ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

নারীকে লাথি মারা সেই জামায়াত নেতাকে বহিষ্কার

অনলাইন ডেস্ক
৩১ মে, ২০২৫ ১৭:৫১
অনলাইন ডেস্ক
নারীকে লাথি মারা সেই জামায়াত নেতাকে বহিষ্কার

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ড বাতিলের প্রতিবাদে চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের সমাবেশে নারীকে লাথি দিয়ে আলোচনায় আসা আকাশ চৌধুরীকে দল থেকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার রাতে দলের চট্টগ্রাম মহানগরী সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে আকাশ চৌধুরীকে জামায়াত কর্মী হিসেবে উল্লেখ করে শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে এ ঘটনায় দল হিসেবে জামায়াতের কোনো দায় থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।

ঘটনাটির নিন্দা জানিয়ে বিবৃতিতে বলা হয়, ওই কর্মসূচি সম্পর্কে তারা অবগত ছিলেন না। সেদিন সংঘটিত ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো সংশ্লিষ্টতা নেই। তাই এই ঘটনার কোনো দায়দায়িত্ব জামায়াতে ইসলামী বহন করবে না।

দলটির ভাষ্য, ‘সেদিনের অনভিপ্রেত ঘটনার দায় কেবলমাত্র সেখানে উপস্থিত দায়ী ব্যক্তিদের ওপরই বর্তায়। বিশেষ করে আকাশ চৌধুরী ঊর্ধ্বতনদের অনুমতির বাইরে যে কাজ করেছে, তা চরম নিন্দনীয়।’

এর আগে গত বুধবার নগরের জামালখান এলাকায় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর জোট গণতান্ত্রিক ছাত্র জোটের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, শাহবাগবিরোধী ঐক্যের ব্যানারে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা এই হামলা চালান। ওই ঘটনায় ১২ জন আহত হন। 

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ৫ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে, তারা নির্বাচন চায় না: আমীর খসরু

    অনলাইন ডেস্ক
    ৩১ মে, ২০২৫ ১৪:৪৫
    অনলাইন ডেস্ক
    ৫ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে, তারা নির্বাচন চায় না: আমীর খসরু

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চায়, তখন এ ধরনের বক্তব্য দুঃখজনক।

    শনিবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    আমীর খসরু বলেন, গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আর ৫ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে, তারা নির্বাচন চায় না।

    তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই একটি দেশের মূলশক্তি। দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। ভবিষ্যতের নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে। বিএনপি সরকার গঠন করলে তা হবে জবাবদিহিমূলক সরকার।

    নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে আমীর খসরু বলেন, গণতন্ত্রের পথ কেউ যদি রুদ্ধ করতে চায়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, জনগণকে সাথে নিয়ে তাদের রুখে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন।

    মন্তব্য

    সাতক্ষীরার পালাতক যুবলীগ নেতা কাজী ফিরোজ হাসানের আশার প্রদীপ কাজী তাজউদ্দীন

    নিজস্ব প্রতিবেদক
    ৩১ মে, ২০২৫ ১৩:৩৮
    নিজস্ব প্রতিবেদক
    সাতক্ষীরার পালাতক যুবলীগ নেতা কাজী ফিরোজ হাসানের আশার প্রদীপ কাজী তাজউদ্দীন

    সাতক্ষীরা পৌরসভা সুলতানপুরে পালাতক কাজী ফিরোজ হাসানের সমর্থিত প্রার্থী হিসেবে কাজ শুরু করছে তাজ স্যার ক্ষ্যাত কাজী তাজউদ্দীন ওরফে তাজ। স্থানীয় সরকার নির্বাচনের মেয়াদ নিয়ম অনুযায়ী এখনো বাকি ৮ মাস। তবে এখনই নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত এক প্রার্থী।

    এলাকাবাসী ও একাধিক গোপন সূত্র জানাই যে, আগামী স্থানীয় সরকার নির্বাচনে সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসাবে কাজী ফিরোজ হাসানের ঘনিষ্ট সহযোগী প্রভাষক কাজী তাজউদ্দীন কে পলাতক  অবস্থায় বুদ্ধি পরামর্শ দিয়ে যাচ্ছে ।

    জানা যায় ৫ আগষ্ট ছাত্র জনতার বিপ্লবের পরে দুর্নীতির দায়ে এলাকা ছেড়ে পালিয়ে যান স্থানীয় কাউন্সিলর ও সাতক্ষীরার ভারপ্রাপ্ত মেয়র নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা কাজী ফিরোজ হাসান। এমতাবস্থায় তার অনুপস্থিতিতে আগামী স্থানীয় সরকার নির্বাচনে পৌরসভার ৪ নং  ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজ হাসানের বিশ্বস্ত সহচর কাজী তাজউদ্দিন কে নির্বাচনী প্রচারণা শুরু করতে বলেছেন। ইতিমধ্যে সে এলাকায় গণসংযোগ শুরু করে দিয়েছে।

    কাজী তাজউদ্দীন এর সাথে এ বিষয়ে কথা হয়। তিনি জানান, ‘সাবেক কাউন্সিলর ফিরোজ হাসানের মৌন সমর্থন আছে আমার প্রতি। আমি আগামী নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হতে চাই সেজন্য এখন থেকে কাজ শুরু করে দিয়েছি।’

    এদিকে একাধিক গোপন সূত্র প্রতিবেদককে জানান দুর্নীতি ও সাতক্ষীরা পৌরসভার অর্থ আত্মসাৎ মামলা সহ একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত জেলা যুবলীগের নেতা সাতক্ষীরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ আহসান ৫ই আগস্ট থেকে পলাতক আছেন। নিষিদ্ধ আওয়ামী লীগরে দলিয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডে আগামী স্থানীয় সরকার নির্বাচন কে সামনে রেখে তার প্রতিনিধি কাজী তাজউদ্দিন ওরফে তাজ নির্বাচনী প্রচারণার আড়ালে স্থানীয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীদের নিয়ে একাধিক গোপন বৈঠক করেছে। নির্বাচনের নামে তাদেরকে সংঘটিত করছে। জানা যায়, এ সকল কাজ করার জন্য তাজউদ্দীন কে আর্থিকভাবে সহযোগিতা করছে কাজী ফিরোজ হাসান।  

    স্বৈরাচারের সহযোগী দুর্নীতিবাজ ও চাঁদাবাজ কাজী ফিরোজ হাসানের ঘনিষ্ঠ সমর্থকরা এখন কাজী তাজউদ্দীন মাস্টারের পিছনে ঘুরছে এবং তাকে মেম্বার বলে ডাকছে। বিষয়টি নিয়ে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতী কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি আমার জানা নাই। তিন আরো বলেন কোন নিষিদ্ধ সংগঠন যদি নির্বাচনের নামে গোপন বৈঠাক করে থাকে তাহলে প্রশাসনের দায়িত্ব তাদেরকে আইনের আওতায় আনা।

    এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামির ৪নং ওয়ার্ড আমীর প্রভাষক আব্দুল কালের জানান বিষয়টি আমি লোকমুখে শুনেছি। উক্ত বিষয়টির সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে প্রশাসনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      হাসিনার পতনের পর রাজধানীতে প্রথম বড় সমাবেশে করতে যাচ্ছে জামায়াত

      অনলাইন ডেস্ক
      ৩১ মে, ২০২৫ ১৩:২৬
      অনলাইন ডেস্ক
      হাসিনার পতনের পর রাজধানীতে প্রথম বড় সমাবেশে করতে যাচ্ছে জামায়াত

      স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর রাজধানী ঢাকায় প্রথম বড় সমাবেশ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে আবেদন করেছে দলটি।

      শনিবার (৩১ মে) জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

      তিনি বলেন, ‘আগামী ২১ জুন বেলা ২টায় রাজধানীতে আমরা জনসভা করবো। প্রাথমিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানের জন্য ডিএমপির কাছে আবেদন করা হয়েছে। সমাবেশে জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। পাশাপাশি সমমনা রাজনৈতিক দলের নেতাদেরকে আমন্ত্রণ জানানো হবে।’

      প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর রাজধানীতে একাধিক সমাবেশ করে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে জামায়াতের পক্ষ থেকে রাজধানীতে বড় কোন সমাবেশ করতে দেখা যায়নি।

      সম্প্রতি আপিল বিভাগের রায়ে মানবতাবিরোধী অপরাধের সাজা থেকে খালাস পেয়ে মুক্তি পান দলটির সিনিয়র নেতা নেতা এ টি এম আজহারুল ইসলাম। তাৎক্ষণিকভাবে শাহবাগ মোড়ে সমাবেশ করে এ নেতাকে সংবর্ধনা দেয় জামায়াত।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        কী আছে জামায়াতের ভাগ্যে, জানা যাবে কাল

        অনলাইন ডেস্ক
        ৩১ মে, ২০২৫ ১২:৩৫
        অনলাইন ডেস্ক
        কী আছে জামায়াতের ভাগ্যে, জানা যাবে কাল

        বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায়ের জন্য আগামীকাল রোববার (১ জুন) দিন ধার্য করা হয়েছে। আপিল বিভাগের রোববারের জন্য প্রকাশিত কার্যতালিকায় মামলাটি রায় ঘোষণার জন্য প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এক নম্বর ক্রমিকে অন্তর্ভুক্ত রয়েছে।

        এর আগে, ১৪ মে চতুর্থ দিনের শুনানি শেষে রায়ের জন্য ১ জুন দিন ধার্য করা হয়েছিল। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এহসান এ সিদ্দিক এবং আইনজীবী মোহাম্মদ শিশির মনির।নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী তৌহিদুল ইসলাম।

        শুনানির দিন আদালতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন প্রমুখ।

        ২০০৮ সালের ৪ নভেম্বর জামায়াতে ইসলামীকে সাময়িক নিবন্ধন দেওয়া হয়। পরের বছর বাংলাদেশ তরিকত ফেডারেশনের তৎকালীন সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির তৎকালীন মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মাওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন ব্যক্তি জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত