ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

নিয়োগ দিচ্ছে বিকাশ, আবেদন শুরু

অনলাইন ডেস্ক
২০ জুলাই, ২০২৫ ১৩:৫১
অনলাইন ডেস্ক
নিয়োগ দিচ্ছে বিকাশ, আবেদন শুরু

বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটি সিনিয়র অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২০ জুলাই থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৫

আবেদন করার মাধ্যম: অনলাইন

আবেদন শুরুর তারিখ: ২০ জুলাই ২০২৫

আবেদনের শেষ তারিখ: ২৭ জুলাই ২০২৫

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bkash.com

আবেদন করার লিংক: অফিশিয়াল নোটিশের নিচে


প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

পদের নাম: সিনিয়র অ্যানালিস্ট, বিজনেস ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিপদসংখ্যা: ০১টি 

 শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রঅন্যান্য যোগ্যতা: বিশ্লেষণাত্মক দক্ষতা, পরিসংখ্যান এবং মডেলিং সম্পর্কে প্রাথমিক ধারণা।

অভিজ্ঞতা: ২ থেকে ৪ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)বয়সসীমা উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ীআবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময: ২৭ জুলাই ২০২৫


প্রাসঙ্গিক
    মন্তব্য

    সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন শুরু

    অনলাইন ডেস্ক
    ১৫ জুলাই, ২০২৫ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    সেনাবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন শুরু

    বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেনাবাহিনীর ৪২ তম সরাসরি স্বল্পমেয়াদি কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিসে নার্স পদে শুধু নারীদের নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০২ আগস্ট পর্যন্ত।

    প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী
    পদের নাম: নার্স (নারী) 
    পদসংখ্যা: নির্ধারিত নয় 

    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ-৩.৫০ (ন্যূনতম) নিয়ে সরকার কর্তৃক স্বীকৃত নার্সিং কলেজ থেকে বিএসসি ইননার্সিং ডিগ্রি ও ইন্টার্নশিপ সম্পন্নকারী।
    বয়সসীমা: ১ জানুয়ারী ২০২৬ তারিখে অনূর্ধ্ব ২৬ বছর (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

    বৈবাহিক অবস্থা: বিবাহিতা/অবিবাহিতা/বিধবা/তালাকপ্রাপ্তা
    উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি)
    ওজন: ৪৬ কেজি 
    বুকের মাপ: স্বাভাবিক ২৮ ইঞ্চি প্রসারণ- ৩০ ইঞ্চি 

    আবেদন ফি: ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট ১০০০/-(এক হাজার) টাকা (অফেরতযোগ্য)
    জাতীয়তা: জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে।

    প্রাপ্ত সুযোগ সুবিধা

    বেতন-ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী এএফএনএস অফিসারগণ বেতন ভাতা প্রাপ্ত হবেন।

    অন্যান্য সুযোগ সুবিধা

    • বাসস্থান: নিরাপদ ও মনোরম পরিবেশে প্রাধিকার অনুযায়ী বাসস্থান প্রাপ্তির সুযোগ পাবেন।
    • চিকিৎসা: সামরিক হাসপাতালসমূহে উন্নতমানের চিকিৎসা প্রাপ্ত হবেন। দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে বিধি মোতাবেক দেশে এবং দেশের বাহিরে সুচিকিৎসার সুযোগ পাবেন।
    • সন্তানদের অধ্যয়ন: নিজ সন্তানদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত স্কুল/কলেজ ও প্রতিষ্ঠানসমূহে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন।

    আবেদনের শেষ সময়: ০২ আগস্ট ২০২৫

    মন্তব্য

    প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ

    অনলাইন ডেস্ক
    ১৫ জুলাই, ২০২৫ ১৩:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ

    দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি। 

    বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান।

    মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ-এ এ তথ্য জানানো হয়েছে।

    বৈঠকে উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থব্যয় হয়েছে। কিন্তু মূল যে উদ্দেশ্য-শিক্ষার মান বৃদ্ধি, সেটি সাধন হয়নি। আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র‌্যাংকিং করছি। যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি।’

    তিনি জানান, মূল্যায়নে দেখা গেছে যেসব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্ক-ব্যবহার বড় ধরনের ভূমিকা রাখছে। দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি। 

    বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। 

    তিনি বলেন, ‘স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কীভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।’ 

    সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে অতিদ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

    তিনি বলেন, ‘অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায়, শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকরা বদলির জন্য চেষ্টা করেন, তারা সুপারিশ-তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বদলি হতে পারবেন।’

    স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামো নারীবান্ধব কি না এসব বিষয়েও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।

    তিনি বলেন, ‘স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে যাতে নারীবান্ধব অবকাঠামো নির্মাণ হয়। পরিকল্পনায়, চিন্তায়, বাস্তবায়নে মেয়েদের বিষয় আলাদা করে গুরুত্ব দিতে হবে, সব ব্যবস্থা রাখতে হবে।’

    এছাড়া দেশের সব প্রাথমিক স্কুলকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

    মন্তব্য

    নিয়োগ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, আবেদন করুন আজই

    অনলাইন ডেস্ক
    ১৩ জুলাই, ২০২৫ ১৯:৩৪
    অনলাইন ডেস্ক
    নিয়োগ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, আবেদন করুন আজই

    ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ ১৩ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।

    আগ্রহী প্রার্থীরা অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের বাইরে দাখিলকৃত আবেদন গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে ।

    প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর

    পদসংখ্যা: ০৪টি 

    লোকবল নিয়োগ: ৫ জন 

    পদের নাম: পেশ ইমাম
    পদসংখ্যা: ০১টি 
    বেতন: ১৫,০০০ টাকা 
    শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রী/দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দি হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

    পদের নাম: মুয়াজ্জিন
    পদসংখ্যা: ১টি 
    বেতন:  ১০,০০০ টাকা 
    শিক্ষাগত যোগ্যতা: আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে ৩ ছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 

    পদের নাম: খাদেম
    পদসংখ্যা: ০২টি 
    বেতন: ৭,৫০০ টাকা 
    শিক্ষাগত যোগ্যতা: আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে সনদধারী

    পদের নাম: নিরাপত্তা প্রহরী
    পদসংখ্যা: ০১টি 
    বেতন: ৬,২০০ টাকা 
    শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা দাখিল পাস বা সমমানের উত্তীর্ণ (প্রয়োজনে ৮ম শ্রেণি পাস বিবেচ্য হবে)। প্রার্থীকে ইসলাম ধর্মের বাস্তব অনুসারী হতে হবে।

    চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে 

    কর্মস্থল: মাদারীপুর 

    প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

    আবেদন প্রক্রিয়া: আবেদনপত্রে প্রার্থীকে নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত সাদা কাগজে আবেদন করতে হবে। 

    আবেদন পাঠানোর ঠিকানা: উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর ঠিকানায় আগামী ১৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। 

    আবেদন ফি: ১ নং পদের জন্য ৫০০ টাকা এবং ০২ নং পদের জন্য ৩০০ টাকা ০৩ নং পদের জন্য ২০০ টাকা এবং ৪ নং পদের জন্য ১৫০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর বরাবর সংযুক্ত করতে হবে।

    মন্তব্য

    জনবল নিয়োগ দেবে নদী গবেষণা ইনস্টিটিউটে

    অনলাইন ডেস্ক
    ৮ জুলাই, ২০২৫ ১৫:২৯
    অনলাইন ডেস্ক
    জনবল নিয়োগ দেবে নদী গবেষণা ইনস্টিটিউটে

    জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ১২ পদে ২৫ কর্মী নিয়োগে ১৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

    প্রতিষ্ঠানের নাম: নদী গবেষণা ইনস্টিটিউট;

    ১. পদের নাম: ক্যাশিয়ার;

    পদসংখ্যা: ১টি;

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

    আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

     

    ২. পদের নাম: ক্যাটালগার;

    পদসংখ্যা: ১টি;

    বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

    আবেদনের যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বা তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে;

     

    ৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান (গ্রেড-বি);

    পদসংখ্যা: ১টি;

    বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

    আবেদনের যোগ্যতা— উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

    ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের সনদ থাকতে হবে;

     

    ৪. পদের নাম: মডেল টেকনিশিয়ান (গ্রেড-এ);

    পদসংখ্যা: ২টি;

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

    আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

     

    ৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;

    পদসংখ্যা: ৩টি;

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

    আবেদনের যোগ্যতা—

    এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

    কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;

     

    ৬. পদের নাম: গাড়িচালক (লাইট);

    পদসংখ্যা: ৫টি;

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

    আবেদনের যোগ্যতা— অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

    বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;

     

    ৭. পদের নাম: কাঠমিস্ত্রি (গ্রেড-বি);

    পদসংখ্যা: ১টি;

    বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

    আবেদনের যোগ্যতা— এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

    সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সনদ থাকতে হবে;

     

    ৮. পদের নাম: ট্রেসার;

    পদসংখ্যা: ১টি;

    বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);

    আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

     

    ৯. পদের নাম: গবেষণাগার বেয়ারার (গ্রেড-এ);

    পদসংখ্যা: ৬টি;

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

    আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

     

    ১০. পদের নাম: অফিস সহায়ক;

    পদসংখ্যা: ১টি;

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

    আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

     

    ১১. ক) পদের নাম: হেলপার (বৈদ্যুতিক);

    পদসংখ্যা: ১টি;

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

    আবেদনের যোগ্যতা—মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

    সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সনদ থাকতে হবে;

     

    ১১. খ) পদের নাম: হেলপার (ভান্ডার);

    পদসংখ্যা: ১টি;

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

    আবেদনের যোগ্যতা—

    মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;

    সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সনদ থাকতে হবে;

     

    ১২. পদের নাম: গ্রন্থাগার বেয়ারার;

    পদসংখ্যা: ১টি;

    বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

    আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;

     

    আবেদন যেভাবে—

    আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

     

    আবেদন ফি—

    টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ এবং ৮ থেকে ১২ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;

     

    আবেদনের শেষ সময়: আগামী ৮ জুলাই ২০২৫, বিকেল ৫টা;

     

    আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

     

    সূত্র: নদী গবেষণা ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট

    মন্তব্য
    সর্বশেষ সংবাদ
      সর্বাধিক পঠিত