ঢাকা, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২০ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

অক্টোবরের মধ্যে ৪০তম বিসিএসের ক্যাডারদের নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
১১ সেপ্টেম্বর, ২০২২ ১৪:৫১
নিজস্ব প্রতিবেদক
অক্টোবরের মধ্যে ৪০তম বিসিএসের ক্যাডারদের নিয়োগ

৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি চার বছর আগে প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পাঁচ মাস ১০ দিন আগে পিএসসি নিয়োগের জন্য প্রার্থী চূড়ান্ত করলেও এখনও নিয়োগ দিতে পারেনি সরকার। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, আগামী অক্টোবরের মধ্যে নিয়োগ সম্পন্ন হতে পারে।

সূত্র জানায়, ৪০তম বিসিএসের সুপারিশপ্রাপ্তদের স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি ভেরিফিকেশন প্রতিবেদন এখনো হাতে পায়নি তারা। এ জন্য নিয়োগ দিতে দেরি হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ে এর আগে বেশি সময় লেগেছে। এবার কম সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মন্ত্রণালয়ের নব নিয়োগ শাখার যুগ্ম সচিব সায়লা ফারজানা গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইয়ের কাজ মাঠপর্যায়ে শেষ হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রণালয়ে আসেনি। অক্টোবর মাসের মধ্যেই নিয়োগ চূড়ান্ত করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসের মাধ্যমে এক হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। এতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। ২০১৯ সালের ৩ মে প্রিলিমিনারি পরীক্ষা দেন তিন লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। ২৫ জুলাই প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন প্রার্থী। ২০২০ সালের জানুয়ারিতে লিখিত পরীক্ষা শুরু হয়ে ফেব্রুয়ারিতে শেষ হয়।

এরপর করোনা মহামারি শুরু হলে ৪০তম বিসিএসের কার্যক্রমে বিঘ্ন ঘটে। গত বছরের ২৭ জানুয়ারি লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। পাস করেন ১০ হাজার ৯৬৪ জন। পাঁচবার মৌখিক পরীক্ষার সময়সূচি পরিবর্তনের পর গত ৩০ মার্চ চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এই বিসিএসে এক হাজার ৯৬৩ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাবি ভর্তি পরীক্ষার তৃতীয় মেধাতালিকা প্রকাশ

    নিজস্ব প্রতিবেদক
    ১১ সেপ্টেম্বর, ২০২২ ৭:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    রাবি ভর্তি পরীক্ষার তৃতীয় মেধাতালিকা প্রকাশ

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষায় সি ইউনিটে উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সাহেদ জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তি বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সি ইউনিটের অন্তর্গত বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদে উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্যে থেকে শুন্য আসনের ভিত্তিতে তৃতীয় মেধা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হল।

    নির্বাচিত ভর্তিচ্ছুদের আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। এছাড়া শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে।

    এরআগে, গত ২৮ আগস্ট ও ৬ সেপ্টেম্বর ২০২১-২২ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় মেধা ও অপেক্ষামান তালিকা প্রকাশিত হয়।

    নির্বাচিত ভর্তিচ্ছুদের আগামী ১১ ও ১২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত নির্ধারিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় ভর্তির সুযোগ বাতিল বলে গণ্য হবে। এছাড়া শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে।

    এরআগে, গত ২৮ আগস্ট ও ৬ সেপ্টেম্বর ২০২১-২২ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রথম ও দ্বিতীয় মেধা ও অপেক্ষামান তালিকা প্রকাশিত হয়।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      জেনে নিন মেট্রোরেলের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা

      নিজস্ব প্রতিবেদক
      ১০ সেপ্টেম্বর, ২০২২ ৯:২৫
      নিজস্ব প্রতিবেদক
      জেনে নিন মেট্রোরেলের পূর্ণাঙ্গ ভাড়ার তালিকা

      মেট্রোরেলের ভাড়ার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। ৫ টাকার নোটের খুচরা সমস্যার কারণে স্টেশন কেন্দ্রিক ভাড়ার পার্থক্য ১০ টাকা করা হয়েছে।

      বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভাড়া সংক্রান্ত এসব তথ্য জানায় ডিটিসিএ। এক স্টেশন থেকে অপর স্টেশনের ভাড়া কত হবে তা বিস্তারিত আকারেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

      এতে বলা হয়, আগামী ডিসেম্বর মেট্রোরেলের যে অংশ প্রথমে চালু হবে, সে অনুসারে উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

      মেট্রোরেলের (এমআরটি-৬) পল্লবী স্টেশন থেকে মিরপুর ১১; মিরপুর ১০ ও কাজীপাড়ার ভাড়া ২০ টাকা। শেওড়াপাড়া ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১১ নম্বর থেকে দিয়াবাড়ির ও আগারগাঁওয়ের ভাড়া ৩০ টাকা। মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, উত্তরা সাউথ ও সেন্টারের ভাড়া ২০ টাকা। মিরপুর ১০ থেকে কাজীপাড়া ও শেওড়াপাড়ার ভাড়া ২০ টাকা। আগারগাঁওয়ের ভাড়াও ২০ টাকা। দিয়াবাড়ির ভাড়া ৪০ টাকা।

      বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিয়াবাড়ি থেকে মতিঝিল ও কমলাপুরের ভাড়া ১০০ টাকা। টিএসসি ও সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। কারওয়ানবাজার ও শাহবাগের ভাড়া ৮০ টাকা। ফার্মগেটের ভাড়া ৭০ টাকা। আগারগাঁওয়ের মতো বিজয় স্মরণীরও ভাড়া ৬০ টাকা।

      দিয়াবাড়ি, উত্তরা সেন্টার ও সাউথ স্টেশনের আশপাশের এলাকা বসতি নেই এখনও। এমআরটি-৬-এর এই প্রথম তিন স্টেশন বাদে বাকি ১৪টিতে যাত্রীর চাপ থাকবে বলে ধারণা করা হচ্ছে। পল্লবী থেকে বিজয় স্মরণীর ভাড়া ৪০ টাকা। ফার্মগেটের ভাড়া ৫০ টাকা। মিরপুর ১১ থেকে ফার্মগেটের ভাড়া ৪০ টাকা। মিরপুর ১০ থেকে ফার্মগেট ৩০ টাকা।

      ঢাকায় বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা। কিলোমিটার প্রতি ভাড়া ২ টাকা ৪৫ পয়সা। সড়ক পথে মিরপুর ১০ থেকে ফার্মগেটের দূরত্ব ৬ দশমিক ৭ কিলোমিটার। ভাড়া ১৬ টাকা। একই দূরত্বে মেট্রোরেলে ভাড়া ৩০ টাকা।

      ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ভারতের কলকাতায় মেট্রোরেলের ভাড়া ৫ থেকে ২৫ রুপি এবং দিল্লিতে ১০ থেকে ৬০ রুপি। মেট্রোরেলের ১৭টি স্টেশনের একটি থেকে আরেকটির ভাড়া ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০ ও ১০০ টাকা। মেট্রোরেল আইন অনুযায়ী ভাড়া নির্ধারণ করেছে ডিটিসিএর নির্বাহী পরিচালকের নেতৃত্বাধীন ৭ সদস্যের কমিটি।

      তবে স্টেশনে টিকিট কেনার সুযোগ রাখলেও স্মার্ট কার্ডকে প্রাধান্য দিচ্ছে সরকার। মেট্রোরেলের নির্মাণকারী কর্তৃপক্ষ ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক জানান, নভেম্বর থেকে স্মার্টকার্ড পাওয়া যাবে। সর্বনিম্ন ২০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

      ডিটিসিএ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্মার্ট কার্ডে ভ্রমণ করলে ভাড়ায় ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

      সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের আগেই জানিয়েছিলেন মেট্রোরেলে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। সর্বোচ্চ ১০০ টাকা। এ বছর আগারগাঁও পর্যন্ত ও আগামী বছরের ডিসেম্বরে আগারগাঁও থেকে কমলাপুর অংশ চালু হবে আশা করা হচ্ছে।

      এদিকে, মেট্রোরেলের ভাড়া নিয়ে পাল্টাপাল্টি আলোচনা সমালোচনা চলছে। অনেকের অভিমত, দেশে প্রতিবেশী দেশ ও বাসের তুলনায় ভাড়া বেশি। আবার কেউ কেউ বলছেন, ভাড়া বেশি হলেও নির্ধারিত সময়ে যানজটমুক্ত ভ্রমণের নিশ্চয়তা রয়েছে মেট্রোরেলে। ট্রেনও শীতাতপ নিয়ন্ত্রিত। মতিঝিল থেকে উত্তরার এসি বাসে ভাড়া ১০০ টাকা। মেট্রোরেলেও তাই।

      মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ১৪ টাকা ও কিলোমিটার প্রতি ভাড়া সাড়ে ৩ টাকা করার দাবী জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেভ দ্য রোড’। নিম্নবিত্ত থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার মানুষের কথা চিন্তা করে মতিঝিল পর্যন্ত ভাড়া সর্বোচ্চ ৬০ টাকা করার দাবীও জানায় সংগঠনটি।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কৃষি গুচ্ছের ৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ

        নিজস্ব প্রতিবেদক
        ১০ সেপ্টেম্বর, ২০২২ ৯:২০
        নিজস্ব প্রতিবেদক
        কৃষি গুচ্ছের ৮ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আজ

        কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রি প্রদানকারী আট পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা আজ শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

        আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ের বাইরেও ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই তিনটি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।

        প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ৭ হাজার শিক্ষার্থী (রোল ২৯৫০১-৩৬৫০০), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন ১২ হাজার ৫০০ জন (১০০০১-২২৫০০), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার জন (২২৫০১-২৯৫০০)।

        পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার (৭৮১০৭-৮২১০৬), সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩ হাজার ১৫৩ (৮৪১০৭-৮৭২৫৯), চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে দুই হাজার ( ৮২১০৭-৮৪১০৬), খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৯০০ জন ( ৮৭২৬০-৮৯১৫৯) পরীক্ষা দেবেন।

        এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্র ২৬ হাজার (রোল নম্বর ৩৬৫০১-৬২৫০০), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১২ হাজার ২৫ জন (৬২৫০১-৭৪৫২৫) এবং ইডেন মহিলা কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৮১ জন (৭৪৫২৬-৭৮১০৬) শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

        মোট ১০টি কেন্দ্রে একযোগে সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ভর্তি পরীক্ষার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব: ঢাবি উপাচার্য

          নিজস্ব প্রতিবেদক
          ৯ সেপ্টেম্বর, ২০২২ ২২:৩৮
          নিজস্ব প্রতিবেদক
          সুন্দর দৃষ্টিভঙ্গি দিয়ে সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব: ঢাবি উপাচার্য

          ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মন্তব্য করেছেন, ‘ব্যক্তি পর্যায়ে সুন্দর দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ পোষণ করলেই পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ ও সবুজ পৃথিবী গড়ে তোলা সম্ভব।’

          শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় পরিবেশ অলিম্পিয়াড-২০২২ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ এ কর্মসূচির আয়োজন করেন।

          উপাচার্য বলেন, ‘সুন্দর দৃষ্টিভঙ্গি শেখা ও চর্চার জন্য পরিবার সবচেয়ে উত্তম স্কুল। শৈশব থেকেই শিশুদের মধ্যে এ ধরনের অভ্যাস গড়ে তুলতে বাবা-মা, শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে কাজ করার জন্য উপাচার্য শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

          অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সভাপতি অধ্যাপক নাসরীন রফিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সুব্রত কুমার সাহা ও সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কে এম আজম চৌধুরী, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাজমুন নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।

          অনুষ্ঠানে রচনা, চিত্রাঙ্কন, পোস্টার ও প্রেজেন্টেশন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত