শিরোনাম
যে দলে হিরো আলমের যোগ দেওয়ার গুঞ্জন চলছে!
ইউটিউব কনটেন্ট ক্রিয়েটর ও হালের রাজনীতিবিদ আশরাফুল হোসেন ওরফে হিরো আলম গত কয়েক বছরে বেশ কয়েকটি নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। বিশেষ করে বগুড়ায় উপনির্বাচন করে সবার নজর কাড়েন তিনি। সেখানে দুটি আসনে উপনির্বাচন করে একটিতে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন এ অভিনেতা। ঢাকা-১৭ আসনে ভোটার না হয়েও নির্বাচনে অংশ নিয়ে ফের আলোচনায় এসেছিলেন।
আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও অংশ নেবেন বলে ঘোষণাও দিয়েছেন তিনি। তবে এবার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন না। কোনো একটি রাজনৈতিক দলে যোগ দেবেন এবং সে দলের হয়ে নির্বাচন করবেন।
তার পর থেকেই হিরো আলমকে নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। কোন দলে যোগ দিচ্ছেন তিনি। তবে গুঞ্জন উঠেছে— ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর দল বিজেপিতে যোগ দিতে পারেন হিরো আলম। কেননা, ঢাকা-১৭ নির্বাচনের আগে ব্যারিস্টার পার্থর কাছে দোয়া চাইতে গিয়েছিলেন হিরো আলম। পার্থর কাছে সহযোগিতাও চেয়েছিলেন তিনি। এ বিষয়টি গণমাধ্যমে ব্যারিস্টার পার্থ নিজেই জানিয়েছিলেন।
এ থেকেই ধারণা করা হচ্ছে, বিজেপিপ্রধান ব্যারিস্টার পার্থর সঙ্গে হিরো আলমের সম্পর্ক ভালো। অন্যদিকে বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে হিরো আলমের সম্পর্ক ভালো নয়।
এর আগে শুক্রবার দলে অংশ নেওয়া হিরো আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এ মুহূর্তে বলতে চাই না। তবে কয়েকটি দল থেকেই অফার পেয়েছি। বিশেষ করে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (বিজেপি) থেকে আমাকে অফার করা হয়েছে।
তিনি জানান ভেবেচিন্তে যে কোনো একটি দলে অংশ নেব। সে দলের মনোনীত প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেব বলে জানান তিনি।
দলে যোগ দিলে কোন আসন থেকে নির্বাচন করবেন? প্রশ্নোত্তরে হিরো আলম বলেন, আমি যে দলে যোগদান করব, সে দল যে আসনে আমাকে মনোনয়ন দেবে, সে আসনে নির্বাচন করব।
বরিশালে মেডিকেল শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বাকৃবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ
বাকৃবি প্রতিনিধিঃ বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজে শিক্ষার্থী নির্যাতন এবং সাংবাদিকের উপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সংসদ।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে প্ৰতিবাদ মিছিল এবং বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সংগঠনটি। সমাবেশে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জানা যায়, গত ২৩ আগস্ট, ২০২৩ বুধবার রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের হলে এক নারী শিক্ষার্থী ছাত্রলীগের কর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হন। বিষয়টি ওই ভুক্তভোগী শিক্ষার্থী তার সহপাঠীকে জানালে তাঁকেও রুমে ডেকে নিয়ে লাঞ্ছিত এবং নির্যাতন করা হয়। এ ঘটনায় শনিবার দুপুরে র্যাগিংয়ের বিষয়টি নিয়ে মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিল নির্যাতনের শিকার ছাত্রীদের বক্তব্য নেয়। এ সময় বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের সাংবাদিক সেখানে উপস্থিত হয়ে নির্যাতনের শিকার ছাত্রী ও ছাত্রীর মায়ের বক্তব্য নিতে যান। তখন কয়েকজন শিক্ষক সাংবাদিকদের লাঞ্ছিত করেন।
এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকৃবি সংসদের সভাপতি রফিকুল ইসলাম রফিক বলেন, শেরে বাংলা মেডিকেল কলেজে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের দৌরাত্ম্য ও প্রশাসনের ভঙ্গুর অবস্থার কারনে এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তাই এই ভঙ্গুর প্রশাসনিক কাঠামোর পরিবর্তন ও ঘটনার সাথে জড়িত ছাত্রীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করতে ছাত্র ইউনিয়ন, বাকৃবি সংসদ জোর দাবি জানায়।
অক্টোবরেই মধ্যেই বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি
বাঙলা কলেজ প্রতিনিধি: আগামী সেপ্টেম্বর ও অক্টোবরেই মধ্যেই ঢাকা কলেজ ও বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। শনিবার (২৬ আগস্ট) মধুরক্যান্টিনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।
২০১৬ সালে ঢাকা কলেজ ও ২০১৪ সালে সর্বশেষ বাঙলা কলেজ ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এই দুইটি ইউনিটের কমিটি নেই। এই দুইটি ইউনিটের কমিটি কবে নাগাদ হতে পারে- প্রতিবেদকের এমন প্রশ্নের জবাবে সাদ্দাম বলেন, 'আগস্ট মাসে ছাত্রলীগের কোন কমিটি হয় না। আগস্ট মাস শেষে সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যেই কাউন্সিল করে এই দুইটি ইউনিটের কমিটি ঘোষণা করা হবে।'
সাঈদীর মৃত্যুতে প্রায় তিন শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রলীগে এতো অনুপ্রবেশকারীতে ছাত্রলীগ বিব্রত কি না- এমন প্রশ্নের জবাবে সাদ্দাম বলেন, ' বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে রাজাকার যুদ্ধাপরাধীদের প্রশ্নে আপোস করার কোন সুযোগ নাই। আপনারা জানেন, জাহানারা ইমামের নেতৃত্বে যখন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন শুরু হয় সেই আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। যারাই ছাত্রলীগের ভেতরে থেকে মায়াকান্না করছে তাদেরকেই আমরা এড্রেস করছি, সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। প্রতিটি ঘটনাকে এড্রেস করে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একই প্রশ্নের জবাবে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান বলেন, ছাত্রলীগের ভেতরে থেকে রাজাকার ও যুদ্ধাপরাধীদের জন্য মায়া কান্নার কোন সুযোগ নেই।
সর্ববৃহৎ ছাত্রসমাবেশ উপলক্ষে ইবি শাখা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা
নিজস্ব প্রতিবেদক : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে ‘বিশেষ বর্ধিত সভা’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সভার আয়োজন করে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে এবং শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় 'বিশেষ বর্ধিত সভায়' উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময় শাহা টনি, বনি আমিন, মৃদুল হাসান রাব্বি, মামুনুর রশীদ, এহসানুল হক ঈশান, নাঈমুল ইসলাম জয় যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহাগ শেখসহ শাখা ছাত্রলীগের দুই শতাধিক নেতাকর্মী।
সভায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, 'আজকের এই বর্ধিত সভার মূল উদ্দেশ্য হচ্ছে স্মরণকালের সর্ববৃহৎ যে ছাত্রসমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশ সফল করার লক্ষ্যে শাখা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণ। যার মাধ্যমে সমাবেশটি ঐতিহাসিক সাক্ষী হয়ে থাকবে। জননেত্রী শেখ হাসিনার যেভাবে দেশকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে সেটিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা এবং সাধারণ শিক্ষার্থীরা সমর্থন জানিয়ে সব সময় পাশে আছে।'
যবিপ্রবি ছাত্র ইউনিয়ন এর আহ্বায়ক রাশেদ খান যুগ্ন আহ্বায়ক আবু সাঈদ
যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের যাত্রা শুরু, আহ্বায়ক রাশেদ, যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ।
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এক কর্মীসভায় রাশেদ খান কে আহ্বায়ক এবং আবু সাইদকে কে যুগ্ম-আহ্বায়ক করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংসদের নয় সদস্যের আহ্বায়ক কমিটি নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্য'রা হলেন- অরুন্ধতী রায়,আদনান আহমেদ, এহসান-উল করিম, মোঃ আল জুবায়ের, রাকিব হাসান রাফি।
বাকি দুটি পদে পরবর্তীতে কো-অপ্ট করার জন্য খালি রাখা হয়েছে।
কর্মীসভা শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথ পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছাত্রনেতা শিমুল কুম্ভকার। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির সদস্য ছাত্রনেতা রিহাদ মাহমুদ।
নবনির্বাচিত আহ্বায়ক রাশেদ খান তার বক্তব্যে বলেন, 'শিক্ষা সকল নাগরিকের মৌলিক অধিকার অথচ বর্তমান সময়ে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে। কেড়ে নেওয়া হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তার প্রতিষ্ঠালগ্ন থেকে একটি বৈষম্যহীন, বিজ্ঞান ভিত্তিক, একমুখী, অসাম্প্রদায়িক শিক্ষানীতি চালুর জন্য আন্দোলন করে আসছে। টাকার বিনিময়ে শিক্ষা এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা সংকটের বিরুদ্ধে আন্দোলন পরিচালনা ও একটি গণতান্ত্রিক ক্যাম্পাস বিনিমার্ণের লক্ষ্যে ছাত্র সমাজকে সাথে নিয়ে ছাত্র ইউনিয়ন তার ইতিহাস অর্পিত দায়িত্ব পালন করবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য