ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

এনসিপির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না : সারজিস

অনলাইন ডেস্ক
২৬ মে, ২০২৫ ১৯:৫০
অনলাইন ডেস্ক
এনসিপির কাউকে ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না : সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিগত নির্বাচনগুলোতে নেতারা জনগণের পকেটে টাকা দিয়ে ক্ষমতায় এসে বয়স্ক ভাতাসহ সব কিছু মেরে দিয়েছে। যাদের নেতৃত্বে গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাদের হাত ধরেই এসেছে এনসিপি। আগামী নির্বাচনে অন্ধ ভক্ত হওয়ার প্রয়োজন নেই। জাতীয় নাগরিক পার্টির কাউকে ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না।

সোমবার (২৬ মে) দুপুর এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের নীলফামারী জেলার সকল উপজেলার পথসভা এবং লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ডোমার উপজেলার পথসভা শেষে তিনি এসব কথা বলেন। 

সারজিস আলম বলেন, শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার যাতে ক্ষমতা ছাড়ার চিন্তাও না করে। আগামীতে আপনারা মার্কা দেখে ভোট না দিয়ে ভালো মানুষ দেখে ভোট দেবেন। সেই ব্যক্তি কোনো দলের হোক বা না হোক, তার মার্কা থাকুক বা না থাকুক, সে যদি মানুষ ভালো হয়, সে আপনাদের জন্য কাজ করবে। আর যে ব্যক্তি চাঁদাবাজি করবে তাকে কোনোভাবেই ছাড় দেবেন না। আপনারা প্রতিবাদ গড়ে তুলবেন, এই প্রতিবাদ জারি রাখবেন। না হইলে তারাও এক সময় আপনাদের গলা চেপে ধরবে। আপনারা চোখ কান খোলা রাখবেন, আপনাদের আশপাশে এখনো অনেক সিন্ডিকেট তৈরি হবে। অনেক মানুষ ক্ষমতার অপব্যবহার করবে। এই মানুষগুলোকে শুরুতে যদি প্রতিবাদ করে প্রতিহত না করেন এরাই আবার ধীরে ধীরে আপনাদেরকে জিম্মি করে ফেলবে।

তিনি বলেন, নীলফামারীতে আগে জেলায় চাঁদাবাজি চলতো। এখন উপজেলায় চলে। অটো থেকে চাঁদাবাজি করা হয়, ট্রাক থেকে চাঁদাবাজি করা হয়। পিকআপ থেকে চাঁদাবাজি করা হয়। এই অল্প কয়েকটি লোক সে যেই দলেরই হোক দেখার সময় নেই। সকলে প্রতিবাদ গড়ে তোলেন।

সারজিস আলম বলেন, আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক ও অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। এখন সরকারে যারা আছে তারা সরাসরি কোনো দলের প্রতিনিধি না। তারা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি এবং রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে সরকারে জায়গা করে নিয়েছে।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন দ্রুত দিতে হবে এটা কথা হতে পারে না। বরং কথা এটা হতে পারে যে নির্বাচন স্বচ্ছ ও সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার শেষে নির্বাচন হতে হবে।

বিগত সময়ে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য সম্পর্কে সারজিস বলেন, আমরা দেখেছি আগে এমপিরা টাকা দিয়ে মনোনয়ন কিনত। তারা দলীয় প্রভাবে নির্বাচিত হত এবং জনগণের কথা চিন্তা না করে তার ওপরে যে নেতা তাকে তেল দিয়ে ও মেইনটেন করতে তার দিন যেত। কিন্তু জনগণের দিকে খেয়াল করার সময় পায়নি। এসব নেতারা নির্বাচনের আগে জনগণের পকেটে ৫০০/১০০০ টাকা ঢুকিয়ে দিয়ে জনগণকে প্ররোচিত করত এবং নির্বাচনের পরে সকল সেবায় ও সুযোগ-সুবিধা দেওয়ার নামে হাজার হাজার টাকা জনগণের পকেট থেকে নিয়েছে। তিনি আগামী নির্বাচনে দল মত না দেখে ভালো মানুষকে নির্বাচিত করে সামনের দিকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এর আগে তিনি ডোমার উপজেলা শহরে বৃষ্টিতে ভিজে গণসংযোগ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপির মুখ্য সংগঠক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাছের খান, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চলমান জাতীয় রাজনীতিতে বিকল্প ধারার নেতৃত্ব প্রদানের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে। দলটি ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে সংগঠন গড়ে তোলার কার্যক্রম শুরু করেছে। নীলফামারী জেলায় এই কর্মসূচির মধ্য দিয়ে উত্তরাঞ্চলে এনসিপির তৃণমূল পর্যায়ে জনসংযোগ এবং সাংগঠনিক তৎপরতা আরও জোরদার হবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    এক বাথরুমে স্ত্রীসহ ৫ ঘণ্টা লুকিয়ে ছিলেন ওবায়দুল কাদের

    অনলাইন ডেস্ক
    ২৬ মে, ২০২৫ ১৭:৫
    অনলাইন ডেস্ক

    সম্প্রতি ওবায়দুল কাদের মিডিয়ার সঙ্গে কথা বলেছেন। ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেওয়া ওবায়দুল কাদেরের এক সাক্ষাৎকার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে তিনি জানিয়েছেন, জনতার ক্ষোভ থেকে বাঁচতে তিনি স্ত্রীসহ এক বাথরুমে ৫ ঘণ্টা লুকিয়ে ছিলেন। ৫ আগস্টের পর কতদিন দেশে ছিলেন এবং পরে কীভাবে পালিয়েছেন সেটিও বেরিয়ে এসেছে ওই সাক্ষাৎকারে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সামান্য অর্থের কাছে ভোট বিক্রি হলে দেশের ভবিষ্যৎ খারাপ হবে : আবুল খায়ের ভূইঁয়া

      অনলাইন ডেস্ক
      ২৫ মে, ২০২৫ ১৪:২১
      অনলাইন ডেস্ক
      সামান্য  অর্থের কাছে ভোট বিক্রি হলে দেশের ভবিষ্যৎ খারাপ হবে : আবুল খায়ের ভূইঁয়া

      বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূইঁয়া বলেছেন, যদি সামান্য অর্থের কাছে ভোট বিক্রি করে দেন, তাহলে দেশের এবং দলের ভবিষ্যৎ খারাপ হবে। 

      আজ শনিবার বিকেলে সদর উপজেলার চররুহিতার রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল বিএনপির প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

      আবুল খায়ের ভূইঁয়া বলেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, জেল খেটেছেন, সুপারি বাগানে, নৌকায় ও খড়ের পালায় ঘুমিয়ে যারা দিন কাটিয়েছেন আপনারা তাদের ভোট দিবেন। যারা কোন আন্দোলন সংগ্রামে ছিল না, সুবিধাভোগী, মাঠে ময়দানে কোথাও যাদের দেখিনি তাদেরকে আপনারা ভোট দিবেন না। 

      তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সাথে আপস করেননি। তাই তিনি বিনা কারণে, বিনা অপরাধে জেল খেটেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তবুও কারো কাছে মাথা নত করেনি। তিনি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। কিন্তু দেশ ছেড়ে যায়নি। 

      আবুল খায়ের ভূইঁয়া বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে ফ্যাসিস্ট হাসিনা এই দেশে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখে। এরপর ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায়। কিন্তু হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও এই দেশে রয়েছে। তাদের বিচার করতে হবে।

      এ সময় আরও  উপস্থিত ছিলেন, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূইঁয়া মিজান, বিএনপি নেতা অধ্যাপক নুরুল আলম বুলবুল, জেলা কৃষকদলের সভাপতি মাহাবুবুল আলম মামুন, থানা বিএনপির যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন,চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু  ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম স্বপন,ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ আলম চৌধুরী সোহাগ ও সাধারণ সম্পাদক সফি মাহমুদ মিজু ও যুবদল নেতা কামালুর রহিম মানিক প্রমুখ।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        হাসিনার আমলের সকল নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে : নাহিদ ইসলাম

        অনলাইন ডেস্ক
        ২৫ মে, ২০২৫ ১৪:৪
        অনলাইন ডেস্ক
        হাসিনার আমলের সকল নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে : নাহিদ ইসলাম
        শনিবার রাতে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতা নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

        হাসিনার আমলে অনুষ্ঠিত সকল নির্বাচন অবৈধ ঘোষণা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

        আজ শনিবার রাতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

        তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে নির্বাচন করেছিল, যেখানে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছিল।

        নাহিদ বলেন, শেখ হাসিনার আমলের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ এবং বিরোধী রাজনৈতিক দলগুলো তখন এসব নির্বাচন প্রত্যাখ্যান করেছিল। সেই নির্বাচনগুলোকে আদালতে নিয়ে গিয়ে এক ধরনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে। এই বিশৃঙ্খলা এড়াতে আগের নির্বাচনগুলোকে যেন আইনগতভাবে অবৈধ ঘোষণা করা হয়।

        নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ইসির প্রতি এনসিপি আস্থা রাখতে পারছেনা। স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করতে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।

        নাহিদ ইসলাম বলেন, জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ এবং গণপরিষদ ও আইন সভা নির্বাচনের সমন্বিত রোডম্যাপ একত্রে ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে বলেছি।

        প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত বৈঠকে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। তার সঙ্গে ছিলেন দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ

          অনলাইন ডেস্ক
          ২৪ মে, ২০২৫ ১৩:৪৬
          অনলাইন ডেস্ক
          উপদেষ্টা আসিফ ও মাহফুজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই : নাহিদ

          জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকারে যে দুই ছাত্র উপদেষ্টা (আসিফ মাহমুদ ও মাহফুজ আলম) রয়েছেন, তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তারা যদি রাজনীতি ও নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারে থেকে সেটা পারবেন না। তখন তারা সরকার থেকে বের হয়ে তাদের মতো সিদ্ধান্ত নেবেন।

          শনিবার (২৪ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

          নাহিদ বলেন, তারা (দুই ছাত্র উপদেষ্টা) গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে সেই সময়ে সরকারে গিয়েছিলেন। আমিও তাদের সঙ্গে ছিলাম। তারা যদি রাজনীতি করতে চান, নির্বাচন করতে চান, তাহলে তারা সরকারে থেকে সেটা পারবেন না।

          তিনি বলেন, দুই উপদেষ্টার সঙ্গে আমাদের সম্পর্ক না থাকার পরও তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদের হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলব এটি খুবই উদ্দেশ্যমূলক। গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে যারা গিয়েছে। সরকার থেকে তারা বের হবেন বা আদৌ বের হবেন কি না সেটা তাদের সিদ্ধান্ত। আমাদের প্রত্যাশা, গণঅভ্যুত্থানের বৈধতাসহ আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়নের ছাত্র উপদেষ্টাসহ সব উপদেষ্টা একত্রে কাজ করবেন। দুজন ছাত্র উপদেষ্টাকে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সংযুক্ত করে যে অপপ্রচার করা হচ্ছে আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

          এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত