ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যারা আবেদন করতে পারবেন না

অনলাইন ডেস্ক
১৬ জুন, ২০২৫ ১৯:৩৩
অনলাইন ডেস্ক
এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, যারা আবেদন করতে পারবেন না

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের ষষ্ঠ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ২২ জুন থেকে যোগ্য প্রার্থীরা এসব পদে বিপরীতে আবেদন করতে পারবেন। এসব পদে আবেদন করা যাবে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আর আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।

সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ লাখ ৮২২টি এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি পদ, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১ এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১ হাজার ১১০ জনকে নিয়োগ দেওয়া হবে।   

এতে বলা হয়, একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে তার আবেদনে সর্বোচ্চ ৪০টি প্রতিষ্ঠানে পছন্দ দিতে পারবেন।

১ হাজার টাকা আবেদন ফি দিয়ে এনটিআরসিএ এবং টেলিটকের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। ফি জমা না দিলে আবেদন বাতিল হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারী মিথ্যা তথ্য দিলে এবং সে অনুযায়ী নিয়োগ সুপারিশপ্রাপ্ত হলে এ সুপারিশ বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সুপারিশকৃত প্রার্থীকে নিয়োগপত্র দিতে ব্যর্থ হয়, তবে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী ওই সব প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানের এমপিও স্থগিত-বাতিলকরণ এবং ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি বাতিলকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞপ্তিতে বয়স ধরা হয়েছে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের তারিখ ৪ জুন থেকে। এ তারিখে প্রার্থীর বয়স ৩৫ বছর বা তার কম হতে হবে। আর সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছর। সে অনুযায়ী ৪ জুন থেকে প্রার্থীর বয়স ও সনদের মেয়াদ ধরা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানপ্রধানের দাখিলকৃত শূন্যপদগুলোর চাহিদা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সংগৃহীত হওয়ায় ভুল চাহিদাজনিত কারণে নিয়োগ সুপারিশে কোনো জটিলতার জন্য এনটিআরসিএ দায়ী থাকবে না।

মন্তব্য

আসছে রেকর্ডসংখ্যক শিক্ষক নিয়োগ

অনলাইন ডেস্ক
১৪ জুন, ২০২৫ ২০:৪৪
অনলাইন ডেস্ক
আসছে রেকর্ডসংখ্যক শিক্ষক নিয়োগ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১ লাখের বেশি শিক্ষক নিয়োগে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ হতে পারে আগামী সোমবার, ১৭ জুন। তবে আবেদন গ্রহণ শুরু হবে ২২ জুন থেকে। বিজ্ঞপ্তির খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে এবং টেকনিক্যাল কোনো জটিলতা না থাকলে নির্ধারিত তারিখেই তা প্রকাশ হবে বলে জানিয়েছে এনটিআরসিএ।

জানা গেছে, এবারের গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিবন্ধনধারীদের একটি বড় অংশ অংশ নেওয়ার সুযোগ পেলেও কিছু সীমাবদ্ধতা থাকছে। এনটিআরসিএর নীতিমালা অনুযায়ী, ৩৫ বছরের বেশি বয়সী নিবন্ধনধারীরা এই নিয়োগে আবেদন করতে পারবেন না। এছাড়া যেসব প্রার্থীর নিবন্ধন সনদ তিন বছরের বেশি সময় আগে পাওয়া, তারাও এই নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত হবেন না। 

এবিষয়ে এনটিআরসিএ সচিব এ এম এম রিজওয়ানুল হক বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নীতিমালায় বয়সসংক্রান্ত বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা এমপিও নীতিমালার বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারি না।

অন্যদিকে, এনটিআরসিএর ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি দেশের শিক্ষা খাতে অন্যতম বৃহৎ নিয়োগ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠান—সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে নিয়োগ দেওয়ার লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পদের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে পাঁচটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল, তবে এবার তা আরও বড় পরিসরে হচ্ছে।

আবেদনকারীদের এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে হবে ২২ জুন থেকে নির্ধারিত সময়ের মধ্যে। আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই বৈধ শিক্ষক নিবন্ধন সনদ থাকতে হবে এবং বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছর। এবারের নিয়োগ প্রক্রিয়ার পুরো কার্যক্রম পরিচালিত হবে এনটিআরসিএর নিজস্ব সফটওয়্যার ব্যবস্থার মাধ্যমে। এ ব্যবস্থায় প্রার্থীদের যোগ্যতা যাচাই, প্রতিষ্ঠানের চাহিদা মিলিয়ে স্বয়ংক্রিয়ভাবে সুপারিশ তৈরি করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।

উল্লেখ্য, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) হলো শিক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যা দেশের বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য ও দক্ষ শিক্ষক নিয়োগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। প্রতিষ্ঠানটি ২০০৫ সাল থেকে শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের লিখিত, মৌখিক ও প্রিলিমিনারি যাচাইয়ের মাধ্যমে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য সুপারিশ করে থাকে। নিবন্ধনের মাধ্যমে প্রার্থীদের যোগ্য শিক্ষক হিসেবে প্রত্যয়ন দেওয়া হয়। 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিসিএসের জট ছাড়াতে ‘রোডম্যাপ’ পিএসসির

    অনলাইন ডেস্ক
    ৩ জুন, ২০২৫ ২০:৫০
    অনলাইন ডেস্ক
    বিসিএসের জট ছাড়াতে ‘রোডম্যাপ’ পিএসসির

    বিসিএস জট নিরসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন একটি রোডম্যাপ ঘোষণা করেছে। এতে তিন বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশের কথা জানানো হয়।

    পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম. মতিউর রহমান মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    তিনি জানান, কমিশন চলমান বিসিএস জট নিরসন এবং কালক্ষেপণ কমানোর লক্ষ্যে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। অর্থাৎ ২০২৫ সালের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন করেছে।  

    ওই সময়ের মধ্যে তিনটি বিসিএসর (৪৪তম, ৪৫তম এবং ৪৮তম) চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। আগামী ৩০ জুন ৪৪তম বিসিএস, ২২ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস এবং ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।  

    এই লক্ষ্যে কমিশন আগামী ১৯ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে মৌখিক পরীক্ষার সময়সূচি দেবে। যাদের একইসঙ্গে ৪৫তম বিসিএস মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত বা ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা থাকবে তাদের ওই পরীক্ষার এক মাস আগে বা এক মাস পর ৪৫তম বিসিএসের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। কোনো প্রার্থীর দুটি পরীক্ষা যেন ওভারল্যাপিং না হয় সেই লক্ষ্যে কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে।  

    দেশে সরকারি চিকিৎসক সংকটের কারণে ৪৮তম বিসিএসকে (বিশেষ) সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে।  

    ২৭ মে বিশেষ বিসিএসের গেজেট প্রকাশিত হওয়ার পরপরই কালক্ষেপণ না করে ২৯ মে ৪৮তম বিসিএস (বিশেষ) বিজ্ঞপ্তি জারি করা হয়। ৪৮তম বিসিএসর (বিশেষ) এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ১৮ জুলাই অনুষ্ঠিত হবে।  

    ওই বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল ২১ জুলাই প্রকাশ করা হবে এবং চূড়ান্ত ফলাফল ২২ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।  

    ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর এবং লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর থেকে শুরু হবে।  

    পিএসসি জানায়, নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি জারির দুই মাস পর প্রিলিমিনারি পরীক্ষা এবং প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের দুই মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

    উল্লিখিত পরীক্ষা তারিখগুলো অনিবার্য কারণে কিছুটা পরিবর্তন হতে পারে। তবে কমিশন তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা করবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন শুরু ৩০ জুন

      অনলাইন ডেস্ক
      ১ জুন, ২০২৫ ১৬:৪২
      অনলাইন ডেস্ক
      নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার, আবেদন শুরু ৩০ জুন

      প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিনটি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। ০১ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে হবে। 

      এক নজরে নৌবাহিনী নিয়োগ ২০২৫ সার্কুলার

      প্রতিষ্ঠানের নাম

      বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক) 

         

      চাকরির ধরন

      সরকারি চাকরি    

      প্রকাশের তারিখ

      ২৮ মে ২০২৫

         

      পদ ও লোকবল

      ৩টি ও ৭ জন

         

      চাকরির খবর 

      রাইজিং ক্যাম্পাস জব    

      আবেদন করার মাধ্যম 

      অনলাইন

         
      আবেদন শুরুর তারিখ

      ০১ জুন ২০২৫

         

      আবেদনের শেষ তারিখ

      ৩০ জুন ২০২৫

         

      অফিশিয়াল ওয়েবসাইট

      https://mod.gov.bd    

      আবেদন করার লিংক

       অফিশিয়াল নোটিশের নিচে    
             

      প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী (বেসামরিক) 
      পদসংখ্যা: ০৩টি 
      লোকবল নিয়োগ: ০৭ জন 

      পদের নাম: ইন্সট্রাক্টর, (সিএসও-৩)
      পদসংখ্যা: ০২টি 
      বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 
      শিক্ষাগত যোগ্যতা: পদার্থবিদ্যা বা ফলিত পদার্থবিদ্যা বা গণিত বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

      পদের নাম: এএনএসও, (সিএসও-৩)
      পদসংখ্যা: ০৪টি 
      বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 
      শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

      পদের নাম: এএএসও, (সিএসও-৩)
      পদসংখ্যা: ০১টি 
      বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) 
      শিক্ষাগত যোগ্যতা: রসায়নবিদ্যা বা ফলিত রসায়নবিদ্যা বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি বা অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বৎসর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি।

      বয়সসীমা: প্রার্থীদের বয়স ৩০ জুন ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
      আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা, তবে অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা জমা দিবেন। 

      আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন
      আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৫

      প্রাসঙ্গিক
      মন্তব্য

      আড়ং এ বিশাল চাকরির সুযোগ, আবেদন ৩১ মে পর্যন্ত

      অনলাইন ডেস্ক
      ২৩ মে, ২০২৫ ১২:৫১
      অনলাইন ডেস্ক
      আড়ং এ বিশাল চাকরির সুযোগ, আবেদন ৩১ মে পর্যন্ত

      পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার সেফটি পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২১ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ মে পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

      প্রতিষ্ঠানের নাম: আড়ং
      পদের নাম: অফিসার সেফটি
      পদসংখ্যা: নির্ধারিত নয় 

      শিক্ষাগত যোগ্যতা: বিএসসি
      অন্যান্য যোগ্যতা: তত্ত্বাবধানের দক্ষতাসহ পেশাগত নিরাপত্তা, অগ্নি নিরাপত্তা সম্পর্কিত কাজ/কার্য পরিচালনায় দক্ষতা 
      অভিজ্ঞতা: কমপক্ষে ০১ বছর

      চাকরির ধরন: ফুলটাইম
      কর্মক্ষেত্র: অফিসে 
      প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
      বয়সসীমা: উল্লেখ নেই 

      কর্মস্থল: ঢাকা 
      বেতন: আলোচনা সাপেক্ষে 
      অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

      আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
      আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৫

      মন্তব্য
      সর্বশেষ সংবাদ
        সর্বাধিক পঠিত