শিরোনাম
প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুত নিয়োগের নির্দেশ
দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার (১৪ জুলাই) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রধান উপদেষ্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে এবং কোন স্কুলগুলো ভালো করছে সে ব্যাপারে মূল্যায়ন জানতে চান।
মঙ্গলবার (১৫ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ-এ এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবকাঠামো উন্নয়নের জন্য অনেক অর্থব্যয় হয়েছে। কিন্তু মূল যে উদ্দেশ্য-শিক্ষার মান বৃদ্ধি, সেটি সাধন হয়নি। আমরা মূল্যায়ন করে স্কুলগুলোকে র্যাংকিং করছি। যেসব স্কুলের বাচ্চারা পিছিয়ে আছে তাদের জন্য বিশেষ কর্মসূচি নিচ্ছি।’
তিনি জানান, মূল্যায়নে দেখা গেছে যেসব স্কুলের মান ভালো সেখানে প্রধান শিক্ষকের যোগ্যতা ও তার সঙ্গে অন্য সহকর্মীদের সম্পর্ক-ব্যবহার বড় ধরনের ভূমিকা রাখছে। দেশের ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ বর্তমানে শূন্য রয়েছে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান বলেও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন তিনি।
বৈঠকে প্রধান শিক্ষক পদে পদায়নের পাশাপাশি নতুন নিয়োগের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘স্কুলগুলোতে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কীভাবে যোগ্যদের নিয়ে আসা যায় সে বিষয়টিকে প্রাধান্য দিতে হবে। কয়েকটা ক্যাটাগরি করে দিতে হবে। যারা বহু বছর ধরে শিক্ষকতা করে আসছেন, অভিজ্ঞ তারা প্রাধান্য পাবেন। এর পাশাপাশি তরুণদেরও প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুযোগ দিতে হবে। এই নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।’
আরও পড়ুন
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে সমন্বয় করে অতিদ্রুত বিজ্ঞপ্তি দিয়ে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ দেন তিনি। এর পাশাপাশি শিক্ষকদের বদলির ক্ষেত্রেও নীতিমালায় পরিবর্তন আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘অনেক সময় এক উপজেলায় নিয়োগ পেয়ে পরে অন্য উপজেলায়, শহরের কাছে কোনো স্কুলে শিক্ষকরা বদলির জন্য চেষ্টা করেন, তারা সুপারিশ-তদবির নিয়ে বিভিন্ন মহলে ঘোরেন। এক্ষেত্রে একটি সুস্পষ্ট নীতিমালা ও প্রক্রিয়া থাকতে হবে। কেবল ওই প্রক্রিয়ার মধ্য দিয়েই তিনি বদলি হতে পারবেন।’
স্কুলগুলোতে মেয়েদের জন্য বিশেষ ব্যবস্থা, স্কুলের অবকাঠামো নারীবান্ধব কি না এসব বিষয়েও জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা।
তিনি বলেন, ‘স্কুলের ভবন নির্মাণের সময় কমিটিতে অন্তত একজন নারী স্থপতি রাখতে হবে যাতে নারীবান্ধব অবকাঠামো নির্মাণ হয়। পরিকল্পনায়, চিন্তায়, বাস্তবায়নে মেয়েদের বিষয় আলাদা করে গুরুত্ব দিতে হবে, সব ব্যবস্থা রাখতে হবে।’
এছাড়া দেশের সব প্রাথমিক স্কুলকে ধারাবাহিকভাবে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির বিষয়েও জোর দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
নিয়োগ দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন, আবেদন করুন আজই
ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মাদারীপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আজ ১৩ জুলাই থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে। নির্ধারিত সময়ের বাইরে দাখিলকৃত আবেদন গ্রহণযোগ্য হবে না। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। খামের উপর পদের নাম সুস্পষ্টভাবে লিখতে হবে ।
প্রতিষ্ঠানের নাম: ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর
পদসংখ্যা: ০৪টি
লোকবল নিয়োগ: ৫ জন
পদের নাম: পেশ ইমাম
পদসংখ্যা: ০১টি
বেতন: ১৫,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির কামিল ডিগ্রী/দাওরায়ে হাদিস পাস। কোনো প্রতিষ্ঠানে খতিব, মুফতি বা মুহাদ্দি হিসেবে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: মুয়াজ্জিন
পদসংখ্যা: ১টি
বেতন: ১০,০০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে সনদধারী। সংশ্লিষ্ট ক্ষেত্রে মুয়াজ্জিন হিসেবে ৩ ছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
পদের নাম: খাদেম
পদসংখ্যা: ০২টি
বেতন: ৭,৫০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: আলিম অথবা সমমানের কওমী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন স্বীকৃত বোর্ড/ প্রতিষ্ঠান থেকে সনদধারী
পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ০১টি
বেতন: ৬,২০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা দাখিল পাস বা সমমানের উত্তীর্ণ (প্রয়োজনে ৮ম শ্রেণি পাস বিবেচ্য হবে)। প্রার্থীকে ইসলাম ধর্মের বাস্তব অনুসারী হতে হবে।
চাকরির ধরন: অস্থায়ী ভিত্তিতে
কর্মস্থল: মাদারীপুর
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
আবেদন প্রক্রিয়া: আবেদনপত্রে প্রার্থীকে নাম, পিতার নাম, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপি, জাতীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত সাদা কাগজে আবেদন করতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, মাদারীপুর, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর ঠিকানায় আগামী ১৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পৌঁছাতে হবে।
আবেদন ফি: ১ নং পদের জন্য ৫০০ টাকা এবং ০২ নং পদের জন্য ৩০০ টাকা ০৩ নং পদের জন্য ২০০ টাকা এবং ৪ নং পদের জন্য ১৫০ টাকার ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মাদারীপুর বরাবর সংযুক্ত করতে হবে।
জনবল নিয়োগ দেবে নদী গবেষণা ইনস্টিটিউটে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটি ১২ পদে ২৫ কর্মী নিয়োগে ১৬ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৯ জুন সকাল ১০টা থেকে শুরু হয়েছে—চলবে ৮ জুলাই বিকেল ৫টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ৮ জুলাইয়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: নদী গবেষণা ইনস্টিটিউট;
১. পদের নাম: ক্যাশিয়ার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
২. পদের নাম: ক্যাটালগার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বা তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে;
৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান (গ্রেড-বি);
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);
আবেদনের যোগ্যতা— উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সের সনদ থাকতে হবে;
৪. পদের নাম: মডেল টেকনিশিয়ান (গ্রেড-এ);
পদসংখ্যা: ২টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক;
পদসংখ্যা: ৩টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
৬. পদের নাম: গাড়িচালক (লাইট);
পদসংখ্যা: ৫টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা— অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে;
৭. পদের নাম: কাঠমিস্ত্রি (গ্রেড-বি);
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা— এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সনদ থাকতে হবে;
৮. পদের নাম: ট্রেসার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭);
আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
৯. পদের নাম: গবেষণাগার বেয়ারার (গ্রেড-এ);
পদসংখ্যা: ৬টি;
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
১০. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
১১. ক) পদের নাম: হেলপার (বৈদ্যুতিক);
পদসংখ্যা: ১টি;
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সনদ থাকতে হবে;
১১. খ) পদের নাম: হেলপার (ভান্ডার);
পদসংখ্যা: ১টি;
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা—
মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সনদ থাকতে হবে;
১২. পদের নাম: গ্রন্থাগার বেয়ারার;
পদসংখ্যা: ১টি;
বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
টেলিটক প্রিপেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১ থেকে ৭ নম্বর পদের জন্য ১১২ এবং ৮ থেকে ১২ নম্বর পদের জন্য ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৮ জুলাই ২০২৫, বিকেল ৫টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: নদী গবেষণা ইনস্টিটিউটের অফিশিয়াল ওয়েবসাইট
ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুটি ভিন্ন ক্যাটাগরির পদে মোট চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ২৩ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ২
বিভাগ : রেজিস্ট্রারের অফিস (শিক্ষা-২)
যোগ্যতা : আবেদনকারীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) সহ স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে দ্বিতীয় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) অথবা সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে ফলাফল গ্রহণযোগ্য নয়। এ ছাড়া সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তবে, অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে উল্লিখিত যেকোনো একটি যোগ্যতা শর্ত শিথিল করা যেতে পারে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ২
বিভাগ : পরিবহন অফিস
যোগ্যতা : প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে দ্বিতীয় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) অথবা দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং তা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কর্তৃক অনুমোদিত হতে হবে। প্রার্থীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা
যেভাবে করবেন যেভাবে
সব পরীক্ষা পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে।
আবেদন ফি
রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসে এবং ড্রাইভার পদের আবেদনপত্র পরিবহন ম্যানেজার, বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে।
পুলিশের কনস্টেবল পদে ৮ হাজার নিয়োগ, আবেদন শুরু আজ
বাংলাদেশ পুলিশ বাহিনীর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ৮ হাজার জন নিয়োগের লক্ষ্যে আজ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রার্থীদের অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আগ্রহীরা আগামী ২৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
গত ২৭ জুন বাংলাদেশ পুলিশ নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। আবেদন করতে হবে পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে https://pcc.police.gov.bd
আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবিবাহিত হতে হবে এবং প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছরের মধ্যে।
শারীরিক যোগ্যতা: মেধা কোটার ক্ষেত্রে পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।
শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। নারী প্রার্থীর উচ্চতা মেধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি। শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।
মেধা ও ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটার ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি। দৃষ্টিশক্তি ৬/৬।
আবেদন ফি: ফরম পূরণ করার পর যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। সেই আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।
আবেদন করার সময়কাল ১ জুলাই সকাল ১০টা থেকে ২৪ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী জেলাগুলো হতে কনস্টেবল পদে প্রার্থী বাছাই চূড়ান্ত করা হবে।
মাগুরা, কিশোরগঞ্জ, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নাটোর, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, নরসিংদী, মেহেরপুর, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা ও খুলনা জেলায় শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট যথাক্রমে ১০, ১১ ও ১২ আগস্ট সকাল ৮টায়; লিখিত পরীক্ষা ২৩ আগস্ট সকাল ১০টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট সকাল ১০টায় নেওয়া হবে ।
সাচিপুর, নওগাঁ, পঞ্চগড়, পটুয়াখালী, নরসিংদী, নেত্রকোণা, ঢাকা, লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, কক্সবাজার, দিনাজপুর, সিরাজগঞ্জ ও সিলেট শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট যথাক্রমে ১৩, ১৪ ও ১৭ আগস্ট সকাল ৮টায়; লিখিত পরীক্ষা ২৫ আগস্ট সকাল ১০টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ৩১ আগস্ট সকাল ১০টায় হবে।
রাজবাড়ী, কুড়িগ্রাম, মাদারীপুর, মেহেরপুর, মাটিরাঙ্গা, মানিকগঞ্জ, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বগুড়া, ময়মনসিংহ, ঝালকাঠি, বান্দরবান, নড়াইল, পাবনা ও বরগুনা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট যথাক্রমে ১৭, ১৮ ও ১৯ আগস্ট সকাল ৮টায়; লিখিত পরীক্ষা ৩০ আগস্ট সকাল ১০টায় এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে ৩ সেপ্টেম্বর সকাল ১০টায়।
শেরপুর, কিশোরগঞ্জ, জামালপুর, চাঁদপুর, ঠাকুরগাঁও, পাবনা, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, নওগাঁ, পিরোজপুর ও চুয়াডাঙ্গা শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট যথাক্রমে ২০, ২১ ও ২২ আগস্ট, সকাল ৮টায়; লিখিত পরীক্ষা ৩১ আগস্ট সকাল ১০টায়; এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ৫ সেপ্টেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য