শিরোনাম
বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ: শিক্ষা উপদেষ্টা
দুই মাসেরও কম সময়ের ব্যবধানে দেশের সব বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হচ্ছে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার। তিনি জানান এবারে অনারম্বরভাবে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ হবে। তাই এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তরের ক্ষেত্রে কোন আনুষ্ঠানিকতা থাকছেনা।
দেশের ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৫ এর ফলাফল নিজেদের মতো করে প্রকাশ করবে। বুধবার (০৯ জুলাই) মন্ত্রণালয়ের অফিস কক্ষে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৫ এর ফলাফল প্রকাশ নিয়ে এক আলোচনায় উপদেষ্টা এসএসসির ফল প্রকাশের বিষয়ে এসব তথ্য জানান।
প্রসঙ্গত, ১০ এপ্রিল ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। গত ১৩ মে পরীক্ষা শেষ হয়েছিল। ১৯ লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন: বিবিসির অনুসন্ধানে ৫ আগস্ট যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের যে ভয়াবহ চিত্র ফুটে উঠলো
প্রতিবারের মতো এবারেও শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ফল জানতে পারবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে। সেক্ষেত্রে পরীক্ষার নাম, বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও সাল উল্লেখ করে ফলাফল পাওয়া যাবে। পাশাপাশি প্রতিটি বোর্ডের নিজস্ব ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে।
যেসব শিক্ষার্থী প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে চায়, তাদের প্রতিষ্ঠানের প্রধান EIIN নম্বর ব্যবহার করে বোর্ডের ওয়েবসাইটের ‘রেজাল্ট কর্নার’ থেকে ফলাফল ডাউনলোড করতে পারবেন। শিক্ষার্থীরা চাইলে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবে। এছাড়া ফলাফল মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য নির্দিষ্ট ফরম্যাটে বার্তা লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। তবে এই পদ্ধতির বিস্তারিত নির্দেশনা ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হবে।
বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত সন্ধ্যায়
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় আগামীকাল বুধবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হলেও এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত কিংবা পেছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড।
বুধবার (৯ জুলাই) দুপুরে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন।
তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। নোয়াখালী, পরশুরাম, ফেনী ও আশপাশের জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে, তাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে সরাসরি কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি।
প্রফেসর রুনা নাছরীন আশাবাদ ব্যক্ত করেন, পরীক্ষার্থীদের যেন ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদে কেন্দ্রে পৌঁছানো ও নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টিই আমারা সর্বোচ্চ অগ্রাধিকার দিব।
মূলত, চলতি সপ্তাহজুড়ে কুমিল্লা অঞ্চলের কিছু এলাকায় নদনদীর পানি বৃদ্ধি ও শহরাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফলে আগামীকালের পরীক্ষাকে ঘিরে অনেক অভিভাবক ও শিক্ষার্থী দুশ্চিন্তায় রয়েছেন।
এর আগে, গত বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। মোট ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন প্রায় ১২ লাখ ৫১ হাজার পরীক্ষার্থী। বোর্ডের রুটিন অনুযায়ী এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হবে ১০ আগস্ট। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।
কেন্দ্রীয় নয়, নিজ নিজ শিক্ষা বোর্ডে প্রকাশ হবে এসএসসির ফল
অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ১১টি শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করবে।
তবে এবার ফল প্রকাশের প্রক্রিয়ায় এসেছে বড় পরিবর্তন। কেন্দ্রীয়ভাবে ফল ঘোষণা না করে, প্রতিটি শিক্ষা বোর্ড তাদের নিজস্ব ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে আলাদাভাবে ফল প্রকাশ করবে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। এতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফল একযোগে প্রকাশিত হবে।
যেভাবে জানা যাবে ফলাফল :
১. ওয়েবসাইট : পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠানকেও ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে হবে।
২. এসএমএস : নির্ধারিত শর্ট কোড ১৬২২২-তে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। উল্লেখ্য, শিক্ষা মন্ত্রণালয় বা কোনো পত্রিকায় ফল পাওয়া যাবে না।
ফল পুনর্নিরীক্ষণের সুযোগ :
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশের দেওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল। এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। গত বছরের তুলনায় প্রায় এক লাখ পরীক্ষার্থী কম থাকলেও, এ বছর অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল উল্লেখযোগ্য। প্রথম দিনেই প্রায় ২৬ হাজার ৯২৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
১০ জুলাই দুপুর ২টায় প্রকাশ করা হবে এসএসসির ফল
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ২টায় একযোগে প্রকাশ করা হবে।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষার ফল সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে প্রকাশ করা হবে।
শিক্ষার্থীরা ফল জানতে পারবেন www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, সাল ও বোর্ড নির্বাচন করে। এছাড়া বোর্ডগুলোর নিজ নিজ ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।
প্রতিষ্ঠানভিত্তিক ফল জানতে হলে প্রতিষ্ঠানপ্রধানদের বোর্ডের ওয়েবসাইটে গিয়ে EIIN নম্বর ব্যবহার করে Result Corner থেকে ফল ডাউনলোড করতে হবে।
একইসঙ্গে পরীক্ষার্থীরা নিজেদের ফল স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও সংগ্রহ করতে পারবে।
আবার ফল এসএমএসের মাধ্যমেও জানা যাবে। এজন্য নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ নির্ধারিত ফরম্যাটে বার্তা পাঠিয়ে ফল জানা যাবে। ফল প্রকাশের দিন সকালে টেলিটক বাংলাদেশ লিমিটেডের বিজ্ঞপ্তিতে এসএমএস পদ্ধতি জানিয়ে দেওয়া হবে।
১০ জুলাই এসএসসি ফল প্রকাশের সম্ভাবনা, চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা ঘনিয়ে আসছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ জুলাই ফল প্রকাশ হতে পারে বলে শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট একাধিক সূত্রে ইঙ্গিত মিলেছে।
যদিও এখনও আনুষ্ঠানিকভাবে দিন নির্ধারিত হয়নি, তবে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড সূত্র বলছে— ওই তারিখে ফল প্রকাশের জোর প্রস্তুতি চলছে।
সোমবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ফল তৈরির কাজ শেষ। আমরা কয়েকটি সম্ভাব্য তারিখ চূড়ান্ত করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি। মন্ত্রণালয় অনুমোদন দিলে সেই দিনেই ফল প্রকাশ করা হবে।’
তবে তিনি সরাসরি ১০ জুলাই তারিখ উল্লেখ না করলেও, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে— শিক্ষা বোর্ডগুলো মন্ত্রণালয়ে যে প্রস্তাব পাঠাতে যাচ্ছে, তাতে ১০ জুলাই এর নামও রয়েছে। ফলে অনুমোদন মিললে সেটিই চূড়ান্ত দিন হিসেবে ঘোষিত হতে পারে।
এদিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার সম্মতির ভিত্তিতে দিন নির্ধারণ করা হবে। মন্ত্রণালয় চূড়ান্ত তারিখ অনুমোদন করার পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি, মাদরাসা বোর্ডের দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) এই তিন ধারার ফলই একযোগে প্রকাশ হবে। মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ লাখ ২৮ হাজার।
এর মধ্যে ৯টি সাধারণ বোর্ডে পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন, মাদ্রাসায় ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরিতে ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন।
বোর্ড সূত্রে আরও জানা গেছে, ফলাফল প্রকাশের দিন সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। এছাড়া নির্ধারিত ফরম্যাটে মোবাইল ফোনে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে।
চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৫ ফেব্রুয়ারি এবং শেষ হয় ১৫ মে। প্রচলিত নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষ হওয়ার ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ১৫ জুলাইয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হবে।
সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত


মন্তব্য