ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে

অনলাইন ডেস্ক
১৭ মে, ২০২৫ ১৬:১২
অনলাইন ডেস্ক
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন রিমান্ডে

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য (২৫) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, মাদারীপুর সদরের এরশাদ হাওলাদারের ছেলে মো. তামিম হাওলাদার (৩০), কালাম সরদারের ছেলে পলাশ সরদার (৩০) ও ডাসার থানার যতিন্দ্রনাথ মল্লিকের ছেলে সম্রাট মল্লিক (২৮)।

এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌফিক হাসান তাদের ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে এসময় আসামিপক্ষে কোনও আইনজীবী ছিল না।

এর আগে গত বুধবার (১৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। গত মঙ্গলবার (১৩ মে) দিনগত রাতে রাজধানীর রাজা বাজারসহ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর দিয়ে মোটরসাইকেল চালিয়ে আসার সময় মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে ছুরিকাঘাতে আহত হোন ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় বন্ধুরা সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম রাজধানীর শাহবাগ থানায় ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জনরোষের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান ফারুকের

    অনলাইন ডেস্ক
    ১৭ মে, ২০২৫ ১৪:৪৩
    অনলাইন ডেস্ক
    জনরোষের আগেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান ফারুকের

    জনগণের রোষের আগেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শনিবার সকালে প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

    জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন চায়। ৯ মাস অতিবাহিত হওয়ার আগেই সুষ্ঠু নির্বাচন হবে, সকলের এমনটাই প্রত্যাশা ছিল। জনগণের রোষাণলে পড়ার আগেই অন্তর্বর্তী সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ দেয়ার আহ্বান জানাচ্ছি। কারও কথা না শুনে, নির্বাচন দেন, যাতে সব দল ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনে অংশ নিতে পারে।

    তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এ দেশের প্রতি ভারত নাখোশ, অথচ এ দেশের এতো মানুষ যে মারা গেল তারা তখন সেটি দেখেনি। বেগম খালেদা জিয়ার ওপর হওয়া অন্যায়ও তারা দেখেনি। বিএনপি ধৈর্যশীল দল, তাই এতো অত্যাচার নির্যাতনের পরও আওয়ামী লীগের কারও গায়ে হাত দেয়নি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      এনসিপির ‘জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল

      অনলাইন ডেস্ক
      ১৬ মে, ২০২৫ ১৯:১২
      অনলাইন ডেস্ক
      এনসিপির ‘জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক তরিকুল, সদস্য সচিব জাহিদুল

      আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’। অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামকে নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

      শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন।

      অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।

      এর আগে বিকেলে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।

      অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করা হয়।

      মন্তব্য

      জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিতে গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

      অনলাইন ডেস্ক
      ১৫ মে, ২০২৫ ১৭:৩৮
      অনলাইন ডেস্ক
      জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিতে গড়িমসি কেন, প্রশ্ন সারজিসের

      তিনদফা দাবিতে আজও সড়ক অবরোধ করে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চ করা ও রাতভর রাস্তায় অবস্থান নেওয়ার পরও কেন তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হলো না; কেন আবারও রাস্তায় নামতে হলো শিক্ষার্থীদের? সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

      বৃহস্পতিবার শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সারজিস। যেখানে শিক্ষার্থীদের দাবিগুলো অতিদ্রুত মেনে নিয়ে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

      সারজিস তার পোস্টে লিখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবিগুলো মেনে নিতে এত গড়িমসি কেন? তাদেরকে আবার রাস্তায় নামতে হলো কেন?’

      সারজিস আরও বলেন, ‘বছরের পর বছর ধরে পুরো দেশে বিশ্ববিদ্যালয়ের চাষ করা হয়েছে। অথচ ঢাকার বুকে দেশের প্রথমসারির একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোন আবাসিক হল নেই। মেয়েদের জন্য নামমাত্র একটি আবাসিক হল আছে। একাডেমিক স্পেসও চাহিদার তুলনায় নেই বললেই চলে।’

      শিক্ষার্থীদের আবাসন সংকটের কথা তুলে ধরে সারজিস লিখেন, ‘যেই সদরঘাট এলাকায় এই বিশ্ববিদ্যালয়টি অবস্থিত সেটি ঢাকার বসবাসের সবচেয়ে অনুপযোগী একটি জায়গা। সেখানে হাজার হাজার শিক্ষার্থী কিভাবে থাকবে কিংবা থাকে এগুলো নিয়ে কি কারো মাথাব্যথা নাই?’

      আওয়ামী লীগ পতন হওয়ার পরও কেন এখনো এই সমস্যাগুলোর সমাধান হলো না সেই প্রশ্ন তুলে সারজিস লিখেন, ‘বিশ্ববিদ্যালয়ের আশেপাশের অনেক জায়গা এবং ভবন এতদিন ধরে দখল করেছিল আওয়ামী লীগের দখলদাররা। কিন্তু এখনো কেন তারা তাদের জায়গা কিংবা ভবনগুলো ফিরে পাচ্ছে না? কেন তাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে দ্রুতগতির সঙ্গে করা হচ্ছে না? কেন একনেকে এখনো সেই বিল পাস হচ্ছে না?’

      সারজিস আরও বলেন, ‘শিক্ষার্থীরা তো বুকের তাজা রক্ত দিয়ে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিল। তাদের জন্য আলাদা করে কি হলো? কোন সংস্কারটা করা হলো? কোন সুযোগ সুবিধাটা বাড়ল?’

      পোস্টের শেষাংশে সারজিস লিখেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যৌক্তিক দাবি গুলো অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হোক। নামকাওয়াস্তে নয় বরং বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের রূপে প্রতীয়মান হোক।’

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

        অনলাইন ডেস্ক
        ১৫ মে, ২০২৫ ১৫:৪৭
        অনলাইন ডেস্ক
        ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে: রিজভী

        বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেয়া শাহরিয়ার আলম সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। অবিলম্বে এই হত্যায় জড়িতদের গ্রেফতার করতে হবে।

        বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সাম্য হত্যার বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন তিনি।

        রিজভী বলেন, শাহবাগে জাতীয় সংগীত বন্দের আন্দোলনের বিরুদ্ধে সাম্য একটি ফেসবুক পোস্ট দিয়েছিলো। এটাই কী তাকে হত্যার কারণ? বিগত ১৬ বছর ছাত্রলীগের নিপীড়ন-নির্যাতন দেখেছি। এখন তো তারা নেই। তাহলে এখনও কেন ক্যাম্পাসে ছাত্রদের রক্ত ঝরছে? পুলিশকে গুরুত্বের সাথে বিষয়টিকে খতিয়ে দেখতে হবে।

        এ সময় কোনও বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না বলেও অন্তর্বর্তী সরকারকে হুশিয়ারি দেন তিনি।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত