ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০:৪৩
নিজস্ব প্রতিবেদক
বিএনপি'র ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় লিফলেট বিতরণ

বিএনপি এর ৩১ দফা বয়ানের দাবিতে নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে হরণী ইউনিয়ন বিএনপির আয়োজনে হাতিয়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক নোয়াখালী ছয় আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শাহ নেওয়াজ। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি'র ঘোষিত ৩১ দফা কর্মসূচিই একমাত্র অবলম্বন। জনগণের প্রত্যাশা পূরণে এই ৩১ দফা বাস্তবায়ন আন্দোলন সফল হবেই। 

তিনি আরো বলেন একদলীয় শাসন শাসন কায়েমের মাধ্যমে দেশকে জিম্মি করা হয়েছিল। মুক্তির পথ শুধুমাত্র বিএনপি'র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যেই নিহিত। এ সময় তিনি আরো বলেন, দমন-পীড়ন, হামলা ও মামলার মাধ্যমে আন্দোলন রোধ করা যাবে না। 

হরিণী ইউনিয়নের সকল স্তরের নেতাকর্মীরা শপথ নেন বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। 

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরিণী ইউনিয়নে শাহ নেওয়াজের নেতৃত্বে আয়োজিত এ লিফলেট বিতরণ ও গণজামাতে অনুষ্ঠান স্থানীয় নেতাকর্মীদের ভিতরে আলোড়ন সৃষ্টি করেছেন, যা বিএনপির জাতীয় আন্দোলনে গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করবে বলে স্থানীয়দের অভিমত। 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করতে হবে: তারেক রহমান

    অনলাইন ডেস্ক
    ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৩৮
    অনলাইন ডেস্ক
    গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করতে হবে: তারেক রহমান

    বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুপ্ত স্বৈরাচার থেকে এ দেশকে মুক্ত করতে হবে। এ জন্য জরুরি প্রয়োজন ঐক্য। বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

    আজ শনিবার বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মিলনায়নে দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।

    তিনি বলেন, ‘সবার আগে দেশ, দেশের স্বার্থ ও জনগণের স্বার্থ। এই তিন স্বার্ধ রক্ষায় যা করতে হয়, তাই করবে বিএনপি। বিএনপির সমমনা দলগুলোকে নিয়ে কাজ করতে হবে। তাদের সাথে নিয়ে দেশকে গঠন করতে হবে। দেশ থেকে স্বৈরাচার বিতারিত হয়েছে। সামনে দেশ পুনর্গঠনের কাজ। জনগণতে সাথে নিয়ে দেশ পুনর্গঠনে কাজ করতে হবে। এভাবে সভা সমাবেশ করলে হবে না, দুই-তিনজনের দল করে জনগণের দুয়ারে যেতে হবে। তাদের কাছে আমাদের ৩১ দফা তুলে ধরতে হবে। বিএনপি কীভাবে দেশের জনগণের পাশে দাঁড়াবে, কীভাবে শিক্ষার বিকাশ ঘটানো হবে—তা জনগণতে জানাতে হবে।’

    দলের নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে বলা যায় না দেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। এই গুপ্ত স্বৈরাচারের হাত থেকে দেশের মানুষ ও দেশকে রক্ষা করতে হবে আমাদের।’

    তিনি বলেন, ‘দেশ স্বাধীনের পরও স্বৈরাচার এ দেশের কাঁধে চেপে বসেছিল। মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে তা দূর করেছেন। এরপর যতবারই স্বৈরাচারের আগমন ঘটেছে, ততবারই জনগণ তাদের বিতারিত করেছে। দীর্ঘ ১৬ বছর টানা স্বৈরাচার-ফ্যাসিস্টরা জনগণের কাঁধে চেপে বসার পর জনগণ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিতারিত করেছে। আমরা যদি ঐক্যবদ্ধ না হই, জনগণকে যদি ঐক্যবদ্ধ না করা যায়, তাহলে যেভাবে স্বৈরাচার-ফ্যাসিস্ট জনগণের কাঁধে চেপে বসেছিল, তাহলে বলা যায় না, সেভাবে আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটবে। আসুন ঐক্যবব্ধ হই, গুপ্ত স্বৈরাচারদের রুখে দাঁড়াতে সমমনা দল ও জনগণতে সাথে নিয়ে কাজ করি।’

    সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক মো. আবুল কালামম, কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকাারিয়া তাহের সুমন। সঞ্চালনা করেন সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনের শেষ পর্যায়ে জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও আশিকুর রহমান মাহমুদ ওয়াশিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

    বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সভাপতি ও সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। 

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: সারজিস

      অনলাইন ডেস্ক
      ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:২৬
      অনলাইন ডেস্ক
      নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ: সারজিস
      ছবি: সংগৃহীত

      নির্বাচনের আগেই নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষতা হারাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের মকবুলার রহমান সরকারি কলেজ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে সারজিস আলম এ কথা বলেন।

      এসময় সারজিস আলম বলেন, ‘নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এর কোনো যৌক্তিক ব্যাখ্যাও দিতে পারেনি। এটা স্পষ্ট যে, কমিশন কোনো না কোনো চাপে রয়েছে।’

      তিনি আরও বলেন, ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যদি নির্বাচন কমিশনের মতো একটি স্বাধীন প্রতিষ্ঠান প্রতীক দেয়া নিয়ে চাপে পরাজিত হয়, তাহলে নির্বাচন শুরু হওয়ার আগেই এর স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। আমরা আইনগতভাবে বৈধভাবে আবেদন করেছি। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আশা করছি এনসিপি শাপলা প্রতীক পাবে।’

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না: শফিকুর রহমান

        অনলাইন ডেস্ক
        ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৫৬
        অনলাইন ডেস্ক
        জামায়াত ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না: শফিকুর রহমান

        বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

        শনিবার (২৭ সেপ্টেম্বর) ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) এর বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ কথা বলেন তিনি।

        জামায়াতের আমির বলেন, তরুণরা যেন যোগ্যতা অনুযায়ী কাজের সুযোগ পান, সেই পরিবেশ গত অর্ধশতাব্দীতেও গড়ে তোলা সম্ভব হয়নি বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে। জনগণের সহযোগিতায় জামায়াত একটি ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে চায়।

        তিনি বলেন, এমন শিক্ষা আর দেওয়া হবে না, যা মানুষকে পিছিয়ে দেয়। যারা শিক্ষা ব্যবস্থার পরিকল্পনার দায়িত্বে আছেন, তাদের সন্তানরাই বিদেশে পড়াশোনা করেন, আর এ কারণেই দেশের শিক্ষা ব্যবস্থার এই করুণ অবস্থা তৈরি হয়েছে।

        ডা. শফিকুর রহমান বলেন, আমরা বিশ্বাস করি, পাঁচ বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু করা সম্ভব না হলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন অবশ্যই চালু করা যাবে।

        তিনি জানান, আমরা ক্ষমতায় গেলে সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেব, সেটা আমাদের বিপক্ষে গেলেও।

        তিনটি অঙ্গীকারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, আমাদের প্রধান ফোকাস থাকবে ভাঙাচোরা শিক্ষাব্যবস্থা সংস্কারে। মেরুদণ্ড না থাকলে মানুষ দাঁড়াতে বা বসতে পারে না- মেরুদণ্ডহীন হলে মানুষ ফুটবলের মতো এদিক-সেদিক গড়িয়ে যায়। তাই প্রথমেই মেরুদণ্ডের চিকিৎসা করতে হবে। একইভাবে, যে শিক্ষা অনৈতিকতা বাড়ায়, মানুষকে দুর্নীতিবাজ ও অমানবিক করে তোলে- সে শিক্ষা আমরা দেব না। বরং যে শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ বানায়, অন্যকে সম্মান করতে শেখায়, সেই শিক্ষাই আমরা আমাদের ছেলে-মেয়েদের হাতে তুলে দেব।

        জামায়াত আমির বলেন, নৈতিক ও বৈষয়িক শিক্ষার সমন্বয় তৈরি করা হবে, যাতে শিক্ষার পাঠ শেষ করার পর প্রত্যেকে তার যোগ্যতার অনুযায়ী কাজ পেতে পারে। কেউ বেকার থাকবে না; প্রত্যেকে হয় উদ্যোক্তা হবে, নয়তো চাকরিজীবী। দ্বিতীয় অঙ্গীকারের বিষয়ে তিনি বলেন, শুধু ডিগ্রির ভিত্তিতে কারও মর্যাদা নির্ধারণ হবে না; কাজের দক্ষতা ও ফলাফলের ভিত্তিতেই মর্যাদা দেওয়া হবে।

        তৃতীয় অঙ্গীকারের কথা তুলে ধরে জামায়াত আমির বলেন, দুর্নীতির প্রবাহ বন্ধ করা হবে। এটা শুনে অনেকের হৃদয় ধড়ফড় করছে, কারণ অনেকেই এভাবেই চলেন। এ ছাড়া, যে সার্ভিসের গভীরতা ও দায়িত্বের পরিমাণ আছে, তার অনুযায়ীই বেতন কাঠামো নির্ধারণ করা হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না: আমীর খসরু

          নিজস্ব প্রতিবেদক
          ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:৩১
          নিজস্ব প্রতিবেদক
          গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না: আমীর খসরু

          গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ শনিবার সকালে জিয়া উদ্যান লেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজিত জিয়া সুইমিং কার্নিভালে তিনি এ মন্তব্য করেন।

          আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতিতে ধ্যান ধারণা পরিবর্তন করতে হবে। রাজনীতিতে যে পরিবর্তন, সেটা ধারণ করতে হবে। বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবে মানুষ দেখতে চায়। আমরা যদি সেটা ধারণ করতে না পারি, তাহলে তো আমরা সেই বিএনপি এই দেশ গড়ে তুলতে পারব না। রাজনীতিতে এখন ভিশন থাকতে হবে, দূরদৃষ্টি থাকতে হবে, ওই গৎবাঁধা রাজনীতি দিয়ে এখন আর চলবে না। ’

          তিনি বলেন, ‘আপনাকে নতুন নতুন ধারণা নিয়ে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে। দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন আসছে, এটা আমাদেরকে ধারণ করতে হবে। এটা ধারণ করতে না পারলে রাজনীতি চলবে না কিন্তু আগামী দিন।’

          বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘আমাদের দেশে রাজনীতিকে গণতন্ত্রয়নের কথা বলি, কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রয়নের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতান্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রয়ন হবে।’

          তিনি বলেন, ‘একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতান্ত্রয়ণ করা হবে। এখানে অর্থনীতিকে গণতান্ত্রয়ণ করা হবে। যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে। সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতান্ত্রয়ন করতে হবে। যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়।’

          আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমানের স্পোর্টসের প্রতি উনার পরিবারের যে আগ্রহ, সেটা আপনারা সবাই জানেন। আমরা এখন এই কাজগুলো করছি। সুইমিং, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সুইমিং এগুলো হচ্ছে মাত্র শুরু। আগামী দিনে স্পোর্টসকে নিয়ে তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, এটা হয়ত অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে। যাতে যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে আগ্রহ আছে, সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে।’

          বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্যসচিব মোস্তফা জামান।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত