ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শিরোনাম

৩ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন দুবাইপ্রবাসী এক বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
২৭ মার্চ, ২০২৩ ১৭:২৯
নিজস্ব প্রতিবেদক
৩ কোটি টাকার র‌্যাফল ড্র জিতলেন দুবাইপ্রবাসী এক বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের দুবাইপ্রবাসী এক বাংলাদেশি মাহজুজের ব্যাফল ড্রর ১০ লাখ দিরহাম পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২ কোটি ৮৬ লাখ টাকা।

প্রতি সপ্তাহে মাহজুজের র‌্যাফল ড্র হয়ে থাকে। এ র‌্যাফল ড্রতে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন পুরস্কার। সবশেষ গত শনিবার ১২১তম র‌্যাফল ড্র করেছে মাহজুজ।

নিয়ম অনুযায়ী, প্রতি সপ্তাহে নিশ্চিতভাবে একজন ব্যক্তি মিলিয়নিয়ার (১০ লাখ দিরহাম বিজয়ী) হন। সে পুরস্কারই জিতেছেন বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ। তাঁর র‌্যাফল আইডি নম্বর ৩২২৮৪৪৫৬। তিনি তৃতীয় ব্যক্তি হিসেবে মাহজুজের ১০ লাখ দিরহাম পুরস্কার জিতে নিয়েছেন।

সবশেষ ড্রতে ১ হাজার ৬৩ বিজয়ী পুরস্কারের অর্থ বাবদ সর্বমোট পেয়েছেন ১৪ লাখ ৬৩ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ১৯ লাখ টাকা)।

প্রতি সপ্তাহের শনিবার রাত ৯টায় মাহজুজ র‌্যাফল ড্র হয়ে থাকে। ৩৫ দিরহাম (১ হাজার টাকা) দিয়ে মাহজুজের এক বোতল পানি কিনে সাপ্তাহিক এ র‌্যাফল ড্রতে অংশ নেওয়া যায়। এ ড্রতে একজন বিজয়ী নিশ্চিতভাবে ১০ লাখ দিরহাম পেয়ে থাকেন আর শীর্ষ পুরস্কারের মূল্য ২০ লাখ দিরহাম।

এ সপ্তাহে নতুন শীর্ষ পুরস্কার দুই কোটি দিরহামের কোনো দাবিদার পাওয়া যায়নি। দ্বিতীয় পুরস্কারের জন্য যে পাঁচটি নম্বর (২, ৪, ২১, ২৪, ৩৫) দেওয়া হয়েছিল, তার সঙ্গে মিল পেয়েছেন ১০ জন অংশগ্রহণকারী। পুরস্কার বাবদ পাওয়া দুই লাখ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় ৫৭ লাখ ২৯ হাজার টাকা) তাঁরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন।

 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে রফিক-জব্বার হল ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ

    নিজস্ব প্রতিবেদক
    ২৪ মার্চ, ২০২৩ ৫:১
    নিজস্ব প্রতিবেদক
    জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে রফিক-জব্বার হল ছাত্রলীগের শিক্ষা উপকরণ বিতরণ

    জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বই,খাতা,পেন্সিল ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করেছে শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ।

    বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে জাবিতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন তরীর শিশুদের নিয়ে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ শেষে ৫০ জন শিক্ষার্থীর মধ্যে পুরুষ্কার বিতরণ করা হয়।

    এতে উপস্থিত ছিলেন শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক শাহেদ রানা। শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন সহ শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগের নেতাকর্মীরা।

    জাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন,শহীদ রফিক জব্বার হল ছাত্রলীগ জাবি ছাত্রলীগের সৃজনশীল ইউনিট। স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে সকল কর্মীদের এভাবে মাঠ পর্যায়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। সেই সাথে সকল ইতিবাচক কাজের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ছাত্রলীগের মডেল ইউনিট হিসেবে প্রতিষ্ঠা করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানাই।

    শহীদ রফিক জব্বার হলের প্রভোস্ট অধ্যাপক শাহেদ রানা বলেন, ভিন্ন ধর্মী এ আয়োজনে যুক্ত সকলকে সাধুবাদ জানাই। সেই সাথে সবাইকে এই ধরণের সুন্দর কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নোবিপ্রবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ২০

      নিজস্ব প্রতিবেদক
      ২২ মার্চ, ২০২৩ ২৩:৩০
      নিজস্ব প্রতিবেদক
      নোবিপ্রবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ২০

      নোবিপ্রবি প্রতিনিধিঃ 'সিনিয়র-জুনিয়র’ বিরোধের জের ধরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) ক্যাম্পাসে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ২০ জন আহত হয়েছেন।

      বুধবার (২২ মার্চ) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পকেট গেইট এলাকায় রেস্টুরেন্টের খাবার টেবিলে সিনিয়র-জুনিয়র বসাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পরে এ ঘটনায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত থেমে থেমে ক্যাম্পাসে দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে রাত সাড়ে আটটার দিকে উভয় গ্রুপ আবারো ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ করে মারামারিতে জড়িয়ে পড়ে।

      এদিকে মারামারিতে জড়ানো ছাত্রলীগের এক গ্রুপের নেতা নজরুল ইসলাম নাঈম অনুসারীদের নিয়ে ক্যাম্পাসে হলে অবস্থান করছেন। মারামারির ঘটনায় তিনি নিজেও আহত হয়েছেন বলে জানিয়েছেন। আরেক গ্রুপের নেতা মোহাইমেনুল ইসলাম নুহাশ ক্যাম্পাসের বাহিরে অবস্থান করলেও তার অনুসারীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। মারামারির বিষয়ে জানতে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি।

      এ ঘটনায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হয়েছে। এদিকে বারবার চেষ্টার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। ভারপ্রাপ্ত প্রক্টর ইকবাল হোসাইন সুমন বলেছেন, উভয় গ্রুপের সঙ্গে কথা বলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে উন্নয়ন তুলে ধরুন: জাহাঙ্গীর আলম

        নিজস্ব প্রতিবেদক
        ২২ মার্চ, ২০২৩ ১৮:৫৩
        নিজস্ব প্রতিবেদক
        শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে উন্নয়ন তুলে ধরুন: জাহাঙ্গীর আলম

        নোয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আলহাজ মো. জাহাঙ্গীর আলম বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ২১ আগস্ট যখন গ্রেনেড হামলার মাধ্যমে হত্যার চেষ্টা করা হয়েছিল, তখন সাংবাদিকরা উনার (শেখ হাসিনার) পাশে ছিলেন। সেই সময় আনেক সাংবাদিক আহত হয়েছেন, এখনো অনেকেই গ্রেনেডের আঘাতে কষ্ট পাচ্ছেন। জননেত্রী শেখ হাসিনা সেই থেকে সাংবাদিকদের পছন্দ করেন।

        বর্তমান সরকারের সময়ে সারাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। সাংবাদিকরা সরকারের ধারাবাহিক এই উন্নয়নমূলক কর্মকান্ডে খুশি। দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। তাই সাংবাদিকদের সরকারের উন্নয়ন কর্মকান্ডের এই চিত্র তুলে ধরতে হবে।

        বুধবার (২২ মার্চ) বিকালে নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

        এরআগে সকাল থেকে চাটখিল-সোনাইমুড়ি উপজেলার প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ৬ হাজার ইফতার সামগ্রী উপহারের প্যাকেট তুলে দেন জাহাঙ্গীর আলম।

        এসময় চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

        টখিল উপজেলা পরিষদ প্রাঙ্গণে রহমত উল্যাহ ও আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

        এরআগে সকাল থেকে চাটখিল-সোনাইমুড়ি উপজেলার প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ৬ হাজার ইফতার সামগ্রী উপহারের প্যাকেট তুলে দেন জাহাঙ্গীর আলম।

        এসময় চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জাহাঙ্গীর কবির, চাটখিল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্যা পাটোয়ারী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল, খিলপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          মানবসেবা কখনও অপরাধ হতে পারে না

          নিজস্ব প্রতিবেদক
          ২১ মার্চ, ২০২৩ ২০:৪৩
          নিজস্ব প্রতিবেদক
          মানবসেবা কখনও অপরাধ হতে পারে না

          চবি প্রতিনিধি: বিছানায় শুয়ে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। শুয়ে শুয়ে ফোন টিপছেন। তার পায়ের কাছে বসে আছেন শাখা ছাত্রলীগের দুই নেতা। দুজনই পা টিপছেন রুবেলের। এমন একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে সমালোচনা।

          মঙ্গলবার (২১ মার্চ) সভাপতি রেজাউল হক রুবেল বলেন, মানবসেবা কখনও অপরাধ হতে পারে না। দুই-আড়াই বছর আগে আমি অসুস্থ হলে তখন ছোট ভাইয়েরা আমার সেবাযত্ন করেছিল। শত্রুপক্ষ ছবিটি নেগেটিভভাবে উপস্থাপন করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’

          ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, রুবেলের পা টিপে দেওয়া একজন শাখা ছাত্রলীগের উপকর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক শামীম আজাদ। অন্যজন উপক্রীড়াবিষয়ক সম্পাদক শফিউল ইসলাম। ছবিটি যেখান থেকে তোলা হয়েছে এটি বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলের তৃতীয় তলায় ৩১১ নম্বর কক্ষ। এটি তিনজনের আসনের। তবে তা একাই দখল করে রেখেছেন রুবেল।

          শাহ আমানত হলের সিঁড়ি ধরে তৃতীয় তলায় উঠতেই যে কারও চোখে পড়বে ৩১১ নম্বর কক্ষটি। দরজায় বড় করে লেখা আছে, ‘রেজাউল হক রুবেল, সভাপতি, চবি ছাত্রলীগ’।

          বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, রেজাউল হক রুবেল পরিসংখ্যান বিভাগের ২০০৬-২০০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৯ সালের ১৪ জুলাই চবি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি।

          জুনিয়রদের দিয়ে পা টেপানোর বিষয়ে জানতে চাইলে পাল্টা প্রশ্ন রেখে রুবেল বলেন, ‘আমি কি এলিয়েন? আমি অসুস্থ হতে পারি না? আমি আগে মানুষ তারপর ছাত্রলীগের সভাপতি। আপনি অসুস্থ হলে কে আপনার সেবাযত্ন করে?’

          জুনিয়রদেরও সেবা করেন দাবি করে তিনি বলেন, ‘তারা অসুস্থ হলে আমিও তো তাদের পা টিপে দিই। অসুস্থ মানুষের সেবা করি। আপনারা তো সেগুলো নিয়ে নিউজ করেন না! ছাত্রলীগের সভাপতি কি অসুস্থ হতে পারে না? অসুস্থতার কারণে তারা আমার সেবা করেছে। এটা তো নরমাল বিষয়। এটা কি অপরাধ?’

          বিষয়টি নিয়ে জানতে শাখা ছাত্রলীগের উপকর্মসূচি ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক শামীম আজাদ ও উপক্রীড়াবিষয়ক সম্পাদক শফিউল ইসলামের ফোনে একাধিকবার কল দিলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত