ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ২১ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

৭ দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৪ ১৪:৫৭
নিজস্ব প্রতিবেদক
৭ দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি মাহমুদুর রহমানের

ডেস্ক রিপোর্ট: সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে সাত দিনের মধ্যে নিষিদ্ধসহ সাত দফা দাবি উত্থাপন করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

দেশে ফিরে পাঁচ দিনের জেল জীবন শেষে রোববার (৬ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় এসব দাবি জানান তিনি।

সাত দফা দাবি উত্থাপন করে মাহমুদুর রহমান বলেন, অনতিবিলম্বে বাংলাদেশ ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ও বেআইনি সংগঠন ঘোষণা করতে হবে। গত ১৬ বছরে বাংলাদেশের যত সন্ত্রাসী কার্যক্রম বা ঘটনা ঘটেছে তার জন্য একমাত্র ছাত্রলীগ দায়ী। ছাত্র-জনতার বিপ্লবে সারা বাংলাদেশ হাজারো ছেলে-মেয়েকে হত্যা করা হয়েছে, আবু সাঈদ-মুগ্ধকে হত্যা করা হয়েছে। এই হত্যায় পুলিশ ও ছাত্রলীগের বাহিনী ছিল।

তিনি বলেন, আমার দেশ পরিবার ও সাংবাদিক সমাজের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী এক সপ্তাহের আল্টিমেটাম দিচ্ছি। সাত দিনের মধ্যে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

    নিজস্ব প্রতিবেদক
    ১ অক্টোবর, ২০২৪ ২১:১৫
    নিজস্ব প্রতিবেদক
    চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

    ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে।

    মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সেনা সদস্যদের একটি দল অভিযান চালিয়ে রাজবাড়ী শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

    গ্রেপ্তার রফিকুল ইসলাম বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পরে তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করেন সেনাসদস্যরা।

    এলাকাবাসী জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর রফিকুল ইসলাম বাচ্চু এলাকায় চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েন। তার হাতে সাংবাদিকসহ অনেক নিরীহ লোক লাঞ্ছিত হয়েছে।

    বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওমর ফারুক নামে একজন ভুক্তভোগীর দায়েরকৃত চাঁদাবাজি মামলায় সেনাবাহিনী রফিকুল ইসলাম বাচ্চুকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি, মারধরসহ আরো ৩টি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      অনন্ত জলিলের বিরুদ্ধে মুমূর্ষু রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগ

      নিজস্ব প্রতিবেদক
      ১ অক্টোবর, ২০২৪ ২০:২
      নিজস্ব প্রতিবেদক
      অনন্ত জলিলের বিরুদ্ধে মুমূর্ষু রোগীর সঙ্গে প্রতারণার অভিযোগ

      ডেস্ক রিপোর্ট: চিত্রনায়ক ও শিল্পপতি অনন্ত জলিলের বিরুদ্ধে এক মুমূর্ষু রোগীর সঙ্গে প্রতারণা ও মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ উঠেছে।

      মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর মিলনায়তনে সংবাদ সম্মেলন ডেকে এমন অভিযোগ তুলেছেন আব্দুর রাজ্জাক নামের এক ভুক্তভোগী।

      সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, লামিয়া ট্রেডিং ইন্টারন্যাশনাল নামের তার ব্যবসায়িক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের অধিভুক্ত শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তর (ডেডো) থেকে রপ্তানিকারকদের গ্যাস বিলের বিপরীতে মূশক বাবদ অর্থ উত্তোলন করা হয়। পরিদপ্তরেই চেক ইস্যু করার জন্য সব প্রতিষ্ঠান এই সুবিধা পেয়ে থাকেন। বিশেষ কারণে এই সুবিধা চার বছর বন্ধ থাকে।এদিকে পোলো কম্পোজিট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক অনন্ত জলির এই টাকা উত্তোলনের জন্য আমাকে প্রস্তাব দিলে আমি তার প্রস্তাব গ্রহণ করি।

      তিনি বলেন, এরপর আমাকে তার কাজ দেওয়ার শর্তে জামানত হিসেবে আমার ব্যাংকের ব্ল্যাংক চেক প্রতারণার নতুন কৌশল হিসেবে রাখে। আর উভয়পক্ষের ফিফটি ফিফটি শতাংশের এক চুক্তিনামা স্বাক্ষরিত হয়। বিজিএমইএ এর সহযোগিতায় এনবিআর গত ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি চেয়ারম্যানের পুনঃঅনুমোদন লাভ করি। এরপর পরিচালক মুজতবা আলীর সাথে বিজিএমইএ টিম লিডার নজরুল ইসলামের সাথে দেখা করি। তিনি এক সপ্তাহ পর আমাকে চেক প্রদানে রাজি হন। তিনটি চেকের মোট ১ কোটি ১৩ লাখ ৫২ হাজার ৩৮২ টাকা, যার পঞ্চাশ শতাংশ হচ্ছে, ৫৬ লাখ ৭৬ হাজার ১৯১ টাকা।

      রাজ্জাক বলেন, এরমধ্যে মাত্র আমাকে ৫ লাখ টাকা দেওয়া হয়েছে।পরে আরবিটেশন বিভাগের বিচারক এটিএম মতিন ভীতিকর পরিস্থিতি সৃস্টি করে প্রশাসনিক প্রহসনের মাধ্যমে আমার ৫ লাখ টাকা নিতে বাধ্য করেন। আর এবিষয়ে থানা পুলিশের কাছে যেতে নিষেধ করে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে বিভিন্ন মহলে আমি অভিযোগ করেছি। সম্প্রতি এই প্রতিষ্ঠানে মূসক অব্যাহতির সনদ এনে দেই। এখনো প্রতিমাসে ১৫ লাখ টাকা সে অব্যাহতি সুবিধা পায়।

      সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, অনন্ত জলিলের শ্যালক জিএম শরীফ ও নেপচুন গ্রুপের মালিক সালাউদ্দিন হাওলাদারের যোগসাজশে আমার জন্য প্রতারণার মাধ্যমে আমার পাওনা ৫৬ লাখ টাকা না দেওয়ার চক্রান্ত করে। পরে আমি সিএমএম আদালতে ১৩৪৬ নম্বর মামলা দায়ের করি। আর অনন্ত জলিলের পক্ষে আমার বিরুদ্ধে সাভার আমলি আদালত ৩০১/২৪ মামলা করে। উভয় মামলায় আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়। দায়ের করা মামলাটি পিবিআইএর এসআই আনোয়ার হোসেন এবং আনিস অনন্ত জলিল কর্তৃক প্রভাবিত হন বলেও দাবি রাজ্জাকের।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সাবেক হুইপ মাহবুব আরা গিনি ৩ দিনের রিমান্ডে

        নিজস্ব প্রতিবেদক
        ১ অক্টোবর, ২০২৪ ১৫:৪৮
        নিজস্ব প্রতিবেদক
        সাবেক হুইপ মাহবুব আরা গিনি ৩ দিনের রিমান্ডে

        ছাত্র জনতা আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রবিউসসানি শিপু নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহবুব আরা বেগম গিনির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

        মঙ্গলবার (১ অক্টোবর) তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক মজিবর রহমান ভূইয়া ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালত রিমান্ডের এ আদেশ দেন।

        এ দিন সকাল ১০টার দিকে গিনিকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে সিজেএম আদালতের হাজতখানায় রাখা হয়।

        এর আগে, গতকাল সোমবার দিবাগত রাতে মাহবুব আরা বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়।

        গত ৪ আগস্ট বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে রবিউসসানি শিপু আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তবে, তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসা শেষে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিপু।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

          নিজস্ব প্রতিবেদক
          ১ অক্টোবর, ২০২৪ ১৫:৪১
          নিজস্ব প্রতিবেদক
          নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

          নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।

          মঙ্গলবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ এবং বিশেষ আদালতের বিচারক আহসান তারেক এই রায় ঘোষণা করেন।

          এসব তথ্য নিশ্চিত করেন তারেক রহমানের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এবিএম জাকারিয়া।

          অ্যাডভোকেট এবিএম জাকারিয়া আরও বলেন, মামলার বাদী যুবলীগ নেতা মিথ্যা মামলা করেছে। এ ঘটনায় মিথ্যা মামলা দায়ের ও হয়রানির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

          আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে বসে বঙ্গবন্ধু রহমানকে ‘রাজাকার’ পাকবন্ধু বলে মন্তব্য করেন। পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে ২০১৫ সালের ২৭ ফেব্রুয়ারি বেগমগঞ্জ থানায় নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব এই রাষ্ট্রদ্রোহ মামলাটি করেন। পরবর্তীতে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

           

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত