ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৫ ফাল্গুন ১৪৩৩
 
শিরোনাম

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

অনলাইন ডেস্ক
২৭ জুন, ২০২৫ ১১:২
অনলাইন ডেস্ক
সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে বৃহস্পতিবার (২৬ জুন)। 

হার্ট অ্যাটাক করা অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে।

এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, “মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।”

প্রাসঙ্গিক
    মন্তব্য

    মায়ের স্ট্রোকের কারণে কেন্দ্রে আসতে দেরী; পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেননি এইচএসসি পরিক্ষার্থী

    ক্যাম্পাস প্রতিনিধি
    ২৭ জুন, ২০২৫ ০:১৬
    ক্যাম্পাস প্রতিনিধি
    মায়ের স্ট্রোকের কারণে কেন্দ্রে আসতে দেরী; পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেননি এইচএসসি পরিক্ষার্থী

    দেশজুড়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ১২ লাখ ৫১ হাজার ১১১ জন।

    পরিক্ষার প্রথম দিনেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারার ভিডিও ভাইরাল হয়েছে। এতে পরিক্ষাকেন্দ্রের সামনে বসে তাকে কাঁদতে দেখা যায়। তবুও কেন্দ্রে প্রবেশের অনুমতি দেয়া হয় নি ঐ শিক্ষার্থীকে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই দুঃখ প্রকাশ করেছেন।

    জানা গেছে, ওই নারী শিক্ষার্থীর পরীক্ষা কেন্দ্র ছিল রাজধানীর সরকারি বাঙলা কলেজ। তার বাবা বেঁচে নেই। আজ সকালে তার মা মেজর স্ট্রোক করে। যেহেতু পরিবারে দায়িত্বশীল কেউ ছিল না, তাই মেয়েটিকেই সব সামলে মাকে হাসপাতালে নিয়ে যেতে হয়। তারপর হাসপাতাল থেকে ছুটতে হয়েছে পরীক্ষার কেন্দ্র মিরপুরে অবস্থিত সরকারি বাঙলা কলেজে। কিন্তু পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে বেশ দেরি হয়ে যায়। এজন্য কেন্দ্রে প্রবেশের অনুমতি মেলে নি। যার কারণে তিনি প্রথম দিনের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

    বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকেই ফেসবুক পোস্টে ওই শিক্ষার্থীকে মানবিক কারণে বিশেষ ব্যবস্থাপনায় ফের পরীক্ষা নেওয়ার দাবি করেছেন। পাশাপাশি তাঁকে আইনী সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছেন অনেকেই। 

    এস এম মঈন 
    ক্যাম্পাস প্রতিনিধি, সরকারি বাঙলা কলেজ

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় বসেনি ২০ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৪৩

      অনলাইন ডেস্ক
      ২৬ জুন, ২০২৫ ১৯:৩৫
      অনলাইন ডেস্ক
      প্রথম দিনে এইচএসসি পরীক্ষায় বসেনি ২০ হাজার শিক্ষার্থী, বহিষ্কার ৪৩

      উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমান পরীক্ষার ১ম দিনে সারা দেশে অনুপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার পরীক্ষার্থী, যা গত বছরের তুলনায় কিছুটা বেশি। এ ছাড়া, অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

      বৃহস্পতিবার (২৬ জুন) পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই তথ্য জানায়।

      আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, আজ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

      পরীক্ষায় মোট অনুপস্থিতি ১৯ হাজার ৭৫৯ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৫১৩ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪ হাজার ১৯৬ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৫০ জন।

      মোট ৪৩ জন বহিষ্কার হয়েছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৬ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ২৪ জন ও কারিগরি শিক্ষা বোর্ডে ১৩ জন।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        আরব আমিরাতে এইচএসসি পরীক্ষা শুরু

        অনলাইন ডেস্ক
        ২৬ জুন, ২০২৫ ১৯:৩২
        অনলাইন ডেস্ক
        আরব আমিরাতে এইচএসসি পরীক্ষা শুরু

        দেশের সঙ্গে মিল রেখে সংযুক্ত আরব আমিরাতের দুটি কেন্দ্রে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বাংলাদেশের ঢাকা বোর্ডের অধীনে স্থানীয় সময় ৮টায় (বাংলাদেশ সময় সকাল ১০টা) বাংলা প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়।

        কেন্দ্র দুটো হলো আবুধাবির ‘শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ’ এবং উত্তর আমিরাতের অঙ্গরাজ্য ‘রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ’।

        এরমধ্যে শেখ খালিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৪৩ শিক্ষার্থী অংশ নেওয়ার কথা থাকলেও তিনজন কেন্দ্রে অনুপস্থিত ছিলেন।

        এ ছাড়া রাস আল খাইমাহ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

        শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুলের পরীক্ষার পরিদর্শক হিসেবে ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মাদ উল্লাহ খান এবং রাস আল খাইমা ইংলিশ প্রাইভেট স্কুলের পরীক্ষা পরিদর্শক ছিলেন দুবাই কনসূ্লেটের কাউন্সিলর (শ্রম) মু. আব্দুস সালাম।

        আবুধাবি পরীক্ষা পরিদর্শক কাউন্সেলর মোহাম্মাদ উল্লাহ খান কালবেলাকে জানান, দুটি স্কুলে ছাত্রছাত্রীদের সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি স্কুলে কর্মরত শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়েছেন।

        মন্তব্য

        কলেজে নোটিশ বোর্ড

        এইচএসসি পরীক্ষার হলে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কলম আনা নিষিদ্ধ!

        অনলাইন ডেস্ক
        ২৬ জুন, ২০২৫ ১৭:৩১
        অনলাইন ডেস্ক
        এইচএসসি পরীক্ষার হলে প্রবেশপত্র রেজিস্ট্রেশন কার্ড কলম আনা নিষিদ্ধ!

        প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে এইচএসসি পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছে। 

        কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ নোটিশ দেখে হতভম্ব হয়েছেন শিক্ষার্থী-অভিভাবকরা। 

        বৃহস্পতিবার পরীক্ষার হলে গিয়ে এ নোটিশ দেখতে পান শিক্ষার্থী ও অভিভাবকরা। নোটিশের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

        ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশটি ভুলবশত দেওয়া হয়েছিল। কম্পোজের মিসটেকের কারণে এ ঘটনা ঘটেছে। পরে বিষয়টি জানাজানি হলে সেটা রিমুভ করা হয়েছে। 

        তিনি বলেন, পরীক্ষার হলে কী কী নিয়ে আসা যাবে আর কী কী আনা যাবে না, সেটা প্রত্যেকটা পরীক্ষার্থীই জানে। এখানে আমাদের ইন্সট্রাকশন দেওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ না। বোর্ড যা বলবে, সবাইকে তাই-ই মানতে হবে। 

        কুষ্টিয়া ইসলামিয়া কলেজ পরীক্ষা কেন্দ্রের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, পেন্সিল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর (নন প্রোগ্রামেবল), কাঁটাযুক্ত ঘড়ি নিয়ে পরীক্ষার হলে প্রবেশ নিষিদ্ধ করে নোটিশ দেওয়া হয়েছিল। এটা দেখে আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। গুরুত্বপূর্ণ পরীক্ষার হলে এমন নোটিশ বা নির্দেশনা আমরা আশা করি না। অবহেলা, দায়িত্বহীনতা ও উদাসীনতার কারণে এমন ঘটনা ঘটে। 

        কুষ্টিয়া জেলা প্রশাসকের শিক্ষা ও কল্যাণ শাখা সূত্রে জানা গেছে, এ বছর কুষ্টিয়ায় ৩৯টি কেন্দ্রে ২০ হাজার ৪৬৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। 

        বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর বোর্ডের অধীনে এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র ও মাদ্রাসা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

        প্রাসঙ্গিক
          মন্তব্য
          সর্বশেষ সংবাদ
            সর্বাধিক পঠিত