ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

৩য় মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে, ৬৭ আসন ফাঁকা

নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর, ২০২২ ১১:৯
নিজস্ব প্রতিবেদক
৩য় মাইগ্রেশনের তালিকা আগামী সপ্তাহে, ৬৭ আসন ফাঁকা

২০২১-২২ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সে ভর্তিতে তৃতীয় দফায় মাইগ্রেশনের তালিকা তৈরির কাজ প্রায় সম্পন্ন করেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহে এই তালিকা প্রকাশ করা হবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবিব আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এমন তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস প্রথম বর্ষে ৬৭টি আসন ফাঁকা হয়েছে। এর মধ্যে সাধারণ কোটায় ৬৪টি, উপজাতী কোটায় দুইটি ও মুক্তিযোদ্ধা কোটায় একটি আসন ফাঁকা রয়েছে। এই আসনগুলোর বিপরীতে তৃতীয় দফার মাইগ্রেশন সম্পন্ন করা হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৪৫তম বিসিএস: থাকছে ডেন্টাল সার্জনের ৯৮ পদ

    নিজস্ব প্রতিবেদক
    ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৭:৫
    নিজস্ব প্রতিবেদক
    ৪৫তম বিসিএস: থাকছে ডেন্টাল সার্জনের ৯৮ পদ

    বিজ্ঞপ্তি প্রকাশের অপেক্ষায় থাকা ৪৫তম সাধারণ বিসিএসে ডেন্টাল সার্জনের ৯৮টি পদ থাকবে। গত মাসের মাঝামাঝিতে স্বাস্থ্য সেবা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

    ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ ও বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবির বুলবুল এমন তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, ‘আসন্ন ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তিতে এর উল্লেখ থাকবে। বিজ্ঞপ্তিতে ডেন্টাল সার্জনের জন্য ৯৮টি পদ নিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’

    এটি একটি বড় খবর উল্লেখ করে তিনি বলেন, ‘৩৯তম বিশেষ বিসিএসে ২৫০ জন ডেন্টাল সার্জনের নিয়োগ হয়। ডেন্টাল সার্জনের ইতিহাসে এটি ছিল একটি বড় নিয়োগ। এর পরে গত ১০ বছরে এক বিসিএসে এতো অধিক (৯৮ ডেন্টাল সার্জন) সংখ্যক ডেন্টাল সার্জনের নিয়োগের ইতিহাস নেই। এটি নিয়োগপ্রত্যাশী ডেন্টাল সার্জনদের জন্য উৎসাহব্যঞ্জক খবর। যাদের চাকরি নেই, এটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ তথ্যের মাধ্যমে ডেন্টাল সার্জনরা সরকারি চাকরির জন্য মানসিকভাবে প্রস্তুত হতে পারবেন।’

    আগামী নভেম্বরের যে কোনো সময় ৪৫তম সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে বিভিন্ন ক্যাডারের পদ সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি।

    এ সম্পর্কে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গত ১ জুলাই বলেন, ‘এক বছর বিরতি দিয়ে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। জনপ্রশাসন থেকে পদের সংখ্যা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যাঁদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, তাঁরা সুযোগ কাজে লাগাতে পারবেন।’

    পদের সংখ্যা কত হতে পারে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যথারীতি এ সংখ্যা জনপ্রশাসন ঠিক করে। তারা যে তালিকা দেবে, তা আমরা বিজ্ঞপ্তিতে তাই উল্লেখ করবো।’

    জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বিভিন্ন ক্যাডারে কতজনকে নেওয়া হবে, সেই বিষয়গুলো এখন সমন্বয়ের কাজ চলছে। অনেকগুলো মন্ত্রণালয় থেকে ক্যাডারের চাহিদা ইতিমধ্যে আসতে শুরু করেছে। বিজ্ঞপ্তি প্রকাশের আগপর্যন্ত এগুলো সমন্বয় করে পদের সংখ্যা নির্দিষ্ট করা হবে। যতটা পদ বাড়িয়ে নিয়োগ দেওয়া যায়, সে চেষ্টাই করছে সংশ্লিষ্ট বিভাগ।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      চিকিৎসকরা এখন প্রশাসকও: স্বাস্থ্য ডিজি

      নিজস্ব প্রতিবেদক
      ৩ সেপ্টেম্বর, ২০২২ ১৬:৫৩
      নিজস্ব প্রতিবেদক
      চিকিৎসকরা এখন প্রশাসকও: স্বাস্থ্য ডিজি

      বর্তমান সরকারের সময়ে দেশের স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

      বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত চিকিৎসক-শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

      অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেন, ‘বর্তমান সরকারের সময়ে আমাদের স্বাস্থ্য সেবা অনেক দূর এগিয়ে গেছে। ডাক্তাররা এখন শুধু ডাক্তারই না, তারা এখন প্রশাসকও। একজন ডাক্তারকে যদি যোগ্য প্রশাসক করতে হয়, তাদের ট্রেনিং বাদে দক্ষ করে গড়ে তোলা যাবে না। কারণ, স্বাস্থ্য প্রশাসন খুবই সেনসিটিভ বিষয়।’

      তিনি বলেন, কুমিল্লা মেডিকেল শিক্ষার মান বরাবরই ভালো ছিল। কুমিল্লা মেডিকেলের শিক্ষার্থীরা অনেক ভালো করছেন। দেশি-বিদেশি সব শিক্ষার্থীই অত্যন্ত মেধাবী।

      অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘আমাদের মেডিকেল কলেজগুলোতে বেসিক সাবজেক্টে সংকট আগে থেকেই ছিল। আমরা কিছু উদ্যোগ নিয়েছি। আশা করছি আর সংকট থাকবে না। আমাদের চিকিৎসা ও সেবার মান নিয়ে যদি প্রশ্ন আসে, সেটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। কারণ, এখানে সরকার অনেক গুরুত্ব দিয়ে থাকে। আমরা প্রতি বছর ৪০ থেকে ৪৫ হাজার কোটি টাকা ব্যয় করি স্বাস্থ্য খাতে।’

      তিনি বলেন, ‘আমাদের চিকিৎসকদের অনেক দায়িত্ব। যত রোগীই আসুক, তাদের প্রত্যেককেই সেবা দেওয়ার চেষ্টা করতে হবে। কারণ, যারা সরকারি হাসপাতালে আসেন, তাদের অধিকাংশই গরিব। তারা আমাদের কাছে আসেন যেন কম পয়সায় সেবা পান। যদি আসরা সেবা না দিই, তাহলে বেসরকারিভাবে সেবা নিতে গিয়ে নিঃস্ব হবেন।’

      ড. আনোয়ার হোসেন বলেন, অনেকেই আবার সরকারি হাসপাতালে আসেন মানসম্মত চিকিৎসার প্রত্যাশা থেকে। তারা ভাবেন, বড় বড় চিকিৎসকরা এখানেই থাকেন, বেসরকারি হাসপাতালগুলোতে তারাই সেবা দেন। সুতরাং তাদের চাওয়া পাওয়াটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে যারাই সেবা নিতে আসেন, সর্বোচ্চ সেবা দেবেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        দিনে কয়টি ‍ডিম খেলে শরীরের ক্ষতি হবে না

        নিজস্ব প্রতিবেদক
        ৩ সেপ্টেম্বর, ২০২২ ১২:২৩
        নিজস্ব প্রতিবেদক
        দিনে কয়টি ‍ডিম খেলে শরীরের ক্ষতি হবে না

        শিশুদের পুষ্টিতে রোজ একটি ডিম খাওয়ার কথা শোনা যায় নানা মাধ্যমে। কিন্তু যাঁরা মাঝবয়স পার করেছেন, তাঁদের জন্য কি প্রতিদিন ডিম খাওয়া নিরাপদ? বয়স্করা কয়টি ডিন খেতে পারবেন দিনে?

        ডিমে কোলেস্টেরল বাড়ে- এমন ধারণা নতুন নয়। অনেকেই ভাবেন, ডিম খেলে বাড়ে কোলেস্টেরল। অনেকেই মধ্যবয়স পেরিয়ে গেলে এ ভয়ে ডিম খাওয়া বন্ধ করে দেন। তবে গবেষণা বলছে অন্য কথা। হার্ভার্ড মেডিক্যাল স্কুলের গবেষণা অনুযায়ী, সুস্থ মানুষের দৈনিক একটি করে ডিম খাওয়া বিপজ্জনক নয়।

        ডিমে ভিটামিন এ, ভিটামিন ডি ও ভিটামিন বি ১২ রয়েছে। তা ছাড়া ডিমে কমবেশি ৭৫ গ্রাম ক্যালোরি, পাঁচ গ্রাম ফ্যাট, ছয় গ্রাম প্রোটিন, ৬৭ মিলিগ্রাম পটাসিয়াম, ৭০ গ্রাম সোডিয়াম ও ২১০ মিলিগ্রাম কোলেস্টেরল রয়েছে।

        এক জন সুস্থ ব্যক্তি দৈনিক ৩০০ মিলিগ্রাম কোলেস্টেরল নিতে পারেন। কাজেই দিনে একটি ডিম খেলে অসুবিধা হওয়ার কথা নয়। তবে অনেক সময় সংবহনতন্ত্রের সমস্যা থাকলে আগে থেকে বোঝা যায় না। অনেকেই বুঝতে পারেন অসুস্থতার কথা। তাই সতর্ক থাকতে, মধ্যবয়স পেরিয়ে গেলে সপ্তাহে তিনটি করে ডিম খাওয়া যেতে পারে। মন খুঁতখুঁত করলে কুসুম বাদ দিয়ে খেতে পারেন।

        তবে ডায়াবিটিসে আক্রান্ত রোগী কিংবা হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভোগা মানুষদের ডিম খাওয়ায় লাগাম টানার পরামর্শ চিকিৎসকদের। ডিমে থাকে অ্যাভিডিন নামে গ্লাইকোপ্রোটিন। এটি কিছু ক্ষেত্রে দেহে ভিটামিন বি৭-এর ভারসাম্য নষ্ট করতে পারে। কাজেই রোজ ডিম খেতে চাইলে বা পুষ্টি সংক্রান্ত প্রশ্ন থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। সূত্র: আনন্দবাজার।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ওজন কমাতে ও চোখ ভালো রাখতে মিষ্টি কুমড়া

          নিজস্ব প্রতিবেদক
          ৩ সেপ্টেম্বর, ২০২২ ১০:২১
          নিজস্ব প্রতিবেদক
          ওজন কমাতে ও চোখ ভালো রাখতে মিষ্টি কুমড়া

          গুণের বাহারে মিষ্টি কুমড়া অন্য যেকোনো সবজির থেকে আলাদা। ত্বক-চুলের উন্নতি থেকে হজমশক্তি বাড়ানো, একাধিক উপকারিতা রয়েছে কুমড়ার।

          আসুন জেনে নেই এর উপকারিতা সম্পর্কে-

          রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: কুমড়া ভিটামিন এ ও ভিটামিন সি-তে ভরপুর। পাশাপাশি কুমড়াতে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ফাইবার। এ ভিটামিন ও খনিজ লবণগুলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে। তাছাড়া কুমড়াতে থাকে বিভিন্ন ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট।

          হজমশক্তি বাড়ায়: কুমড়াতে থাকে প্রচুর পরিমাণ ফাইবার। ফাইবার সমৃদ্ধ খাবার হজম ভালো করতে ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে অত্যন্ত উপযোগী।

          ত্বক ভালো রাখতে: কুমড়াতে মেলে বিটা-ক্যারোটিন নামক উপাদান যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ও ত্বককে নরম রাখতে সহায়তা করে। বাইরের দূষণ থেকে ত্বককে রক্ষা করতেও সহায়তা করে কুমড়া।

          ওজন কমায়: কুমড়া যেহেতু ফাইবারসমৃদ্ধ তাই এ সবজি দীর্ঘ সময় পেটে থাকে। ফলে যারা ওজন কমাতে কম খাওয়া-দাওয়ার দিকে ঝুঁকছেন তাদের জন্য কুমড়া বেশ উপযোগী হতে পারে।

          চোখ ভাল রাখতে: কুমড়াতে যে বিটা-ক্যারোটিন পাওয়া যায়, তা চোখের জন্য খুবই উপযোগী। বিশেষ করে বার্ধক্যজনিত দৃষ্টিশক্তির সমস্যা কমাতে কুমড়া দারুণ উপকারী বন্ধু হতে পারে।

          মনে রাখা ভালো- সবার শরীর সমান নয়। কাজেই সব খাবার সবার সহ্য হবে এমন নয়। কোনো সবজি খেয়ে যদি শরীরে সমস্যা হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। আবার কোনো কিছুই বেশি খাওয়া ভালো নয়। তাই ভারসাম্য বজায় রেখে খেতে হবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত