বিশেষ ট্রেনটি বরাদ্দ দেওয়ার কথা বলেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক।


    রোববার সকাল ৭টা ১৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ট্রেনের ২০টি বগিতে আসন থাকছে ১ হাজার ১২৬টি।


    চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামীকাল (রোববার) শাহবাগের ছাত্র সমাবেশে যোগ দিতে চট্টগ্রাম থেকে দুই হাজারের বেশি নেতাকর্মী ঢাকায় যাবেন। অনেকে আজ রাতেই বাসে করে রওনা দিবেন।


    “আমরা রেলওয়ের কাছে আবেদন করে একটি বিশেষ ট্রেন বরাদ্দ নিয়েছি। এতে ২০টি বগি আছে। আসন আছে এগারোশর বেশি। ট্রেনে করে প্রায় দেড় হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। শুধু মহানগরের না উত্তর জেলা ও দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরাও যাবে।”


    বিশেষ ট্রেনটির ভাড়া বাবদ প্রায় ১০ লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলে জানান ছাত্রদল নেতা সাব্বির আহমেদ।


    জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছাত্রদল বিশেষ ট্রেনের জন্য আবেদন করেছিল। নিয়ম অনুসারে রেল ভবনের অনুমোদন নিয়ে একটি বিশেষ ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে। এর জন্য তারা ভাড়া পরিশোধ করেছে।”


    এই বিশেষ ট্রেনের জন্য ঢাকা-চট্টগ্রাম পথে চলাচলকারী নিয়মিত ট্রেন চলাচলে কোন সমস্যা হবে না, বলেন তিনি।


    এর আগে ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে নেতাকর্মীদের আনা-নেওয়ার জন্য চারটি ট্রেন ভাড়া করেছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী।


    ট্রেনগুলো রাজশাহী, সিরাজগঞ্জ, চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে ঢাকায় গিয়েছিল নেতাকর্মীদের নিয়ে। তখন রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, চারটি ট্রেনের ভাড়া হিসেবে ৩২ লাখ টাকা পরিশোধ করেছে জামায়াত।


    প্রাসঙ্গিক
      মন্তব্য

      এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

      অনলাইন ডেস্ক
      ২ আগস্ট, ২০২৫ ১৫:৪৪
      অনলাইন ডেস্ক
      এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার

      জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।


      ফেসবুক পোস্টে বলা হয়, ‘আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে’।


      এনসিপির ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা রোববার 


      এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এক সমাবেশে বলেন, ‘আমরা শহীদ মিনারে ইশতেহার ঘোষণা করব, সেখানে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে। সেখানে নতুন বাংলাদেশ পুনর্গঠনের রূপরেখা থাকবে। আমরা এখন লড়াই করছি দেশ গঠনের, নতুন বাংলাদেশ গঠনের। যেখানে আর বৈষম্য থাকবে না, যেখানে আর ফ্যাসিবাদ থাকবে না। যেখানে অন্যায় ও চাঁদাবাজ থাকবে না।’


      এদিকে, চব্বিশের ছাত্র গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার রেখে ‘জুলাই ঘোষণাপত্রের’ একটি খসড়া রাজনৈতিক দলগুলোকে পাঠিয়েছেন ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এনসিপি এই ঘোষণাপত্রে মতামত দিয়েছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।


      ২৬ দফার এ ঘোষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশের জনগণ নতুন সাংবিধানিক ব্যবস্থার যুক্তিসংগত সময়ে আয়োজিতব্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র বাবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।


      এবং বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। বিশেষত, সংবিধানের প্রস্তাবনায় এর উল্লেখ থাকবে এবং তপশিলে এর ঘোষণাপত্র সংযুক্ত থাকবে। এ ঘোষণাপত্র ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে কার্যকর বলে ধরে নেওয়া হবে।




      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জামায়াত আমিরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

        অনলাইন ডেস্ক
        ২ আগস্ট, ২০২৫ ১৩:১৬
        অনলাইন ডেস্ক
        জামায়াত আমিরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন

        জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমানের হৃদযন্ত্রে অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয় জামায়াত আমিরের। এ তথ্য নিশ্চিত করেছেন ডা. জাহাঙ্গীর।


        তিনি জানান, ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।৪টি বাইপাস করা হয়েছে।সাত দিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন জামায়াত আমির।


        এর আগে শনিবার পৌনে ৭টার দিকে ডা. শফিকুর রহমানকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। সেখানে সাড়ে ৮টার দিকে তার অপারেশন শুরু হয়। চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে বলে চিকিৎসকরা আভাস দিয়েছিলেন।


        তার আগে শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দলের আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি করা হবে শনিবার। এ দিন সকাল সাড়ে সাতটার দিকে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হবে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে বিশিষ্ট চিকিৎসক জাহাঙ্গীর কবিরের তত্ত্বাবধানে একটি টিম তার এই চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে।


        জামায়াত আমিরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার শুরুজামায়াত আমিরের হৃদযন্ত্রে অস্ত্রোপচার শুরু

        এনজিওগ্রামে তার হার্টের আর্টারিতে কম বেশি ৬টার মত ব্লক ধরা পড়েছে। এরমধ্যে তিনটি ব্লক খুব বেশি ৮৬ শতাংশ পর্যন্ত। আর কিছু ব্লক আছে ৬০ শতাংশের মত। তার চিকিৎসা সফলতা ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছিল।


        শুক্রবার জামায়াত আমিরের খোঁজ নিতে হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক এবং জামায়াতের শহীদ নেতাদের পরিবারের সদস্যরা। তারা ডা. শফিকুর রহমানের অসুস্থতার খোঁজখবর নেন এবং মহান আল্লাহর দরবারে দোয়া করেছেন। জামায়াতের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে।


        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত