শিরোনাম
আবারও করোনা পরীক্ষা শুরু হচ্ছে হাসপাতালগুলোতে
দেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে থাকায় হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষার ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রাথমিকভাবে যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, সেখানেই এই পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।
বুধবার (১১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক হালিমুর রশীদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, যেসব হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, করোনা পরীক্ষা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি জানান, স্থানীয় কোম্পানিগুলো থেকে পরীক্ষার কিট সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকেও কিট আমদানির জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপোকে (সিএমএসডি) নির্দেশনা দেওয়া হয়েছে।
অধ্যাপক হালিমুর রশীদ বলেন, আমরা আশা করছি, আগামী ১০ দিনের মধ্যে করোনা পরীক্ষার ব্যবস্থা আবার চালু করা যাবে- তবে তা সীমিত পরিসরে হবে।
যাদের উপসর্গ থাকবে, তারাই পরীক্ষার সুযোগ পাবেন
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের করোনা উপসর্গ থাকবে, পরীক্ষা শুধুমাত্র তাদের জন্যই চালু হবে। সে অনুযায়ী পরীক্ষার জন্য উপযুক্ত হবেন যারা-
• যাদের শরীরে কোভিড–১৯ এর উপসর্গ (জ্বর, কাশি, শ্বাসকষ্ট) রয়েছে।
• অথবা যাদের চিকিৎসক করোনা পরীক্ষার পরামর্শ দেবেন।
হালিমুর রশীদ আরও বলেন, সংক্রমণের হার যদি আরও বাড়ে, তাহলে পরীক্ষার পরিধিও বাড়ানো হবে।
হঠাৎ কেন আবার করোনা পরীক্ষা?
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যমতে, গত একদিনে (২৪ ঘণ্টায়) ১০১ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে-যা অত্যন্ত উচ্চ শনাক্ত হার।
এরই মধ্যে ৯ জুন স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক পরিধান বাধ্যতামূলক করে এবং বিমানবন্দরসহ সব প্রবেশপথে হেলথ স্ক্রিনিং অব্যাহত রাখার নির্দেশ দেয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ধারা অব্যাহত থাকলে দেশে আবারও ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগাম সতর্কতা হিসেবেই করোনা পরীক্ষা চালুর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোথায় কোথায় হবে পরীক্ষা?
প্রাথমিকভাবে ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে পরীক্ষা চালু হবে। যেসব হাসপাতালে আরটি–পিসিআর ল্যাব রয়েছে, শুধু সেখানেই শুরুতে এই সুবিধা মিলবে।
স্বাস্থ্যবিধি মানার আহ্বান
স্বাস্থ্য অধিদপ্তর জনগণকে মাস্ক পরা, হাত ধোয়া এবং উপসর্গ দেখা দিলে ঘরে থাকার আহ্বান জানিয়েছে।
অধ্যাপক হালিমুর রশীদ বলেন, আমরা চাই না পরিস্থিতি আবার হাতের বাইরে চলে যাক। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রসঙ্গত, মঙ্গলবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। ১০১ জনের নমুনা পরীক্ষা করে এই ১৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তবে ২৪ ঘণ্টায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা। এর আগে গতকাল (৯ জুন) ৪১ জনের নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৭৮ জনে দাঁড়িয়েছে।
দেশে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে মিলল করোনা
দেশে গত ২৪ ঘণ্টায় ২৮ জনকে পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২০ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সোমবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন একজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৫২ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২৮ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫০ শতাংশ
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু-দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
ব্রিটেনে শিশুদের খেলার মাঠ থেকে ২য় বিশ্বযুদ্ধের ১৭৫টি বো-মা উদ্ধার
ডেস্ক রিপোর্ট: নর্থ ব্রিটেনে শিশুদের একটি খেলার মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পুঁতে রাখা ১৭৫টিরও বেশি অনুশীলন বোমা পাওয়া গেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ইউএস সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন যে খেলার মাঠে আরও কিছু বোমা থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্কটল্যান্ড সীমান্তের কাছে ইংল্যান্ডের নর্থম্বারল্যান্ডের একটি ছোট শহর উলারে স্কটস পার্ক খেলার মাঠ সংস্কারের জন্য একটি নির্মাণ প্রকল্প চলাকালীন বোমাগুলি আবিষ্কৃত হয়। যদিও এগুলি অনুশীলন বোমা, যা প্রশিক্ষণের জন্য ব্যবহৃত হয়, তবুও এগুলো এখনই চার্জ বহন করে। সেজন্যে বোমাগুলো ক্ষতিকারক হতে পারে। বোমাগুলো উদ্ধারের পর দেখা যায় ফিউজ এবং অন্যান্য যন্ত্রাংশ অক্ষত অবস্থায় রয়েছে।
এর আগে, ১৪ জানুয়ারি, শ্রমিকরা মাঠে খনন করার সময় একটি সন্দেহজনক বস্তু খুঁজে পান। প্রথম বোমাটি পাওয়া যাওয়ার একদিন পর, নির্মাণ শ্রমিকরা দ্বিতীয়টি খুঁজে পান। এরপর ২৩ জানুয়ারি ওই কোম্পানি মোট ৬৫টি অনুশীলন বোমা খুঁজে পায়। প্রতিটির ওজন ১০ পাউন্ড।
গা-জা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার : জাতিসংঘ
ডেস্ক রিপোর্ট: যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে লাগবে ৫৩ বিলিয়ন ডলার। জাতিসংঘের একটি রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে যে গাজা পুনরুদ্ধার এবং পুনর্গঠন শুরু করার জন্য একটি ‘রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামো’ তৈরি করতে হবে। ইসরায়েলি দখলদারিত্ব দ্রুত শেষ করা এবং একটি কার্যকর দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রতিষ্ঠার জন্য একটি রাজনৈতিক প্রক্রিয়ার ভিত্তি তৈরি করা যেতে পারে বলে জানায় সংস্থাটি।
৭ অক্টোবর, ২০২৩ সালে স্থানীয় সময় ভোরের দিকে ইসরায়েলে হামলা চালায় হামাস। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর আক্রমণের ফলে স্কুল, হাসপাতাল এবং অন্যান্য অবকাঠামোসহ গাজার বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
“প্রতিবেদনে গাজা উপত্যকা জুড়ে স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার এবং পুনর্গঠনের প্রয়োজনীয়তা অনুমান করা হয়েছে ৫৩.১৪২ বিলিয়ন ডলার। এর মধ্যে, প্রথম তিন বছরে প্রায় ২০.৫৬৮ বিলিয়ন ডলার প্রয়োজন বলে অনুমান করা হয়েছে।
ভারতে ফুটপাতে গাইলেন এড শিরান, না চিনে থামিয়ে দিল পুলিশ
ডেস্ক রিপোর্ট: ভক্তদের সারপ্রাইজ দিতে গান শোনাতে ভারতের রাস্তায় নামেন বিশ্বখ্যাত পপস্টার এড শিরান। গায়কের গান শুনে শ্রোতামহল মুগ্ধ হলেও স্থানীয় পুলিশদের মুগ্ধ করতে ব্যর্থ হন সংগীতশিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন থেকে জানা যায়, এ মুহূর্তে বেঙ্গালুরুতে অবস্থান করছেন শিরান। সেখানকার ভক্তদের সারপ্রাইজ দিতে চার্চ স্ট্রিটে শুরু করেন জ্যামিং সেশন।
গানের তালে যখন সবাই বিভোর ঠিক সে মুহূর্তে স্থানীয় এক পুলিশ এসে ঘটান এক অদ্ভুত কাণ্ড। রাস্তায় মাইক নিয়ে গান গেয়ে ভক্তদের জড়ো করে জ্যাম তৈরি করায় শিরানের পারফরম্যান্স বন্ধ করে দেন ওই পুলিশ।
নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে সে মুহূর্ত। যে ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে, পুলিশের এমন কাণ্ডে বিব্রত এবং কিছুটা বিরক্ত শিরান।
এদিকে পুলিশের এমন কাণ্ডে অন্তর্জালে ক্ষোভ প্রকাশ করেছেন শিরানের ভক্তরা। সোশ্যাল মিডিয়াও নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন এমন ঘটনায়।
গত বছর ভারতে কনসার্ট করে ভক্তদের মাতান এড শিরান। গতবারের মতো এবারও ভারতীয় ভক্তদের মাতাতে ভারতে অবস্থান করছেন। ৫ ফেব্রুয়ারি চেন্নাইয়ের কনসার্ট শেষ করে ৮ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে জমান গানের আসর।
আগামী ১২ ফেব্রুয়ারি শিলং এবং ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে কনসার্ট করে ভারত সফর শেষ করবেন ‘পারফেক্ট’ খ্যাত এ ব্রিটিশ গায়ক।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য