ঢাকা, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২২ অগ্রহায়ণ ১৪৩২
 
শিরোনাম

ঢাবির চারুকলা ইউনিটে পাস ২১২ জন

নিজস্ব প্রতিবেদক
৫ জুন, ২০২৩ ১৪:২
নিজস্ব প্রতিবেদক
ঢাবির চারুকলা ইউনিটে পাস ২১২ জন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে চারুকলা ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর চারুকলা ইউনিটে ২১২ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪.৪৯ শতাংশ। বাকি ৯৫.৫১ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

ঢাবির চারুকলা ইউনিটে মোট আসন রয়েছে ১৩০টি।

আজ সোমবার (৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল ঘোষণা করেন।

যেভাবে ফলাফল জানা যাবেঃ

বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

তাছাড়াও, আবেদনকারী বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU FRT <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

শিক্ষার্থীদের জন্য নির্দেশনাঃ

(ক) পাসকৃত শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জুন ২০২৩ বিকাল ৩টা থেকে ৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

(খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ জুন ২০২৩ থেকে ১৪ জুন ২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কোটার ফরম চারুকলা অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

গ) ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুন ২০২৩ থেকে ১২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত চারুকলা অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল

    নিজস্ব প্রতিবেদক
    ৫ জুন, ২০২৩ ১৪:৬
    নিজস্ব প্রতিবেদক
    ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই ফেল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (৫ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই ফল প্রকাশ করেন।

    প্রকাশিত ফলাফল অনুযায়ী এ ইউনিটে প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। চলতি বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০.৬১ শতাংশ এবং মোট পাস করেছে ১১ হাজার ১০৯ জন। বাকি ৮৯.৩৯ শতাংশ শিক্ষার্থী ফেল করেছেন।

    এবার বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি ছিটের বিপরীতে এ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১১৭৭৬৩ জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পাস করেছেন ১০৫৫৭ জন, মানবিক বিভাগে ৫৪২ জন এবং ব্যবসায় শিক্ষা অনুষদে ১০ জন।

    ১ হাজার ৮৫১টি সিটের  মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

    যেভাবে ফলাফল জানা যাবেঃ

    বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষায় অবতীর্ণ প্রতিটি শিক্ষার্থী তার উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবে।

    তাছাড়াও, আবেদনকারী বাংলালিংক, রবি, এয়ারটেল এবং টেলিটক মোবাইল ফোন থেকে DU SCI <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবে।

    শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তারিখসমূহঃ

    (ক) পাসকৃত শিক্ষার্থীদেরকে আগামী ১৮ জুন ২০২৩ বিকাল ৩টা থেকে ৬ জুলাই ২০২৩ তারিখের মধ্যে ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

    (খ) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন কোটায় আবেদনকারীদের ৬ জুন ২০২৩ থেকে ১৪ জুন ২০২৩ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সংশ্লিষ্ট কোটার ফরম আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং যথাযথভাবে পূরণ করে উক্ত সময়ের মধ্যে ডিন অফিসে জমা দিতে হবে।

    গ) ফলাফল নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুন ২০২৩ থেকে ১২ জুন ২০২৩ তারিখ পর্যন্ত আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      ঢাবির বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ফল আগামী কাল

      নিজস্ব প্রতিবেদক
      ৪ জুন, ২০২৩ ১৭:৩৮
      নিজস্ব প্রতিবেদক
      ঢাবির বিজ্ঞান ও চারুকলা ইউনিটের ফল আগামী কাল

      ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ‘বিজ্ঞান ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’-এর আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল আগামী কাল প্রকাশিত হবে। আগামী কাল সোমবার (৫ জুন)  দুপুর ১টায় বিশ্ববিদ্যলয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।

      রোববার (৪ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারুকলা ইউনিট ও ১২ এপ্রিল ঢাকাসহ ৮ বিভাগীয় শহরে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

      চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে  বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ১ হাজার ৮৫১টি। এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

      অন্যদিকে চারুকলা ইউনিটে মোট আসন সংখ্যা ১৩০টি।

       

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ১৭ আগস্ট শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

        নিজস্ব প্রতিবেদক
        ৪ জুন, ২০২৩ ১৯:৬
        নিজস্ব প্রতিবেদক
        ১৭ আগস্ট শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

        আগস্টের ১৭ তারিখে শুরু হতে পারে এইচএসসি পরীক্ষা

        আগামী ১৭ আগস্ট থেকে ২০২৩ শিক্ষাবর্ষের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে পারে। জানা যাচ্ছে ইতোমধ্যে সকল প্রস্তুতিও গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষাবোর্ডগুলো। সম্ভাবনা আছে চলতি সপ্তাহে এ পরীক্ষার তারিখ চূড়ান্ত হওয়ার।

        আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, আগামী ১৬ অথবা ১৭ আগস্ট চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরুর জন্য সকল প্রকার প্রস্তুতি আমরা নিয়েছি। সে মোতাবেক আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত তারিখ ঠিক করার জন্য প্রস্তাব করেছি। মন্ত্রণালয় এই দুই দিনের মধ্যে যেদিনটি চূড়ান্ত করবে সেই দিন থেকেই পরীক্ষা শুরু হবে।

        শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, দেশের পাবলিক পরীক্ষাগুলো সাধারণত রবি বা বৃহস্পতিবার শুরু হয়। যা একটি ট্রেডিশন হয়ে আছে, দীর্ঘ বছর ধরে এ প্র্যাকটিস চলে আসছে। সে হিসেব ধরেই ১৭ আগস্ট বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষা শুরু করার প্রস্তাব করা হয়েছে। তবে নিয়ম মেনে সেখানে ১৬ আগস্ট তারিখকে বিকল্প দিন হিসেবে রাখা হয়েছে।

        তবে ১৭ আগস্ট এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি বলে জনা যাচ্ছে। একই তারিখে সাধারণ ৯টি শিক্ষাবোর্ডের পাশাপাশি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষাও শুরু হবে।

        বোর্ডের কর্মকর্তারা জানান, ২০১০ সাল থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি, এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরু হত। এ সময়সূচিতে বাধা আসে ২০২০ সালে করোনাভাইরাসের কারণে। করোনার কারণে আগের পরীক্ষা সূচিতে এলোমেলো হয়ে যায়।

        পিছিয়ে যাওয়া এই পরীক্ষা ধীরে ধীরে এগিয়ে আনার পরিকল্পনা হাতে নেয় শিক্ষা মন্ত্রণালয়। সিদ্ধান্ত হয় ২০২৩ সালের পরীক্ষা জুলাই মাসের মাঝামাঝি সময় নেওয়া হবে। কিন্তু কলেজগুলো সিলেবাস শেষ করতে না পারায় এই পরীক্ষা এক মাস পিছিয়ে এখন আগস্টের মাঝামাঝি নেওয়া হবে বলে জানান বোর্ড কর্মকর্তারা। ২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ইবির 'ডি' ইউনিটে আসন প্রতি লড়বে ৭ জন

          নিজস্ব প্রতিবেদক
          ৩ জুন, ২০২৩ ১৮:৩১
          নিজস্ব প্রতিবেদক
          ইবির 'ডি' ইউনিটে আসন প্রতি লড়বে ৭ জন

          ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সতন্ত্র ডি ইউনিটের (ধর্মতত্ত্ব) ভর্তি পরীক্ষা আগামী ৫ জুন। মোট ৩২০ টি আসনের বিপরীতে ডি ইউনিটের আবেদন সংখ্যা ২ হাজার ১২৭ টি। আসন প্রতি লড়বে ৭ জন। শনিবার (৩ জুন) আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা যায়।

          রেজিস্ট্রার দফতর সূত্রে জানা গেছে, আগামী ৫ জুন বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে গত ১০ মে এই ইউনিটের ভর্তি আবেদন শুরু হয়ে শেষ হয় ২১ মে। ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি (আল-কুরআন, আল-হাদিস ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ) ও কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা। এক ঘণ্টায় মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত