ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২০ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

একাদশের বার্ষিক পরীক্ষা ৩ নভেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৩৭
নিজস্ব প্রতিবেদক
একাদশের বার্ষিক পরীক্ষা ৩ নভেম্বরের মধ্যে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) অধীন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার জন্য নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে এ পরীক্ষা শেষ করতে বলা হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের এক আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।

মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন শাখা) অধ্যাপক মো. শাহেদুল খবির চৌধুরীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ‘দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ২০২১-২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা ৩ নভেম্বরের মধ্যে শেষ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ১১১ দেশের কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের তাকরীম

    নিজস্ব প্রতিবেদক
    ২২ সেপ্টেম্বর, ২০২২ ১০:৯
    নিজস্ব প্রতিবেদক
    ১১১ দেশের কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের তাকরীম

    সৌদি আরবের ৪২তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরীম। দেশটির স্থানীয় বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে মক্কার পবিত্র হারাম শরিফে বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এ সময় তাকে এক লাখ রিয়াল বা বাংলাদেশী প্রায় সাড়ে ২৭ লাখ টাকা পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়েছে।

    তাকরিম ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদরাসার শিক্ষার্থী। টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে তার বাড়ি। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক, মা গৃহিণী। গত ৫ মার্চ ইরানের তেহরানে ৩৮তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২৯টি দেশের মধ্যে প্রথম হয়েছিল সে

    অনুষ্ঠানে সৌদি বাদশাহ সালমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ও মক্কা নগরীর গভর্নর খালেদ আল ফয়সাল বিন আবদুল আজিজ। এ ছাড়া ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ বিন আবদুল আজিজ আল শেখও উপস্থিত ছিলেন।

    দেশটির সরকারের তত্ত্বাবধানে গত ১০ সেপ্টেম্বর থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। চূড়ান্ত পর্ব শেষ হয় বুধবার। প্রতিযোগিতায় ১১১টি দেশ থেকে ১৫৩ জন অংশ নেন। চূড়ান্ত পর্বে উত্তীর্ণ ১৫ জনতে ২৭ লাখ রিয়াল পুরস্কার দেওয়া হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      বেরোবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আত্মপ্রকাশ

      নিজস্ব প্রতিবেদক
      ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৪২
      নিজস্ব প্রতিবেদক
      বেরোবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আত্মপ্রকাশ

      বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যলয়ে (বেরোবি) ৫১ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঘোষণা করা হয়েছে।

      কমিটিতে সভাপতি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো: মোরশেদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো: সাইদুর রহমান এর নাম প্রকাশ করেছেন।

      মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল ও রংপুর শাখার সভাপতি ড. মফিজুল ইসলাম মান্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

      তবে বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।

      নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন,স্বাধীনতা বিরোধী শক্তির বিচার করা । কোন ধর্মের মধ্যে যেন হানাহানি না হয় সেজন্য অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর চেতনা লালন করা । সর্বোপরি স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই কমিটির গঠন করা হয়েছে।

      সভাপতি ড. মো: মোরশেদ হোসেনের কাছে সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য জানতে চাইলে তিনি বলেন, একাত্তরের ঘাতক ও দালালরা এখনো তাদের জাল বুনে যাচ্ছে । আমরা চাই যাদের এখনো বিচার হয়নি তাদের সাধারণ ক্ষমা ঘোষণা প্রত্যাহার করে আইনের আওতাই এনে যেন বিচার করা হয় । তারা যে দেশের বিরুদ্ধে ,জাতির বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে বিষয়ে জনগণকে সচেতন করা ।

      উল্লেখ্য, ১৯৯২ সালের ১৯ জানুয়ারি শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        চলতি মাসেই গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তির সিদ্ধান্ত

        নিজস্ব প্রতিবেদক
        ২১ সেপ্টেম্বর, ২০২২ ২০:২০
        নিজস্ব প্রতিবেদক
        চলতি মাসেই গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তির সিদ্ধান্ত

        গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির প্রক্রিয়া নিয়ে উপাচার্যদের সভা এ মাসেই অনুষ্ঠিত হবে। উপাচার্যদের ওই সভায় গুচ্ছের ভর্তি প্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

        এদিকে উপাচার্যদের কর্মব্যস্ততায় এখনো তারিখ নির্ধারণ করতে পারেননি গুচ্ছ কমিটি। তবে আগামী বুধবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যেই এ সভা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি কমিটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

        এর আগে, মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হকের সভাপতিত্বে জবি ক্যাম্পাসে ভর্তির প্রক্রিয়া নিয়ে টেকনিক্যাল কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার, যুগ্ম আহ্বায়ক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ আরও একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত ছিলেন।

        সূত্র জানিয়েছে, এ সভায় মূলত গুচ্ছের ভর্তির প্রক্রিয়ার সফটওয়্যারের বিষয় নিয়ে আলোচনা হয়। গুচ্ছের কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়ায় যে ওয়েবসাইট ব্যবহার করা হবে; সেটার কাজের ধরন, আবেদনের ক্রম-প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। গুচ্ছের এ সভায় গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি বিষয়ে কোনো ধরনের আলোচনা হয়নি। গুচ্ছের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা করা হবে।

        গুচ্ছ কমিটি জানিয়েছে, গুচ্ছের ভর্তি পরীক্ষা প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্ষেত্রে এক থেকে দেড় মাসের মধ্যে পুরো ভর্তি কার্যক্রম শেষ করতে চাচ্ছে গুচ্ছ ভর্তি কমিটি।

        জানা গেছে, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীকে ভর্তির জন্য আবেদন করতে হবে। আবেদন ব্যতীত ভর্তির সুযোগ থাকছে না। শিক্ষার্থীদের আবেদন প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় ও বিষয় পছন্দক্রম অনুযায়ী মেধাতালিকা প্রকাশ করা হবে। এরপর ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

        এবার শুধুমাত্র এক আবেদনেই ২২ বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে। এজন্য প্রতি ইউনিট বাবদ ৫০০ টাকা লাগবে এবং ভর্তির সুযোগ পেলে পাঁচ হাজার টাকা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন ছাড়া কেউ ভর্তির সুযোগ পাবেন না। এর সঙ্গে ভর্তিতে প্রয়োজনীয় যাবতীয় কাগজপত্রও জমা দিতে হবে।

        এছাড়া কোনো ভর্তিচ্ছু যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবেন, পরে সেই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি নিশ্চয়নের জন্য দেওয়া পাঁচ হাজার টাকা সমন্বয় করা হবে।

        এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

        গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অক্টোবর থেকে ই-নামজারিতে নগদ টাকা নয়

          নিজস্ব প্রতিবেদক
          ২১ সেপ্টেম্বর, ২০২২ ১৯:৮
          নিজস্ব প্রতিবেদক
          অক্টোবর থেকে ই-নামজারিতে নগদ টাকা নয়

          ই-নামজারির কাজে কোনো ফি আগামী অক্টোবর থেকে নগদে নেওয়া হবে না। বুধবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

          এ বিষয়ে বুধবার ভূমি মন্ত্রণালয়ের এক সভায় ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান বলেন, ৩০ সেপ্টেম্বরের পর থেকে নামজারি অনুমোদনের পর রেকর্ড সংশোধন ও খতিয়ান সরবরাহ ফি-ও আর সনাতন পদ্ধতিতে (নগদে) দেওয়া যাবে না।

          ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ই-নামজারির আবেদন ফি (কোর্ট ফি) ২০ ও নোটিশ ফি ৫০ টাকা আবেদন করার সময় অনলাইনে দিতে হতো। কিন্তু রেকর্ড সংশোধন ফি ১ হাজার টাকা ও খতিয়ান সরবরাহ ফি ১০০ টাকা অনলাইনে বা সরাসরি নগদেও নেওয়া হয়। অক্টোবর থেকে এই দুই ফি-ও অনলাইনে নেওয়া হবে। চার ধরনের ফি মিলিয়ে নামজারির জন্য মোট খরচ হয় ১ হাজার ১৭০ টাকা।

          বুধবারের সভায় ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান অমিতাভ সরকার, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান সোলেমান খানসহ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত