ঢাকা, শুক্রবার, ৬ মার্চ ২০২৬ ২৩ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

গুচ্ছের প্রবেশপত্র সংগ্রহ ২০ জুলাইয়ের মধ্যে

নিজস্ব প্রতিবেদক
১ জুলাই, ২০২২ ২৩:১৩
নিজস্ব প্রতিবেদক
গুচ্ছের প্রবেশপত্র সংগ্রহ ২০ জুলাইয়ের মধ্যে

আগামী ৩০ জুলাই বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে ২২ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে। ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২০ ‍জুলাইয়ের মধ্যে সংগ্রহ করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কবে থেকে প্রবেশপত্র সংগ্রহ শুরু হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের শেষ সময় ২০ জুলাই পর্যন্ত করার সিদ্ধান্ত হয়েছে। তবে করোনা ও বন্যা পরিস্থিতির কারণে ভর্তি পরীক্ষা পেছানো হলে এই সময় পরিবর্তিত হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে গুচ্ছ ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল সাব কমিটির সভাপতি এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার বলেন, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র কবে থেকে ডাউনলোড করা যাবে সেই তারিখ এখনো চূড়ান্ত হয়নি। তবে ‘ক’ ইউনিটের প্রবেশপত্র ২০ জুলাইয়ের মধ্যে সংগ্রহ করতে হবে। আমরা সেভাবেই সিদ্ধান্ত নিয়েছি।

গুচ্ছের টেকনিক্যাল সাব কমিটি সূত্রে জানা গেছে, ‘ক’, ‘খ’ ও ‘গ’ এই তিনটি ইউনিটে সর্বমোট ২ লাখ ৯৪ হাজার ৫২৪ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। আবেদনকৃতদের মধ্যে ভর্তি ফি জমা দেয়নি ৫ হাজার শিক্ষার্থী।

তথ্যমতে, সবচেয়ে বেশি আবেদন পড়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটে। এই ইউনিটে এক লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটে আবেদন পড়েছে সবচেয়ে কম। এই ইউনিটে আবেদন করেছে ৪২ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। আর মানবিকের জন্য নির্ধারিত ‘খ’ ইউনিটে আবেদন করেছেন ৯০ হাজারের কিছু বেশি শিক্ষার্থী।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    রাবির ভর্তিযুদ্ধে ‘সি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৪৭ ভর্তিচ্ছু

    নিজস্ব প্রতিবেদক
    ৩০ জুন, ২০২২ ১১:৫৫
    নিজস্ব প্রতিবেদক
    রাবির ভর্তিযুদ্ধে ‘সি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ৪৭ ভর্তিচ্ছু

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে। তিন ইউনিটে মোট ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রাথমিক আবেদন শেষ জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদন সুযোগ দেওয়া হয়েছে। তিন ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া শেষ করেছেন শিক্ষার্থীরা। ‘সি’ ইউনিটে সর্বাধিক আবেদন পড়াই জিপিএ ও নম্বরের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পেয়েছেন।

    আইসিটি সেন্টার সূত্রে জানা গেছে, এবারের ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে (এ, বি, সি) আবেদন করেছে ১ লাখ ৭৮ হাজার ২৬৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘সি’ ইউনিটে ৭২ হাজার ৪১০ জন ভর্তিচ্ছু। এদিকে রাবির ‘সি’ ইউনিটে এক হাজার ৫৫৮টি আসন রয়েছে। সেই হিসেবে রাবির ‘সি’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

    উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনে ভর্তি পরীক্ষা আগামী ২৫ জুলাই ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) মধ্য দিয়ে শুরু হবে। তাছাড়া ২৬ জুলাই ‘এ’ ইউনিট (মানবিক), ২৭ জুলাই ‘বি’ ইউনিট (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন চারটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১: সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২: ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩: দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও গ্রুপ-৪: বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      স্নাতকোত্তরে স্কলারশিপ দেবে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়

      নিজস্ব প্রতিবেদক
      ৩০ জুন, ২০২২ ১১:৫২
      নিজস্ব প্রতিবেদক
      স্নাতকোত্তরে স্কলারশিপ দেবে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়

      আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশেসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা চলতি বছরের এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট, ২০২২।

      মোনাশ ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। প্রথম বিশ্বযুদ্ধের জেনারেল স্যার জন মোনাশের নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। ১৯৫৮ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি রাজ্যের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। মোনাশ বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলি দক্ষিণ আফ্রিকাসহ অন্যান্য স্থানেও সরবরাহ করা হয়।

      মোনাশ গ্র্যাজুয়েট স্কলারশিপ ও আরটিপি স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের সকল খরচ বহন করা হবে। শিক্ষার্থীদের আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান করা হবে। এ স্কলারশিপের মূল্য ৩০ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৭ লাখ টাকা।

      তবে বৃত্তিটির জন্য শিক্ষার্থীদেরকে মোনাশ বিশ্ববিদ্যালয়ের একাধিক শর্ত পূরণ করতে হবে। শর্তের উপযুক্ত শিক্ষার্থীদের কেবল বৃত্তিটি দেয়া হবে।

      সুযোগ-সুবিধাসমূহ:

      * টিউশন ফি এর সম্পূর্ণ খরচ। * শিক্ষার্থীদের আবাসন খরচ ও রিলোকেশন ভাতা প্রদান করা হবে। * এ স্কলারশিপের মূল্য ৩০ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৭ লাখ টাকা।

      আবেদনের যোগ্যতা:

      * আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। * মোনাশ বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো পূরণ করতে হবে। * মোনাশ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

      আবেদন পদ্ধতি:

      অনলাইনে আবেদন কর যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

        নিজস্ব প্রতিবেদক
        ৩০ জুন, ২০২২ ৯:১৩
        নিজস্ব প্রতিবেদক
        সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

        সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে দেখা গেছে ১৪৪৩ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ। সৌদি আরব, কাতার, ওমান, আরব আমিরাসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই।

        গালফ নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েহে, বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় সৌদি আরবের তামির পর্যবেক্ষণ কেন্দ্র থেকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।

        পবিত্র জিলহজ মাসের দশম দিন মুসলিম বিশ্ব ঈদুল আজহা পালন করে। সে অনুযায়ী আগামী ৯ তারিখ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হবে। আর জিলহজ মাসের নবম দিন অর্থাৎ ৮ জুলাই পালিত হবে হজ।

        মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই ও হংকং আগেি পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করেছে। এই দেশগুলোতে চাঁদ দেখা যায়নি বলে সেখানে আগামী ১০ জুলাই কোরবানির ঈদ উদযাপন করা হবে।

        সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপিত হয়। সে হিসাবে এবার আগামী ১০ জুলাই ঈদুল আজহা উদযাপিত হতে পারে বাংলাদেশে।

        এদিকে ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যা সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

        আজ ১৪৪৩ হিজরি সনের চাঁদ দেখা গেলে শুক্রবার (১ জুলাই) থেকে বাংলাদেশে জিলহজ মাস গণনা শুরু হবে। সেক্ষেত্রে বাংলাদেশে আগামী ১০ জুলাই (১০ জিলহজ) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। আর আজ চাঁদ দেখা না গেলে আগামী শনিবার (২ জুলাই) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে, সেক্ষেত্রে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১১ জুলাই।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অনিয়ম ঠেকাতে মনিটরিং বাড়াবে ইউজিসি

          নিজস্ব প্রতিবেদক
          ৩০ জুন, ২০২২ ৯:৯
          নিজস্ব প্রতিবেদক
          অনিয়ম ঠেকাতে মনিটরিং বাড়াবে ইউজিসি

          বিশ্ববিদ্যালয় পরিচালনা, গবেষণা ও অবকাঠামো উন্নয়নে দুর্নীতি-অনিয়ম খতিয়ে দেখতে মনিটরিং ব্যবস্থা জোরদার করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। বুধবার (২৯ জুন) ইউজিসিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এমনটা বলেন অতিরিক্ত দায়িত্বে থাকা ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. দিল আফরোজা বেগম।

          ড. দিল আফরোজা বলেন, ২০২২-২৩ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও অন্যান্য ব্যয় এবং মঞ্জুরি কমিশনের ব্যয় বাবদ সাড়ে ১০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এখানে অর্থ ব্যয়ে কোনও অনিয়ম বা দুর্নীতি হচ্ছে কিনা সেটি দেখার জন্য মনিটরিং করা হবে। একইসঙ্গে ইউজিসির কারও বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

          সরকারকে দুর্নীতি প্রতিরোধে জনবল নিয়োগে হায়ারিং অ্যান্ড ফায়ারিং ব্যবস্থা চালুর পরামর্শ দেন ড. দিল আফরোজ। তিনি বলেন, চাকরি চুক্তিভিত্তিক হলে কাজে গতি আসবে, জবাবদিহি বাড়বে।

          অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, অবৈধ সম্পদ যাতে কেউ অর্জন করতে না পারে সেজন্য যথাযথ আইন প্রয়োগ ও সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সমাজে দুর্নীতির লাগাম টেনে ধরতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা যেতে পারে।

          ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক ও এপিএ টিমের ফোকাল পয়েন্ট মো. গোলাম দস্তগীরের সঞ্চালনায় সেমিনারে কমিশনের উপপরিচালক, সিনিয়র সহকারী পরিচালক ও সমমান পর্যায়ের ৪০ কর্মকর্তা অংশ নেন।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত