ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬ ৯ মাঘ ১৪৩৩
 
শিরোনাম

পাবনায় শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৫ ১:২৩
নিজস্ব প্রতিবেদক
পাবনায় শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

পাবনা বেড়া উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ মার্চ) রাতে অভিযুক্ত গোলজার হোসেনকে (৫০) আটক করে থানায় হস্তান্তর করে স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ইফতারের আগ মুহূর্তে ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় শিশুটিকে টাকার লোভ দেখিয়ে রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে গোলজার। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করে।

এদিকে, এই খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত গোলজারের বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন ধড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে।

এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিমুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বিশ্বকে বদলাতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ড. ইউনূসের

    নিজস্ব প্রতিবেদক
    ২৯ মার্চ, ২০২৫ ১৫:৩৮
    নিজস্ব প্রতিবেদক
    বিশ্বকে বদলাতে শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ড. ইউনূসের

    চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশ্বকে বদলে দিতে বড় কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

    শনিবার (২৯ মার্চ) বেইজিংয়ে পিকিং বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণে তিনি এ আহ্বান জানান।

    প্রধান উপদেষ্টা বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান শুধুমাত্র শেখার জায়গা নয়, এটি স্বপ্ন দেখারও জায়গা।’

    স্বপ্ন দেখতে পারা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনি যদি স্বপ্ন দেখেন, তবে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তবে তা কখনও ঘটবে না।’

    শিক্ষার্থীদের অতীতের দিকে নজর দেয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘যা কিছু ঘটেছে, কেউ না কেউ আগে তা কল্পনা করেছিল।’

    প্রধান উপদেষ্টা বলেন, ‘কল্পনা যে কোনো কিছু থেকে বেশি শক্তিশালী।’

    তিনি শিক্ষার্থীদের সবচেয়ে অদ্ভুত এবং অকল্পনীয় বিষয়ে স্বপ্ন দেখতে উৎসাহিত করেন, যদিও অনেক সময় এটি অসম্ভব মনে হতে পারে। অধ্যাপক ইউনূস বলেন, ‘কিন্তু, মানবসভ্যতার যাত্রা হলো অসম্ভবকে সম্ভব করা। সেটাই আমাদের কাজ। আর আমরাই তা করতে পারি।’

    অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয়া হয়।

    পিকিং বিশ্ববিদ্যালয় কাউন্সিলের সভাপতি হে গুয়াংচাই এবং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট গং চিহুয়াং অনুষ্ঠানে বক্তব্য দেন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ৮ এপ্রিলের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

      নিজস্ব প্রতিবেদক
      ২৯ মার্চ, ২০২৫ ১৪:১৯
      নিজস্ব প্রতিবেদক
      ৮ এপ্রিলের মধ্যে ঢাবি শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

      ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর মাস্টার্সের ফল প্রকাশ হয়েছে তাদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

      নবীন শিক্ষার্থীদের জন্য সুষ্ঠুভাবে সিট বরাদ্দের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। গত ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

      সিদ্ধান্ত অনুযায়ী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের যেসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ হয়েছে তাদের ৮ এপ্রিলের মধ্যে হল ছাড়তে বলা হয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর মাস্টার্স পরীক্ষা হওয়ার দুই সপ্তাহের মধ্যে হল ছাড়তে হয়, সেখানে মানবিক দিক বিবেচনায় নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ার পর হল ছাড়তে বলা হয়েছে। সে অনুযায়ী একজন শিক্ষার্থী স্বাভাবিক সময়ের চেয়ে তিন চার মাস বেশি হলে থাকতে পারবেন।

      জানা যায়, গত ১৪ জানুয়ারি প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভার পর চলতি মাসে আরও একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভার পর পরই প্রতিটি হলে নোটিশ আকারে এই নির্দেশনা টাঙিয়ে দেয় হল প্রশাসন।

      এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কালবেলাকে বলেন, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইতোমধ্যে হলে এই নোটিশ টাঙিয়ে দিয়েছি। হলে অবস্থানরত শিক্ষার্থীদের রুমে রুমে গিয়ে আবাসিক শিক্ষকরা অবহিত করে এসেছেন।

      বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ও স্যার সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট ড. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষার্থীদের জন্য সিট নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিয়ম ছিল, পরীক্ষা শেষ হওয়ার দুই সপ্তাহ পর হলের সিট ছেড়ে দেওয়া কিন্তু বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা শেষ হবে, ফলাফল প্রকাশ হবে এরপর হল ছাড়বে শিক্ষার্থীরা। এতে স্বাভাবিক সময়ের চেয়ে একজন শিক্ষার্থী তিন থেকে চার মাস বেশি হলে থাকতে পারবেন।

      এ সময় তিনি সব শিক্ষার্থীর জন্য সঠিক সময়ে সিট নিশ্চিতে সবার সহযোগিতা কামনা করেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জানালেন সারজিস

        নিজস্ব প্রতিবেদক
        ২৯ মার্চ, ২০২৫ ১৪:১২
        নিজস্ব প্রতিবেদক
        ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা জানালেন সারজিস

        প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

        পোস্টে সারজিস আলম লেখেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’

        উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ২৬ মার্চ চারদিনের চীন সফরে যান। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মধ্যে ঐতিহাসিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। তার এই সফরে ২.১ বিলিয়ন ডলার বিনিয়োগ, ঋণ, অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে চীন। এছাড়া শনিবার (২৯ মার্চ) চীনের পিকিং বিশ্ববিদ্যালয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ভাড়াটিয়ার দোকানে তালা, অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

          নিজস্ব প্রতিবেদক
          ২৮ মার্চ, ২০২৫ ১৯:৩০
          নিজস্ব প্রতিবেদক
          ভাড়াটিয়ার দোকানে তালা, অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা

          নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈলসহ দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

          শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে মামলার বিষয়টি নিশ্চিত করেন মামলার আইনজীবী অভিজিৎ শীল। এর আগে, গত ২০ মার্চ নোয়াখালী সদর সিনিয়র সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করা হয়। যাহার দেওয়ানী মামলা নং-২২৮।

          মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১ ডিসেম্বর মামলার বাদী সুলতানা রাবেয়া সদর উপজেলার দারুল আমান ফ্ল্যাট (উত্তর পাড়) জামে মসজিদ মার্কেটের ২ ও ৯নং দোকান মসজিদ পরিচালনা কমিটির থেকে ভাড়া দেন। প্রতিটি কক্ষের জামানত ৩লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা নির্ধারণ করা হয়। একই তারিখে ১০০শত টাকার তিনটি নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত ও স্বাক্ষর চুক্তি হয়। মামলার বাদী সেখানে সাইনবোর্ড প্রিন্ট করার মেশিন স্থাপন করে এবং ৯নং কক্ষ গোডাউন হিসেবে ব্যবহার করে। ২০২১ সালের ১৫ অক্টোবর মসজিদ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় মার্কেটের সকল দোকান ঘরের ভাড়াটিয়ার চুক্তির মেয়াদ পাঁচ বছর বৃদ্ধি করা হয়। কিছু দিন আগে নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈল স্বপ্রণোদিত হয়ে মসজিদের আগের কমিটি বাতিল করেন। পরে নিজে মসজিদ কমিটির সভাপতি ও মামলার ২নং বিবাদী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাজিবুল হাসান রাজিব সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

          মামলার বিবরণে আরো বলা হয়েছে, তারা দায়িত্ব গ্রহণ করার পর কিছু ভূমিগ্রাসী দালাল শ্রেণির লোকজন থেকে অন্যায় ও অবৈধ ভাবে লাভবান হয়ে বাদীসহ সকল ভাড়াটিয়াকে কোন প্রকার নোটিশ ও পূর্ব সতর্কতা ব্যতীত উচ্ছেদ করার পাঁয়তারায় লিপ্ত হয়। মামলার বিবাদীরা ২০২৫ সালের ১৫ মার্চ বাদীকে কোন নোটিশ না দিয়ে তাদের লোকজন নিয়ে মসজিদের দোকানঘরে অন্যায় ও অবৈধ ভাবে প্রবেশ করে। একপর্যায়ে দোকানের সামনে থাকা সিসি ক্যামেরা গুলো ভেঙ্গে বাদীর দোকানসহ সকল দোকানের তালা ভেঙ্গে নিজেরা তালা মেরে চলে যায়। যোগাযোগ করলে মামলার বিবাদীরা জানায়, পূর্বের সকল ভাড়া চুক্তি বাতিল ও জামানত বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। কোন ভাড়াটিয়া থাকতে চাইলে তাহাদেরকে ব্যক্তিগত ভাবে আর্থিক সুবিধা দিয়ে তাদের সাথে পুনরায় চুক্তিবদ্ধ হতে হবে।

          মামলার আইনজীবী অভিজিৎ শীল জানান, মামলা দায়েরের পর আদালত বিবাদীদের সাত কার্যদিবসের মধ্যে জবাব দিতে আদেশ দিয়েছেন।

          অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাঈলের মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।

          তবে মামলার আরেক বিবাদী সদর উপজেলা সহকারী প্রথমিক শিক্ষা অফিসার ও মসজিদ কমিটির সাধারণ সম্পাদক রাজিবুল হাসান রাজিব বলেন,আদালতে মামলার প্রেক্ষিতে আমি একটি নোটিশ আমি পেয়েছি। তবে ভাড়াটিয়ারা যেসব অভিযোগ করেছে তাহা সত্য নই। আমরা ভাড়াটিয়াদের নিয়ে ৫বার বৈঠকে বসেছি। তখন ভাড়াটিয়ারা কোন বৈধ কাগজ পত্র দেখাতে পারেনি। মসজিদ কমিটি তাদের ইচ্ছামত টাকা পয়সা খরচ করেছে। বিগত দিনের তাদের কোন হিসাব-নিকাশের কাগজপত্র দেখাতে পারেনি। মসজিদের নামে কোন ব্যাংক অ্যাকাউন্ট নেই। মসজিদ দোকানদারদের কাছে ১৭ লক্ষ টাকার ওপরে পাওনা রয়েছে। দুর্নীতির অভিযোগ থাকায় আগের কমিটি বাতিল করে নতুন কমিটি করা হয়েছে।

          নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, অনেক ভাড়াটিয়ার কাছে অনেক টাকা পায়, তারা এতোদিন ফ্রি থাকছিলো। এর বেশি কিছু আমার জানা নেই।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত