ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬ ২৮ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

আন্তর্জাতিক প্রটোকল মেনেই উত্তোলন হচ্ছে ১১৪ জনের লাশ

অনলাইন ডেস্ক
৭ ডিসেম্বর, ২০২৫ ১৪:৩৩
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক প্রটোকল মেনেই উত্তোলন হচ্ছে ১১৪ জনের লাশ

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নিহত ১১৪ জন অজ্ঞাত শহীদের মরদেহ উত্তোলন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মো. সিবগত উল্লাহ এ তথ্য জানান।তিনি বলেন, মরদেহ শনাক্ত ও পরিবারের কাছে হস্তান্তরের উদ্দেশ্যে এই উত্তোলন কার্যক্রম আন্তর্জাতিক প্রটোকল মেনে পরিচালিত হচ্ছে।

সিআইডি প্রধান জানান, ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার মাধ্যমে শহীদের পরিচয় নির্ধারণ করা হবে। এ কাজে ফরেনসিক বিশেষজ্ঞ লুই ফন্দেব্রাইডারসহ ফরেনসিক নৃবিজ্ঞানীদের একটি দল অংশ নিচ্ছেন।

এদিকে কবরস্থানে কাজ নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য অপরাধ দৃশ্য ইউনিট প্রয়োজনীয় তাবু ও সরঞ্জাম স্থাপন করেছেন। মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের আদেশ অনুযায়ী নেওয়া হয়েছে।

গত ৪ আগস্ট মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই ১১৪টি মরদেহ উত্তোলনের অনুমতি দেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই আন্দোলনের সময় নিহত এই শহীদের মরদেহ গত বছর রায়েরবাজারে অজ্ঞাত পরিচয়ে দাফন করা হয়। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করার জন্য ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষা অপরিহার্য। শনাক্তকরণের পর মরদেহ যথাযথ মর্যাদায় পুনরায় দাফন করা হবে এবং পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই উদ্যোগের মাধ্যমে শহীদের পরিচয় নিশ্চিতকরণ ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি পরিবারের প্রতি সহমর্মিতা দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নিজ দলের কর্মীকে হত্যার হুমকি দিলেন নোবিপ্রবি ছাত্রদল সভাপতি

    ক্যাম্পাস প্রতিনিধি
    ৩০ নভেম্বর, ২০২৫ ১৯:২০
    ক্যাম্পাস প্রতিনিধি
    নিজ দলের কর্মীকে হত্যার হুমকি দিলেন নোবিপ্রবি ছাত্রদল সভাপতি

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান কর্তৃক নিজ কর্মীকে হত্যার হুমকি দেওয়া একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে স্ক্রিনশটটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপ ও পেজে ভাইরাল হয়।

    ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, "আজকের যে অত্যন্ত নেতিবাচক নিউজটা হয়েছে, সেটাও করিয়েছে আমাদের ছাত্রদলের উচ্চপদস্থ একজন নেতা। তাকে আমি হয়তো মেরেও ফেলতে পারি যদি ডকুমেন্টড প্রুভ ম্যানেজ করতে পারি।"

    ধারণা করা হচ্ছে, গতকাল বিভিন্ন গণমাধ্যমে "নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ" শীর্ষক প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এমন হুমকি দিয়েছে নোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি। সভাপতি কর্তৃক হত্যার হুমকির বিষয়ে সত্যতা নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদল নেতা।

    এদিকে নিজ দলের কর্মীকে হত্যার হুমকি দেওয়ায় ক্যাম্পাসে চলছে আলোচনা সমালোচনা। আল মাহমুদ নামের এক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, "এই স্ক্রিন শর্টটা কি সত্য? আমি একটা গ্রুপে পাইলাম। সত্য নাকি মিথ্যা সেটা ওনারাই ভালো বলতে পারবে। তবে এখানে আজকে চাঁদাবাজি নিয়ে যে নিউজটা করা হইছে সেটাকে ইন্ডিকেট করেই হুমকিটা দেওয়া হইছে। এভাবে হুমকি দেওয়াটা অশনি সংকেত। আমরা এমন হুমকি দেখতাম কাদের কাছ থেকে আশা করি সবাই অবগত আছেন। আমরা চাই না ছাত্ররাজনীতিতে আবার ভয়াবহতা নেমে আসুক। কেউ ফ্যাসিবাদী আচরণ করতে চাইলে আমরা প্রতিহত করবই।কাউকে আর ছাত্রলীগ হতে দিব না আমরা ইনশাআল্লাহ।"

    নোবিপ্রবি ছাত্রদলের অর্থ সম্পাদক এ বিষয়ে মন্তব্য করেন লিখেন, "এটাই প্রমান করে নোবিপ্রবি ছাত্রদল এই বিষয়ে (নিউজ) কতটুক সিরিয়াস। যদি প্রমানিত হয়, তাহলে অবশ্যই প্রপার শাস্তি নিশ্চিত হবে।"

    এ বিষয়ে নোবিপ্রবি ছাত্রদল সভাপতি জাহিদ হাসানকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায় নি। বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি তিনি।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

      অনলাইন ডেস্ক
      ৩০ নভেম্বর, ২০২৫ ১৩:৪৬
      অনলাইন ডেস্ক
      খুলনায় আদালত চত্বরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

      খুলনার জেলা জজ আদালতে চত্বরে দুজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে একজন নিহত ও অপর ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

      রোববার (৩০ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

      খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

        অনলাইন ডেস্ক
        ২৮ নভেম্বর, ২০২৫ ১৭:৩৪
        অনলাইন ডেস্ক
        ১২ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

        কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আবারও বাংলাদেশি ১২ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে সেন্টমার্টিনের ছেড়াদিয়া এলাকার পূর্বদিকে দুটি পৃথক ট্রলার থেকে তাদের ধরে নিয়ে যায়।

        আটক জেলেদের মধ্যে রয়েছেন—সেন্টমার্টিনের মো. কবির, আব্দুর রহমান, মো. লেডু মিয়া, মো. রমিস আহমদ, আব্দুর রশিদ, মো. জিয়াউর রহমান, আমানুল্লাহ, ওসমান, আবু তাহের, আব্দুল্লাহ এবং শাহপরীর দ্বীপের মো. আলম। বকি একজনের পরিচয় জানা যায়নি।

        সেন্টমার্টিনের জেলে আব্দুল গফুর জানান, ভোরে নুর আহমেদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণ হারালে আরাকান আর্মি ট্রলারটির ছয় জেলেকে ধরে নিয়ে যায়। একই সময় মো. ইলিয়াসের আরেকটি ট্রলার থেকেও ছয় জেলেকে তুলে নেয় সশস্ত্র গোষ্ঠীটি।

        টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, ‘দুটি ট্রলারসহ ১২ জেলে ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।’

        তিনি বলেন, ‘মাছ ধরতে গিয়ে যেন কেউ সমুদ্রসীমা অতিক্রম না করে—সেবিষয়ে জেলেদের আরও সতর্ক থাকতে হবে।’

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী

          অনলাইন ডেস্ক
          ১৬ নভেম্বর, ২০২৫ ১১:৫৫
          অনলাইন ডেস্ক
          নির্বাচন ঘিরে মাঠে থাকবে ৯ দিনের বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী
          ছবি: সংগৃহীত

          স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে ৯ দিনের জন্য বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে নামবে। এর মধ্যে নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের একদিন এবং নির্বাচনের পরে তিন দিন কঠোর নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে।

          শনিবার (১৫ নভেম্বর) দুপুর ২টায় পটুয়াখালী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

          স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন মাঠে আছেন সেনাবাহিনীর ৩০ হাজার সদস্য। নির্বাচনের সময় প্রায় এক লাখ সেনাসদস্য মোতায়েন থাকবেন। বিজিবির সদস্য থাকবেন প্রায় ৩৫ হাজার, নৌবাহিনী পাঁচ হাজার, কোস্টগার্ড চার হাজার, র‌্যাব প্রায় আট হাজার এবং আনসার বাহিনীর সদস্য থাকবেন সাড়ে পাঁচ লাখের মতো। নির্বাচন ব্যবস্থাপনায় আনসার এবার বড় ভূমিকা পালন করবে। তাদের জন্য অস্ত্র এবং বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।’

          নিরাপত্তা নিয়ে কোনো সন্দেহের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচন খুবই শান্তিপূর্ণভাবে হবে, এ নিয়ে সন্দেহের কিছু নেই।’

          সরকার পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশে যে সরকার পতন হয়েছে তা কোনো তিনজনের কারণে হয়নি। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই সরকার পতন ঘটেছে। আপনারা দেখেছেন, কীভাবে তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদের আত্মীয়স্বজনরা পালিয়েছে। এটি একজন বা দুজনের কারণে হয়নি, হয়েছে জনগণের ইচ্ছার কারণে।’

          মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন। 

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত