শিরোনাম
জন্মদিনে ঢাবি ছাত্রদল নেতার অন্যরকম আয়োজন
নিজের জন্মদিন পথশিশুদের সাথে নিয়ে কেক কেটে ও তাদের সাথে ইফতার করে পালন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারহান মো. আরিফুর রহমান।
রোববার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে এ ব্যতিক্রমী আয়োজন করেন তিনি। ৫০ জনের মতো সুবিধাবঞ্চিত শিশু এতে অংশ নেন। জন্মদিন উদযাপন উপলক্ষে তাদের নিয়ে কেকও কেটেছেন ঢাবি ছাত্রদলের এই নেতা। এছাড়া ইফতারে ঢাবি ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ফারহান আরিফ বলেন, জন্মদিন আমাদের জীবনে যেমন একটি আনন্দের উপলক্ষ্য, তেমনই এটি আমাদের জন্য শিক্ষা ও অনুধাবনের। যাপিত জীবনে আমরা যখন আনন্দ উদযাপন করছি, তখন আমাদেরই আশপাশে অনেকের জীবনে এই আনন্দটুকু নেই। তাই প্রতিবারের মতো এবারও আমি চেষ্টা করেছি, আমার জীবনের এই আনন্দঘন মুহূর্তকে এসব অসহায় ছিন্নমূল শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নিতে। আমি চাই, আমাদের আনন্দ সকলের মাঝে বিরাজমান থাকুক।
৩২তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামে নতুন নেতৃত্ব
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩২তম সাধারণ শিক্ষা ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ মার্চ) এই নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার নূশরাত হাছনীন এবং নির্বাচন কমিশনার আহমেদ জাফর সাদিক ও রূপম চন্দ্র বণিক সদস্যদের নাম ঘোষণা করেন।
এতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা এবং উন্নয়ন উইংয়ের সহকারী পরিচালক মো. শাহেদ শাহান সভাপতি এবং ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জাকির হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আগামী দুই বছর মেয়াদে ২০২৩-২৫ পর্যন্ত দায়িত্ব পালনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এতে সহ-সভাপতি হয়েছেন মো. মনির হোসেন মজুমদার এবং জ্যোতিলাক্ষ চাকমা।
যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন আসমা বেগম এবং ফরহাদ আহমেদ। সাংগঠনিক সম্পাদক, মো. ইসরাফিল পাটোয়ারী, প্রচার সম্পাদক মো. দোস্ত মাহমুদ সরকার, দপ্তর সম্পাদক মো. অলিউল ইসলাম, সমবায় ও কল্যাণ সম্পাদক এ কে এম ফজলুল হক, অর্থ সম্পাদক ড. মো. ময়েজ মাহমুদ, আইন সম্পাদক কাজী আপন তিবরানী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাজেদা আক্তার আসমা।
ছাত্র অধিকার পরিষদ জাবি শাখার নতুন কমিটি ঘোষিত
জাবি প্রতিনিধি: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৬ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী জহির ফয়সাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস ৪৬ ব্যাচের শিক্ষার্থী জিসান মাহমুদ। এছড়া, সাংগঠনিক সম্পাদক হয়েছেন রসায়ন ৪৭ ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইন।
সোমবার (২৭ মার্চ) ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা এবং সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিকে আগামী এক বছরের জন্য অনুমোদন দেয় কেন্দ্রীয় পরিষদ।
কমিটিতে সহ সভাপতি হয়েছেন ৭ জন। তারা হলেন রাসেল আহমেদ, নিরব হোসাইন, ফয়সাল আহমেদ, ইমতিয়াজ জোবায়ের, অলি হাসান বাপ্পি, তুহিন প্রামাণিক, আবু জাফর।
যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন ৪ জন। তারা হলেন এম এ নিশাত, খালিদ মাহমুদ তন্ময়, মো. আদিব হাসান, রাশেদ শাহ সজীব।
কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক হয়েছেন আবু বকর, গাজী জহির, আশিকুজ্জামান আশিক, রোহান উদ্দিন।
এছাড়া, দপ্তর সম্পাদক পদে সিফাত মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক পদে ইমু হোসাইন, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক দীন মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মো. রহমান, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষা কার্যক্রম সম্পাদক মোহাম্মদ রনি।
তথ্য ও গবেষণা সম্পাদক আহমেদ সাজিদ, সমাজকল্যাণ সম্পাদক রাজু আহমেদ, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফ, পাঠচক্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার, ধর্ম বিষয়ক সম্পাদক সুমন জামান, উপ ধর্ম বিষয়ক সম্পাদক তুরান হোসাইন।
সাহিত্য সম্পাদক রকি মোহাম্মদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাহজালাল ফারাবী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাজিরুল ইসলাম, প্রচার সম্পাদক আরিফ হোসাইন, মিডিয়া সম্পাদক ফরহাদ রেজা, পরিবেশ বিষয়ক সম্পাদক সানজিদ হোসাইন।
পাঠাগার সম্পাদক আব্দুল্লাহ মামুন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, স্কুল বিষয়ক সম্পাদক বাপ্পি হোসাইন, বিজ্ঞান সম্পাদক রাজন হোসাইন, বিতর্ক সম্পাদক গাজী আনাম, সংস্কৃতি সম্পাদকঃ রাশেদ আহমেদ, প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসেন, ছাত্রীকল্যান বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা।
তাছাড়া কার্যকরী সদস্য হয়েছেন শাজাহান আলী, মাহাদী আব্দুল্লাহ, মুহিব্বুল্লাহ।
৩ কোটি টাকার র্যাফল ড্র জিতলেন দুবাইপ্রবাসী এক বাংলাদেশি
সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী এক বাংলাদেশি মাহজুজের ব্যাফল ড্রর ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ কোটি ৮৬ লাখ টাকা।
প্রতি সপ্তাহে মাহজুজের র্যাফল ড্র হয়ে থাকে। এ র্যাফল ড্রতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার ১২১তম র্যাফল ড্র করেছে মাহজুজ।
নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (১০ লাখ দিরহাম বিজয়ী) হন। সে পুরস্কারই জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। তাঁর র্যাফল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে মাহজুজের ১০ লাখ দিরহাম পুরস্কার জিতে নিয়েছেন।
সবশেষ ড্রতে ১ হাজার ৬৩ বিজয়ী পুরস্কারের অর্থ বাবদ সর্বমোট পেয়েছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৯ লাখ টাকা)।
প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজ র্যাফল ড্র হয়ে থাকে। ৩৫ দিরহাম (১ হাজার টাকা) দিয়ে মাহজুজের এক বোতল পানি কিনে সাপ্তাহিক এ র্যাফল ড্রতে অংশ নেওয়া যায়। এ ড্রতে একজন বিজয়ী নিশ্চিতভাবে ১০ লাখ দিরহাম পেয়ে থাকেন আর শীর্ষ পুরস্কারের মূল্য ২০ লাখ দিরহাম।
এ সপ্তাহে নতুন শীর্ষ পুরস্কার দুই কোটি দিরহামের কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে পাঁচটি নম্বর (২, ৪, ২১, ২৪, ৩৫) দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল পেয়েছেন ১০ জন অংশগ্রহণকারী। পুরস্কার বাবদ পাওয়া দুই লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ২৯ হাজার টাকা) তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন।
জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে রফিক-জব্বার হল ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ
জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বই,খাতা,পেন্সিল ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেছে শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন তরীর শিশুদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ শেষে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক শাহেদ রানা। শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সহ শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগের নেতাকর্মীরা।
জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন,শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ জাবি ছাত্রলীগের সৃজনশীল ইউনিট। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে সকল কর্মীদের এভাবে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে সকল ইতিবাচক কাজের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের মডেল ইউনিট হিসেবে প্রতিষ্ঠা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই।
শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক শাহেদ রানা বলেন, ভিন্ন ধর্মী এ আয়োজনে যুক্ত সকলকে সাধুবাদ জানাই। সেই সাথে সবাইকে এই ধরণের সুন্দর কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য