ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ৩ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
১৭ আগস্ট, ২০২২ ১৭:৩০
নিজস্ব প্রতিবেদক
সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বুধবার (১৭ আগস্ট) বিকাল ৪টার পর ফল প্রকাশিত হয়।

ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক অনার্স পর্যায়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল দেখতে সাত কলজের ওয়েবসাইট www.7collegedu.com এ প্রবেশ করতে হবে। এরপর লগ-ইন বাটন দেখতে পারবেন উক্ত login লিংকে প্রবেশ করুন৷

এরপর আপনার ভর্তি পরীক্ষার Application ID, Applicant`s Mobile Number এবং লিংকে উল্লেখিত Captcha Code এন্ট্রি দিন। এরপর লগ-ইন করে ফলাফল দেখা যাবে।

এর আগে, গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। পরীক্ষায় আবেদনকারী ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ডিসেম্বরের মধ্যে সরানো হবে চকবাজারের ৫০০ গুদাম-কারখানা: তাপস

    নিজস্ব প্রতিবেদক
    ১৭ আগস্ট, ২০২২ ১৭:১৪
    নিজস্ব প্রতিবেদক
    ডিসেম্বরের মধ্যে সরানো হবে চকবাজারের ৫০০ গুদাম-কারখানা: তাপস

    আগামী ডিসেম্বরের মধ্যে চকবাজার থেকে ৫০০ কারখানা-গুদাম স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

    বুধবার (১৭ আগস্ট) সকালে পুরান ঢাকার চকবাজারের দেবীদাস ঘাট লেনে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। মেয়র তাপস বলেন, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রেস্টুরেন্ট ভবনটি (বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট) অবৈধ। এখানে কারখানা, গ্যাস, পানির লাইনের অনুমোদন ছিল না। এটি মূলত ওয়াকফ এস্টেটের সম্পত্তি। তিনি বলেন, এই এলাকায় গুদাম, কারখানা দিয়ে ভরিয়ে ফেলা হয়েছে। ২০১৮ সাল থেকে এই এলাকায় নতুন ভবনের অনুমোদন দেওয়া বন্ধ রয়েছে। আমরা চিরুনি অভিযান পরিচালনা করে এখানে অবৈধ ২ হাজার ৪০০-এর বেশি ভবন শনাক্ত করেছি। পর্যায়ক্রমে এগুলো এখান থেকে সরানো হবে। যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটি দুর্ভাগ্যজনক।

    প্রসঙ্গত, সোমবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টায় চকবাজারের দেবীদাস ঘাট লেনে বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। একই ভবনের ওপর তলায় পলিথিন ও প্লাস্টিক কারখানা থাকায় মুহূর্তেই তীব্র আকার ধারণ করে আগুন। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। পরে ওই দিন বিকেলে আগুন লাগা ভবন থেকে একে একে ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

    এর আগে সোমবার (১৫ আগস্ট) দুপুর পৌনে ১২টায় চকবাজারের দেবীদাস ঘাট লেনে বরিশাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৬ জন মারা যান।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      পরিচালনা নয়, ডিসি-ইউএনও শিক্ষা কার্যক্রম মনিটর করবেন

      নিজস্ব প্রতিবেদক
      ১৭ আগস্ট, ২০২২ ১৭:৪
      নিজস্ব প্রতিবেদক
      পরিচালনা নয়, ডিসি-ইউএনও শিক্ষা কার্যক্রম মনিটর করবেন

      জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবেন—এমন কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় দেয়নি। ডিসি-ইউএনওদের আগের মতো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে।

      আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এক সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, সাম্প্রতিক কালে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি থাকবে না বলে গুজব ছড়ানো হচ্ছে। শুধু তা–ই নয়, ডিসি ও ইউএনও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পাচ্ছেন বলেও গুজব ছড়ানো হচ্ছে। প্রকৃতপক্ষে আগের মতোই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করবে পরিচালনা কমিটি।

      বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিসি ও ইউএনওদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম মনিটর করার কথা বলা হয়েছে, আগেও তাঁরা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই দায়িত্ব পালন করতেন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা ডিসেম্বরে

        নিজস্ব প্রতিবেদক
        ১৭ আগস্ট, ২০২২ ১৬:৫১
        নিজস্ব প্রতিবেদক
        ১৭তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা ডিসেম্বরে

        প্রায় তিন বছর ধরে আটকে থাকা ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আগামী ডিসেম্বর মাসের মধ্যে প্রিলি পরীক্ষা আয়োজন করা হতে পারে।

        এনটিআরসিএ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলি পরীক্ষার প্রস্তুতি হিসেবে আগামী ২৫ আগস্ট প্রশ্নপত্র তৈরির নিয়ে বিজি প্রেসের সাথে সভা করবে এনটিআরসিএ। এরপর ৩০ আগস্ট সিস্টেম এনালিস্ট নিয়োগের বিষয়ে সভা অনুষ্ঠিত হবে। এই দুটি সভার পর প্রিলি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হতে পারে।

        ওই সূত্র আরও জানায়, পরীক্ষা আয়োজনের অন্যতম বাধা ছিল জায়গা সংকট। তবে বোরাক টাওয়ারের ৬ষ্ঠ তলায় নিজেদের কার্যক্রম পরিচালনার জন্য রুম বরাদ্দ পেয়েছে এনটিআরসিএ। তবে সেটি এখনো চূড়ান্ত করেনি। এই অফিস বরাদ্দের পর কার্যক্রম শুরু হবে। অফিস ডেকোরেশনের জন্য কিছুটা সময় লাগবে বলে জানা গেছে।

        এ প্রসঙ্গে জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, আমরা নভেম্বর মাসে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চেয়েছিলাম। তবে নানা কারণে সেটি সম্ভব হচ্ছে না। নতুন করে ডিসেম্বরের মধ্যে এই পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

        তিনি আরও বলেন, প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আমাদের যে সমস্যা ছিল সেগুলো সমাধান হয়ে যাচ্ছে। আমরা জায়গা বরাদ্দ পেয়েছি। আশা করছি খুব শিগগিরই সিস্টেম এনালিস্ট নিয়োগ দিতে পারবো। এরপর দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে আসনপ্রতি লড়বেন ২৩ ভর্তিচ্ছু

          নিজস্ব প্রতিবেদক
          ১৭ আগস্ট, ২০২২ ১৬:৩৫
          নিজস্ব প্রতিবেদক
          কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছে আসনপ্রতি লড়বেন ২৩ ভর্তিচ্ছু

          দেশে তৃতীয়বারের মত কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ সেপ্টেম্বর। এরই মধ্যে মঙ্গলবার আবেদন প্রক্রিয়া শেষ করেছে কৃষি গুচ্ছ ভর্তি কমিটি।

          পরীক্ষায় মোট আবেদন করেছে ৭৯ হাজার একশত ৪৭ জন শিক্ষার্থী। আটটি কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ৩৫৩৯ টি। সে হিসেবে কৃষি গুচ্ছের একটি আসনের জন্য লড়বেন প্রায় ২৩ ভর্তিচ্ছু।

          বুধবার (১৭ আগস্ট) সকালে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির প্রধান ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়া ।

          বিগত বছরগুলোতে আসন সংখ্যা অনুযায়ী আবেদন করা তিনগুণ ভর্তিচ্ছু পরীক্ষায় বসার সুযোগ পেতেন। তবে এবার এ সিলেকশন পদ্ধতি বাতিল করেছেন কর্তৃপক্ষ । এবছর আবেদনের যোগ্যতা সর্বমোট ন্যূনতম ৮.৫ করা হয়েছে। এ যোগ্যতার মধ্যে প্রত্যেক ভর্তিচ্ছু পরীক্ষার জন্য আবেদন করতে পেরেছেন।

          এ বছর ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা আগের মতোই রয়েছে। তবে এ গুচ্ছের সঙ্গে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ৯০টি আসন যোগ হয়েছে।

          আগের আসন সংখ্যা অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১ হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত