শিরোনাম
সিজিপিএ পদ্ধতি বাতিলের দাবিতে মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন
দেশের সব মেডিকেল কলেজে সিজিপিএ পদ্ধতি বাতিল করে ক্যারিঅন পদ্ধতি বহাল রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে মেডিকেল শিক্ষার্থীদের লিখিত দাবিসমূহ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) সভাপতি বরাবর জমা দিয়েছেন৷ একইসঙ্গে আগামী ১১ জানুয়ারির মধ্যে তাদের দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।
রোববার (৮ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে এ আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজসহ দেশের বেশিরভাগ মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা যোগ দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে মেডিকেল শিক্ষা ব্যবস্থায় বিএমডিসি কর্তৃক নতুন কারিকুলাম প্রণয়ন করা হয়েছে। নতুন এ কারিকুলামে সিজিপিএ পদ্ধতি চালু এবং ক্যারিঅন পদ্ধতি বাতিল করা হয়েছে। কিন্তু আগে চালু থাকা ক্যারিঅন পদ্ধতি বাতিল এবং অবকাঠামোগত পর্যাপ্ত পরিবর্তন না এনে সিজিপিএ পদ্ধতি চালু করা বাংলাদেশের মেডিকেল শিক্ষাব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে বলে শিক্ষার্থীরা দাবি করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ২২ জানুয়ারি
সাকিবুল ইসলাম, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ক্লাস আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে। রবিবার ( ৮ জানুয়ারি) দুপুরে ভর্তি কমিটির সভা শেষে এ তথ্য জানান জবি উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিট এবং ‘সি’ ইউনিটের সব আসন প্রায় পূরণ হয়ে গেছে। ‘এ’ ইউনিটে কিছু সংখ্যক সিট ফাঁকা আছে যা অষ্টম মেধাতালিকার মাধ্যমে পূর্ণ হয়ে যাবে বলে আশা করছি৷
অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, নতুন একটি পদ্ধতি আসলে কিছুটা সমস্যার মুখোমুখি হতে হয় এটা ঠিক হয়ে যাবে।
ডিন’স মেরিট অ্যাওয়ার্ড পেল পবিপ্রবির ৩১ শিক্ষার্থী
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ প্রথম বারের মতো ডিন’স মেরিট অ্যাওয়ার্ড দিয়েছে ৩১ জন শিক্ষার্থীকে। এসময় ব্যবসায় প্রশাসন অনুষদের ২৩ জন শিক্ষককে তাদের প্রকাশনা ও পিএইচডি জন্য অ্যাওয়ার্ড প্রধান করা হয়।
৮ জানুয়ারি (রবিবার) সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মেরিট অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বাশার খান, সাবেক ডিন অধ্যাপক বদিউজ্জামান, অধ্যাপক মোঃ জাকির হোসেন সহ অনুষদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক- শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।
২০১৫-১৬ সেশনের ডিন’স মেরিট প্রাপ্ত শিক্ষার্থী সাকির উস সালেহীন বলেন, "পবিপ্রবিতে এই প্রথম একসাথে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে ভালো কাজকে উৎসাহিত করার জন্য অনুষ্ঠান হচ্ছে। এ অনুষ্ঠান আয়োজন করার জন্য ডীন মহোদয়কে ধন্যবাদ জানাই। এই ধরনের প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভালো কিছু করার অনুপ্রেরণা তৈরী হয়। ভবিষ্যতে এই প্রোগ্রামের ধারাবাহিকতা বজায় থাকবে আশা করি।"
২০০৪-২০০৫ সেশনের ডিন’স মেরিট প্রাপ্ত শিক্ষার্থী ও ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড.কুমার দেবাশীষ দত্ত বলেন, ব্যবসা প্রশাসন অনুষদের পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৩ এমন একটি অনুষ্ঠান যেখানে অনুষদের ধর্মাচারী থেকে শিক্ষকবৃন্দ সকলকে সম্মানিত করার উদ্যোগ নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন এই প্রথম। বিশ্ববিদ্যালয়ের এ ধরনের আয়োজন শিক্ষার্থীদেরকে, শিক্ষকবৃন্দকে এবং সকলকে আগামীতে ভালো কিছু করার উৎসাহিত করবে। "
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক আবুল বাশার খান বলেন," শিক্ষার্থীদের উন্নয়নের আমাদের কাজ করা দরকার। তাদের নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। "
পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, " সিজিপিএ বৃদ্ধির দিকে সবার মনোযোগ দেওয়া দরকার। শিক্ষা ও গবেষণা দিয়ে সামনের দিকে এগোতে হবে। ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থীদের চাকুরির পিছে না ছুটে উদ্দোক্তা হতে হবে। "
বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে মনোনীত হলেন ইবির ৪২ শিক্ষার্থী
দুই ক্যাটাগরিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪২ শিক্ষার্থী গবেষণা প্রকল্পের জন্য ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’ পেয়েছেন। তারা ২০২২-২৩ অর্থবছরের জন্য নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত শিক্ষর্থীরা এমএসসি ক্যাটাগরিতে প্রত্যেকে ৫৪ হাজার টাকা ও পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন। বিষয়টি বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি মারফত জানা গেছে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায় এ বছর সারা দেশে মোট ৬৮২টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
তারা ২০২২-২৩ অর্থবছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে সর্বোচ্চ সংখ্যক ফেলোশিপ পেয়েছেন। ৪২ জনের মধ্যে ২৯ জনই বায়োটেকনোলজি বিভাগ থেকে পেয়েছেন। তারা হলেন— সাবিহা তাসবির রহমান, রাসেল রানা, সুমাইয়া জেসমিন, ফাহমিদা রহমান, ফাহমিদা আক্তার, হাফসা হেনা স্বর্ণালি, নাহিদুল ইসলাম, মেহেরাব হোসেন ফাহিম, মাসুদুর রহমান, নুরুন্নবী ইসলাম, লাবনি ইয়াসমিন, লিজা খাতুন, নাজমুল হুদা, আল-আমিন মিলন, শেখ মো. মইন ইসলাম, তানিয়া খাতুন, পূজা রানি ঘোষ, সাব্বির আহমেদ, রুমানা আক্তার রুমা, সাব্বির আহমেদ, হুসাইন আলী, রওনক জাহান রাখি মনি, মাসুমা আঞ্জুমান, শাহারিন সুলতানা, কাঞ্চন আক্তার, শহিদুল ইসলাম, নাসরিন ইসলাম মুন, হাসান মাহফুজ রেজা, রিজওয়ান আল হাসিব তুহিন।
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ছয় জন হলেন— শাকিল আহমেদ, মিফতাহুল জান্নাত, হনুফা খাতুন, শারমিন আক্তার, তারিকুল ইসলাম, তাহমিনা খন্দকার মিতু। গণিত বিভাগের তিন জন— আতিকুর রহমান, সৌরভ কুমার ঘোষ, দেলোয়ার হোসেন। ইইই বিভাগের দুই জন— ধতাসনিমা ইসলাম, হেমায়েত ইসলাম। পরিসংখ্যান বিভাগের জাহিদ হাসান ও ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের মাহেদী হাসান রানা।
উল্লেখ্য, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে আরও এগিয়ে নিতে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিনটি ক্যাটাগরিতে শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ প্রদান করা হয়। তিন ক্যাটাগরির নির্ধারিত কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ও গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি, পোস্ট-ডক্টরাল শিক্ষার্থী ও গবেষকদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এই ফেলোশিপ প্রদান করে থাকে।
নজরুল বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
শাকিল বাবু, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজ ইন্টারন্যাশনাল এর পঞ্চমবারের মতো অনক্যাম্পাস গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানের আয়োজিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং ডিপার্টমেন্টে অনুষ্ঠানটি আয়োজিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সানজিদা আক্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের উপদেষ্টা ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক চন্দন কুমার পাল, বিগত বছরগুলোর ক্যাম্পাস ডিরেক্টর্স, মেন্টর্স, ক্লাব পার্টনার্স, স্পনসর পার্টনার ও আয়োজক কমিটির সদস্যরা। আয়োজনটিতে স্পন্সর হিসেবে ছিল আরশিলতা ও সিটি ল্যাব ময়মনসিংহ।আয়োজনের শুরুতে সূচনা বক্তব্যে ক্যাম্পাস ডিরেক্টর নূর আলম নাহিদ প্রতিযোগী দলগুলোকে আইডিয়া উপস্থাপনের নিয়ম জানিয়ে দেন। প্রতিটি টিম তাদের আইডিয়া উপস্থাপন করার জন্য ৬ মিনিট এবং বিচারকরা তাদের প্রশ্ন করার জন্য ৪ মিনিট করে সময় পেয়েছেন।
হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ৬২ টি দল পোশাকশিল্প নিয়ে নিজেদের বিজনেস আইডিয়া উপস্থাপন করে। সেখান থেকে সেরা ১০ টি বিজনেস আইডিয়া নিয়ে অনলাইনে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল থেকে ৫ টি অনবদ্য আইডিয়া গ্র্যান্ড ফাইনালের জন্য বিজয়ী হয়।
সেমিফাইনাল থেকে নির্বাচিত ৫ টি দল নিয়ে আয়োজিত এই ফাইনালে চ্যাম্পিয়ন হয় 'টিম অল্টার'। যাদের আইডিয়া ছিলো কোম্পানির কাটিং বিভাগ থেকে অপচয় হওয়া কাপড় বা বাড়তি কাপড় থেকে পোশাক তৈরি। ১ম রানার্সআপ হয়েছে 'টিম ডমিনেটর্স'। যাদের আইডিয়া হলো বিক্রি না হওয়া পোশাকগুলোকে আপসাইক্লিং বা পোশাকেগুলোতে নতুনত্ব যোগ করা এবং ২য় রানার্সআপ হয় 'টিম পিলগ্রীম'। তাদের আইডিয়া হলো পাটের তৈরি অভিনব আইডিয়ায় নতুন পণ্য তৈরি করা।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন নয়ন মন্ডল (ডেপুটি ম্যানেজার অব ইন্টারন্যাশনাল অপারেশন), অশোক লেল্যান্ড, তারিফ মোহাম্মদ খান (হেড অব ব্র্যান্ড স্ট্র্যাটেজি অফ ডেকো ইশো গ্রুপ), আনন্দ কুটুম (সিইও অব কুটুম ইন্টেরিয়র এন্ড অনার অব ঝিল কুটুম ক্যাফে)।
উল্লেখ্য , জাতিসংঘ ও বিল ক্লিনটন ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত শিক্ষার্থীদের নোবেলখ্যাত "হাল্ট প্রাইজ" হলো বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায় উদ্যোগ প্রতিযোগিতা। ২০১৮ সাল থেকে এই প্রতিযোগিতাটির অনক্যাম্পাস রাউন্ড আয়োজন করে আসছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবছরের প্রতিপাদ্য বিষয় "রি ডিজাইনিং ফ্যাশন"৷
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য