ঢাকা, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
 
শিরোনাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক
৮ মে, ২০২৩ ১৮:২২
নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে কাল

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ফি জমা দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিভাবে আগামীকাল মঙ্গলবার (৯ মে) থেকে শুরু হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান।

তিনি জানান, ৯ মে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করবেন। আগামী ৩১ মে রাত ১২টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।

তিনি আরো বলেন, এ বছর এ, বি এবং সি ইউনিটের প্রতিটির জন্য ৯০০ টাকা এবং সি ১, ডি, ই ইউনিট এবং আইবিএ প্রতিটির জন্য ৬০০ টাকা হারে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে।

আরো পড়ুন:  কনটেন্ট ডেভেলপার নিয়োগ দিবে ব্র্যাক, আবেদন করুন আজই

তথ্য মতে এ বছর মোট ছয়টি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘এ’ ইউনিটের অধীনে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি), ‘বি’ ইউনিটে সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদ, ‘সি’ ইউনিটে কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট, ‘সি ১’ ইউনিটে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ, ‘ডি’ ইউনিটের অধীনে জীববিজ্ঞান অনুষদ এবং ‘ই’ ইউনিটের অধীনে বিজনেস স্টাডিজ অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

ভর্তি জন্য ইউনিট ভিত্তিক যোগ্যতা, নম্বর বণ্টন ও ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত তথ্য juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    বেরোবিতে সুষ্টুভাবে সম্পন্ন হল ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা

    নিজস্ব প্রতিবেদক
    ৬ মে, ২০২৩ ২০:৪৩
    নিজস্ব প্রতিবেদক
    বেরোবিতে সুষ্টুভাবে সম্পন্ন হল ঢাবির বি ইউনিটের ভর্তি পরীক্ষা

    বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের খ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

    শনিবার(৬ মে) আঞ্চলিক কেন্দ্র হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান 'খ' ইউনিটের ভর্তি পরিক্ষা সমপন্ন হয়। এতে বেরোবি ক্যাম্পাসে ৩৮২৫ জন্য সহ পুরো রংপুর অঞ্চলে সর্বমোট ১০২৯৩ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

    বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা শেষ হয়ে সাড়ে ১২ টায় (দেড় ঘন্টা)।

    এ বছর ঢাবির ‘খ’ ইউনিটভুক্ত কলা অনুষদের এ ভর্তি পরীক্ষায় অংশ নেবে এক লাখ ২২ হাজার ৮৮৫ শিক্ষার্থী। এ অনুষদের মোট আসন সংখ্যা দুই হাজার ৯৩৪টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য এবার লড়বে প্রায় ৪২ জন শিক্ষার্থী।

    উল্লেখ্য, এবার ঢাবিতে স্নাতকে ভর্তির জন্য মোট দুই লাখ ৯৮ হাজার ৪২৯ জন আবেদন করেছে। এর মধ্যে মানবিক তথা কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদে আবেদন পড়েছে এক লাখ ২২ হাজার ৮৮৫ জনের,ব্যবসা শিক্ষা অনুষদে ৪১ হাজার ৩৬৮ জনের,এবং চারুকলা অনুষদে ৭ হাজার ৯৭ জন।

    বেরোবিতে পরিক্ষা দিতে ঠাকুরগাওয়ের বালিয়াডাঙ্গী থেকে আসা শিক্ষার্থী আঁখি আক্তার বলেন, ‘ঢাকায় গিয়ে পরীক্ষা দিলে অনেক কষ্ট হতো। কোথায় থাকব, কীভাবে সেন্টারে যাব এসব ভাবতে হতো। কিন্তু রংপুরে পরীক্ষা হওয়ায় বাসা থেকেই দিতে পেরে ভালো লাগছে।’

    অভিভাবক ফারহানা ইয়াসমিন বলেন, ‘ঢাকায় গিয়ে পরীক্ষা দেয়াটা দুর্ভোগের। আমার বড় ছেলে যখন ঢাকায় পরীক্ষা দিয়েছে, সে সময়ের কষ্ট এখনও মনে আছে। এখন নিজেকে হ্যাপি মনে হচ্ছে।’

    পরিক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার ব্যাপারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া সব সাধারণের প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে বেরোবি কর্তৃপক্ষ।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা রংপুরে বসে দিতে পেরে খুশি এ অঞ্চলের শিক্ষার্থী ও অভিভাবকরা।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      সংক্ষিপ্ত সিলেবাসে গুচ্ছের ভর্তি পরীক্ষা, পেতে হবে কমপক্ষে ৩০

      নিজস্ব প্রতিবেদক
      ৬ মে, ২০২৩ ০:১৪
      নিজস্ব প্রতিবেদক
      সংক্ষিপ্ত সিলেবাসে গুচ্ছের ভর্তি পরীক্ষা, পেতে হবে কমপক্ষে ৩০

      জবি প্রতিনিধি: গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। মেধাতালিকায় স্থান পেতে শিক্ষার্থীকে পরীক্ষায় সর্বনিম্ন ৩০ নম্বর পেতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য নির্দিষ্ট হারে নম্বর কাটা হবে।

      শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এসব তথ্য জানান।

      অধ্যাপক ইমদাদুল হক বলেন, এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ীই এবার ভর্তি পরীক্ষার প্রশ্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। যে সিলেবাস অনুযায়ী বোর্ড পরীক্ষা নেওয়া হয়েছে ওই একই সিলেবাসে ভর্তি পরীক্ষা হবে।

      তিনি আরও বলেন, এবার ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে।

      ইমদাদুল হক আরও জানান, গুচ্ছ পদ্ধতিতে থাকা ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮টি। এর বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। যেখানে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫টি। ‘এ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। ‘বি’ ইউনিটে (মানবিকে) আসন সংখ্যা ৭ হাজার ৭৪৬টি। ‘বি’ ইউনিটে আসন প্রতি লড়বে ১৩ জন। ‘সি’ ইউনিটে (বাণিজ্য) আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬টি। ‘সি’ ইউনিটে প্রতি আসনে লড়বে ১২ জন শিক্ষার্থী।

      আগামী ২০ মে মানবিক বিভাগ, ২৭ মে বাণিজ্য বিভাগ ও ৩ জুন বিজ্ঞান বিভাগের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফল প্রকাশ করা হবে আগামী ৮ জুনের মধ্যে।

      ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র ঠিক করা হয়েছে। তন্মধ্যে শিক্ষার্থীদের যেকোনো একটি কেন্দ্র নির্বাচন করতে হবে। ভর্তি পরীক্ষার কেন্দ্র পরবর্তীতে পরিবর্তন করা যাবে না। সময়ক্ষেপণ রোধে এবার একটি মেধাতালিকা ও আসন শূণ্য থাকা সাপেক্ষে সর্বোচ্চ তিনটি অপেক্ষমান তালিকা হতে শিক্ষার্থীদের ভর্তি নেয়া হবে।

      ভর্তি পরীক্ষার সকল তথ্য গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

      গুচ্ছভুক্ত ২২টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলো- জগন্নাথ বিশ্ববিদ্যালয় (ঢাকা), ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), খুলনা বিশ্ববিদ্যালয় (খুলনা), হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দিনাজপুর), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (টাঙ্গাইল), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোয়াখালী), কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যশোর), বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবনা), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), বরিশাল বিশ্ববিদ্যালয় (বরিশাল), রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাঙ্গামাটি), রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (সিরাজগঞ্জ), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (গাজীপুর), শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জামালপুর), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী), কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ) এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁদপুর)।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

        নিজস্ব প্রতিবেদক
        ৫ মে, ২০২৩ ১৯:৫৩
        নিজস্ব প্রতিবেদক
        নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

        বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

        শুক্রবার (০৫ মে) সকাল ১১ টার দিকে বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি নোটিশ ওয়েবসাইটে প্রকাশিত হয়। ভর্তি বিজ্ঞপ্তিতে এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট মিলিয়ে মোট ৩টি ইউনিটে ১০৮০ আসনের বিপরীতে ভর্তি প্রক্রিয়া সমপন্ন হবে বলে উল্লেখ রয়েছে।

        এ ইউনিটের অধীনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (CSE), ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (EEE), এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ (ESE), পরিসংখ্যান বিভাগ (STA) ও বি ইউনিটের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ (BAN), ইংরেজি ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ (ENG), সঙ্গীত বিভাগ (MUS), অর্থনীতি বিভাগ (ECO), চারুকলা বিভাগ (DFA), থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ (TPS) , লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ (PAG), ফোকলোর বিভাগ (FOL), ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ (FMS), আইন ও বিচার বিভাগ (LAW), নৃবিজ্ঞান বিভাগ (ANT), পপুলেশন সায়েন্স বিভাগ (POP), স্থানীয় সরকার ও নগর, উন্নয়ন বিভাগ (LGD), দর্শন বিভাগ (PHL), সমাজবিজ্ঞান বিভাগ (SOC) এবং সি ইউনিটের অধীনে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ (AIS), ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ (FIN), মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ (HRM), ব্যবস্থাপনা বিভাগ (MGT), মার্কেটিং বিভাগ (MKT) বিভাগে আলাদা আলাদা শর্ত পূরণের মাধ্যমে ভর্তি-ইচ্ছুকরা ভর্তি হতে পারবে।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          অন্যের হয়ে বিসিএস পরীক্ষায় বসলে দুই বছরের জেল

          নিজস্ব প্রতিবেদক
          ৪ মে, ২০২৩ ১২:১২
          নিজস্ব প্রতিবেদক
          অন্যের হয়ে বিসিএস পরীক্ষায় বসলে দুই বছরের জেল

          বিসিএস পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে পিএসসির অর্ডিন্যান্স ১৯৭৭ আইনে সংশোধন আনা হয়েছে। ভুয়া পরীক্ষার্থী ঠেকাতে বিশেষ আইন পাস করা হয়েছে যা ইতোমধ্যে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করে পিএসসি। নতুন আইনে ভুয়া পরীক্ষার্থী হিসাবে কেউ ধরা পড়লে বা প্রমাণিত হলে জেল-জরিমানর বিধান রাখা হয়েছে।

          বিসিএসের ৪৫তম প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৯ মে অনুষ্ঠিত হবে। পরীক্ষার আগেই এই আইন পাস করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

          আইনে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় কোনো ব্যক্তি পরীক্ষার্থী না হওয়ার পরও নিজেকে পরীক্ষার্থী হিসেবে হাজির করে বা পরীক্ষার্থী বলে ভান করে মিথ্যা তথ্য প্রদান করে পরীক্ষার সময় পরীক্ষার হলে প্রবেশ করলে বা অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো কল্পিত নামে পরীক্ষায় অংশগ্রহণ করলে এটি অপরাধ বলে গণ্য হবে। এ অপরাধের জন্য ওই ব্যক্তিকে অনধিক দুই বছরের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয়দণ্ডে দণ্ডিত করা হবে।

          মূলত এর আগে এ বিষয়ে পরিষ্কার করে কিছু বলা ছিল না। ফলে পরীক্ষায় অসৎ পন্থা অবলম্বন ও পরীক্ষায় ভুয়া পরীক্ষার্থী ধরা পড়লেও যথাযথ আইন না থাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যেত না। এখন থেকে এ আইনের আওতায় ভুয়া পরীক্ষার্থীদের দুই বছর পর্যন্ত কারাবাসের সাজা দেওয়ার বিধান রয়েছে। এছাড়া অর্থদণ্ড বা কারাবাসসহ দুই ধরনের সাজা দেওয়া যাবে। এছাড়াও বিসিএস পরীক্ষায় বাইরে থেকেও খাতা এনে মূল খাতার সঙ্গে যুক্ত করলেও শাস্তির মুখে পড়তে হবে পরীক্ষার্থীদের।

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত