শিরোনাম
কুবি বঙ্গবন্ধু পরিষদের একাংশের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ
কুবি প্রতিনিধি: আসন্ন 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি'র নির্বাচন উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদের একাংশের (সাইদুল-মুর্শেদ) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিজ্ঞান অনুষদের হল রুমে বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি সাইদুল আল-আমিন ও সাধারণ সম্পাদক মুর্শেদ রায়হান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা প্রকাশ করেন তারা।
এতে সভাপতি পদে নির্বাচন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, সহসভাপতি পদে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. হুসনে জাহান চৌধুরী ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হায়াত, সাধারণ সম্পাদক পদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শফি উল্যাহ, কোষাধ্যক্ষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মো. মুর্শেদ রায়হান, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে আইন বিভাগের প্রভাষক সোহরাব হুসাইন।
এছাড়া কার্যকরী সদস্য পদে রয়েছে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ জুলহাস মিয়া, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুব, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু ও পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ রহমান মানিক।
উল্লেখ্য, পহেলা ডিসেম্বর প্রশাসনিক ভবনের শিক্ষক লাউঞ্জে সকাল সাড়ে নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঐ দিনই ভোট গণনা ও প্রাথমিক ফলাফল ঘোষণা করা হবে। সর্বশেষ ৪ঠা ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
ইবি ছাত্রলীগে পদ পাওয়ার দাবি, ইডিট নাকি সত্যি!!
ইবি প্রতিনিধি : বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৩১ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের ২৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ কমিটি ঘোষণার প্রায় চার মাস পর একই প্রেস রিলিজ এডিট করে নতুন একটি সহ-সভাপতি পদ সংযুক্ত করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের রেহেনা আক্তার ঝুমাকে সহ-সভাপতি হিসেবে উল্লেখ করা হয়েছে।
রবিবার (২৭ নভেম্বর) রাত ১টা ৪৪ মিনিটে ঝুমা নিজেই তার নাম সংযুক্ত প্রেস রিলিজটি ফেসবুকে শেয়ার করেন। ফেসবুক পোস্টে ঝুমা লিখেন, ‘আমাকে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত করায় সংগ্রামী সভাপতি আল-নাহিয়ান খান জয় ভাই ও সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’
এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইবি কমিটিকে ঘিরে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এদিকে কমিটি ঘোষণার দীর্ঘদিন পর এমন সংযুক্তিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের মনে নানা প্রশ্নের দানা বেঁধেছে। বিষয়টি নিয়ে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা ও বিতর্ক। পাশাপাশি বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক পদধারী ও পদবঞ্চিত নেতাকর্মী।

এ বিষয়ে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, নতুনভাবে ঐ শিক্ষার্থীর পদায়ন বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে আমার ব্যক্তিগত ভাবে কোন কথা হয়নি। আমাদের কমিটি কার্যক্রমের সাথে সম্পৃক্ত এক কেন্দ্রীয় নেতার ফেসবুক কমেন্টের মাধ্যমে যতটুকু জানতে পেরেছি। আমি শারীরিকভাবে অসুস্থ, আমি এখন বাসায় অবস্থান করছি।
ইবি ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত জানান, গত জুলাই এ ঘোষিত ইবি ছাত্রলীগ কমিটিতে নতুনভাবে রেহেনা আক্তার ঝুমার অন্তর্ভুক্তি বা অনুমোদনের বিষয়ে কেন্দ্র থেকে আমি কোন দিক নির্দেশনা পাইনি। আপাতত এটার কোন কার্যকারিতা নেই। বিষয়টি রীতিমতো বিব্রতকর।
এদিকে কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ও ইবি শাখার তত্ত্বাবধায়ক শেখ স্বাধীন মো. শাহেদ বলেন, আমি দাপ্তরিক সূত্রে কথা বলে জেনেছি তাকে পদায়ন করা হয়েছে। এখন পর্যন্ত যতটুকু খোঁজ পেয়েছি এটা সুপার এডিট করা হয়নি। অর্থাৎ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনা মেনেই ঐ শিক্ষার্থীকে পদায়ন করা হয়েছে।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা বলেন, একই প্রেস রিলিজে চার মাস আগে ঘোষিত কমিটি কীভাবে এডিটিং হয় আমার মাথায় আসে না। বিষয়টি আমাকে অবাক করেছে। তিনি ইবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
কুবি শিক্ষক সমিতি'র নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা
হেদায়েতুল ইসলাম নাবিদঃ আসন্ন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন উপলক্ষে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
রবিবার (২৭ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ড. জি.এম. মনিরুজ্জামান, নির্বাচন কমিশনার ড. মো. ওয়ালী উল্লাহ ও মো. আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করেন তারা।
১৫টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ১ জন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ১ জন এবং সদস্য পদে ৮ জন অংশগ্রহণ করছেন।
ছাত্রলীগের সম্মেলন ৬ ডিসেম্বর
ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রথমে এই সম্মেলনের জন্য ৩ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়েছিল। তবে পরে তা প্রধানমন্ত্রীর নির্দেশে স্থগিত করা হয়।
সেসময় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছিল, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান সফরের যাওয়ার কথা ছিল, যদিও পরে বাতিল করা হয়েছে। সেই সফর থেকে প্রধানমন্ত্রীর ফেরার কথা ছিল ৩ ডিসেম্বর। আর সে কারণেই ছাত্রলীগের সম্মেলন ৩ ডিসেম্বরের বদলে ওই মাসের অন্য কোনোদিন নির্ধারণের নির্দেশনা দিয়েছিলেন তিনি।
পরে নতুন করে আগামী ৮ ও ৯ ডিসেম্বর এই সম্মেলনের আয়োজনের কথাও জানানো হয় ছাত্রলীগের পক্ষ থেকে। গত ২০ নভেম্বর ছাত্রলীগের দফতর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ৮ ডিসেম্বর সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগের সিদ্ধান্ত থেকে দুই দিন এগিয়ে ৬ ডিসেম্বর সম্মেলনের নতুন তারিখের কথা জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ছাত্রলীগের সম্মেলন : নেতৃত্বে আসতে পারে চমক
বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত ৩০ তম সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস, ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। নতুন নেতৃত্বে আসার জন্য দলের নীতি নির্ধারক পর্যায়ে লবিং-তদবিরে তৎপর ছাত্র নেতারা। আগামীর নেতৃত্বে কারা আসছেন তারই প্রতীক্ষায় প্রহর গুনছেন কর্মীরা। সম্মেলনের তারিখ ঘোষণার পরপরই মধুর ক্যান্টিনের বাইরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ও পদপ্রত্যাশীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
আওয়ামী লীগ শীর্ষ নেতাদের সূত্রে জানা গেছে, পদপ্রত্যাশীদের মধ্যে যাদের সাংগঠনিক সক্ষমতা ভালো, রয়েছে ক্লিন ইমেজ এবং যাদের পরিবারের সঙ্গে জামায়াত-বিএনপির কোনও সংশ্লিষ্টতা নেই, তারাই আগামীর নেতৃত্বে আসবে। এছাড়াও যারা শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় এবং মানবিক কাজে করে আলোচনায় আসতে পেরেছেন, এমন ছাত্রনেতারাও এগিয়ে থাকবেন।
এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে শীর্ষ নেতৃত্বে আসার আলোচনায় রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক আল আমিন শেখ সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এছাড়াও বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার জামিউস সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শরিফুল ইসলাম সাদ্দাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন।
ঢাকা অঞ্চলের প্রার্থীদের মধ্যে গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক শামীম শেখ তূর্য, উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক মো. নিয়ামত উল্লাহ তপন, এফ রহমান হলের সাবেক জিএস ও কেন্দ্রীয় উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুর রাহিম আলোচনায় আছেন।
ময়মনসিংহ থেকে আলোচনায় আছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহান খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান তাপস।
বৃহত্তর ফরিদপুর থেকে আলোচনায় আছেন সহ-সভাপতি শেখ সাগর আহমেদ, কর্মসংস্থান সম্পাদক রনি মোহাম্মদ, আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত।
উত্তরবঙ্গ থেকে আলোচনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হায়দার মোহাম্মদ জিতু, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক হাসানুর রহমান হাসু, উপ-দপ্তর সম্পাদক খান মুহাম্মদ শিমুল।
বরিশাল বিভাগ থেকে আলোচনায় আছেন সহ-সভাপতি ইয়াজ আল-রিয়াদ, সহ-সভাপতি সৈয়দ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ ওয়ালী আসিফ (ইনান), ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, কর্মসংস্থান বিষয়ক উপ-সম্পাদক খাদিমুল বাশার জয়।
চট্টগ্রাম বিভাগ থেকে আলোচনায় আছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দীন, সহসভাপতি ইফতেহার সজিব, উপ-সমাজসেবা সম্পাদক তানবীর হাসান সৈকত।
খুলনা বিভাগ থেকে রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বরিকুল ইসলাম বাধন, উপ-বিজ্ঞান সম্পাদক খন্দকার হাবিব আহসান।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাহিত্য বিষয়ক নুরুল আফসার, কেন্দ্রীয় কমিটির উপ-নাট্য বিষয়ক সম্পাদক তারেক আজিজ, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আতিক হাসান রাব্বি ও হামজা রহমান অন্তর, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকিয়ুল ইসলাম ফুয়াদ আলোচনায় রয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে আলোচনায় আছেন শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য, মুহসিন হল ছাত্রলীগের সভাপতি শহিদুল হক শিশির, শহিদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, শহীদ সার্জেন্ট জহুরুল হলের সভাপতি কামাল উদ্দিন রানা, মুক্তিযোদ্ধা হলের সাধারণ সম্পাদক হাসিবুল হোসেন শান্ত আলোচনায় শীর্ষে রয়েছেন।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক মো. সোহেল মিয়া, সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজু, সহ-সভাপতি ও মিরপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ চৌধুরী আল ইমরান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম বাদশা, সহ-সভাপতি কাজী মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ও রুপনগর থানা ছাত্রলীগের সাধারণ মারুফ হোসেন মিঠু আলোচনায় রয়েছেন।
মহানগর দক্ষিণ ছাত্রলীগের আলোচনায় আছেন কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কবি নজরুল সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক মাইনুল হাওলাদার, পল্টন থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিএম পিয়াল হাসান, সহ-সভাপতি রেহানুল হক রাফি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম মিরাজ, গণশিক্ষা বিষয়ক উপ-সম্পাদক আল-নোমান সরকার অনিক ও কোতয়ালী থানার সাধারণ সম্পাদক মেহেদী রেদওয়ান তালুকদার।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য