ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২১ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

৩ কোটিরও বেশি দামি ল্যাম্বরগিনি ধ্বংস করলেন ইউটিউবার!

নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৩ ২০:২
নিজস্ব প্রতিবেদক
৩ কোটিরও বেশি দামি ল্যাম্বরগিনি ধ্বংস করলেন ইউটিউবার!

উদ্ভট মার্কেটিংয়ের পরিকল্পনা থেকে কয়েক কোটি টাকা মূল্যের অতি-বিলাসবহুল ল্যাম্বরগিনি ব্র্যান্ডের একেবারে নতুন একটি গাড়ি ধ্বংস করেছেন এক ইউটিউবার। বিলাসবহুল ল্যাম্বরগিনি ইউআরইউএস এসইউভি ধ্বংস করা রাশিয়ার ওই ইউটিউবারের নাম মিখাইল লিটভিন। নিজের নামে আনা এনার্জি ড্রিংক ‘লিট এনার্জি’র বিজ্ঞাপন চালাতে গিয়ে তিনি পুরো গাড়িটি ধ্বংস করেছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করে প্রকাশ করেছেন ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে।

যে গাড়িটি ধ্বংস করেছেন তিনি, বর্তমানে তার বাজারমূল্য ৩ কোটি ১৫ লাখ টাকার বেশি।

ভিডিওতে দেখা যায়, একটি ক্রেনের নিচে বিলাসবহুল ল্যাম্বরগিনি ইউআরইউএস এসইউভি গাড়িটি রাখা হয়েছে। আর ক্রেনের মাথায় ঝুলছে মিখাইল লিটভিনের নিজস্ব কোম্পানির তৈরি এনার্জি ড্রিংক ‘লিট এনার্জির’ একটি বিশালাকারের ক্যান।

পুরো দৃশ্য ক্যামেরায় ধারণ করার সময় ক্রেনের সামনে হাতে লিট এনার্জির একটি ক্যান নিয়ে দৌঁড়াতে দেখা যায় লিটভিনকে। কিছুক্ষণের মধ্যেই সেই বিশালাকারের ক্যানটি গাড়ির ওপর আছড়ে পড়ে। এতে কয়েক সেকেন্ডের মধ্যে গাড়িটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।

ইউটিউবে তার সাবস্ক্রাইবার সংখ্যা এক কোটিরও বেশি। কয়েক দিন আগে এই ভিডিও ইউটিউবে নিজের চ্যানেল আপলোড করেছেন লিটভিন। এখন পর্যন্ত ভিডিওটি ইউটিউবে দেখা হয়েছে ৭০ লাখের বেশিবার এবং ভিডিওতে লাইক দিয়েছেন ৭ লাখের বেশি মানুষ।

কমেন্টে হাজার হাজার মানুষ এই ভিডিও নিয়ে নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, আপনি দাতব্য কোনও কাজ অথবা পরিবেশ রক্ষায় যদি এই অর্থ ব্যয় করতেন! ভালো মানুষরা এভাবে কাজ করে না। আপনি এই গাড়ির পেছনে যে অর্থ ব্যয় করেছেন তা দিয়ে ৩ থেকে ৪ জনের বেশি মানুষের জীবন বাঁচানো যেতো।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    সাইকেলে হজযাত্রা, মক্কায় পৌঁছানোর পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন

    নিজস্ব প্রতিবেদক
    ৪ মার্চ, ২০২৩ ১৮:৩৫
    নিজস্ব প্রতিবেদক
    সাইকেলে হজযাত্রা, মক্কায় পৌঁছানোর পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন

    সুদর জার্মানি থেকে হজ পালনের উদ্দেশ্যে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেন একজন সিরিয়ান হজ যাত্রী। তার নাম গাজী জসিম শেহাদেহ। হজ করার জন্য ৫৩ বছর বয়সী বৃদ্ধ জার্মানি থেকে সাইকেল নিয়ে বের হন। দীর্ঘ ৭৩ দিনের সাইকেল যাত্রা শেষে মক্কায়ও পৌঁছান তিনি।

    যাত্রা পথে কোন বিপত্তি না বাধলেও হজ করে আর তার ফেরা হলো না স্বজনদের কাছে। এই সিরিয়ান হজ যাত্রী সাইকেল নিয়ে যখনই পবিত্র মক্কায় পৌঁছান তখনই মৃত্যুর কোলে ঢলে পড়েন। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

    প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর সময় তার পরনে ইহরামের পোশাক ছিল। খবর- সিয়াসাত ডেইলি’র।

    ২০২২ সালের ২২শে অক্টোবর জার্মানির হামবার্গ থেকে সৌদি আরবের মক্কার উদ্দেশে তিনি সাইকেল যাত্রা শুরু করেন। মক্কায় পৌঁছানোর পর গত ১৭ই ফেব্রুয়ারি তার মৃত্যু হয়। ওই দিন ছিল পবিত্র শবে মেরাজ। গ্র্যান্ড মসজিদে জানাজা শেষে শেহাদেহের দেহ মক্কায় দাফন করা হয়।

    গাজী জসিম শেহাদেহের এই যাত্রা ব্যাপক প্রশংসা পেয়েছে, অনেকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

     

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নারিকেল গাছের মাথায় উঠে জ্ঞান হারালেন এক যুবক

      নিজস্ব প্রতিবেদক
      ৪ মার্চ, ২০২৩ ১৮:২০
      নিজস্ব প্রতিবেদক
      নারিকেল গাছের মাথায় উঠে জ্ঞান হারালেন এক যুবক

      ডাব পাড়ার জন্য একটি নারকেল গাছে উঠেছিলেন দিলীপ। সেখানে তিনি অজ্ঞান হয়ে দড়ির সঙ্গে ঝুলে ছিলেন। স্থানীয়রা এ অবস্থা দেখতে পেলে শুরু হয় হইচই। শুক্রবার (৩ মার্চ) দুপুরে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হুগলির ডানকুনির ১৬ নম্বর ওয়ার্ডে।

      সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ডাব পাড়তে গাছের একেবারে মাথায় উঠে হঠাৎ অজ্ঞান হয়ে যান দিলীপ রায় নামে এক যুবক। তবে তার কপাল ভলো জ্ঞান হারিয়ে গাছে ওঠার দড়ির সঙ্গে ঝুলে ছিলেন। বেশ কিছুক্ষণ ওই ভাবে ঝুলে থাকায় স্থানীয়দের নজরে পড়লে তারা এলাকার কাউন্সিলরকে খবর দেন। পরে কাউন্সিলর দমকল বাহিনীকে খবর দেন। তারা এসে স্থানীয় দুই যুবকের সাহায্যে দীর্ঘক্ষণের চেষ্টায় ওই যুবককে উদ্ধার করেন।

      উদ্ধারের পরে ওই ডাব বিক্রেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আপাতত ওই ডাব বিক্রেতার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে জানা গিয়েছে।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        প্রতিশোধ নিতে স্ত্রীর প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করলেন যুবক!

        নিজস্ব প্রতিবেদক
        ৪ মার্চ, ২০২৩ ১২:৩২
        নিজস্ব প্রতিবেদক
        প্রতিশোধ নিতে স্ত্রীর প্রেমিকের স্ত্রীকেই বিয়ে করলেন যুবক!

        ভারতের বিহারের খাগারিয়াতে ঘটেছে এক ব্যতিক্রমি ঘটনা। সন্তানদের ফেলে অন্য ব্যক্তির হাত ধরে স্ত্রী পালিয়ে যাওয়ার ঘটনায় যতটা না রাগে-দুঃখে তার চেয়ে বেশি প্রতিশোধ নিতে ওই ব্যক্তির স্ত্রীকেই বিয়ে করে বসলেন এক যুবক।

        জানা গেছে, ভারতের বিহারের খাগারিয়ার ওই যুবকের নাম নীরজ এবং তার প্রাক্তন স্ত্রীর নাম রুবি দেবী। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। এমনকি চারটি সন্তানও রয়েছে তাদের।

        নীরেজ জানান,  বিয়ের কয়েক বছর পর জানতে পারি মুকেশ নামে এক ব্যক্তির সঙ্গে স্ত্রী রুবির বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। বহুবার ওই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসতে বললেও, কিছুতেই স্ত্রীর মন পরিবর্তন করতে পারেননি তিনি। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারি মাসে স্বামী-সন্তানদের ত্যাগ করে প্রেমিক মুকেশের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন রুবি।

        সেই সময় তিনি জানিয়েছিলেন, বিষয়টি পঞ্চায়েতে জানানো হয়েছিল এবং তার সালিশিও করা হয়। কিন্তু মুকেশ সেই নির্দেশ মানেননি বরং তার স্ত্রীকে নিয়ে পালিয়ে যান।

        এদিকে মুকেশ নিজেও বিবাহিত ছিলেন। আশ্চর্যজনকভাবে মুকেশের স্ত্রীর নামও রুবি। তাদের দুই সন্তানও রয়েছে।

        চলতি বছরের ফেব্রুয়ারিতে স্ত্রী ও তার প্রেমিকের ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে মুকেশের স্ত্রী রুবিকে বিয়ে করেন নীরজ। পুরো ঘটনাটি সবার নজরে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হয়েছে, চলছে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          বিজ্ঞাপনে নারীদের পরিবর্তে খোলামেলা পোশাকে পুরুষরা!

          নিজস্ব প্রতিবেদক
          ৪ মার্চ, ২০২৩ ১১:২০
          নিজস্ব প্রতিবেদক
          বিজ্ঞাপনে নারীদের পরিবর্তে খোলামেলা পোশাকে পুরুষরা!

          চীনে অন্তর্বাসের অনলাইন বিজ্ঞাপনে নারীদের মডেলিংয়ে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে। তাতে কি দেশটির ফ্যাশন কোম্পানিগুলো বিকল্প উপায়ও বের করে ফেলেছে খুব সহজে। এনখ থেকে নারীদের পোশাকে মডেলিং করতে দেখা যাচ্ছে পুরুষ মডেলদের। যা সামাজিক মাধ্যমে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে।

          শি জিনপিংয়ের দেশে নারীদের অনলাইনে অন্তর্বাস পরে মডেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে বহুদিন ধরেই। অনলাইনের মাধ্যমে যাতে দেশে অশালীন কোনো বিষয় ছড়িয়ে না পড়ে, সে কারণেই আইন এনে এ মডেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যা মানতে বর্তমানে কড়াকড়ি চলছে।

          শুরুতে এমন আইনের ফলে খুব সমস্যায় পড়ে যায় অন্তর্বাস প্রস্তুতকারক সংস্থাগুলো। তাই অনলাইন বিজ্ঞাপনের জন্য পুরুষ মডেলদেরই দ্বারস্থ হয় তারা।  অর্থের বিনিময়ে বিজ্ঞাপনে মডেলিং করতে রাজিও হয়ে যান পুরুষ মডেলরা। চীনা লাইভস্ট্রিম ফ্যাশন কোম্পানির জন্য টাইট ফিটিং অন্তর্বাস থেকে লেস-ট্রিমড নাইটগাউন পরেও মডেলিং করতে দেখা যাচ্ছে পুরুষদের। আর এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে দ্রুতগতিতে!

          পুরুষ মডেলদের এমন সাজে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন। তাদের দাবি, এমন সিদ্ধান্ত লিঙ্গবৈষম্যকে প্রকট করে তোলে। যা মেনে নেওয়া ঠিক হবে না। অনেকে আবার বলছেন, এভাবেই নারীদের কাজ ছিনিয়ে নিচ্ছেন পুরুষরা। তবে কোম্পানিগুলোর যুক্তি, এক্ষেত্রে তাদের হাত-পা বাঁধা। যেহেতু নিয়ম অনুযায়ী নারীরা এসব বিজ্ঞাপন করতে পারবেন না, সেই কারণেই পুরুষদের দিয়ে তা করানো হচ্ছে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত