ঢাকা, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ১ চৈত্র ১৪৩৩
 
শিরোনাম

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে

নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৩ ১১:৩৪
নিজস্ব প্রতিবেদক
এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে

টিআরসি রিপোর্টঃ ২০২২-২৩ সেশনের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ রোবাবর (১২ মার্চ) দুপুরে দেড়টায়। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে ফলাফল ঘোষণা করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

প্রাসঙ্গিক
    মন্তব্য

    নতুন আইনজীবী হলেন ৫ হাজার ৩২৯ জন

    নিজস্ব প্রতিবেদক
    ১১ মার্চ, ২০২৩ ১০:৩৭
    নিজস্ব প্রতিবেদক
    নতুন আইনজীবী হলেন ৫ হাজার ৩২৯ জন

    বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সংস্থার সচিব জেলা ও দায়রা জজ ড. ওয়াহিদুজ্জামান সিকদারে সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। প্রকাশিত ফলাফল অনুযায়ী চুড়ান্ত ভাবে ৫ হাজার ৩২৯ জন উত্তীর্ণ হয়েছেন।

    এছাড়া ২০ জন প্রার্থীর ফল স্থগিত রাখা হয়েছে। ফল স্থগিত রাখা প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে বার কাউন্সিলে যোগাযোগ করতে বলা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীরা দেশের যেকোন (অধস্তন) আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিযুক্ত হতে পারবেন। এক্ষেত্রে তাদেরকে ৬ মাসের মধ্যে জেলা আইনজীবী সমিতির সদস্যপদ গ্রহণ করতে হবে।

    এদিকে আরেক বিজ্ঞপ্তিতে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীর তথ্যগত কিছু ত্রুটি থাকলে তা সংশোধন করতে বলা হয়েছে।

    উত্তীর্ণ প্রার্থীদের তালিকা দেখতে  লিংক ক্লিক করুন।

    প্রাসঙ্গিক
      মন্তব্য

      এইচএসসির খাতা চ্যালেঞ্জ করে নতুন করে জিপিএ-৫ পেলেন ৩১৫ জন

      নিজস্ব প্রতিবেদক
      ১০ মার্চ, ২০২৩ ২০:২৬
      নিজস্ব প্রতিবেদক
      এইচএসসির খাতা চ্যালেঞ্জ করে নতুন করে জিপিএ-৫ পেলেন ৩১৫ জন

      আজ শুক্রবার (১০ মার্চ) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের ১০টি শিক্ষা বোর্ডের মধ্যে ৯টি বোর্ডের প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফল বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে। কারিগরি শিক্ষা বোর্ডের ফল এখনো বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

      প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায় খাতা চ্যালেঞ্জ করে প্রায় তিন হাজার পরীক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। অবাক করার মত বিষয় হলেও এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩১৫ জন শিক্ষার্থী।

      এমনকি ফেল থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন একজন শিক্ষার্থী। একই সাথে ফেল থেকে নতুন করে পাস করেছেন ৩৯৯ জন শিক্ষার্থী।

      এছাড়াও বিভিন্ন গ্রেডে আরও ২ হাজার ৮৩৫ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে।

      সংশ্লিষ্টরা বলছেন, পুনর্নিরীক্ষণে নতুন করে কোনো উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। শুধু উত্তরপত্রে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের যোগ-বিয়োগগুলো দেখা হয়। এতেই এতো সংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এটা শুধু পরীক্ষকদের গাফিলতির কারণে হয় বলে মনে করছেন বোর্ড কর্মকর্তারা।

      প্রাসঙ্গিক
        মন্তব্য

        ফল পুনঃর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ১৩৪ জন

        নিজস্ব প্রতিবেদক
        ১০ মার্চ, ২০২৩ ১৬:২৮
        নিজস্ব প্রতিবেদক
        ফল পুনঃর্নিরীক্ষণ: ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেলেন ১৩৪ জন

        উচ্চ মাধ্যমিকে ঢাকা বোর্ডে প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে পরীক্ষার খাতা পুনঃর্নিরীক্ষণের আবেদন করে ৯১৩ জনের ফল পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরো ১৩৪ জন শিক্ষার্থী। একই সাথে ফেল থেকে পাস করেছেন ১৪৫ জন পরীক্ষার্থী।

        এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফল আজ শুক্রবার (১০ মার্চ) প্রকাশ করা হয়েছে।

        এবার মোট ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। আর উত্তীর্ণ হয়েছেন ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। অর্থাৎ পাসের হার ছিল ৯৫.২৬ শতাংশ। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।

        প্রাসঙ্গিক
          মন্তব্য

          ফলাফল চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস ৭৬ শিক্ষার্থী

          নিজস্ব প্রতিবেদক
          ১০ মার্চ, ২০২৩ ১৫:১০
          নিজস্ব প্রতিবেদক
          ফলাফল চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস ৭৬ শিক্ষার্থী

          এইচএসসি পরীক্ষায় চট্টগ্রামে শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলকে চ্যালেঞ্জ করে ফেল থেকে পাস করেছে ৭৬ শিক্ষার্থী। একইসাথে পুনঃনিরীক্ষণের পর ঘোষিত ফলাফলে ৫৭ শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ হয়েছে।

          শুক্রবার (১০ মার্চ) বেলা পৌনে ১টার দিকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ এ ফলাফল ঘোষণা করেন।

          ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার ১২ হাজার ২৩ শিক্ষার্থী মোট ৩৯ হাজার ৪৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করে। এর মধ্যে ৭৪৭ শিক্ষার্থীর ৭৭৭টি উত্তরপত্রের ফলাফল পরিবর্তন হয়েছে। সিজিপিএ পরিবর্তন হয়েছে ২৮৬ শিক্ষার্থীর। জিপিএ বেড়েছে কিন্তু সিজিপিএ বাড়েনি ৭১ জনের এবং মার্ক বেড়েছে কিন্তু জিপি বাড়েনি ৩৯০ জনের।

          চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ জানান, পুনঃনিরীক্ষণে মার্ক বাড়ার পরও ১৪৪ শিক্ষার্থী ফেল থেকে পাস করতে পারেনি। এবার ফেল থেকে কোনো শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

          উল্লেখ্য, গত বছর পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছিল ১৩৯ জনের।

          https://www.facebook.com/therisingcampus

          প্রাসঙ্গিক
            মন্তব্য
            সর্বশেষ সংবাদ
              সর্বাধিক পঠিত